
রিপোর্টার

বিশ্ব ফুটবলের অন্যতম পরাশক্তি, ইউরো চ্যাম্পিয়ন এবং সাবেক বিশ্বচ্যাম্পিয়ন স্পেন ২০২৬ ফিফা বিশ্বকাপে নিজেদের অভিযান শুরু করতে যাচ্ছে নতুন উদ্যম ও বড় স্বপ্ন নিয়ে। টুর্নামেন্টের প্রথম ম্যাচেই লুইস ডি লা ফুয়েন্তের শিষ্যদের প্রতিপক্ষ ইতিহাস গড়ে প্রথমবারের মতো বিশ্বকাপের মূল পর্বে জায়গা করে নেওয়া কেপ ভার্দে। সোমবার আটলান্টার মাঠে অনুষ্ঠিত হতে যাওয়া এই ম্যাচ ঘিরে ফুটবলপ্রেমীদের মধ্যে ইতোমধ্যেই তৈরি হয়েছে ব্যাপক উত্তেজনা।
বিশ্বকাপের অন্যতম শিরোপাপ্রত্যাশী হিসেবে এবারের আসরে মাঠে নামছে স্পেন। ইউরো ২০২৪ জয়ের পর আত্মবিশ্বাসে টগবগ করছে দলটি। সাম্প্রতিক পারফরম্যান্সও তাদের পক্ষে কথা বলছে। গত ১০ ম্যাচে অপরাজিত রয়েছে স্পেন, যার মধ্যে সাতটিতেই জয় পেয়েছে তারা। শক্তিশালী আক্রমণভাগ, অভিজ্ঞ মাঝমাঠ এবং সুশৃঙ্খল রক্ষণভাগের সমন্বয়ে বর্তমান সময়ের অন্যতম ভারসাম্যপূর্ণ দল হিসেবে বিবেচিত হচ্ছে স্প্যানিশরা।
তবে বিশ্বকাপের সাম্প্রতিক ইতিহাস স্পেনের জন্য খুব একটা সুখকর নয়। ২০১০ সালে বিশ্বচ্যাম্পিয়ন হওয়ার পর ২০১৪ সালে গ্রুপ পর্ব থেকেই বিদায় নিতে হয়েছিল তাদের। এরপর ২০১৮ এবং ২০২২ বিশ্বকাপে শেষ ষোলোর বাধা টপকাতে পারেনি দলটি। তাই এবারের বিশ্বকাপ তাদের জন্য শুধু নতুন আরেকটি টুর্নামেন্ট নয়, বরং হারানো গৌরব পুনরুদ্ধারের লড়াইও।
অন্যদিকে কেপ ভার্দের জন্য এটি এক স্বপ্নযাত্রার নাম। নিজেদের ইতিহাসে প্রথমবারের মতো বিশ্বকাপের মূল পর্বে খেলতে নামছে দেশটি। বাছাইপর্বে ক্যামেরুনের মতো শক্তিশালী দলকে পেছনে ফেলে বিশ্বকাপ নিশ্চিত করে তারা। সর্বশেষ তিন ম্যাচে সার্বিয়া ও বারমুডার বিপক্ষে জয় তুলে নিয়ে আত্মবিশ্বাসী অবস্থাতেই মাঠে নামবে ব্লু শার্করা। তবে স্পেনের মতো বিশ্বমানের দলের বিপক্ষে তাদের সবচেয়ে কঠিন পরীক্ষাই অপেক্ষা করছে।
সাম্প্রতিক ফর্মের বিচারে স্পেন শেষ ছয় ম্যাচে তিনটি জয় এবং তিনটি ড্র করেছে। অন্যদিকে কেপ ভার্দে শেষ ছয় ম্যাচে তিনটি জয় ও তিনটি পরাজয় দেখেছে। পরিসংখ্যানের দিক থেকে স্পেন এগিয়ে থাকলেও বিশ্বকাপের মঞ্চে যে কোনো কিছুই ঘটতে পারে।
স্পেন শিবিরে স্বস্তির খবর হলো, ইনজুরি কাটিয়ে অনুশীলনে ফিরেছেন তরুণ তারকা লামিন ইয়ামাল এবং নিকো উইলিয়ামস। তবে প্রথম ম্যাচেই তাদের ঝুঁকি নিয়ে মাঠে নামানোর সম্ভাবনা কম। আক্রমণভাগে মিকেল ওয়ারজাবালের সঙ্গে ফেরান তোরেস এবং অ্যালেক্স বায়েনাকে দেখা যেতে পারে। মাঝমাঠে রদ্রি, পেদ্রি এবং ফ্যাবিয়ান রুইজের ওপরই সবচেয়ে বেশি নির্ভর করবে স্পেন।
সম্ভাব্য একাদশে স্পেনের গোলবার সামলাবেন উনাই সিমোন। রক্ষণভাগে থাকবেন পেদ্রো পোরো, কুবারসি, লাপোর্তে ও কুকুরেয়া। মাঝমাঠে ফ্যাবিয়ান রুইজ, রদ্রি ও পেদ্রি। আর আক্রমণে ফেরান তোরেস, মিকেল ওয়ারজাবাল ও অ্যালেক্স বায়েনা।
অন্যদিকে কেপ ভার্দের গোলবারে থাকবেন ভোজিনহা। রক্ষণভাগে মোরেইরা, কস্তা, পিকো ও পাওলো। মাঝমাঠে সেমেদো, পিনা ও মেন্ডেস। সামনে থাকবেন মন্টিরো, ক্যাব্রাল ও ডাইলন। বিশেষ করে দলের অভিজ্ঞ তারকা রায়ান মেন্ডেসের দিকে থাকবে সমর্থকদের বাড়তি নজর।
বিশ্লেষকদের মতে, শক্তি, অভিজ্ঞতা ও সাম্প্রতিক পারফরম্যান্স বিবেচনায় স্পেন এই ম্যাচে পরিষ্কার ফেবারিট। অনেকেই ৩-০ ব্যবধানে স্পেনের জয় দেখতে পাচ্ছেন। তবে প্রথমবার বিশ্বকাপ খেলতে নামা কেপ ভার্দেও নিজেদের সেরাটা দিয়ে চমক দেখানোর চেষ্টা করবে।
বাংলাদেশ সময় রাত ১০টায় শুরু হবে বহুল প্রতীক্ষিত এই ম্যাচ। দেশের ফুটবলপ্রেমীরাও মুখিয়ে আছেন বিশ্বকাপে স্পেনের প্রথম ম্যাচ দেখার জন্য। টেলিভিশনে খেলা দেখা যাবে টি-স্পোর্টস, সময় টিভি ও বিটিভিতে। এছাড়া স্মার্টফোন ব্যবহারকারীরা বিভিন্ন অ্যাপের মাধ্যমে ম্যাচটি উপভোগ করতে পারবেন।
এখন দেখার বিষয়, বিশ্বকাপের মঞ্চে স্পেন কি তাদের শিরোপা অভিযানের নিখুঁত সূচনা করতে পারে, নাকি প্রথমবার বিশ্বকাপ খেলতে আসা কেপ ভার্দে সবাইকে চমকে দিয়ে নতুন ইতিহাস রচনা করবে। আটলান্টার মাঠে সেই উত্তর মিলবে ৯০ মিনিটের লড়াই শেষে।
সরাসরি দেখতে এখানে ক্লিক করুন।
এর পর SERV+2 তে চাপ দিন।

দক্ষিণ আমেরিকার অনূর্ধ্ব-১৭ ফুটসালে আবারও শ্রেষ্ঠত্বের প্রমাণ দিল আর্জেন্টিনা। রোমাঞ্চে ভরা ফাইনালে চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিলকে ২-১ গোলে হারিয়ে কোপা আমেরিকা অনূর্ধ্ব-১৭ ফুটসাল চ্যাম্পিয়নশিপের শিরোপা নিজেদের করে নিয়েছে আলবিসেলেস্তেরা।
১৯ আগস্ট ২০২৬

বাংলাদেশ জাতীয় ফুটবল দলের ডিফেন্ডার আল-আমিনকে ১৫ আন্তর্জাতিক ম্যাচের জন্য নিষিদ্ধ করেছে ফিফা। গত জুনে মালদ্বীপে অনুষ্ঠিত চার জাতির ‘ডায়মন্ড জুবিলি ফুটবল টুর্নামেন্টে’ অসদাচরণ ও মাঠের উত্তেজনাকর ঘটনায় জড়িত থাকার অভিযোগে তার বিরুদ্ধে এই শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে।
১৮ আগস্ট ২০২৬

বাংলাদেশে আসছেন আর্জেন্টিনার নব্বইয়ের দশকের অন্যতম কিংবদন্তি ফুটবলার ক্লদিও ক্যানেজিয়া। আগামী সোমবার (১৭ আগস্ট) ঢাকায় অনুষ্ঠিত হতে যাওয়া ঢাকা ইন্টারস্কুল চ্যাম্পিয়নস লিগ ২০২৬-এর গ্র্যান্ড ফাইনালে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ১৯৯০ বিশ্বকাপের ফাইনাল খেলা সাবেক এই আর্জেন্টাইন তারকা।
১৬ আগস্ট ২০২৬

বিশ্ব ফুটবলের অবিসংবাদিত জাদুকর লিওনেল মেসি বর্তমানে তার জীবনের অন্যতম কঠিন ও শোকাবহ সময়ের মধ্য দিয়ে যাচ্ছেন। তার বাবা হোর্হে মেসির প্রয়াণে গভীর শোকে সম্পূর্ণ ভেঙে পড়েছেন এই আর্জেন্টাইন সুপারস্টার। প্রিয় বাবাকে হারানোর এই অপূরণীয় বেদনায় মানসিকভাবে নিজেকে সামলে নিতে তিনি আপাতত ফুটবল থেকে অনির্দিষ্টকালের বিরতিতে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। এর ফলে মার্কিন মেজর লিগ সকারের ক্লাব ইন্টার মায়ামির হয়ে এই মহাতারকা ঠিক কবে আবার সবুজ মাঠে পা রাখবেন, তা নিয়ে বড় ধরনের অনিশ্চয়তা তৈরি হয়েছে।
১৩ আগস্ট ২০২৬

বিশ্ব ফুটবলের দুই মহাতারকা লিওনেল মেসি ও ক্রিস্টিয়ানো রোনালদোকে ঘিরে ২০২৬ বিশ্বকাপ চলাকালে গুরুতর নিরাপত্তাঝুঁকি তৈরি হয়েছিল বলে দাবি করা হয়েছে পুলিশের ফাঁস হওয়া একটি নথিতে। বিশেষ করে মেসিকে লক্ষ্য করে আত্মঘাতী হামলা, বিস্ফোরক ও আগ্নেয়াস্ত্র নিয়ে স্টেডিয়ামে হামলার কথিত হুমকির তথ্য সামনে এসেছে।
৮ আগস্ট ২০২৬

লিওনেল মেসিকে ঘিরে আর্জেন্টিনা জাতীয় দলের ভবিষ্যৎ নিয়ে বিশ্বজুড়ে ফুটবলপ্রেমীদের কৌতূহলের অন্ত নেই। বিশেষ করে ২০২৮ কোপা আমেরিকায় আকাশি-নীল জার্সিতে বিশ্বসেরা এই জাদুকরকে মাঠে দেখা যাবে কি না, তা নিয়ে চলছে নানা হিসাব-নিকাশ। তবে এ বিষয়ে আর্জেন্টাইন ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ) পরিষ্কার জানিয়ে দিয়েছে যে, মেসির ওপর কোনো ধরনের অদৃশ্য চাপ তৈরি করা হবে না।
৮ আগস্ট ২০২৬

বাংলাদেশ জাতীয় ফুটবল দলের ডিফেন্সিভ মিডফিল্ডার হামজা চৌধুরীকে ঘিরে ফুটবল বিশ্বে নতুন এক দলবদলের গুঞ্জন চারদিকে ডালপালা মেলতে শুরু করেছে। আন্তর্জাতিক বিভিন্ন ক্রীড়া গণমাধ্যমের সাম্প্রতিক প্রতিবেদন অনুযায়ী, ইংলিশ ক্লাব লিস্টার সিটি অধ্যায় চিরতরে পেছনে ফেলে এবার আজারবাইজান প্রিমিয়ার লিগের বর্তমান চ্যাম্পিয়ন ক্লাব সাবাহ এফসিতে নাম লেখাতে পারেন ২৮ বছর বয়সী এই তারকা ফুটবলার। তার এই সম্ভাব্য ক্লাব পরিবর্তন দেশের ফুটবলপ্রেমীদের মাঝেও ব্যাপক কৌতূহল ও উদ্দীপনার সৃষ্টি করেছে।
৬ আগস্ট ২০২৬

২০২৬ ফিফা বিশ্বকাপের ফাইনালে স্পেনের কাছে তীব্র লড়াইয়ের পর পরাজিত হয়ে রানার্সআপ হিসেবে টুর্নামেন্ট শেষ করতে হয়েছে দুইবারের বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনাকে। শিরোপা হাতছাড়া হওয়ার গভীর বেদনা ও হতাশা সঙ্গী হলেও, পুরো আসর জুড়ে লিওনেল মেসির দলের দুর্দান্ত পারফরম্যান্স এবং লড়াকু মানসিকতা বিশ্বজুড়ে ফুটবলপ্রেমীদের মুগ্ধ করেছে। তবে সেই হতাশার দীর্ঘশ্বাস কাটিয়ে খুব দ্রুতই মাঠে ফেরার প্রস্তুতি নিচ্ছে আলবিসেলেস্তেরা।
৬ আগস্ট ২০২৬

ব্রাজিলিয়ান সুপারস্টার নেইমার জুনিয়রের ভবিষ্যৎ ঘিরে চলা জল্পনা-কল্পনার বিন্দুমাত্র কমতি নেই। তিনি কি সান্তোসে থাকছেন, নাকি নতুন কোনো ক্লাবে নাম লেখাবেন কিংবা একেবারে ফুটবলকে বিদায় জানাবেন এসব বিষয়ে এই মুহূর্তে কোনো চূড়ান্ত সিদ্ধান্ত নিতে রাজি নন ৩৪ বছর বয়সী এই তারকা ফরোয়ার্ড। সাও পাওলোতে নেইমার জুনিয়র ইনস্টিটিউটের একটি দাতব্য নিলাম অনুষ্ঠানে নিজের ইউটিউব চ্যানেলে দেওয়া এক সাক্ষাৎকারে নেইমার স্পষ্ট করে জানিয়েছেন যে, আগামী ডিসেম্বরের পরই তিনি তার পরবর্তী গন্তব্য বা ক্যারিয়ার নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন। বর্তমান ক্লাব সান্তোসের সঙ্গে তার চুক্তি রয়েছে ডিসেম্বর পর্যন্ত এবং সেই চুক্তির প্রতি তিনি পুরোপুরি শ্রদ্ধাশীল থাকতে চান।
৫ আগস্ট ২০২৬