
রিপোর্টার

বাংলাদেশ আওয়ামী লীগের আদর্শ ও তৃণমূল শক্তিকে সুসংগঠিত করার লক্ষ্য নিয়ে নতুন সংগঠন হিসেবে যাত্রা শুরু করেছে ‘শেখ হাসিনা ঐক্যজোট’। গত ২৪ মার্চ ২০২৬ তারিখে সংগঠনটি আওয়ামী লীগের একটি সহযোগী শক্তি হিসেবে আনুষ্ঠানিকভাবে তাদের কার্যক্রম শুরু করে।
সংগঠনটির মূল লক্ষ্য হচ্ছে বাংলাদেশের ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস রক্ষা এবং মুক্তিযুদ্ধের মহানায়ক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সম্মান ও মর্যাদাকে সমুন্নত রাখা। বিশেষ করে বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে বাংলাদেশ আওয়ামী লীগের দুঃসময়ে সাবেক প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার প্রত্যয় ব্যক্ত করেছে সংগঠনটি। এছাড়া আওয়ামী লীগের তৃণমূল পর্যায়ের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ করা এবং দলের কেন্দ্রীয় এজেন্ডা মাঠ পর্যায়ে বাস্তবায়ন করাই এই সংগঠনের প্রধান উদ্দেশ্য।
সংগঠনটির প্রতিষ্ঠাতা হিসেবে রয়েছেন সজিব হাসান জয়। নবগঠিত এই সংগঠনের কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করবেন সোহান সরদার এবং সদস্য সচিব হিসেবে মনোনীত হয়েছেন অনিক সাহা।
সংগঠনটিকে সঠিক দিকনির্দেশনা দিতে একটি শক্তিশালী উপদেষ্টা পরিষদ গঠন করা হয়েছে। উপদেষ্টা পরিষদে রয়েছেন: আতিকা বিনতে হোসাইন (কেন্দ্রীয় নেত্রী, বাংলাদেশ ছাত্রলীগ)
মিষ্টি সুভাষ, আমিরুল হক, সাকিব আনজুম সুস্মিত।
সংগঠনটির উদ্যোক্তারা জানান, “তৃণমূলই আওয়ামী লীগের প্রাণ। জননেত্রী শেখ হাসিনার সুযোগ্য নেতৃত্বে স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের লড়াইয়ে মাঠ পর্যায়ের কর্মীদের চাঙ্গা করতে এবং রাজপথে অপশক্তির মোকাবিলায় ‘শেখ হাসিনা ঐক্যজোট’ ঢাল হিসেবে কাজ করবে।”
খুব শীঘ্রই পূর্ণাঙ্গ কমিটির তালিকা এবং দেশব্যাপী সাংগঠনিক সফরের কর্মসূচি ঘোষণা করা হবে বলে সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে।

ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলার ভবানীপুর ইউনিয়নে বিতর্কিত কর্মকাণ্ডের অভিযোগে আলোচিত আওয়ামী লীগ নেতা মো. আব্দুস সালাম ওরফে টেডন সালাম। সরকার পরিবর্তনের পর আত্মগোপনে থাকলেও তার রাজনৈতিক তৎপরতা থেমে নেই বলে অভিযোগ উঠেছে। অভিযোগ রয়েছে, এখনো আওয়ামী লীগের রাজনীতিতে সক্রিয় থেকে ছাত্রলীগের নেতাকর্মীদের দিয়ে মিছিল করানো এবং এলাকায় অস্থিতিশীল পরিস্থিতি তৈরির উদ্দেশ্যে বিভিন্ন খাতে অর্থ ব্যয় করছেন তিনি।
২৩ ঘণ্টা আগে

ডিসেম্বরে বাংলাদেশে ফেরার ঘোষণা দিয়েছেন সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। ভারতে অবস্থান করা এই নেত্রীর দেশে ফেরার পরিকল্পনা ঘিরে নতুন করে উত্তপ্ত হয়ে উঠেছে দেশের রাজনীতি। একদিকে আওয়ামী লীগের নেতাকর্মীদের মধ্যে ফেরার প্রত্যাশা, অন্যদিকে সরকারের অনড় অবস্থান, মৃত্যুদণ্ডের রায় এবং ভারত-বাংলাদেশের কূটনৈতিক হিসাব সব মিলিয়ে প্রশ্ন উঠেছে, শেখ হাসিনার ডিসেম্বরের প্রত্যাবর্তন কি সত্যিই সম্ভব?
১ দিন আগে

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কবরে পুষ্পস্তবক অর্পণ এবং কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাদের সঙ্গে ঘনিষ্ঠতার ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর নতুন করে আলোচনায় এসেছেন সিলেট জেলা বিএনপির সহধর্মবিষয়ক সম্পাদক আহমদ সুলেমান। বিশেষ করে সাবেক সংসদ সদস্য রনজিত সরকারের সঙ্গে তার ঘনিষ্ঠতার ছবি ঘিরে রাজনৈতিক অঙ্গনে নানা আলোচনা চলছে।
২ দিন আগে

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীদের ধারাবাহিক পদত্যাগ ঘিরে স্থানীয় রাজনৈতিক অঙ্গনে আলোচনা তৈরি হয়েছে। গত ১৬ থেকে ১৯ নভেম্বর পর্যন্ত বিভিন্ন সময়ে সংবাদ সম্মেলন ও সামাজিক যোগাযোগমাধ্যমে দল ছাড়ার ঘোষণা দিয়েছেন বিএনপি ও অঙ্গসংগঠনের ১১ জন নেতাকর্মী। একই সময়ে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) একজন সাবেক নেতাও পদত্যাগের ঘোষণা দিয়েছেন। সব মিলিয়ে বিভিন্ন রাজনৈতিক দল থেকে পদত্যাগের ঘোষণা দিয়েছেন অন্তত ১২ জন।
২ দিন আগে

গত দুই বছরে বিএনপির কয়েকজন পরিচিত নেতা দলীয় পদ, সংসদ সদস্যপদ ও সরকারি দায়িত্ব থেকে পদত্যাগ করেছেন। তবে সব পদত্যাগের ধরন এক নয়—কেউ দলীয় পদ ছেড়েছেন, কেউ সংসদ থেকে, আবার কেউ মন্ত্রিসভার দায়িত্ব ছেড়েছেন। তাই ঘটনাগুলো আলাদা করে তুলে ধরা জরুরি।
২ দিন আগে

বাতিল হওয়া কূটনৈতিক পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্র (এনআইডি) ফিরে পেতে নতুন করে আইনি পদক্ষেপের পথে এগিয়েছেন ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তাঁর পক্ষে কাজ করা যুক্তরাজ্যের লন্ডনভিত্তিক আইনি প্রতিষ্ঠান ম্যাট্রিক্স চেম্বারস দিল্লির বাংলাদেশ হাইকমিশনে দ্বিতীয়বার ই-মেইল পাঠিয়েছে। এবার শুধু নথি ফেরত পাওয়ার নিয়ম জানতে চাওয়াই নয়, শেখ হাসিনার স্বাক্ষরযুক্ত ওকালতনামাও জমা দিয়েছে প্রতিষ্ঠানটি।
২ দিন আগে

রাজাকার-আলবদরের সন্তানেরা বাংলাদেশের সার্বভৌমত্ব রক্ষার দায়িত্ব নেবে এমনটা যারা বিশ্বাস করেন, তারা বোকার স্বর্গে বাস করছেন বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী (সচিব পদমর্যাদা) রাশেদ খাঁন।
১৫ নভেম্বর ২০২৬

ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠানো বা প্রত্যর্পণের বিষয়ে নিজেদের অবস্থান স্পষ্ট করেছে ভারত। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল জানিয়েছেন, শেখ হাসিনাকে প্রত্যর্পণের বিষয়টি সম্পূর্ণ আইনি প্রক্রিয়ার অংশ। নিয়ম মেনেই এ বিষয়ে সমাধান করা হবে।
১০ নভেম্বর ২০২৬

ফরিদপুরের সালথা উপজেলা ছাত্রলীগের সভাপতি মো. ফিরোজ খান রাজকে গ্রেপ্তার করেছে পুলিশ।
১০ নভেম্বর ২০২৬