Lightning Alert ট্যাগের খবর
এই ট্যাগের খবর

রাত ১টার মধ্যে যেসব অঞ্চলে ঝড়ের আভাস
নিজস্ব প্রতিবেদক: দেশের বিভিন্ন অঞ্চলে আজ রাতের মধ্যেই বজ্রসহ ঝড়ো আবহাওয়া সৃষ্টি হতে পারে বলে সতর্ক করেছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। সর্বশেষ পূর্বাভাস অনুযায়ী, রাত ১টার মধ্যে দেশের ১৪টি অঞ্চলের ওপর দিয়ে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা কিংবা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। একই সঙ্গে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনাও রয়েছে। এ পরিস্থিতিতে সংশ্লিষ্ট এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।
১৮ জুন ২০২৬, ২১:৪৫ | বিস্তারিত

আজ মধ্য রাতে ৭ অঞ্চলে কালবৈশাখীর শঙ্কা
নিজস্ব প্রতিবেদক: আবারও দেশের আকাশে কালবৈশাখীর শঙ্কা। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, মঙ্গলবার দিবাগত রাত ১টার মধ্যে দেশের অন্তত সাতটি অঞ্চলের ওপর দিয়ে দমকা হাওয়াসহ বজ্রবৃষ্টি হতে পারে। কোথাও কোথাও ঝড়ের গতিবেগ ঘণ্টায় ৬০ কিলোমিটার পর্যন্ত পৌঁছাতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
১২ মে ২০২৬, ২২:৩৪ | বিস্তারিত

ধেয়ে আসছে বৃষ্টি বলয় ‘স্পার্ক’, তীব্র ব’জ্রপাতের সতর্কতা
নিজস্ব প্রতিবেদক: আবারও অস্থির আবহাওয়ার মুখোমুখি হতে যাচ্ছে বাংলাদেশ। নতুন বৃষ্টি বলয় ‘স্পার্ক’ দেশের দিকে ধেয়ে আসছে বলে সতর্ক করেছে আবহাওয়া পর্যবেক্ষক দল বিডব্লিউওটি। সংস্থাটির পূর্বাভাস অনুযায়ী, আগামী ১২ বা ১৩ মে দেশের উত্তরাঞ্চল দিয়ে এই বৃষ্টি বলয় বাংলাদেশে প্রবেশ করতে পারে এবং এরপর টানা ৯ দিন বিভিন্ন অঞ্চলে বজ্রবৃষ্টি ও ঝড়ো আবহাওয়া অব্যাহত থাকতে পারে।
১১ মে ২০২৬, ১৭:৩২ | বিস্তারিত
