
রিপোর্টার

শিক্ষকদের বহুল প্রত্যাশিত বদলি ব্যবস্থা বাস্তবায়নের পথে আরেক ধাপ এগোচ্ছে সরকার। এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানের সব স্তরের শিক্ষক-কর্মচারীদের একটি ডিজিটাল প্ল্যাটফর্মে এনে বদলি কার্যক্রম চালু করার প্রস্তুতি প্রায় সম্পন্ন করেছে শিক্ষা মন্ত্রণালয়।
সরকারি সূত্র জানায়, সোমবার (২০ এপ্রিল) থেকেই এই বহুল আলোচিত বদলি সফটওয়্যারটি লাইভ হওয়ার কথা রয়েছে। ওয়েবভিত্তিক এই প্ল্যাটফর্ম চালু হলে শিক্ষকরা নিজেদের তথ্য অনলাইনে নিবন্ধন করতে পারবেন, যা বদলি প্রক্রিয়ার প্রথম ধাপ হিসেবে কাজ করবে।
গত ২ এপ্রিল শিক্ষা মন্ত্রণালয়ে অনুষ্ঠিত গুরুত্বপূর্ণ বৈঠকে সফটওয়্যারটি আরও কার্যকর ও ব্যবহারবান্ধব করতে আপডেট আনার সিদ্ধান্ত নেওয়া হয়। একইসঙ্গে দ্রুত সংশোধিত বদলি নীতিমালা প্রকাশের ওপর গুরুত্ব দেওয়া হয়।
পূর্বে এনটিআরসিএ-এর সুপারিশে নিয়োগ পাওয়া শিক্ষকদের জন্য নিয়মিত বদলির সুযোগ ছিল না। তারা কেবল গণবিজ্ঞপ্তির মাধ্যমে পুনরায় আবেদন করে প্রতিষ্ঠান পরিবর্তন করতে পারতেন। তবে চতুর্থ গণবিজ্ঞপ্তির পর এই সুযোগও বন্ধ হয়ে যাওয়ায় শিক্ষকদের মধ্যে ক্ষোভ তৈরি হয়।
পরবর্তীতে শিক্ষকদের আন্দোলনের মুখে বদলি প্রক্রিয়া চালুর উদ্যোগ নেওয়া হলেও আইনি জটিলতা, সফটওয়্যার প্রস্তুতে বিলম্ব এবং নীতিমালার সংশোধনের মতো কারণে কার্যক্রম বারবার পিছিয়ে যায়।
এখন নতুন সফটওয়্যার চালু হলে বদলি কার্যক্রমে এক নতুন যুগের সূচনা হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। এতে একদিকে যেমন শিক্ষকরা সহজে প্রতিষ্ঠান পরিবর্তনের সুযোগ পাবেন, অন্যদিকে পুরো প্রক্রিয়ায় স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করা সম্ভব হবে।

২০২৭ সালের সরকারি ছুটির তালিকা অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। নতুন তালিকা অনুযায়ী, আগামী বছর সরকারি চাকরিজীবীরা সাধারণ ছুটি ও নির্বাহী আদেশের ছুটি মিলিয়ে মোট ২৯ দিন ছুটি ভোগ করবেন। এর মধ্যে ১৫ দিন সাধারণ ছুটি এবং ১৪ দিন নির্বাহী আদেশে ছুটি থাকবে।
৮ ঘণ্টা আগে

বেসরকারি কোম্পানির এলপিজির দামের কাছাকাছি আনতে সরকারি তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) দাম দ্বিগুণের বেশি বাড়ানোর উদ্যোগ নেওয়া হয়েছে। বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের (বিইআরসি) পক্ষ থেকে যেকোনো সময় এ বিষয়ে ঘোষণা আসতে পারে। প্রস্তাবিত মূল্য অনুযায়ী, সরকারি কোম্পানির ১২ দশমিক ৫ কেজির একটি সিলিন্ডারের দাম বর্তমান ৭৭৬ টাকা ৯৩ পয়সা থেকে বেড়ে প্রায় ১ হাজার ৯০০ টাকা হতে পারে।
৯ ঘণ্টা আগে

দেশের বাজারে আবারও বেড়েছে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস (এলপিজি) বা রান্নার গ্যাসের দাম। এবার ১২ কেজির একটি সিলিন্ডারের দাম ২২৩ টাকা বাড়িয়ে ২ হাজার ৬০ টাকা নির্ধারণ করেছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। সোমবার (২ নভেম্বর) ঘোষণা করা নতুন দাম আজ রাত ৮টার পর থেকে কার্যকর হবে।
১০ ঘণ্টা আগে

২০২৬ সালের এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ করা হচ্ছে আজ শনিবার (৩১ অক্টোবর) সকাল ১১টায়। ফল প্রকাশের পর পরীক্ষার্থীরা ঘরে বসেই মোবাইল ফোন বা কম্পিউটার থেকে নিজেদের ফলাফল দেখতে পারবেন। একই সঙ্গে অনলাইনে প্রকাশিত বিস্তারিত ফলপত্র বা মার্কশিটও সংগ্রহ করা যাবে।
২ দিন আগে

চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ করা হচ্ছে আজ শনিবার (৩১ অক্টোবর)। সকাল ১১টার দিকে আনুষ্ঠানিকভাবে ফল ঘোষণা করা হবে। ফল প্রকাশের পর পরীক্ষার্থীরা ঘরে বসেই মোবাইল বা কম্পিউটারে অনলাইনে, মোবাইলের এসএমএসের মাধ্যমে কিংবা নিজ নিজ শিক্ষাপ্রতিষ্ঠান থেকে ফল জানতে পারবেন।
২ দিন আগে

দেশের বাজারে আবারও কমেছে স্বর্ণের দাম। এবার ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ৫ হাজার ৪৮২ টাকা কমিয়ে ২ লাখ ১৭ হাজার ৫৯২ টাকা নির্ধারণ করেছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। একই সঙ্গে ২১ ও ১৮ ক্যারেট এবং সনাতন পদ্ধতির স্বর্ণের দামও কমানো হয়েছে। স্বর্ণের পাশাপাশি কমেছে রুপার দামও।
২ দিন আগে

চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশের আগেই সামাজিক যোগাযোগমাধ্যমে পাসের হার নিয়ে একটি ভুয়া তথ্য ছড়িয়ে পড়েছে। ‘এইচএসসি পরীক্ষার পাসের হার ৫৩.২৩ শতাংশ’—এমন দাবি করে ফেসবুকের বিভিন্ন পেজ, গ্রুপ ও ব্যক্তিগত অ্যাকাউন্ট থেকে পোস্ট ও ফটোকার্ড প্রকাশ করা হচ্ছে। তবে ফল প্রকাশের আগে পাসের হার জানার সুযোগ নেই বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।
২ দিন আগে

দীর্ঘ প্রতীক্ষার পর প্রকাশ করা হয়েছে নবম জাতীয় বেতন স্কেল ২০২৬-এর গেজেট। নতুন বেতন কাঠামোয় সরকারি চাকরিজীবীদের সর্বনিম্ন মূল বেতন নির্ধারণ করা হয়েছে ২০ হাজার টাকা এবং সর্বোচ্চ ১ লাখ ৫৬ হাজার টাকা। ২০১৫ সালের বেতন কাঠামোর তুলনায় সর্বনিম্ন গ্রেডে মূল বেতন বেড়েছে ১৪২ শতাংশ এবং সর্বোচ্চ গ্রেডে ১০০ শতাংশ।
২ দিন আগে

অবশেষে প্রকাশ হচ্ছে ২০২৬ সালের উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমান পরীক্ষার ফল। আজ শনিবার (৩১ অক্টোবর) বেলা ১১টায় শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সভাকক্ষে আনুষ্ঠানিকভাবে ফল প্রকাশ করা হবে। ফলাফল কার্যক্রম উদ্বোধন করবেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।
২ দিন আগে