
রিপোর্টার

ম্যাচের শুরুটা ছিল বাংলাদেশের জন্য আশাব্যঞ্জক। সাইফ হাসান, লিটন দাস এবং তাওহীদ হৃদয়ের ব্যাটে গড়ে উঠেছিল দৃঢ় ভিত। এক পর্যায়ে মনে হচ্ছিল স্বাগতিকরা সহজেই লক্ষ্য ছুঁয়ে ফেলবে। কিন্তু আফিফ হোসেন আউট হওয়ার পর থেকেই দৃশ্যপট বদলাতে শুরু করে।
ডেথ ওভারে এসে পুরো ম্যাচের নিয়ন্ত্রণ নিয়ে নেন নিউজিল্যান্ডের পেসার ব্লেয়ার টিকনার। ১৮৪ রানে পঞ্চম উইকেট হারানোর পরই শুরু হয় বাংলাদেশের ব্যাটিং বিপর্যয়।
টিকনার শেষ তিন ওভারে ভয়ঙ্কর রূপ নেন। একের পর এক উইকেট তুলে নিয়ে তিনি গুঁড়িয়ে দেন বাংলাদেশের মিডল অর্ডার। তার বোলিং স্পেলে ১০ ওভারে ৪০ রান দিয়ে আসে ৪ উইকেট যা কার্যত ম্যাচের ভাগ্য নির্ধারণ করে দেয়।
অন্যদিকে তাওহীদ হৃদয় একাই লড়াই চালিয়ে যান। চাপের মধ্যেও তিনি ৫৮ বলে ফিফটি তুলে নেন এবং একটি দৃষ্টিনন্দন ছক্কাও মারেন। কিন্তু শেষ পর্যন্ত ৪৯তম ওভারের দ্বিতীয় বলে ক্যাচ হয়ে তার লড়াই থেমে যায়।
শেষ মুহূর্তে বাংলাদেশের ব্যাটিং লাইনআপ ভেঙে পড়ে। মাত্র ৩৭ রানের ব্যবধানে শেষ ৬ উইকেট হারিয়ে স্বাগতিকদের ইনিংস থেমে যায় ২২১ রানে।

২০২৭ সালের এসএসসি পরীক্ষাকে সামনে রেখে পরীক্ষার্থীদের জন্য গুরুত্বপূর্ণ সময়সূচি প্রকাশ করেছে ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড। বোর্ডের নতুন নির্দেশনা অনুযায়ী, আগামী ১৫ অক্টোবর থেকে শুরু হবে নির্বাচনি বা টেস্ট পরীক্ষা। এই পরীক্ষা আগামী ১৫ নভেম্বরের মধ্যে শেষ করতে হবে। একই সঙ্গে ওই সময়সীমার মধ্যেই নির্বাচনি পরীক্ষার ফলাফল প্রকাশের নির্দেশ দেওয়া হয়েছে।
৫ ঘণ্টা আগে

ঢাকার গণপরিবহন ব্যবস্থায় বৈপ্লবিক পরিবর্তন আনতে গাবতলী থেকে পুরান ঢাকা হয়ে নারায়ণগঞ্জের তারাবো পর্যন্ত নতুন মেট্রোরেল নির্মাণের উদ্যোগ নিয়েছে সরকার। ‘এমআরটি লাইন-২’ নামে প্রস্তাবিত এই প্রকল্পে ৩৫ কিলোমিটার দীর্ঘ রেলপথে থাকবে ২৪টি স্টেশন। রুটটির কিছু অংশ উড়ালপথ (ইলেভেটেড) এবং কিছু অংশ পাতালপথে (আন্ডারগ্রাউন্ড) নির্মাণের পরিকল্পনা রয়েছে। প্রকল্প ব্যয় ও অর্থায়ন: প্রকল্পটির
২ দিন আগে

সরকারি চাকরিজীবীদের জন্য প্রস্তাবিত নতুন পে-স্কেল নিয়ে আগ্রহ ও আলোচনা বাড়ছে। বিভিন্ন প্রতিবেদনে প্রকাশিত তথ্য অনুযায়ী, নতুন বেতন কাঠামোতে ২০টি গ্রেড রাখার প্রস্তাব করা হয়েছে। প্রস্তাবিত কাঠামোটি চূড়ান্তভাবে বাস্তবায়িত হলে সর্বনিম্ন ২০তম গ্রেডের মূল বেতন শুরু হবে ২০ হাজার টাকা থেকে এবং ১ম গ্রেডে সর্বোচ্চ মূল বেতন পৌঁছাবে ১ লাখ ৬০ হাজার টাকায়।
২ দিন আগে

এসএসসি ও সমমান পরীক্ষায় অকৃতকার্য হওয়া কিংবা শিক্ষা থেকে ঝরে পড়ার ঝুঁকিতে থাকা শিক্ষার্থীদের রাষ্ট্র কোনোভাবেই বোঝা হিসেবে দেখবে না বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা ও তাঁর কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন। সম্প্রতি রাষ্ট্রীয় বার্তা সংস্থা বাসসকে
২ দিন আগে

দেশের বাজারে স্বর্ণের দাম আপাতত অপরিবর্তিত রয়েছে। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) সর্বশেষ গত মঙ্গলবার স্বর্ণের দাম সমন্বয় করে। সে সময়ে প্রতি ভরিতে ১ হাজার ৬৩৩ টাকা বাড়িয়ে ২২ ক্যারেট স্বর্ণের দাম ২ লাখ ৪৭ হাজার ৭৪৩ টাকা নির্ধারণ করা হয়। নতুন করে কোনো দাম পরিবর্তন না হওয়ায় আজ রোববার (৩০ আগস্ট) আগের নির্ধারিত দামেই বিক্রি হচ্ছে অলংকার তৈরির এই মূলবান ধাতু।
২ দিন আগে

সৌদি আরবে কর্মরত প্রবাসীদের জন্য শ্রম ও আবাসনসংক্রান্ত নিয়ম মেনে চলার বিষয়ে আবারও সতর্ক করেছে কর্তৃপক্ষ। বিশেষ করে বৈধ কর্মসংস্থানের বাইরে গিয়ে নিজের হিসাবে কাজ করা কিংবা অনুমোদিত নিয়োগকর্তার পরিবর্তে অন্য কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের হয়ে কাজ করলে কঠোর শাস্তির মুখে পড়তে হতে পারে।
৩ দিন আগে

সরকারি চাকরিজীবীদের দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে নবম জাতীয় পে-স্কেলের প্রজ্ঞাপন আগামী সপ্তাহেই জারি হতে পারে। নতুন বেতন কাঠামো চূড়ান্ত করার প্রক্রিয়া এখন শেষ পর্যায়ে রয়েছে। আগামী সোমবার অনুষ্ঠেয় মন্ত্রিসভার বৈঠকে প্রস্তাবটি অনুমোদনের জন্য উপস্থাপনের প্রস্তুতি চলছে। ওই বৈঠকে অনুমোদন পাওয়া গেলে পরবর্তী কয়েক দিনের মধ্যেই প্রজ্ঞাপন জারি করার লক্ষ্য রয়েছে বলে অর্থ মন্ত্রণালয় সূত্রে জানা গেছে।
৩ দিন আগে

দেশের বিভিন্ন অঞ্চলে ভারি থেকে অতিভারি বৃষ্টিপাতের সম্ভাবনার মধ্যে আগামী ২৪ ঘণ্টায় নদ-নদীর পানি আরও বেড়ে যেতে পারে। এতে নদীতীরবর্তী নিম্নাঞ্চলের কিছু এলাকা সাময়িকভাবে প্লাবিত হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। বিশেষ করে হবিগঞ্জ ও মৌলভীবাজার জেলার নদীসংলগ্ন নিম্নাঞ্চলের কোথাও কোথাও পানি ওঠার আশঙ্কা রয়েছে।
৩ দিন আগে

সরকারি চাকরিপ্রত্যাশীদের জন্য নতুন নিয়োগের সুযোগ তৈরি হয়েছে শিক্ষা মন্ত্রণালয়ের অধীন কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগে। বিভিন্ন পদে জনবল নিয়োগের লক্ষ্যে প্রকাশ করা হয়েছে নিয়োগ বিজ্ঞপ্তি। পাঁচটি ক্যাটাগরির পদে অস্থায়ী ভিত্তিতে মোট ২৬ জনকে নিয়োগ দেওয়া হবে। নির্ধারিত যোগ্যতা থাকলে দেশের আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন।
৩ দিন আগে