ঝড়ো হাওয়া ট্যাগের খবর
এই ট্যাগের খবর

দুপুরের মধ্যেই ১৬ জেলায় ঝড়বৃষ্টির শঙ্কা
নিজস্ব প্রতিবেদক: শনিবার দেশের বিভিন্ন অঞ্চলে বৈরী আবহাওয়ার আভাস দিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। সংস্থাটির পূর্বাভাস অনুযায়ী, দেশের ১৬টি জেলার ওপর দিয়ে দক্ষিণ অথবা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ী দমকা কিংবা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। একই সঙ্গে হতে পারে বৃষ্টি অথবা বজ্রবৃষ্টি।
১১ জুলাই ২০২৬, ১০:০১ | বিস্তারিত

বঙ্গোপসাগরে লঘুচাপ, ৯ জেলায় ঝড়ের শঙ্কা
নিজস্ব প্রতিবেদক: বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপটি আরও ঘনীভূত হওয়ায় দেশের বিভিন্ন অঞ্চলে বিরূপ আবহাওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। এর প্রভাবে শনিবার (৪ জুলাই) সন্ধ্যা ৬টার মধ্যে দেশের অন্তত ৯টি জেলার ওপর দিয়ে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে বলে সতর্ক করেছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর।
৪ জুলাই ২০২৬, ১৯:০৬ | বিস্তারিত

ভয়াবহ পরিস্থিতি, ৩ নম্বর সতর্ক সংকেত জারি
নিজস্ব প্রতিবেদক: বঙ্গোপসাগরে আবারও বৈরী আবহাওয়ার আভাস। উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে সৃষ্ট একটি লঘুচাপের কারণে দেশের উপকূলীয় অঞ্চলে ঝড়ো হাওয়া বয়ে যাওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। পরিস্থিতি বিবেচনায় চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরকে তিন নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলেছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর।
৩ জুলাই ২০২৬, ২০:০৮ | বিস্তারিত

১৩ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের আভাস
নিজস্ব প্রতিবেদক: দেশের বিভিন্ন অঞ্চলে আবারও বৈরী আবহাওয়ার পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। সোমবার (১৫ জুন) প্রকাশিত সর্বশেষ সতর্কবার্তায় জানানো হয়েছে, দেশের অন্তত ১৩টি অঞ্চলের ওপর দিয়ে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে দমকা অথবা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। একই সঙ্গে এসব এলাকায় বৃষ্টি কিংবা বজ্রসহ বৃষ্টিরও সম্ভাবনা রয়েছে।
১৫ জুন ২০২৬, ২০:০৩ | বিস্তারিত

আজকেই যে ১০ অঞ্চলে ৬০ কিলোমিটার বেগে ঝড়ের শঙ্কা
নিজস্ব প্রতিবেদক: দেশের বিভিন্ন অঞ্চলে হঠাৎ করেই বৈরী আবহাওয়ার পরিস্থিতি সৃষ্টি হতে পারে বলে সতর্ক করেছে আবহাওয়া অধিদফতর। বিশেষ করে দুপুরের আগেই কয়েকটি অঞ্চলের ওপর দিয়ে দমকা থেকে ঝড়ো হাওয়া বয়ে যাওয়ার পাশাপাশি বজ্রসহ বৃষ্টির সম্ভাবনার কথা জানানো হয়েছে। এ কারণে সংশ্লিষ্ট এলাকার নদীবন্দরগুলোকে সতর্ক থাকতে নির্দেশ দেওয়া হয়েছে।
১৪ জুন ২০২৬, ১৩:৫৮ | বিস্তারিত

আজ থেকে আগামী ৫ দিনের আবহাওয়ার পূর্বাভাস
নিজস্ব প্রতিবেদক: দেশজুড়ে বৃষ্টি ও বজ্রবৃষ্টির প্রবণতা আরও বাড়তে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। একই সঙ্গে দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু দেশের আরও ভেতরে অগ্রসর হওয়ার অনুকূল পরিবেশ তৈরি হওয়ায় আগামী কয়েকদিন দেশের বিভিন্ন অঞ্চলে দমকা হাওয়া, বজ্রপাত এবং ভারী বর্ষণের আশঙ্কা রয়েছে। বিশেষ করে সপ্তাহের শেষ দিকে বৃষ্টিপাতের মাত্রা আরও বৃদ্ধি পেতে পারে বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া বিভাগ।
৬ জুন ২০২৬, ২২:৩০ | বিস্তারিত

১ নম্বর সতর্ক সংকেত: রাতেই ৯ অঞ্চলে ঝড়ের শঙ্কা
নিজস্ব প্রতিবেদক: দেশের আবহাওয়া পরিস্থিতি আবারও অস্থির হয়ে উঠছে। রাজধানী ঢাকাসহ দেশের অন্তত ৯ অঞ্চলে আজ রাতের মধ্যেই ঝড়ো হাওয়া ও বজ্রসহ বৃষ্টির আশঙ্কা প্রকাশ করেছে আবহাওয়া অধিদপ্তর। একই সঙ্গে নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্কসংকেত দেখাতে বলা হয়েছে।
১৫ মে ২০২৬, ২২:৪৩ | বিস্তারিত

রাত ৮টার মধ্যেই ৭ জেলায় কালবৈশাখী ঝড়ের শঙ্কা: আবহাওয়া অধিদপ্তর
নিজস্ব প্রতিবেদক: দেশের কয়েকটি জেলায় সন্ধ্যার পর বৈরী আবহাওয়ার আশঙ্কা প্রকাশ করেছে আবহাওয়া অধিদপ্তর। বুধবার (১৩ মে) প্রকাশিত এক সতর্কবার্তায় বলা হয়েছে, রাত ৮টার মধ্যে দেশের সাত জেলার ওপর দিয়ে দমকা বা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি ও বজ্রবৃষ্টি হতে পারে।
১৩ মে ২০২৬, ১৯:১৫ | বিস্তারিত

৮ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা: আবহাওয়া অধিদপ্তর
নিজস্ব প্রতিবেদক: দেশের বিভিন্ন অঞ্চলে ঝড়-বৃষ্টি বাড়ার পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। সাগরে সৃষ্ট নিম্নচাপের প্রভাবে বুধবার (১৩ মে) দেশের কয়েকটি জেলার ওপর দিয়ে ঘণ্টায় সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে বলে সতর্ক করেছে সংস্থাটি।
১৩ মে ২০২৬, ১৬:৪৮ | বিস্তারিত

দেশের যেসব অঞ্চলে ভারী বৃষ্টির শঙ্কা
নিজস্ব প্রতিবেদক: বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপ আরও ঘনীভূত হতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। এর প্রভাবে দেশের বিভিন্ন এলাকায় বৃষ্টি, বজ্রবৃষ্টি ও দমকা হাওয়ার সম্ভাবনা রয়েছে।
১২ মে ২০২৬, ২২:১৭ | বিস্তারিত

ধেয়ে আসছে বৃষ্টি বলয় ‘স্পার্ক’, তীব্র ব’জ্রপাতের সতর্কতা
নিজস্ব প্রতিবেদক: আবারও অস্থির আবহাওয়ার মুখোমুখি হতে যাচ্ছে বাংলাদেশ। নতুন বৃষ্টি বলয় ‘স্পার্ক’ দেশের দিকে ধেয়ে আসছে বলে সতর্ক করেছে আবহাওয়া পর্যবেক্ষক দল বিডব্লিউওটি। সংস্থাটির পূর্বাভাস অনুযায়ী, আগামী ১২ বা ১৩ মে দেশের উত্তরাঞ্চল দিয়ে এই বৃষ্টি বলয় বাংলাদেশে প্রবেশ করতে পারে এবং এরপর টানা ৯ দিন বিভিন্ন অঞ্চলে বজ্রবৃষ্টি ও ঝড়ো আবহাওয়া অব্যাহত থাকতে পারে।
১১ মে ২০২৬, ১৭:৩২ | বিস্তারিত

সকালের মধ্যে ১৯ জেলায় ঝড়ের আশঙ্কা
নিজস্ব প্রতিবেদক: দেশের ১৯ জেলায় ঘণ্টায় সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে দমকা বা ঝড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে সতর্ক করেছে আবহাওয়া অধিদপ্তর।
৯ এপ্রিল ২০২৬, ২৩:০৩ | বিস্তারিত
