
রিপোর্টার

জাতীয় বিশ্ববিদ্যালয়-এর ২০২৫–২০২৬ শিক্ষাবর্ষে ১ম বর্ষ স্নাতক (সম্মান) ভর্তি পরীক্ষা সারা দেশে একযোগে সম্পন্ন হয়েছে। শনিবার বেলা ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত বিভাগীয় ও জেলা শহরের নির্বাচিত ১৩৮টি কেন্দ্রে শান্তিপূর্ণ পরিবেশে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়।
এবারের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে ১০০ নম্বরের এমসিকিউ পদ্ধতিতে, যেখানে প্রতিটি সঠিক উত্তরের জন্য ১ নম্বর বরাদ্দ ছিল। সবচেয়ে গুরুত্বপূর্ণ পরিবর্তন হিসেবে এবার পাস নম্বর নির্ধারণ করা হয়েছে ৩৫, যেখানে পূর্ববর্তী বছরগুলোতে পাস নম্বর ছিল ৪০।
পরিসংখ্যান বলছে, দেশের বিভিন্ন কলেজে ৩১টি বিষয়ে মোট ৪ লাখ ৫২ হাজার ৮৭৫টি আসনের বিপরীতে পরীক্ষায় অংশ নিয়েছেন ৪ লাখ ৫৩ হাজার ১৪৮ জন শিক্ষার্থী। অর্থাৎ আসনসংখ্যার তুলনায় পরীক্ষার্থী মাত্র ২৭৩ জন বেশি। ফলে প্রায় সমানসংখ্যক ভর্তিচ্ছু থাকায় ধারণা করা হচ্ছে, যারা পাস করবেন তারা সহজেই ভর্তির সুযোগ পাবেন। অন্যদিকে যারা উত্তীর্ণ হতে পারবেন না, তাদের জন্য ডিগ্রি পর্যায়ে ভর্তির সুযোগ খোলা থাকবে।
জাতীয় বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক মো. এনামুল করিম জানান, এ বছর পাস নম্বর ৩৫ নির্ধারণ করা হয়েছে। তিনি বলেন, সাড়ে ৪ লাখের বেশি শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেওয়ায় ওএমআর শিট মূল্যায়নে কিছুটা সময় লাগবে। তবে দ্রুত ফল প্রকাশের চেষ্টা চলছে এবং আগামী ১০ থেকে ১২ দিনের মধ্যেই ফল প্রকাশ করা সম্ভব হবে বলে আশা প্রকাশ করেন তিনি।
সংশ্লিষ্টরা জানিয়েছেন, আসনসংখ্যার তুলনায় পরীক্ষার্থীর সংখ্যা কম থাকায় পাস করলেই জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীন যেকোনো কলেজে ভর্তির সুযোগ পাওয়া যেতে পারে। তবুও অনেক আসন খালি থাকার সম্ভাবনাও রয়েছে।
এর আগে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. এএসএম আমানুল্লাহ জানান, দেশের ৮৮০টি কলেজে মোট আসন রয়েছে ৪ লাখ ৫২ হাজার ৮৭৫টি। এর মধ্যে ৩৭৫টি সরকারি কলেজে ২ লাখ ৭০ হাজার ৫২০টি এবং ৫০৫টি বেসরকারি কলেজে ১ লাখ ৮২ হাজার ৩৫৫টি আসন রয়েছে। সরকারি কলেজগুলোতে আবেদন জমা পড়েছে ৩ লাখ ৯৪ হাজারের বেশি এবং বেসরকারি কলেজে আবেদন পড়েছে ৫৮ হাজার ৯১৯টি।
সংবাদ সম্মেলনে বিশ্ববিদ্যালয়ের ভবিষ্যৎ পরিকল্পনার কথাও তুলে ধরেন উপাচার্য। তিনি জানান, শিক্ষার মানোন্নয়নে পাঠ্যক্রম ও শিক্ষাক্রমে পরিবর্তন আনা, ইংরেজি ও তথ্যপ্রযুক্তি বিষয় বাধ্যতামূলক করা, ট্রেড কোর্স চালু করা এবং আগামী বছরের মধ্যে সেশনজট শূন্যে নামিয়ে আনার উদ্যোগ নেওয়া হয়েছে।
অন্যদিকে পরীক্ষার্থীদের জন্য বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বেশ কিছু গুরুত্বপূর্ণ নির্দেশনা জারি করে। এর মধ্যে ছিল পরীক্ষা শুরুর অন্তত এক ঘণ্টা আগে কেন্দ্রে উপস্থিত থাকা, প্রবেশপত্র ও এইচএসসি রেজিস্ট্রেশন কার্ড সঙ্গে রাখা, কালো কালির বলপয়েন্ট কলম ব্যবহার করা এবং মোবাইল ফোন বা কোনো ইলেকট্রনিক ডিভাইস বহন না করা। পাশাপাশি পরীক্ষা শুরুর পর কাউকে কেন্দ্রে প্রবেশ করতে দেওয়া হয়নি বলে জানানো হয়েছে।

প্রায় এক যুগের দীর্ঘ অপেক্ষার অবসান ঘটিয়ে অবশেষে সরকারি চাকরিজীবীদের জন্য নতুন পে স্কেল বাস্তবায়নের পথে বড় ধরনের অগ্রগতি এসেছে। ২০২৬-২০২৭ অর্থবছরের জাতীয় বাজেটে নবম পে স্কেল বাস্তবায়নের জন্য প্রায় ৩৭ হাজার কোটি টাকা বরাদ্দ রাখার সিদ্ধান্ত নিয়েছে সরকার। দীর্ঘদিন ধরে বেতন বৃদ্ধি, মূল্যস্ফীতি সামাল এবং জীবনযাত্রার ব্যয় মোকাবিলায় নতুন বেতন কাঠামোর দাবিতে থাকা লাখো সরকারি কর্মকর্তা-কর্মচারীর জন্য এই ঘোষণা স্বস্তির বার্তা হয়ে এসেছে।
৫৭ মিনিট আগে

স্থানীয় সরকার নির্বাচন নিয়ে গুরুত্বপূর্ণ বার্তা দিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। তিনি স্পষ্টভাবে জানিয়েছেন, এখনো স্থানীয় নির্বাচনের দিনক্ষণ চূড়ান্ত না হলেও এবার নির্বাচন দলীয় প্রতীক ছাড়া অনুষ্ঠিত হবে। একইসঙ্গে তিনি আশঙ্কা প্রকাশ করেছেন, প্রতীক না থাকলেও বিভিন্ন রাজনৈতিক দল নিজেদের সমর্থিত প্রার্থীদের পক্ষে মাঠে সক্রিয় হওয়ায় নির্বাচন ঘিরে উত্তেজনা তৈরি হতে পারে।
৫৯ মিনিট আগে

প্রবাসীদের পাঠানো অর্থে আবারও চাঙা হয়ে উঠছে দেশের অর্থনীতি। চলতি মে মাসের প্রথম ১৭ দিনেই বাংলাদেশে এসেছে ২১৭ কোটি ৭০ লাখ মার্কিন ডলারের রেমিট্যান্স। বাংলাদেশ ব্যাংকের প্রকাশিত সর্বশেষ তথ্য বলছে, গত বছরের একই সময়ের তুলনায় এবার প্রবাসী আয় বেড়েছে প্রায় ৩৫ দশমিক ২ শতাংশ।
১ ঘণ্টা আগে

দেশের স্বর্ণবাজারে আবারও বড় পরিবর্তনের ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। টানা মূল্য ওঠানামার মধ্যেই এবার এক ভরিতে ৪ হাজার ৩৭৪ টাকা কমিয়ে ২২ ক্যারেট স্বর্ণের নতুন দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ৩৮ হাজার ১২১ টাকা। শনিবার (১৬ মে) সকালে প্রকাশিত বাজুসের বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। ঘোষিত এই নতুন দামেই আজ সোমবার দেশের বাজারে বিক্রি হচ্ছে ২২ ক্যারেটের স্বর্ণ।
১ ঘণ্টা আগে

প্রায় এক যুগ পর সরকারি চাকরিজীবীদের জন্য নতুন পে-স্কেল বাস্তবায়নের পথে বড় অগ্রগতি ঘটিয়েছে সরকার। আসন্ন ২০২৬-২৭ অর্থবছরের বাজেটে এ খাতে প্রায় ৩৭ হাজার কোটি টাকা বরাদ্দ চূড়ান্ত করা হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। পরিকল্পনা অনুযায়ী, আগামী ১ জুলাই থেকেই নতুন বেতন কাঠামোর আওতায় বাড়তি বেতন কার্যকর হতে পারে।
২ ঘণ্টা আগে

সরকারি চাকরিজীবীদের জন্য বহুল আলোচিত নতুন বেতন কাঠামো বাস্তবায়নে বিশাল অঙ্কের অর্থ ব্যয়ের পরিকল্পনা নিয়েছে সরকার। সংশ্লিষ্ট সূত্র অনুযায়ী, শুধু চাকরিজীবীদের পে-স্কেল বাস্তবায়নেই প্রায় ১ লাখ ৬ হাজার কোটি টাকা এবং পেনশনারদের জন্য আরও প্রায় ২৫ হাজার কোটি টাকার অতিরিক্ত অর্থ প্রয়োজন হবে।
৩ ঘণ্টা আগে

দেশের আকাশে পবিত্র ১৪৪৭ হিজরী সনের জিলহজ মাসের চাঁদ দেখা গেছে। এর মধ্য দিয়ে মুসলিম বিশ্বের অন্যতম বৃহৎ ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল আজহার আনুষ্ঠানিক ক্ষণগণনা শুরু হলো। জাতীয় চাঁদ দেখা কমিটির ঘোষণা অনুযায়ী, আগামী বৃহস্পতিবার (২৮ মে) সারাদেশে উদযাপিত হবে পবিত্র ঈদুল আজহা। ইতোমধ্যেই ঈদকে ঘিরে দেশজুড়ে শুরু হয়েছে আনন্দ, প্রস্তুতি ও ব্যস্ততা।
৪ ঘণ্টা আগে

আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির প্রভাব এবার আরও স্পষ্টভাবে পড়লো দেশের বাজারে। বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) নতুন করে ফার্নেস অয়েলের দাম বাড়ানোর ঘোষণা দিয়েছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, প্রতি লিটার ফার্নেস অয়েলের দাম বেড়ে দাঁড়িয়েছে ১১৩ টাকা ৫৪ পয়সা।
৪ ঘণ্টা আগে

দেশের লাখ লাখ সরকারি কর্মকর্তা-কর্মচারী ও পেনশনারদের দীর্ঘ প্রতীক্ষার অবসান হতে যাচ্ছে। আগামী জুলাই থেকেই নতুন জাতীয় বেতন কাঠামো বাস্তবায়নের পথে হাঁটছে সরকার। এ জন্য ইতোমধ্যে বিপুল অঙ্কের অর্থ বরাদ্দ ও বাস্তবায়ন পরিকল্পনা নিয়ে কাজ শুরু হয়েছে।
৪ ঘণ্টা আগে