
রিপোর্টার

বাংলাদেশ পুলিশের ঊর্ধ্বতন পর্যায়ে বড় ধরনের প্রশাসনিক রদবদল করা হয়েছে। পুলিশ সুপার (এসপি) পদ থেকে ‘সুপারনিউমারারি’ পদোন্নতি পাওয়া এক ডিআইজি এবং ১৬ জন অতিরিক্ত ডিআইজি পদমর্যাদার কর্মকর্তাকে নতুন করে বিভিন্ন ইউনিটে পদায়ন করা হয়েছে।
বুধবার (১৫ এপ্রিল) রাষ্ট্রপতির আদেশক্রমে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপসচিব (পুলিশ-১ শাখা) তৌছিফ আহমেদ স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ বদলি আদেশ জারি করা হয়। প্রজ্ঞাপনে স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে, জনস্বার্থে নেওয়া এই সিদ্ধান্ত তাৎক্ষণিকভাবে কার্যকর হবে।
প্রজ্ঞাপন অনুযায়ী, শিল্পাঞ্চল পুলিশের কর্মকর্তা মোহাম্মদ আনোয়ার হোসেনকে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)-এর অতিরিক্ত ডিআইজি হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। একইসঙ্গে বিশেষ পুলিশ সুপার কামরুল হাসান মাহমুদকে স্পেশাল ব্রাঞ্চ (এসবি)-এর অতিরিক্ত ডিআইজি পদে পদায়ন করা হয়েছে।
এছাড়া রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) উপ-পুলিশ কমিশনার তোফায়েল আহমেদকে তার নিজ বিভাগেই অতিরিক্ত পুলিশ কমিশনার হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) উপ-পুলিশ কমিশনার সুফিয়ান আহমেদকে ডিএমপির যুগ্ম কমিশনার পদে পদায়ন করা হয়েছে।
অন্যদিকে, অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)-এর বিশেষ পুলিশ সুপার মুহাম্মদ বাছির উদ্দিনকে অতিরিক্ত ডিআইজি হিসেবে একই বিভাগে দায়িত্ব দেওয়া হয়েছে। একইভাবে এসবির বিশেষ পুলিশ সুপার মোহাম্মদ মনিরুজ্জামানকে অতিরিক্ত ডিআইজি (এসবি) হিসেবে পদায়ন করা হয়েছে।
চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) উপ-পুলিশ কমিশনার হোসাইন মোহাম্মদ কবির ভুইয়াকে অতিরিক্ত পুলিশ কমিশনার হিসেবে পদায়ন করা হয়েছে। পুলিশ সদর দপ্তরের সহকারী পুলিশ মহাপরিদর্শক (এআইজি) মাহবুবুল করিমকে অতিরিক্ত ডিআইজি হিসেবে পুলিশ সদর দপ্তরেই দায়িত্ব দেওয়া হয়েছে।
এছাড়া আরএমপির উপ-পুলিশ কমিশনার আল মামুনকে অতিরিক্ত পুলিশ কমিশনার হিসেবে পদায়ন করা হয়েছে। শিল্পাঞ্চল পুলিশ-৪ (নারায়ণগঞ্জ)-এর পুলিশ সুপার মোহা. আসাদুজ্জামানকে অতিরিক্ত ডিআইজি হিসেবে পুলিশ সদর দপ্তরে এবং এসবির বিশেষ পুলিশ সুপার মোহাম্মদ আনিছুর রহমানকে এসবিতে অতিরিক্ত ডিআইজি হিসেবে বদলি করা হয়েছে।
প্রজ্ঞাপনে আরও উল্লেখ করা হয়েছে, রংপুর রেঞ্জের পুলিশ সুপার ড. আ ক ম আকতারুজ্জামান বসুনিয়াকে অতিরিক্ত ডিআইজি হিসেবে পুলিশ সদর দপ্তরে পদায়ন করা হয়েছে। এআইজি মো. জাহাঙ্গীর আলমকেও একই দপ্তরে দায়িত্ব দেওয়া হয়েছে।
একইভাবে, এসবির বিশেষ পুলিশ সুপার মোহাম্মদ হায়াতুন নবীকে সিআইডিতে অতিরিক্ত ডিআইজি, এআইজি আবদুল্লাহ আল-মামুনকে পুলিশ সদর দপ্তরে অতিরিক্ত ডিআইজি হিসেবে পদায়ন করা হয়েছে।
পুলিশ স্টাফ কলেজের পুলিশ সুপার আফরোজা পারভীনকে তার বর্তমান কর্মস্থলেই অতিরিক্ত ডিআইজি হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। এছাড়া রেলওয়ে পুলিশের পুলিশ সুপার তোফায়েল আহমেদ মিয়াকে একই বিভাগে অতিরিক্ত ডিআইজি হিসেবে পদায়ন করা হয়েছে।
সংশ্লিষ্টরা মনে করছেন, পুলিশের বিভিন্ন গুরুত্বপূর্ণ ইউনিটে দক্ষতা ও প্রশাসনিক কার্যক্রম জোরদার করতেই এই ব্যাপক রদবদল করা হয়েছে, যা তাৎক্ষণিকভাবে কার্যকর হয়ে মাঠপর্যায়ে প্রভাব ফেলবে।

দীর্ঘদিন ধরে অপেক্ষায় থাকা লাখ লাখ সরকারি কর্মকর্তা-কর্মচারীর জন্য বড় সুখবর আসতে যাচ্ছে। আগামী ৭ জুন জাতীয় সংসদে ২০২৬-২৭ অর্থবছরের বাজেট উপস্থাপনের পর বহুল আলোচিত নবম জাতীয় বেতন কাঠামো বা নতুন পে-স্কেল বাস্তবায়নের প্রক্রিয়া শুরু হতে পারে বলে জানা গেছে।
১ দিন আগে

ঈদুল আজহা এলেই কুরবানির পশুর বাজারে দেখা যায় নানা চমক। তবে এবার নারায়ণগঞ্জের বন্দরে যা ঘটেছে, তা যেন পুরো দেশের নজর কাড়ে। বিশ্ব রাজনীতির আলোচিত নেতাদের নামে নামকরণ করা হয়েছে কুরবানির পশুর ‘ডোনাল্ড ট্রাম্প’, ‘নেতানিয়াহু’, ‘নরেন্দ্র মোদি’। আর সেই নামেই এখন ভাইরাল পুরো খামার।
১ দিন আগে

দেশজুড়ে ভয়াবহ আকার ধারণ করছে হাম পরিস্থিতি। প্রতিদিনই বাড়ছে আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা। গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গে আরও দুই শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে প্রায় এক হাজার মানুষ হাম সন্দেহে শনাক্ত হয়েছেন।
১ দিন আগে

দেশের স্বর্ণবাজারে আবারও বড় ধরনের মূল্যহ্রাসের ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। টানা দুই দিনের ব্যবধানে দ্বিতীয়বারের মতো কমানো হলো সোনার দাম। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, সবচেয়ে ভালো মানের ২২ ক্যারেট সোনার প্রতি ভরির দাম ৪ হাজার ৩৭৪ টাকা কমিয়ে নির্ধারণ করা হয়েছে ২ লাখ ৩৮ হাজার ১২১ টাকা। শনিবার সকাল ১০টা থেকে নতুন এই দর কার্যকর হয়েছে।
১ দিন আগে

সিলেট টেস্টের প্রথম দিনটা যেন পুরোপুরি লিটন দাসের গল্প! একের পর এক উইকেট হারিয়ে যখন বড় বিপর্যয়ের মুখে বাংলাদেশ, তখন ব্যাট হাতে দেয়াল হয়ে দাঁড়ান এই উইকেটরক্ষক ব্যাটার। তার দুর্দান্ত সেঞ্চুরিতে লড়াইয়ে টিকে থাকলো টাইগাররা।
১ দিন আগে

কুমিল্লাবাসীর দীর্ঘদিনের প্রত্যাশা পূরণের আশ্বাস দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, “কুমিল্লা বিভাগ জনগণের প্রাণের দাবি, এই দাবি পূরণ করা হবে।” একই সঙ্গে এ অঞ্চলে একটি কৃষি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার ঘোষণাও দিয়েছেন তিনি।
১ দিন আগে

দেশের আবহাওয়া পরিস্থিতি আবারও অস্থির হয়ে উঠছে। রাজধানী ঢাকাসহ দেশের অন্তত ৯ অঞ্চলে আজ রাতের মধ্যেই ঝড়ো হাওয়া ও বজ্রসহ বৃষ্টির আশঙ্কা প্রকাশ করেছে আবহাওয়া অধিদপ্তর। একই সঙ্গে নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্কসংকেত দেখাতে বলা হয়েছে।
২ দিন আগে

প্রবাসী বাংলাদেশিরা দেশের অর্থনীতির অন্যতম প্রধান চালিকাশক্তি। বিশ্বের বিভিন্ন দেশে কঠোর পরিশ্রম করে অর্জিত অর্থ দেশে পাঠিয়ে তারা দেশের রেমিটেন্স প্রবাহ সচল রাখছেন। তাই প্রবাসীদের সুবিধার্থে প্রতিদিন বিভিন্ন দেশের মুদ্রার সর্বশেষ বিনিময় হার প্রকাশ করা হয়, যাতে তারা সহজেই জানতে পারেন কোন দেশের টাকা আজ বাংলাদেশি টাকায় কত দামে বিনিময় হচ্ছে।
২ দিন আগে

দীর্ঘ প্রতীক্ষার পর দেশের লাখ লাখ সরকারি কর্মকর্তা-কর্মচারীর জন্য আসতে পারে বড় সুখবর। নবম জাতীয় বেতন কাঠামো বা নতুন পে-স্কেল বাস্তবায়নের লক্ষ্যে সরকার ইতোমধ্যে প্রাথমিক প্রস্তুতি শুরু করেছে বলে বিভিন্ন নীতিনির্ধারণী সূত্রে জানা গেছে। সবকিছু পরিকল্পনা অনুযায়ী এগোলে আগামী ২০২৬-২৭ অর্থবছরের বাজেটেই নতুন পে-স্কেলের জন্য বিশেষ বরাদ্দের ঘোষণা আসতে পারে।
২ দিন আগে