
সিনিয়ার রিপোর্টার

দক্ষিণ এশিয়ার নারী ফুটবলে আজ অপেক্ষার সবচেয়ে বড় ম্যাচ। মাঠে নামছে দুই চিরপ্রতিদ্বন্দ্বী বাংলাদেশ ও ভারত। সাফ নারী চ্যাম্পিয়নশিপ ২০২৬-এর গ্রুপ পর্বের শেষ ম্যাচে আজ রবিবার (৩১ মে) মুখোমুখি হবে দুই দল। বাংলাদেশ সময় রাত ৮টায় শুরু হতে যাওয়া এই ম্যাচ ঘিরে ইতোমধ্যেই ফুটবলপ্রেমীদের মধ্যে ছড়িয়ে পড়েছে বাড়তি উত্তেজনা। দক্ষিণ এশিয়ার ফুটবল দর্শকদের কাছে বাংলাদেশ-ভারতের এই লড়াই এখন এক অন্যরকম আবেগের নাম। অনেকেই ম্যাচটিকে বলছেন ‘সাউথ এশিয়ান এল ক্লাসিকো’।
ইতোমধ্যেই বাংলাদেশ ও ভারত দুই দলই সেমিফাইনালের টিকিট নিশ্চিত করেছে। তবে আজকের ম্যাচের গুরুত্ব একটুও কম নয়। কারণ এই লড়াইয়ের ফলেই নির্ধারণ হবে গ্রুপসেরা। আর গ্রুপ চ্যাম্পিয়ন হতে পারলে সেমিফাইনালে অপেক্ষাকৃত কঠিন প্রতিপক্ষ নেপালকে এড়ানো যাবে। সেই হিসাব সামনে রেখেই আজ মাঠে নামবে দুই দল।
গুরুত্বপূর্ণ ম্যাচের আগে নিজেদের প্রস্তুতিতে কোনো ঘাটতি রাখেনি বাংলাদেশ। শনিবার সকালে গোয়ার জহরলাল নেহেরু স্টেডিয়ামের কাছের ডন বক্সো কলেজ মাঠে নিবিড় অনুশীলন করেছে সাবিনা খাতুনদের দল। মালদ্বীপের বিপক্ষে দারুণ খেলেও রক্ষণভাগের কিছু ভুলে দুটি গোল হজম করতে হয়েছিল। সেই জায়গাগুলো নিয়েই বাড়তি কাজ করেছেন কোচ পিটার বাটলার। রক্ষণে আরও শৃঙ্খলা আর আক্রমণে দ্রুততা এই দুই জায়গায় বাড়তি মনোযোগ দিয়েছে দল।
পরিসংখ্যান বলছে ভারত এগিয়ে। ফিফা র্যাঙ্কিংয়েও এগিয়ে ভারতীয় মেয়েরা। সাফ নারী চ্যাম্পিয়নশিপে এখন পর্যন্ত দুই দল ৯ বার মুখোমুখি হয়েছে। ভারতের জয় ৬টি, বাংলাদেশের ২টি এবং একটি ম্যাচ ড্র। তবে সাম্প্রতিক সময়ের আত্মবিশ্বাস বাংলাদেশের দিকেই। কারণ গত দুই সাফ আসরে ভারতকে হারিয়ে জয়ের স্বাদ পেয়েছে বাংলাদেশের মেয়েরা। সেই স্মৃতি আজ নতুন করে অনুপ্রেরণা হয়ে কাজ করতে পারে।
বাংলাদেশ দলের কোচ পিটার বাটলার জানিয়েছেন, মালদ্বীপ ম্যাচে বল দখলে আধিপত্য থাকলেও বেশ কিছু সুযোগ কাজে লাগানো যায়নি। তবে ভারত ম্যাচে দল মানসিকভাবে আরও প্রস্তুত। দলে তরুণদের উপস্থিতিও আলাদা শক্তি যোগ করছে। উমেলা, প্রীতি, সাগরিকা, মমিত ও অর্পিতাদের মতো ফুটবলারদের পারফরম্যান্স দলে ইতিবাচক প্রতিযোগিতা তৈরি করেছে। কোচ জানিয়েছেন, আজকের একাদশে কিছু পরিবর্তনও দেখা যেতে পারে।
ম্যাচটি সরাসরি সম্প্রচার করবে টি স্পোর্টস টেলিভিশন চ্যানেল এবং টি স্পোর্টসের ইউটিউব প্ল্যাটফর্ম। ফলে দেশের ফুটবলপ্রেমীরা সহজেই উপভোগ করতে পারবেন দক্ষিণ এশিয়ার অন্যতম বড় এই ম্যাচ।
সবকিছু মিলিয়ে আজ রাতের বাংলাদেশ-ভারত ম্যাচ শুধু গ্রুপ পর্বের একটি লড়াই নয় এটি আত্মবিশ্বাস, সম্মান, প্রতিদ্বন্দ্বিতা এবং সেমিফাইনালের আগে নিজেদের শক্তি জানান দেওয়ারও বড় মঞ্চ। এখন দেখার বিষয়, শেষ হাসি কে হাসে বাংলাদেশ, নাকি ভারত।

আর্জেন্টিনার জার্সিতে লিওনেল মেসির সম্ভাব্য শেষ ম্যাচ ঘিরে শুরু হয়েছে আবেগঘন অপেক্ষা। জাতীয় দলের দীর্ঘদিনের সতীর্থ ও বন্ধু আনহেল দি মারিয়াও এই বিশেষ মুহূর্তটি সামনে থেকে দেখতে চান। আগামী ৬ অক্টোবর বেনিনের বিপক্ষে মেসির সম্ভাব্য শেষ আন্তর্জাতিক ম্যাচে গ্যালারিতে উপস্থিত থাকার কথা জানিয়েছেন তিনি।
৩ ঘণ্টা আগে

স্প্যানিশ লা লিগার মাদ্রিদ ডার্বিতে রিয়াল মাদ্রিদের বিপক্ষে দারুণ অবস্থানে রয়েছে অ্যাটলেটিকো মাদ্রিদ। ম্যাচের ৭৭ মিনিটে স্বাগতিকরা ২-০ ব্যবধানে এগিয়ে আছে। গোলশূন্য প্রথমার্ধের পর বিরতির কয়েক মিনিটের ব্যবধানেই ম্যাচের চিত্র পুরোপুরি বদলে যায়।
১৪ ঘণ্টা আগে

২০২৬ বিশ্বকাপের পর আন্তর্জাতিক ফুটবলে নতুন অধ্যায়ে প্রবেশ করতে যাচ্ছে আর্জেন্টিনা। বিশ্বকাপের পর দেশের মাটিতে টানা তিনটি আন্তর্জাতিক প্রীতি ম্যাচ খেলবে লিওনেল স্কালোনির দল। সেপ্টেম্বরের শেষ থেকে অক্টোবরের প্রথম সপ্তাহ পর্যন্ত চলবে এই ম্যাচের সিরিজ।
২ দিন আগে

দক্ষিণ এশিয়ার নারী ফুটবলের মঞ্চে বাংলাদেশ ও মালদ্বীপের মধ্যকার ম্যাচে শুরুতেই এগিয়ে গেছে বাংলাদেশ। ম্যাচের সরাসরি সম্প্রচারের দৃশ্যে দেখা যাচ্ছে, খেলার সময় প্রায় ৫৯ সেকেন্ডে বাংলাদেশ ১–০ গোলে মালদ্বীপের বিপক্ষে এগিয়ে রয়েছে।
২ দিন আগে

এশিয়ান গেমস ২০২৬-এ আজ বৃহস্পতিবার মাঠে নামছে বাংলাদেশ নারী ফুটবল দল। গ্রুপ পর্বের দ্বিতীয় ম্যাচে শক্তিশালী দক্ষিণ কোরিয়ার মুখোমুখি হবে ঋতুপর্ণা চাকমাদের দল। ম্যাচটি ঘিরে বাংলাদেশি ফুটবলপ্রেমীদের মধ্যে আগ্রহ তৈরি হয়েছে কখন শুরু হবে বহুল প্রতীক্ষিত এই ম্যাচ?
৪ দিন আগে

লা লিগার ২০২৬-২৭ মৌসুমে আবারও মাঠে নামছে বার্সেলোনা। ষষ্ঠ jornada-তে নিজেদের মাঠ স্পটিফাই ক্যাম্প ন্যুতে রেসিং সান্তান্দেরের মুখোমুখি হবে কাতালান ক্লাবটি। বুধবার (১৬ সেপ্টেম্বর) অনুষ্ঠিত হওয়ার কথা থাকা ম্যাচটি ঘিরে সমর্থকদের মধ্যে তৈরি হয়েছে ব্যাপক আগ্রহ।
৪ দিন আগে

চ্যাম্পিয়নস লিগে কঠিন পরাজয়ের পর ঘুরে দাঁড়ানোর লক্ষ্য ছিল অ্যাটলেটিকো মাদ্রিদের। লা লিগায় ওসাসুনার বিপক্ষে সেই জবাবটা বেশ জোরালোভাবেই দিয়েছে দিয়েগো সিমিওনের দল। রিয়াদ এয়ার মেট্রোপলিতানোতে প্রতিপক্ষকে ৪-০ গোলে হারিয়ে বড় জয় তুলে নিয়েছে অ্যাটলেটিকো।
৪ দিন আগে

২০২৮ ও ২০২৯ সালের উয়েফা চ্যাম্পিয়নস লিগ ফাইনালের আয়োজক ভেন্যু চূড়ান্ত করেছে ইউরোপীয় ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা উয়েফা। ২০২৮ সালের মহারণ অনুষ্ঠিত হবে জার্মানির মিউনিখের আলিয়াঞ্জ অ্যারেনায়। আর এক বছর পর, ২০২৯ সালের ফাইনাল বসবে স্পেনের বার্সেলোনার ঐতিহাসিক ও সংস্কার করা ক্যাম্প ন্যুতে।
৫ দিন আগে

শিশুদের ফুটবল ম্যাচে দর্শক ও অভিভাবকদের উচ্ছৃঙ্খল আচরণ ঠেকাতে অভিনব উদ্যোগ নিয়েছে রোমানিয়া ফুটবল ফেডারেশন। চলতি মৌসুম থেকে দেশটির অনূর্ধ্ব-৭ থেকে অনূর্ধ্ব-১৬ বয়সভিত্তিক ফুটবল প্রতিযোগিতায় চালু করা হয়েছে ‘ব্ল্যাক কার্ড’। তবে এই কার্ড কোনো খেলোয়াড়কে দেখানো হবে না; মাঠের বাইরে থাকা দর্শক ও অভিভাবকদের আচরণ নিয়ন্ত্রণ করতেই ব্যবহার করা হবে এটি।
১৩ সেপ্টেম্বর ২০২৬