
রিপোর্টার

বাংলাদেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ আবারও বৃদ্ধি পেয়েছে, যা অর্থনীতির জন্য ইতিবাচক বার্তা হিসেবে দেখা হচ্ছে। সর্বশেষ হিসাব অনুযায়ী, দেশের মোট রিজার্ভ বেড়ে ৩৪ দশমিক ৮৭ বিলিয়ন ডলারে পৌঁছেছে।
বুধবার (১৫ এপ্রিল) বাংলাদেশ ব্যাংক-এর পক্ষ থেকে জানানো হয়, ১৫ এপ্রিল পর্যন্ত দেশের গ্রস রিজার্ভের পরিমাণ দাঁড়িয়েছে ৩৪ হাজার ৮৭৩ দশমিক ৩২ মিলিয়ন ডলার। এ তথ্য নিশ্চিত করেন সংস্থাটির মুখপাত্র আরিফ হোসেন খান।
তবে আন্তর্জাতিক মানদণ্ডে হিসাব করলে, অর্থাৎ আন্তর্জাতিক মুদ্রা তহবিলের বিপিএম-৬ পদ্ধতি অনুসারে রিজার্ভের পরিমাণ কিছুটা কমে দাঁড়িয়েছে ৩০ হাজার ২০১ দশমিক ৭১ মিলিয়ন ডলারে।
এর আগে ১৩ এপ্রিল পর্যন্ত গ্রস রিজার্ভ ছিল ৩৪ হাজার ৬৬০ দশমিক ৯৯ মিলিয়ন ডলার এবং বিপিএম-৬ অনুযায়ী ছিল ২৯ হাজার ৯৭৭ দশমিক ৮৯ মিলিয়ন ডলার। ফলে অল্প সময়ের মধ্যেই রিজার্ভে ঊর্ধ্বমুখী প্রবণতা লক্ষ্য করা গেছে।
অর্থনীতিবিদদের মতে, বৈদেশিক মুদ্রার রিজার্ভ বৃদ্ধি দেশের আমদানি ব্যয় নির্বাহ, ঋণ পরিশোধ এবং আন্তর্জাতিক বাণিজ্যে স্থিতিশীলতা বজায় রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
উল্লেখ্য, নিট রিজার্ভ হিসাব করা হয় বিপিএম-৬ পদ্ধতি অনুসারে, যেখানে মোট রিজার্ভ থেকে স্বল্পমেয়াদি বৈদেশিক দায় বাদ দিয়ে প্রকৃত রিজার্ভ নির্ধারণ করা হয়।

দীর্ঘদিন ধরে অপেক্ষায় থাকা লাখ লাখ সরকারি কর্মকর্তা-কর্মচারীর জন্য বড় সুখবর আসতে যাচ্ছে। আগামী ৭ জুন জাতীয় সংসদে ২০২৬-২৭ অর্থবছরের বাজেট উপস্থাপনের পর বহুল আলোচিত নবম জাতীয় বেতন কাঠামো বা নতুন পে-স্কেল বাস্তবায়নের প্রক্রিয়া শুরু হতে পারে বলে জানা গেছে।
১ দিন আগে

ঈদুল আজহা এলেই কুরবানির পশুর বাজারে দেখা যায় নানা চমক। তবে এবার নারায়ণগঞ্জের বন্দরে যা ঘটেছে, তা যেন পুরো দেশের নজর কাড়ে। বিশ্ব রাজনীতির আলোচিত নেতাদের নামে নামকরণ করা হয়েছে কুরবানির পশুর ‘ডোনাল্ড ট্রাম্প’, ‘নেতানিয়াহু’, ‘নরেন্দ্র মোদি’। আর সেই নামেই এখন ভাইরাল পুরো খামার।
১ দিন আগে

দেশজুড়ে ভয়াবহ আকার ধারণ করছে হাম পরিস্থিতি। প্রতিদিনই বাড়ছে আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা। গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গে আরও দুই শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে প্রায় এক হাজার মানুষ হাম সন্দেহে শনাক্ত হয়েছেন।
১ দিন আগে

দেশের স্বর্ণবাজারে আবারও বড় ধরনের মূল্যহ্রাসের ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। টানা দুই দিনের ব্যবধানে দ্বিতীয়বারের মতো কমানো হলো সোনার দাম। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, সবচেয়ে ভালো মানের ২২ ক্যারেট সোনার প্রতি ভরির দাম ৪ হাজার ৩৭৪ টাকা কমিয়ে নির্ধারণ করা হয়েছে ২ লাখ ৩৮ হাজার ১২১ টাকা। শনিবার সকাল ১০টা থেকে নতুন এই দর কার্যকর হয়েছে।
১ দিন আগে

সিলেট টেস্টের প্রথম দিনটা যেন পুরোপুরি লিটন দাসের গল্প! একের পর এক উইকেট হারিয়ে যখন বড় বিপর্যয়ের মুখে বাংলাদেশ, তখন ব্যাট হাতে দেয়াল হয়ে দাঁড়ান এই উইকেটরক্ষক ব্যাটার। তার দুর্দান্ত সেঞ্চুরিতে লড়াইয়ে টিকে থাকলো টাইগাররা।
১ দিন আগে

কুমিল্লাবাসীর দীর্ঘদিনের প্রত্যাশা পূরণের আশ্বাস দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, “কুমিল্লা বিভাগ জনগণের প্রাণের দাবি, এই দাবি পূরণ করা হবে।” একই সঙ্গে এ অঞ্চলে একটি কৃষি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার ঘোষণাও দিয়েছেন তিনি।
১ দিন আগে

দেশের আবহাওয়া পরিস্থিতি আবারও অস্থির হয়ে উঠছে। রাজধানী ঢাকাসহ দেশের অন্তত ৯ অঞ্চলে আজ রাতের মধ্যেই ঝড়ো হাওয়া ও বজ্রসহ বৃষ্টির আশঙ্কা প্রকাশ করেছে আবহাওয়া অধিদপ্তর। একই সঙ্গে নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্কসংকেত দেখাতে বলা হয়েছে।
২ দিন আগে

প্রবাসী বাংলাদেশিরা দেশের অর্থনীতির অন্যতম প্রধান চালিকাশক্তি। বিশ্বের বিভিন্ন দেশে কঠোর পরিশ্রম করে অর্জিত অর্থ দেশে পাঠিয়ে তারা দেশের রেমিটেন্স প্রবাহ সচল রাখছেন। তাই প্রবাসীদের সুবিধার্থে প্রতিদিন বিভিন্ন দেশের মুদ্রার সর্বশেষ বিনিময় হার প্রকাশ করা হয়, যাতে তারা সহজেই জানতে পারেন কোন দেশের টাকা আজ বাংলাদেশি টাকায় কত দামে বিনিময় হচ্ছে।
২ দিন আগে

দীর্ঘ প্রতীক্ষার পর দেশের লাখ লাখ সরকারি কর্মকর্তা-কর্মচারীর জন্য আসতে পারে বড় সুখবর। নবম জাতীয় বেতন কাঠামো বা নতুন পে-স্কেল বাস্তবায়নের লক্ষ্যে সরকার ইতোমধ্যে প্রাথমিক প্রস্তুতি শুরু করেছে বলে বিভিন্ন নীতিনির্ধারণী সূত্রে জানা গেছে। সবকিছু পরিকল্পনা অনুযায়ী এগোলে আগামী ২০২৬-২৭ অর্থবছরের বাজেটেই নতুন পে-স্কেলের জন্য বিশেষ বরাদ্দের ঘোষণা আসতে পারে।
২ দিন আগে