
রিপোর্টার

দেশের বাড়তে থাকা গ্যাসের চাহিদা সামাল দিতে এবং সরবরাহ ব্যবস্থায় শৃঙ্খলা আনতে নতুন একগুচ্ছ কঠোর নির্দেশনা জারি করেছে সরকার। গ্যাসের অপচয় রোধ, আন্তর্জাতিক মান বজায় রাখা এবং গ্রাহকসেবার মান উন্নয়নের লক্ষ্যেই এই উদ্যোগ নেওয়া হয়েছে।
সোমবার (২০ এপ্রিল) বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ এ সংক্রান্ত একটি পরিপত্র প্রকাশ করে।
নতুন নির্দেশনায় যেসব পরিবর্তন
সংযোগ ও মেরামতে নতুন নিয়ম:
এখন থেকে গ্যাস সংযোগ স্থাপন বা মেরামতের কাজ অনুমোদিত নকশা অনুযায়ী সম্পন্ন করতে হবে। এ কাজ শুধুমাত্র সংশ্লিষ্ট গ্যাস কোম্পানির তালিকাভুক্ত ঠিকাদারদের দিয়েই করাতে হবে। গ্যাস বিতরণ কোম্পানির নিজস্ব জনবল দিয়ে এই কাজ করা যাবে না।
মিটার ও বিল সমন্বয়:
একই আঙিনায় একাধিক ইউনিট থাকলেও যদি ঠিকানা ভিন্ন হয়, তাহলে ব্যবহৃত গ্যাসের হিসাব এনালগ বা স্ন্যাপশট মিটার (ব্যালেন্সিং) মডেলের মাধ্যমে সমন্বয় করতে হবে।
প্রিপেইড গ্যাস ব্যবহারে কড়াকড়ি:
একই আঙিনার ভিন্ন ইউনিটে ক্যাশলেস পে-কার্ডের মাধ্যমে প্রিপেইড গ্যাস ব্যবহারের ক্ষেত্রে নির্দিষ্ট ক্যাটাগরি অনুসরণ করতে হবে। ভিন্ন ক্যাটাগরির মধ্যে কোনোভাবেই এই সুবিধা ব্যবহার করা যাবে না।
বিল পরিশোধে সময়সীমা নির্ধারণ:
গ্যাস বিল পরিশোধেও আনা হয়েছে কঠোরতা। প্রতি মাস শেষ হওয়ার পর সর্বোচ্চ ৭ দিনের মধ্যে আগের মাসের বকেয়া বিল পরিশোধ নিশ্চিত করতে হবে—এ নির্দেশনা দেওয়া হয়েছে গ্যাস বিতরণ ও বিপণন কোম্পানিগুলোকে।
সংশ্লিষ্টদের মতে, এই নতুন বিধান কার্যকর হলে অবৈধ সংযোগ ও গ্যাস অপচয় কমবে। একই সঙ্গে গ্রাহকরা আরও দ্রুত, স্বচ্ছ এবং সুশৃঙ্খল সেবা পাবেন বলে আশা করা হচ্ছে।

দীর্ঘদিন ধরে অপেক্ষায় থাকা লাখ লাখ সরকারি কর্মকর্তা-কর্মচারীর জন্য বড় সুখবর আসতে যাচ্ছে। আগামী ৭ জুন জাতীয় সংসদে ২০২৬-২৭ অর্থবছরের বাজেট উপস্থাপনের পর বহুল আলোচিত নবম জাতীয় বেতন কাঠামো বা নতুন পে-স্কেল বাস্তবায়নের প্রক্রিয়া শুরু হতে পারে বলে জানা গেছে।
১ দিন আগে

ঈদুল আজহা এলেই কুরবানির পশুর বাজারে দেখা যায় নানা চমক। তবে এবার নারায়ণগঞ্জের বন্দরে যা ঘটেছে, তা যেন পুরো দেশের নজর কাড়ে। বিশ্ব রাজনীতির আলোচিত নেতাদের নামে নামকরণ করা হয়েছে কুরবানির পশুর ‘ডোনাল্ড ট্রাম্প’, ‘নেতানিয়াহু’, ‘নরেন্দ্র মোদি’। আর সেই নামেই এখন ভাইরাল পুরো খামার।
১ দিন আগে

দেশজুড়ে ভয়াবহ আকার ধারণ করছে হাম পরিস্থিতি। প্রতিদিনই বাড়ছে আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা। গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গে আরও দুই শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে প্রায় এক হাজার মানুষ হাম সন্দেহে শনাক্ত হয়েছেন।
১ দিন আগে

দেশের স্বর্ণবাজারে আবারও বড় ধরনের মূল্যহ্রাসের ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। টানা দুই দিনের ব্যবধানে দ্বিতীয়বারের মতো কমানো হলো সোনার দাম। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, সবচেয়ে ভালো মানের ২২ ক্যারেট সোনার প্রতি ভরির দাম ৪ হাজার ৩৭৪ টাকা কমিয়ে নির্ধারণ করা হয়েছে ২ লাখ ৩৮ হাজার ১২১ টাকা। শনিবার সকাল ১০টা থেকে নতুন এই দর কার্যকর হয়েছে।
১ দিন আগে

সিলেট টেস্টের প্রথম দিনটা যেন পুরোপুরি লিটন দাসের গল্প! একের পর এক উইকেট হারিয়ে যখন বড় বিপর্যয়ের মুখে বাংলাদেশ, তখন ব্যাট হাতে দেয়াল হয়ে দাঁড়ান এই উইকেটরক্ষক ব্যাটার। তার দুর্দান্ত সেঞ্চুরিতে লড়াইয়ে টিকে থাকলো টাইগাররা।
১ দিন আগে

কুমিল্লাবাসীর দীর্ঘদিনের প্রত্যাশা পূরণের আশ্বাস দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, “কুমিল্লা বিভাগ জনগণের প্রাণের দাবি, এই দাবি পূরণ করা হবে।” একই সঙ্গে এ অঞ্চলে একটি কৃষি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার ঘোষণাও দিয়েছেন তিনি।
১ দিন আগে

দেশের আবহাওয়া পরিস্থিতি আবারও অস্থির হয়ে উঠছে। রাজধানী ঢাকাসহ দেশের অন্তত ৯ অঞ্চলে আজ রাতের মধ্যেই ঝড়ো হাওয়া ও বজ্রসহ বৃষ্টির আশঙ্কা প্রকাশ করেছে আবহাওয়া অধিদপ্তর। একই সঙ্গে নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্কসংকেত দেখাতে বলা হয়েছে।
২ দিন আগে

প্রবাসী বাংলাদেশিরা দেশের অর্থনীতির অন্যতম প্রধান চালিকাশক্তি। বিশ্বের বিভিন্ন দেশে কঠোর পরিশ্রম করে অর্জিত অর্থ দেশে পাঠিয়ে তারা দেশের রেমিটেন্স প্রবাহ সচল রাখছেন। তাই প্রবাসীদের সুবিধার্থে প্রতিদিন বিভিন্ন দেশের মুদ্রার সর্বশেষ বিনিময় হার প্রকাশ করা হয়, যাতে তারা সহজেই জানতে পারেন কোন দেশের টাকা আজ বাংলাদেশি টাকায় কত দামে বিনিময় হচ্ছে।
২ দিন আগে

দীর্ঘ প্রতীক্ষার পর দেশের লাখ লাখ সরকারি কর্মকর্তা-কর্মচারীর জন্য আসতে পারে বড় সুখবর। নবম জাতীয় বেতন কাঠামো বা নতুন পে-স্কেল বাস্তবায়নের লক্ষ্যে সরকার ইতোমধ্যে প্রাথমিক প্রস্তুতি শুরু করেছে বলে বিভিন্ন নীতিনির্ধারণী সূত্রে জানা গেছে। সবকিছু পরিকল্পনা অনুযায়ী এগোলে আগামী ২০২৬-২৭ অর্থবছরের বাজেটেই নতুন পে-স্কেলের জন্য বিশেষ বরাদ্দের ঘোষণা আসতে পারে।
২ দিন আগে