
রিপোর্টার

বিশ্ব অর্থনীতিতে নাটকীয় পরিবর্তন! যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে যুদ্ধ শেষের সম্ভাবনা জোরালো হতেই তেলের বাজারে ধস, আর উল্টো দিকে স্বর্ণের বাজারে তুঙ্গে উত্তেজনা।
মাত্র এক সপ্তাহেই স্বর্ণের দাম ৩ শতাংশের বেশি বেড়ে গেছে। বুধবার স্পট মার্কেটে প্রতি আউন্স স্বর্ণের দাম উঠে গেছে ৪,৭০৩ ডলারের ওপরে যা সাম্প্রতিক সময়ের সর্বোচ্চ। একই সঙ্গে স্বর্ণ ফিউচারও ৪,৭১৪ ডলার ছুঁয়েছে।
বিশ্লেষকদের মতে, ডলার দুর্বল হওয়া এবং তেলের দাম কমে যাওয়ার ফলে বিনিয়োগকারীরা এখন নিরাপদ আশ্রয় হিসেবে স্বর্ণে ঝুঁকছেন। বিশেষজ্ঞরা বলছেন, পরিস্থিতি এমন থাকলে বছরের শেষে স্বর্ণের দাম ৫,৫০০ ডলারের কাছাকাছি পৌঁছাতে পারে।
শুধু স্বর্ণই নয়, রুপা, প্লাটিনাম ও প্যালাডিয়ামের দামেও বড় উত্থান দেখা গেছে। অন্যদিকে তেলের বাজারে বড় ধাক্কা ব্রেন্ট ও WTI উভয়ের দাম উল্লেখযোগ্যভাবে কমেছে।
তেলের দাম কমার প্রত্যাশায় বিশ্বজুড়ে শেয়ারবাজারে উৎসবের আমেজ। যুক্তরাষ্ট্র থেকে ইউরোপ, এমনকি এশিয়ার বাজারেও সূচকগুলো শক্তিশালীভাবে বেড়েছে। দক্ষিণ কোরিয়ার কোসপি সূচকের উল্লম্ফন এবং স্যামসাংয়ের ১ ট্রিলিয়ন ডলার মার্কেট ভ্যালু এই প্রবণতাকে আরও জোরালো করেছে।
এই সবকিছুর পেছনে রয়েছে একটি বড় কারণ যুক্তরাষ্ট্র ও ইরানের সম্ভাব্য শান্তিচুক্তি। অ্যাক্সিওস জানিয়েছে, যুদ্ধ শেষ করতে এক পাতার সমঝোতা স্মারক প্রায় চূড়ান্ত পর্যায়ে। পাকিস্তানি সূত্রের ভাষায়, “আমরা একেবারে কাছাকাছি পৌঁছে গেছি।”
প্রেসিডেন্ট ট্রাম্প ইতোমধ্যে ‘প্রজেক্ট ফ্রিডম’ নৌ অভিযান স্থগিত করেছেন, যা ইঙ্গিত দিচ্ছে পরিস্থিতি দ্রুত স্বাভাবিক হতে পারে। এখন সবার নজর আগামী ৪৮ ঘণ্টার দিকে—ইরানের প্রতিক্রিয়া কি আসে, সেটিই নির্ধারণ করবে পরবর্তী গতিপথ।

আবারও শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল আফগানিস্তান। দেশটির হিন্দুকুশ অঞ্চলে রিখটার স্কেলে ৬ দশমিক ২ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে, যার কম্পন ছড়িয়ে পড়ে ভারতের রাজধানী নয়াদিল্লিসহ উত্তর ভারতের বিস্তীর্ণ এলাকায়। হঠাৎ ভূকম্পনের কারণে অনেক এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং মানুষ ঘরবাড়ি ও অফিস থেকে বাইরে বেরিয়ে আসেন।
২ ঘণ্টা আগে

বিশ্বজুড়ে আলোচনার কেন্দ্রবিন্দুতে এখন দক্ষিণ আমেরিকার দেশ ভেনেজুয়েলা। মাত্র ৩৯ সেকেন্ডের ব্যবধানে আঘাত হানা দুটি শক্তিশালী ভূমিকম্প দেশটির একাধিক অঞ্চলকে কার্যত মৃত্যুপুরীতে পরিণত করেছে। মুহূর্তের মধ্যে ধসে পড়েছে শত শত ভবন, ধ্বংস হয়েছে গুরুত্বপূর্ণ অবকাঠামো, আর হাজারো পরিবার হারিয়েছে তাদের স্বজনদের। সর্বশেষ সরকারি তথ্য অনুযায়ী, এ পর্যন্ত ২৩৫ জনের মৃত্যু নিশ্চিত হয়েছে। আহত হয়েছেন প্রায় দেড় হাজার মানুষ। তবে ধ্বংসস্তূপের নিচে এখনও বিপুলসংখ্যক মানুষ আটকে থাকায় প্রাণহানির সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
১ দিন আগে

ভেনেজুয়েলায় এক মিনিটেরও কম সময়ের ব্যবধানে আঘাত হানা দুটি শক্তিশালী ভূমিকম্পে ভয়াবহ মানবিক বিপর্যয় সৃষ্টি হয়েছে। দেশটির বিভিন্ন অঞ্চলে ধ্বংসস্তূপ, আতঙ্ক এবং আর্তনাদের মধ্যে এখন পর্যন্ত অন্তত ১৬৪ জনের মৃত্যুর খবর নিশ্চিত করা হয়েছে। এছাড়া আহত হয়েছেন আরও ৯৭১ জন। উদ্ধার অভিযান চলমান থাকায় হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
২ দিন আগে

ভারতের উত্তর প্রদেশের রাজধানী লখনৌয়ে একটি কোচিং সেন্টারে ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত ১৩ জন নিহত হওয়ার ঘটনায় পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। মুহূর্তের মধ্যে ছড়িয়ে পড়া আগুনে ভবনের ভেতরে আটকা পড়েন বহু মানুষ। প্রাণ বাঁচাতে কয়েকজন শিক্ষার্থী তিনতলা ভবন থেকে নিচে লাফিয়ে পড়েন। দীর্ঘ সময় ধরে আগুন জ্বলতে থাকার পর দমকল বাহিনী আগুন নিয়ন্ত্রণে আনলে ধ্বংসস্তূপ থেকে একে একে উদ্ধার করা হয় অন্তত ১৩ জনের মরদেহ।
৫ দিন আগে

পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মিরে রাজনৈতিক ও প্রশাসনিক সংস্কারের দাবিতে শুরু হওয়া আন্দোলন এখন রক্তক্ষয়ী সংঘাতে রূপ নিয়েছে। প্রায় দুই সপ্তাহ ধরে চলা বিক্ষোভে পুলিশের গুলিতে অন্তত ২৪ জনের প্রাণহানি হয়েছে। পরিস্থিতি এতটাই উত্তপ্ত যে, হরতাল, সড়ক অবরোধ এবং নিরাপত্তা ব্যবস্থার কারণে অঞ্চলজুড়ে স্বাভাবিক জীবনযাত্রা প্রায় অচল হয়ে পড়েছে।
২০ জুন ২০২৬

ভারতের ছত্তিশগড় রাজ্যে বালু মহালের নিয়ন্ত্রণ নিয়ে দীর্ঘদিনের বিরোধ শেষ পর্যন্ত ভয়াবহ হত্যাকাণ্ডে রূপ নিয়েছে। অভিযোগ উঠেছে, স্থানীয় বিজেপি নেতা ও সাবেক জনপদ পঞ্চায়েত সভাপতি ভারত সিং ওরফে লাল্লা সিংসহ তিনজনকে একটি ফরচুনার গাড়ির ভেতরে আটকে পেট্রোল ঢেলে আগুন লাগিয়ে হত্যা করা হয়েছে। এই ঘটনায় পুরো এলাকায় তীব্র উত্তেজনা ছড়িয়ে পড়েছে।
১৮ জুন ২০২৬

বিশ্ব অর্থনীতিতে নতুন মোড় এনে দিয়েছে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার সম্ভাব্য শান্তি চুক্তি। যুদ্ধবিরতির প্রাথমিক সমঝোতা এবং হরমুজ প্রণালি পুনরায় চালুর উদ্যোগে আন্তর্জাতিক বাজারে একদিকে যেমন তেলের দাম কমেছে, অন্যদিকে নিরাপদ বিনিয়োগ হিসেবে সোনার চাহিদা বেড়ে যাওয়ায় স্বর্ণের দাম রেকর্ড উত্থান দেখিয়েছে।
১৫ জুন ২০২৬

হঠাৎ করেই বিশ্বজুড়ে থমকে গিয়েছিল মেটার জনপ্রিয় সামাজিক যোগাযোগমাধ্যমগুলো। ফেসবুক, মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপ ও ইনস্টাগ্রামে প্রবেশ এবং ব্যবহার করতে গিয়ে বিপাকে পড়েন কোটি কোটি মানুষ। তবে প্রায় এক ঘণ্টার অচলাবস্থার পর ধীরে ধীরে স্বাভাবিক হয়েছে সব সেবা, ফলে স্বস্তি ফিরেছে ব্যবহারকারীদের মাঝে।
১২ জুন ২০২৬

সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারকারীদের জন্য হঠাৎ করেই বড় ধরনের ভোগান্তির কারণ হয়ে দাঁড়িয়েছে ফেসবুক। শুক্রবার (১২ জুন) সন্ধ্যা সাড়ে ৭টার পর থেকে বাংলাদেশের অসংখ্য ব্যবহারকারী জনপ্রিয় এই প্ল্যাটফর্মে প্রবেশ করতে গিয়ে সমস্যার মুখোমুখি হচ্ছেন। অনেকের ফেসবুক অ্যাকাউন্ট স্বয়ংক্রিয়ভাবে লগআউট হয়ে যাচ্ছে, আবার অনেকে নতুন করে লগইন করার চেষ্টা করেও সফল হচ্ছেন না।
১২ জুন ২০২৬