
সিনিয়ার রিপোর্টার

শিক্ষকদের জীবনমান উন্নয়ন ও বেতন বৃদ্ধিকে সময়ের দাবি হিসেবে উল্লেখ করেছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। তিনি স্পষ্টভাবে জানিয়েছেন, শিক্ষকতা পেশায় যারা স্বেচ্ছায় আসছেন, তাদের যথাযথ মূল্যায়ন ও প্রয়োজনীয় সহযোগিতা (প্যাট্রোনাইজ) করবে শিক্ষা মন্ত্রণালয়।
মন্ত্রী বলেন, শিক্ষকরা সমাজ গঠনের মূল ভিত্তি, তাই তাদের মর্যাদা ও আর্থিক সুবিধা উন্নয়ন এখন সময়ের দাবি হয়ে দাঁড়িয়েছে। শিক্ষা খাতে গুণগত পরিবর্তন আনতে শিক্ষকদের ভূমিকা সবচেয়ে গুরুত্বপূর্ণ বলেও তিনি মন্তব্য করেন।
এনটিআরসিএ পরীক্ষা স্থগিত নিয়ে ক্ষোভ
শুক্রবার (১৭ এপ্রিল) দিনাজপুর জেলা শিল্পকলা একাডেমিতে এসএসসি ও সমমান পরীক্ষার কেন্দ্র সচিবদের সঙ্গে আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন মন্ত্রী।
এ সময় তিনি এনটিআরসিএ শিক্ষক নিয়োগ পরীক্ষা স্থগিত হওয়া প্রসঙ্গে ক্ষোভ প্রকাশ করেন। তিনি বলেন,
“শিক্ষকদের নিয়োগ পরীক্ষা আদালতের মাধ্যমে বন্ধ করে দেওয়া হয়েছে। অনেকে শিক্ষকতাকে শেষ পেশা মনে করলেও এটি অত্যন্ত মর্যাদাপূর্ণ একটি পেশা।”
তার এই বক্তব্যে শিক্ষক নিয়োগ প্রক্রিয়া ও ভবিষ্যৎ নীতিমালা নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে শিক্ষা অঙ্গনে।
নকল ও পরীক্ষা ব্যবস্থাপনা নিয়ে কঠোর বার্তা
পরীক্ষায় অসদুপায় বা নকল প্রতিরোধে কঠোর অবস্থান জানিয়ে মন্ত্রী বলেন, শিক্ষার্থীরা একা দায়ী নয়, বরং পুরো ব্যবস্থার দায়িত্ব সংশ্লিষ্ট শিক্ষক ও প্রশাসনের ওপরও বর্তায়।
তিনি আরও বলেন, অতীত নিয়ে সমালোচনা না করে ভবিষ্যতে সুষ্ঠু ও স্বচ্ছ পরীক্ষা নিশ্চিত করতে হবে। একই সঙ্গে তিনি সতর্ক করে দেন, কোনো কেন্দ্র সচিব যদি দায়িত্ব সঠিকভাবে পালন করতে নিজেকে অক্ষম মনে করেন, তবে তিনি দায়িত্ব থেকে সরে যেতে পারেন।
সভায় উপস্থিত ছিলেন যারা
দিনাজপুর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর মহা. তৌহিদুল ইসলামের সভাপতিত্বে সভাটি অনুষ্ঠিত হয়। এতে আরও উপস্থিত ছিলেন—
সংসদ সদস্য মো. আখতারুজ্জামান মিয়া, সৈয়দ জাহাঙ্গীর আলম, মো. সাদিক রিয়াজ, মো. মনজুরুল ইসলাম এবং এ. জেড. এম. রেজওয়ানুল হক।
এছাড়া জেলা পরিষদের প্রশাসক অ্যাডভোকেট মোফাজ্জল হোসেন দুলালসহ শিক্ষা বিভাগের শীর্ষ কর্মকর্তারা সভায় অংশ নেন।

দীর্ঘদিন ধরে অপেক্ষায় থাকা লাখ লাখ সরকারি কর্মকর্তা-কর্মচারীর জন্য বড় সুখবর আসতে যাচ্ছে। আগামী ৭ জুন জাতীয় সংসদে ২০২৬-২৭ অর্থবছরের বাজেট উপস্থাপনের পর বহুল আলোচিত নবম জাতীয় বেতন কাঠামো বা নতুন পে-স্কেল বাস্তবায়নের প্রক্রিয়া শুরু হতে পারে বলে জানা গেছে।
১ দিন আগে

ঈদুল আজহা এলেই কুরবানির পশুর বাজারে দেখা যায় নানা চমক। তবে এবার নারায়ণগঞ্জের বন্দরে যা ঘটেছে, তা যেন পুরো দেশের নজর কাড়ে। বিশ্ব রাজনীতির আলোচিত নেতাদের নামে নামকরণ করা হয়েছে কুরবানির পশুর ‘ডোনাল্ড ট্রাম্প’, ‘নেতানিয়াহু’, ‘নরেন্দ্র মোদি’। আর সেই নামেই এখন ভাইরাল পুরো খামার।
১ দিন আগে

দেশজুড়ে ভয়াবহ আকার ধারণ করছে হাম পরিস্থিতি। প্রতিদিনই বাড়ছে আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা। গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গে আরও দুই শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে প্রায় এক হাজার মানুষ হাম সন্দেহে শনাক্ত হয়েছেন।
১ দিন আগে

দেশের স্বর্ণবাজারে আবারও বড় ধরনের মূল্যহ্রাসের ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। টানা দুই দিনের ব্যবধানে দ্বিতীয়বারের মতো কমানো হলো সোনার দাম। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, সবচেয়ে ভালো মানের ২২ ক্যারেট সোনার প্রতি ভরির দাম ৪ হাজার ৩৭৪ টাকা কমিয়ে নির্ধারণ করা হয়েছে ২ লাখ ৩৮ হাজার ১২১ টাকা। শনিবার সকাল ১০টা থেকে নতুন এই দর কার্যকর হয়েছে।
১ দিন আগে

সিলেট টেস্টের প্রথম দিনটা যেন পুরোপুরি লিটন দাসের গল্প! একের পর এক উইকেট হারিয়ে যখন বড় বিপর্যয়ের মুখে বাংলাদেশ, তখন ব্যাট হাতে দেয়াল হয়ে দাঁড়ান এই উইকেটরক্ষক ব্যাটার। তার দুর্দান্ত সেঞ্চুরিতে লড়াইয়ে টিকে থাকলো টাইগাররা।
১ দিন আগে

কুমিল্লাবাসীর দীর্ঘদিনের প্রত্যাশা পূরণের আশ্বাস দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, “কুমিল্লা বিভাগ জনগণের প্রাণের দাবি, এই দাবি পূরণ করা হবে।” একই সঙ্গে এ অঞ্চলে একটি কৃষি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার ঘোষণাও দিয়েছেন তিনি।
১ দিন আগে

দেশের আবহাওয়া পরিস্থিতি আবারও অস্থির হয়ে উঠছে। রাজধানী ঢাকাসহ দেশের অন্তত ৯ অঞ্চলে আজ রাতের মধ্যেই ঝড়ো হাওয়া ও বজ্রসহ বৃষ্টির আশঙ্কা প্রকাশ করেছে আবহাওয়া অধিদপ্তর। একই সঙ্গে নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্কসংকেত দেখাতে বলা হয়েছে।
২ দিন আগে

প্রবাসী বাংলাদেশিরা দেশের অর্থনীতির অন্যতম প্রধান চালিকাশক্তি। বিশ্বের বিভিন্ন দেশে কঠোর পরিশ্রম করে অর্জিত অর্থ দেশে পাঠিয়ে তারা দেশের রেমিটেন্স প্রবাহ সচল রাখছেন। তাই প্রবাসীদের সুবিধার্থে প্রতিদিন বিভিন্ন দেশের মুদ্রার সর্বশেষ বিনিময় হার প্রকাশ করা হয়, যাতে তারা সহজেই জানতে পারেন কোন দেশের টাকা আজ বাংলাদেশি টাকায় কত দামে বিনিময় হচ্ছে।
২ দিন আগে

দীর্ঘ প্রতীক্ষার পর দেশের লাখ লাখ সরকারি কর্মকর্তা-কর্মচারীর জন্য আসতে পারে বড় সুখবর। নবম জাতীয় বেতন কাঠামো বা নতুন পে-স্কেল বাস্তবায়নের লক্ষ্যে সরকার ইতোমধ্যে প্রাথমিক প্রস্তুতি শুরু করেছে বলে বিভিন্ন নীতিনির্ধারণী সূত্রে জানা গেছে। সবকিছু পরিকল্পনা অনুযায়ী এগোলে আগামী ২০২৬-২৭ অর্থবছরের বাজেটেই নতুন পে-স্কেলের জন্য বিশেষ বরাদ্দের ঘোষণা আসতে পারে।
২ দিন আগে