
রিপোর্টার

জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনকে ঘিরে জমে উঠেছে রাজনৈতিক হিসাব-নিকাশ। আসন বণ্টনের আনুপাতিক হিসাব অনুযায়ী, বিএনপি এবার পেতে যাচ্ছে ৩৬টি সংরক্ষিত নারী আসন। আর এই আসনগুলোতে প্রার্থী হওয়ার জন্য দলটির মধ্যে দেখা দিয়েছে ব্যাপক আগ্রহ প্রায় ১ হাজার ৩০০ জন মনোনয়ন ফরম কিনেছেন।
দলের নারী নেত্রীদের পাশাপাশি শিক্ষক, আইনজীবী, শিল্পীসহ বিভিন্ন পেশার নারীরাও মনোনয়ন দৌড়ে শামিল হয়েছেন। রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে টানা তিন দিন ধরে মনোনয়ন ফরম বিক্রি ও জমা দেওয়াকে কেন্দ্র করে ছিল উৎসবমুখর পরিবেশ। বিএনপির সহ-দপ্তর সম্পাদক তারিকুল ইসলাম জানিয়েছেন, এবারের মনোনয়ন ফরমের মূল্য ছিল ২ হাজার টাকা, তবে জমা দেওয়ার সময় প্রত্যেক প্রার্থীকে ৫০ হাজার টাকা করে অফেরতযোগ্য জামানত দিতে হয়েছে।
জাতীয় সংসদের মোট ৫০টি সংরক্ষিত নারী আসন রয়েছে। প্রচলিত নিয়ম অনুযায়ী প্রতি ছয়জন সাধারণ সদস্যের বিপরীতে একটি করে সংরক্ষিত নারী আসন বণ্টন করা হয়। সেই হিসেবে বিএনপি জোট ৩৬টি, জামায়াত জোট ১৩টি এবং স্বতন্ত্ররা একটি আসন পেতে পারে বলে নির্বাচন কমিশন জানিয়েছে।
নির্বাচন কমিশনের তফসিল অনুযায়ী, মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ তারিখ ২১ এপ্রিল। যাচাই-বাছাই ২২ ও ২৩ এপ্রিল, আপিল ২৬ এপ্রিল, নিষ্পত্তি ২৭ ও ২৮ এপ্রিল। প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ২৯ এপ্রিল এবং প্রতীক বরাদ্দ ৩০ এপ্রিল। ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে আগামী ১২ মে।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি নেতৃত্বাধীন জোট ২১২টি আসনে জয় পাওয়ায় সংরক্ষিত নারী আসনে তাদের শক্ত অবস্থান তৈরি হয়েছে। দলীয় সূত্র বলছে, মোট ৫০টির মধ্যে ৩৭টি আসন পাওয়ার সম্ভাবনাও রয়েছে।
মনোনয়নপ্রত্যাশীদের মধ্যে আলোচনায় এগিয়ে রয়েছেন বেগম সেলিমা রহমান ও আফরোজা আব্বাস। এছাড়া বীথিকা বিনতে হুসাইন, হেলেন জেরিন খান, নিপুণ রায় চৌধুরী এবং সানজিদা ইসলাম তুলিও আলোচনায় রয়েছেন।
তালিকায় আরও রয়েছেন শিরিন সুলতানা, সুলতানা আহমেদ, নাজমুন নাহার বেবী, শাম্মী আকতার, নিলোফার চৌধুরী মনি, আসিফা আশরাফী পাপিয়া, রাশেদা বেগম হীরা, রেহেনা আকতার রানু, ইয়াসমিন আরা হক, জাহান পান্না, বিলকিস ইসলাম ও ফরিদা ইয়াসমিন।
পেশাজীবী অঙ্গন থেকেও আলোচনায় আছেন বেবী নাজনীন, রিজিয়া পারভীন, কনক চাঁপা ও শাহনাজ পলি। পাশাপাশি হাসনা জসীমউদ্দীন মওদুদসহ তরুণ প্রজন্মের একাধিক নেত্রীও দৌড়ে রয়েছেন।
দলীয় নেতারা জানিয়েছেন, রাজনৈতিক ত্যাগ, অভিজ্ঞতা ও অবদানের ভিত্তিতেই চূড়ান্ত প্রার্থী নির্ধারণ করা হবে। শেষ পর্যন্ত দলের হাইকমান্ড, বিশেষ করে তারেক রহমানের নেতৃত্বেই চূড়ান্ত তালিকা নির্ধারিত হবে।

দেশের স্বর্ণের বাজারে আবারও বড় পরিবর্তন। সোনার দাম বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন বা বাজুস। নতুন দামে ২২ ক্যারেটের এক ভরি সোনার দাম গিয়ে ঠেকেছে ২ লাখ ৪০ হাজার ৬২৮ টাকায়।
১৪ ঘণ্টা আগে

এমপিওভুক্ত বেসরকারি স্কুল-কলেজের শিক্ষকদের বদলি নিয়ে অপেক্ষার অবসান হয়েছে। শুক্রবার (২১ আগস্ট) সকাল ১১টা থেকে শুরু হয়েছে অনলাইনে বদলির আবেদন গ্রহণ। আগামী ২৭ আগস্ট পর্যন্ত নির্ধারিত ওয়েবসাইটের মাধ্যমে যোগ্য শিক্ষকরা এই আবেদন করার সুযোগ পাবেন।
১৬ ঘণ্টা আগে

বিশ্ববাজারে সোনা ও রুপার দামের ওঠানামার সঙ্গে সামঞ্জস্য রেখে দেশের বাজারেও নিয়মিত মূল্য সমন্বয় করে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। ফলে স্বর্ণালংকার কেনার পরিকল্পনা থাকলে দোকানে যাওয়ার আগে সর্বশেষ বাজারদর জেনে নেওয়া গুরুত্বপূর্ণ। তবে বুধবার (১৯ আগস্ট) নতুন করে সোনা ও রুপার দাম নির্ধারণ করেনি বাজুস। ফলে বর্তমানে দেশের বাজারে গত শনিবার (১৫ আগস্ট) সকাল ১০টা থেকে কার্যকর হওয়া দামেই সোনা ও রুপা বিক্রি হচ্ছে।
১৯ ঘণ্টা আগে

ইমানের পর একজন মুমিনের জন্য ইসলামের অন্যতম গুরুত্বপূর্ণ ও তাৎপর্যপূর্ণ আমল হলো নামাজ। একজন মুমিন ও কাফেরের মধ্যে বড় পার্থক্যগুলোর একটি হলো নামাজ। নিয়মিত নামাজ মানুষকে দুনিয়ার বিভিন্ন খারাপ ও অন্যায় কাজ থেকে বিরত রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
২০ ঘণ্টা আগে

দেশের বিভিন্ন অঞ্চলে আজ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এর সঙ্গে কোথাও কোথাও বজ্রসহ বৃষ্টি এবং মাঝারি থেকে ভারী বর্ষণ হতে পারে। বৃষ্টির পাশাপাশি অস্থায়ী দমকা হাওয়াও বয়ে যেতে পারে। এদিকে বৃষ্টির প্রভাবে দেশের বিভিন্ন এলাকায় দিন ও রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
২০ ঘণ্টা আগে

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের শপথ গ্রহণ অনুষ্ঠান অনুষ্ঠিত হবে শুক্রবার (২১ আগস্ট) সন্ধ্যায়। রাজধানীর বঙ্গভবনের ঐতিহাসিক দরবার হলে আয়োজিত এই অনুষ্ঠানে নবনির্বাচিত রাষ্ট্রপতিকে শপথ পড়াবেন জাতীয় সংসদের ভারপ্রাপ্ত স্পিকার কায়সার কামাল।
২১ ঘণ্টা আগে

আগামী ২০ আগস্ট জাতীয় সংসদ ভবনের সংসদ কক্ষে অনুষ্ঠিত হবে রাষ্ট্রপতি নির্বাচনের ভোটগ্রহণ। দেশের রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দেবেন জাতীয় সংসদের সদস্যরা। নির্ধারিত সূচি অনুযায়ী, দুপুর ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোটগ্রহণ চলবে।
২ দিন আগে

২০২৭ সালের এসএসসি ও সমমানের পরীক্ষা নির্ধারিত সময়ের তুলনায় পিছিয়ে মার্চে শুরু হতে পারে। আগামী বছরের ৭ জানুয়ারি থেকে পরীক্ষা শুরুর যে প্রাথমিক পরিকল্পনা করা হয়েছিল, সেটি পরিবর্তনের সম্ভাবনা তৈরি হয়েছে। রমজান ও ঈদুল ফিতরের সময়সূচিসহ সার্বিক পরিস্থিতি বিবেচনায় নিয়ে ১৪ মার্চ থেকে পরীক্ষা শুরুর একটি খসড়া রুটিন প্রস্তুত করা হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
২ দিন আগে

দেশের বাজারে সোনার দাম নিয়ে ক্রেতাদের আগ্রহ সবসময়ই থাকে। আন্তর্জাতিক বাজারে সোনার দামের ওঠানামার পাশাপাশি স্থানীয় বাজার পরিস্থিতি বিবেচনায় নিয়ে নিয়মিত মূল্য সমন্বয় করে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। তাই সোনা বা রুপার অলংকার কেনার আগে সর্বশেষ মূল্য তালিকা জেনে নেওয়া গুরুত্বপূর্ণ।
২ দিন আগে