
রিপোর্টার

আবারও অস্থির আবহাওয়ার মুখোমুখি হতে যাচ্ছে বাংলাদেশ। নতুন বৃষ্টি বলয় ‘স্পার্ক’ দেশের দিকে ধেয়ে আসছে বলে সতর্ক করেছে আবহাওয়া পর্যবেক্ষক দল বিডব্লিউওটি। সংস্থাটির পূর্বাভাস অনুযায়ী, আগামী ১২ বা ১৩ মে দেশের উত্তরাঞ্চল দিয়ে এই বৃষ্টি বলয় বাংলাদেশে প্রবেশ করতে পারে এবং এরপর টানা ৯ দিন বিভিন্ন অঞ্চলে বজ্রবৃষ্টি ও ঝড়ো আবহাওয়া অব্যাহত থাকতে পারে।
সোমবার (১১ মে) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে বিডব্লিউওটি জানায়, ১২ মে থেকে ২০ মে পর্যন্ত দেশের বিভিন্ন এলাকায় পর্যায়ক্রমে বৃষ্টি বলয়টির প্রভাব দেখা যেতে পারে। বিশেষ করে উত্তর ও উত্তর-পূর্বাঞ্চলের জেলাগুলোতে তীব্র বজ্রপাতের ঝুঁকি সবচেয়ে বেশি থাকবে।
সংস্থাটি বলছে, রংপুর বিভাগ, ময়মনসিংহ বিভাগ ও সিলেট বিভাগে ‘স্পার্ক’ সবচেয়ে বেশি সক্রিয় থাকতে পারে। এসব এলাকায় দফায় দফায় ভারী বৃষ্টি, কালবৈশাখী ধরণের ঝড়ো হাওয়া এবং তীব্র বজ্রপাতের আশঙ্কা রয়েছে। ফলে স্থানীয়দের সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে।
একই সঙ্গে রাজশাহী, ঢাকা ও চট্টগ্রাম বিভাগের কিছু এলাকাতেও মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে। তবে এসব অঞ্চলে দীর্ঘসময় ধরে ভারী বর্ষণের সম্ভাবনা কম বলে জানিয়েছে সংস্থাটি।
খুলনা ও বরিশাল বিভাগে তুলনামূলক কম প্রভাব পড়তে পারে। দক্ষিণাঞ্চলের এসব এলাকায় আবহাওয়া অনেকটাই স্বাভাবিক থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে।
গত মাসে ‘ঝুমুল’ নামের বৃষ্টি বলয়ের প্রভাবে দেশের বিভিন্ন স্থানে টানা বৃষ্টিপাত ও বজ্রপাত হয়েছিল। এতে নিম্নাঞ্চল প্লাবিত হওয়ার পাশাপাশি কৃষিক্ষেত্রে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। বজ্রপাতের ঘটনায় প্রাণহানির ঘটনাও ঘটে, যা সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক তৈরি করেছিল।
এদিকে বাংলাদেশ আবহাওয়া অধিদফতর জানিয়েছে, বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপের কারণে আগামী পাঁচ দিনে দেশের বিভিন্ন বিভাগে দমকা হাওয়াসহ বজ্রবৃষ্টির সম্ভাবনা রয়েছে। বিশেষ করে উত্তরাঞ্চলের কয়েকটি এলাকায় মাঝারি থেকে ভারী এবং কোথাও কোথাও অতিভারী বর্ষণও হতে পারে বলে পূর্বাভাস দিয়েছে সংস্থাটি।

অগ্ন্যাশয়ের ক্যানসারকে অনেক সময় ‘নীরব ঘাতক’ বলা হয়। কারণ এই রোগের শুরুর দিকের লক্ষণগুলো বেশ সাধারণ হওয়ায় অনেকেই সেগুলোকে তেমন গুরুত্ব দেন না। ফলে রোগটি শনাক্ত হওয়ার আগেই শরীরের অন্য অংশে ছড়িয়ে পড়ার সুযোগ পেয়ে যেতে পারে।
৮ ঘণ্টা আগে

বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপ আরও শক্তিশালী হয়ে গভীর নিম্নচাপে পরিণত হওয়ার আশঙ্কায় ভারতের অন্ধ্রপ্রদেশ ও তেলেঙ্গানায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। একই সঙ্গে ঝোড়ো বাতাসের আশঙ্কায় উপকূলীয় এলাকাগুলোতে সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া হয়েছে।
৯ ঘণ্টা আগে

হারানো, চুরি বা বিনষ্ট হওয়া পাসপোর্ট পুনঃইস্যুর ক্ষেত্রে নতুন নিয়ম চালু করেছে সরকার। এখন থেকে প্রথমবার পাসপোর্ট হারানো, চুরি বা বিনষ্ট হলে নির্ধারিত পাসপোর্ট ফি ছাড়া অতিরিক্ত কোনো দণ্ড ফি দিতে হবে না। তবে দ্বিতীয়বার থেকে প্রতিবার একই ঘটনা ঘটলে নির্ধারিত ফির সঙ্গে অতিরিক্ত ১০ হাজার টাকা দণ্ড ফি দিতে হবে।
৯ ঘণ্টা আগে

সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যক্তিগত মুহূর্তের ভিডিও ছড়িয়ে পড়া এবং দ্বিতীয় স্ত্রী মরিয়ম খাতুনের মৃত্যুর ঘটনায় আলোচনায় থাকা সাতক্ষীরা–৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামের এমপি পদ নিয়ে এখনো চূড়ান্ত কোনো সিদ্ধান্ত হয়নি। জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ জানিয়েছেন, পুলিশের নেওয়া পদক্ষেপ এবং পরবর্তী আইনি প্রক্রিয়ার ওপর বিষয়টি নির্ভর করছে।
৯ ঘণ্টা আগে

জ্বালানির দাম বাড়ার পর দেশের দূরপাল্লা ও নগর পরিবহনে বাসের ভাড়া বাড়ানোর সিদ্ধান্ত হয়েছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, দূরপাল্লা ও রাজধানীসহ শহরাঞ্চলে বাসের ভাড়া কিলোমিটারপ্রতি ১৭ পয়সা করে বাড়ানো হবে।
১৬ ঘণ্টা আগে

নবম জাতীয় বেতন স্কেলে সরকারি কর্মচারীদের নতুন বেতন নির্ধারণের পুরো প্রক্রিয়া অনলাইনে আইবাস প্লাস প্লাসের মাধ্যমে সম্পন্ন হবে। এ কারণে পে ফিক্সেশনের আগে জাতীয় পরিচয়পত্রের নম্বর, জন্মতারিখ ও নিবন্ধিত মোবাইল নম্বরসহ ব্যক্তিগত তথ্য সঠিক আছে কি না, তা যাচাই করে নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।
১৭ ঘণ্টা আগে

বঙ্গোপসাগরে সৃষ্টি হওয়া নিম্নচাপের প্রভাবে দেশের আবহাওয়ায় পরিবর্তন শুরু হয়েছে। উপকূলীয় এলাকায় বৃষ্টি ও বজ্রবৃষ্টির পাশাপাশি রাজধানী ঢাকাতেও মঙ্গলবার সকালে বৃষ্টি হয়েছে। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আজ থেকে আগামী শনিবার পর্যন্ত দেশের বিভিন্ন এলাকায় থেমে থেমে বৃষ্টি হতে পারে। একই সঙ্গে উত্তর বঙ্গোপসাগর ও উপকূলীয় এলাকায় ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে।
১৭ ঘণ্টা আগে

সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য জাতীয় বেতন স্কেল ২০২৬-এর প্রজ্ঞাপন জারি হওয়ার পর নতুন বেতন কাঠামো নিয়ে বিস্তারিত তথ্য সামনে এসেছে। নতুন ব্যবস্থায় ২০টি গ্রেড রাখা হয়েছে। একই সঙ্গে পুরোনো বেতন থেকে নতুন মূল বেতন কীভাবে নির্ধারণ হবে, সে বিষয়েও প্রজ্ঞাপনে স্পষ্ট নিয়ম দেওয়া হয়েছে।
১৮ ঘণ্টা আগে

দেশের বাজারে আবারও বেড়েছে সোনা ও রুপার দাম। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) নতুন করে সোনা ও রুপার দাম সমন্বয় করেছে। নতুন দর অনুযায়ী, ২২ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম বেড়ে দাঁড়িয়েছে ২ লাখ ৩৪ হাজার ৬২১ টাকা।
১৮ ঘণ্টা আগে