
রিপোর্টার

এসএসসি পরীক্ষার স্বচ্ছতা ও শৃঙ্খলা নিশ্চিত করতে নতুনভাবে গুরুত্ব পাচ্ছে ‘নীরব বহিষ্কার’ বা ‘সাইলেন্ট এক্সপেল’ পদ্ধতি। সাম্প্রতিক নীতিমালায় এই ব্যবস্থার বিস্তারিত ব্যাখ্যা ও প্রয়োগের নির্দেশনা যুক্ত করা হয়েছে।
এই পদ্ধতিতে পরীক্ষার হলে কোনো পরীক্ষার্থীকে সরাসরি ধরার প্রয়োজন হয় না। বরং নিয়ম ভঙ্গ বা অসদুপায়ের ইঙ্গিত পাওয়া গেলে—যেমন কথা বলা, ঘাড় ঘোরানো কিংবা অন্যের খাতা দেখার চেষ্টা—পরিদর্শক তাকে নীরবে বহিষ্কার করতে পারেন।
এক্ষেত্রে পরীক্ষার্থী তাৎক্ষণিকভাবে কোনো শাস্তি বুঝতে পারেন না এবং পরীক্ষা চালিয়ে যেতে পারেন। তবে পরে তার উত্তরপত্র বাতিল করা হয়, যা তার ফলাফলে সরাসরি প্রভাব ফেলে।
নীতিমালা অনুযায়ী, এ ধরনের ঘটনায় পরীক্ষার্থীর উত্তরপত্র আলাদাভাবে সংরক্ষণ করতে হবে এবং ‘রিপোর্টেড’ চিহ্ন দিয়ে পরীক্ষা নিয়ন্ত্রকের কাছে পাঠাতে হবে। পাশাপাশি বোর্ড নির্ধারিত গোপনীয় ফরম পূরণ করে প্রত্যবেক্ষকের বিস্তারিত প্রতিবেদন সংযুক্ত করতে হবে।
বিশেষভাবে উল্লেখ করা হয়েছে, নীরব বহিষ্কারের কারণ অবশ্যই লিখিতভাবে উল্লেখ করতে হবে এবং সংশ্লিষ্ট পরীক্ষার্থীর পরবর্তী সব পরীক্ষার উত্তরপত্রও আলাদাভাবে জমা দিতে হবে।
যদিও বহিষ্কৃত পরীক্ষার্থীরা পরবর্তী পরীক্ষায় অংশ নিতে পারবে, তবুও তাদের সব উত্তরপত্রের সঙ্গে পূর্ববর্তী নীরব বহিষ্কারের তথ্য সংযুক্ত থাকবে।
সংশ্লিষ্টদের মতে, এই ব্যবস্থা পরীক্ষায় অসদুপায় প্রতিরোধে একধরনের মনস্তাত্ত্বিক চাপ তৈরি করবে, যা শৃঙ্খলা রক্ষায় কার্যকর হতে পারে।

দীর্ঘদিন ধরে অপেক্ষায় থাকা লাখ লাখ সরকারি কর্মকর্তা-কর্মচারীর জন্য বড় সুখবর আসতে যাচ্ছে। আগামী ৭ জুন জাতীয় সংসদে ২০২৬-২৭ অর্থবছরের বাজেট উপস্থাপনের পর বহুল আলোচিত নবম জাতীয় বেতন কাঠামো বা নতুন পে-স্কেল বাস্তবায়নের প্রক্রিয়া শুরু হতে পারে বলে জানা গেছে।
১ দিন আগে

ঈদুল আজহা এলেই কুরবানির পশুর বাজারে দেখা যায় নানা চমক। তবে এবার নারায়ণগঞ্জের বন্দরে যা ঘটেছে, তা যেন পুরো দেশের নজর কাড়ে। বিশ্ব রাজনীতির আলোচিত নেতাদের নামে নামকরণ করা হয়েছে কুরবানির পশুর ‘ডোনাল্ড ট্রাম্প’, ‘নেতানিয়াহু’, ‘নরেন্দ্র মোদি’। আর সেই নামেই এখন ভাইরাল পুরো খামার।
১ দিন আগে

দেশজুড়ে ভয়াবহ আকার ধারণ করছে হাম পরিস্থিতি। প্রতিদিনই বাড়ছে আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা। গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গে আরও দুই শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে প্রায় এক হাজার মানুষ হাম সন্দেহে শনাক্ত হয়েছেন।
১ দিন আগে

দেশের স্বর্ণবাজারে আবারও বড় ধরনের মূল্যহ্রাসের ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। টানা দুই দিনের ব্যবধানে দ্বিতীয়বারের মতো কমানো হলো সোনার দাম। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, সবচেয়ে ভালো মানের ২২ ক্যারেট সোনার প্রতি ভরির দাম ৪ হাজার ৩৭৪ টাকা কমিয়ে নির্ধারণ করা হয়েছে ২ লাখ ৩৮ হাজার ১২১ টাকা। শনিবার সকাল ১০টা থেকে নতুন এই দর কার্যকর হয়েছে।
১ দিন আগে

সিলেট টেস্টের প্রথম দিনটা যেন পুরোপুরি লিটন দাসের গল্প! একের পর এক উইকেট হারিয়ে যখন বড় বিপর্যয়ের মুখে বাংলাদেশ, তখন ব্যাট হাতে দেয়াল হয়ে দাঁড়ান এই উইকেটরক্ষক ব্যাটার। তার দুর্দান্ত সেঞ্চুরিতে লড়াইয়ে টিকে থাকলো টাইগাররা।
১ দিন আগে

কুমিল্লাবাসীর দীর্ঘদিনের প্রত্যাশা পূরণের আশ্বাস দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, “কুমিল্লা বিভাগ জনগণের প্রাণের দাবি, এই দাবি পূরণ করা হবে।” একই সঙ্গে এ অঞ্চলে একটি কৃষি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার ঘোষণাও দিয়েছেন তিনি।
১ দিন আগে

দেশের আবহাওয়া পরিস্থিতি আবারও অস্থির হয়ে উঠছে। রাজধানী ঢাকাসহ দেশের অন্তত ৯ অঞ্চলে আজ রাতের মধ্যেই ঝড়ো হাওয়া ও বজ্রসহ বৃষ্টির আশঙ্কা প্রকাশ করেছে আবহাওয়া অধিদপ্তর। একই সঙ্গে নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্কসংকেত দেখাতে বলা হয়েছে।
২ দিন আগে

প্রবাসী বাংলাদেশিরা দেশের অর্থনীতির অন্যতম প্রধান চালিকাশক্তি। বিশ্বের বিভিন্ন দেশে কঠোর পরিশ্রম করে অর্জিত অর্থ দেশে পাঠিয়ে তারা দেশের রেমিটেন্স প্রবাহ সচল রাখছেন। তাই প্রবাসীদের সুবিধার্থে প্রতিদিন বিভিন্ন দেশের মুদ্রার সর্বশেষ বিনিময় হার প্রকাশ করা হয়, যাতে তারা সহজেই জানতে পারেন কোন দেশের টাকা আজ বাংলাদেশি টাকায় কত দামে বিনিময় হচ্ছে।
২ দিন আগে

দীর্ঘ প্রতীক্ষার পর দেশের লাখ লাখ সরকারি কর্মকর্তা-কর্মচারীর জন্য আসতে পারে বড় সুখবর। নবম জাতীয় বেতন কাঠামো বা নতুন পে-স্কেল বাস্তবায়নের লক্ষ্যে সরকার ইতোমধ্যে প্রাথমিক প্রস্তুতি শুরু করেছে বলে বিভিন্ন নীতিনির্ধারণী সূত্রে জানা গেছে। সবকিছু পরিকল্পনা অনুযায়ী এগোলে আগামী ২০২৬-২৭ অর্থবছরের বাজেটেই নতুন পে-স্কেলের জন্য বিশেষ বরাদ্দের ঘোষণা আসতে পারে।
২ দিন আগে