
রিপোর্টার

দেশজুড়ে জ্বালানি সংকট তীব্র। ঠিক এই সময়ে ডিজিটাল নিয়ন্ত্রণ ও স্বচ্ছতা আনতে সরকার চালু করেছে ‘ফুয়েল পাস’ অ্যাপ আর বৃহস্পতিবার থেকেই ঢাকার দুই পাম্পে শুরু হয়েছে এর ব্যবহার।
কিন্তু মাঠপর্যায়ে দেখা গেছে ভিন্ন অভিজ্ঞতা, লম্বা লাইন, বাড়তি তেলের প্রত্যাশা আর অ্যাপ ছাড়া গ্রাহকদের হতাশা।
সোনার বাংলা পাম্প: দেড় কিলোমিটার লাইন, অ্যাপ ছাড়া আগামীকাল থেকে তেল বন্ধ
আসাদগেটে শুক্রবার সকাল থেকেই মোটরসাইকেলের সারি লেগে যায়।
লাইন ধীরে ধীরে বাড়তে বাড়তে পৌঁছে যায় দেড় কিলোমিটারের বেশি। এখানে:
অ্যাপধারীদের দেওয়া হচ্ছে ১,০০০ টাকার তেল,
অ্যাপ ছাড়া পাওয়া যাচ্ছে মাত্র ৫০০ টাকার তেল,
শনিবার থেকে অ্যাপ ছাড়া কাউকে তেল দেওয়া হবে না মাইকিং করে ঘোষণা,
স্বেচ্ছাসেবকরা গ্রাহকদের কিউআর কোড তৈরিতে সহায়তা করছেন।
এক বাইকার ক্ষোভ প্রকাশ করে বলেন, “লাইন অসহ্য লম্বা। অ্যাপ দেখানোর পরও সুবিধা তেমন নেই। তবে অ্যাপ ছাড়া তেল বন্ধ হওয়া ভালো উদ্যোগ।”
ট্রাস্ট পাম্প: পৃথক অ্যাপ লাইন, বাড়তি ২০০ টাকার তেল
তেজগাঁওয়ের ট্রাস্ট ফিলিং স্টেশনে ছবিটা একটু আলাদা।
এখানে অ্যাপধারীদের জন্য তৈরি করা হয়েছে আলাদা লাইন, যা গিয়ে মিলেছে বিজয় সরণি পর্যন্ত। এখানে:
অ্যাপধারীদের মিলছে ১,২০০ টাকার তেল,
অ্যাপ ছাড়া ১,০০০ টাকার তেল।
বাইকারদের অভিযোগ, “লাইন আলাদা হলেও সময় বাঁচছে না। দীর্ঘ লাইনের উপর বাড়তি দুইশ টাকার সুবিধা—এইটুকুই পার্থক্য।”
পাম্পের কর্মীরা বলছেন, “সরকারের নির্দেশ মেনে চলছে। মানুষ ধীরে ধীরে অ্যাপ ব্যবস্থায় অভ্যস্ত হয়ে যাবে।”
কিউআর কোডে জ্বালানি: ভবিষ্যতের পথে বাংলাদেশের প্রথম ধাপ,
ব্যবস্থাটি করেছে বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি),
প্রথম ধাপ: হ ও ল সিরিজের মোটরসাইকেল,
সফল হলে সব যানবাহনে যাবে,
স্মার্টফোন না থাকলে ওয়েবসাইট থেকে কোড প্রিন্ট করে ব্যবহার করা যাবে।
মধ্যপ্রাচ্যের যুদ্ধজনিত বৈশ্বিক জ্বালানি সংকটে যখন দেশের বিভিন্ন পাম্পে দীর্ঘ লাইন দেখা যাচ্ছে সেই সময়ে এই অ্যাপ-ভিত্তিক সেবাকে একটি “ডিজিটাল রিলিফ” হিসেবে বিবেচনা করছেন অনেকে।

দীর্ঘদিন ধরে অপেক্ষায় থাকা লাখ লাখ সরকারি কর্মকর্তা-কর্মচারীর জন্য বড় সুখবর আসতে যাচ্ছে। আগামী ৭ জুন জাতীয় সংসদে ২০২৬-২৭ অর্থবছরের বাজেট উপস্থাপনের পর বহুল আলোচিত নবম জাতীয় বেতন কাঠামো বা নতুন পে-স্কেল বাস্তবায়নের প্রক্রিয়া শুরু হতে পারে বলে জানা গেছে।
১ দিন আগে

ঈদুল আজহা এলেই কুরবানির পশুর বাজারে দেখা যায় নানা চমক। তবে এবার নারায়ণগঞ্জের বন্দরে যা ঘটেছে, তা যেন পুরো দেশের নজর কাড়ে। বিশ্ব রাজনীতির আলোচিত নেতাদের নামে নামকরণ করা হয়েছে কুরবানির পশুর ‘ডোনাল্ড ট্রাম্প’, ‘নেতানিয়াহু’, ‘নরেন্দ্র মোদি’। আর সেই নামেই এখন ভাইরাল পুরো খামার।
১ দিন আগে

দেশজুড়ে ভয়াবহ আকার ধারণ করছে হাম পরিস্থিতি। প্রতিদিনই বাড়ছে আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা। গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গে আরও দুই শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে প্রায় এক হাজার মানুষ হাম সন্দেহে শনাক্ত হয়েছেন।
১ দিন আগে

দেশের স্বর্ণবাজারে আবারও বড় ধরনের মূল্যহ্রাসের ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। টানা দুই দিনের ব্যবধানে দ্বিতীয়বারের মতো কমানো হলো সোনার দাম। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, সবচেয়ে ভালো মানের ২২ ক্যারেট সোনার প্রতি ভরির দাম ৪ হাজার ৩৭৪ টাকা কমিয়ে নির্ধারণ করা হয়েছে ২ লাখ ৩৮ হাজার ১২১ টাকা। শনিবার সকাল ১০টা থেকে নতুন এই দর কার্যকর হয়েছে।
১ দিন আগে

সিলেট টেস্টের প্রথম দিনটা যেন পুরোপুরি লিটন দাসের গল্প! একের পর এক উইকেট হারিয়ে যখন বড় বিপর্যয়ের মুখে বাংলাদেশ, তখন ব্যাট হাতে দেয়াল হয়ে দাঁড়ান এই উইকেটরক্ষক ব্যাটার। তার দুর্দান্ত সেঞ্চুরিতে লড়াইয়ে টিকে থাকলো টাইগাররা।
১ দিন আগে

কুমিল্লাবাসীর দীর্ঘদিনের প্রত্যাশা পূরণের আশ্বাস দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, “কুমিল্লা বিভাগ জনগণের প্রাণের দাবি, এই দাবি পূরণ করা হবে।” একই সঙ্গে এ অঞ্চলে একটি কৃষি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার ঘোষণাও দিয়েছেন তিনি।
১ দিন আগে

দেশের আবহাওয়া পরিস্থিতি আবারও অস্থির হয়ে উঠছে। রাজধানী ঢাকাসহ দেশের অন্তত ৯ অঞ্চলে আজ রাতের মধ্যেই ঝড়ো হাওয়া ও বজ্রসহ বৃষ্টির আশঙ্কা প্রকাশ করেছে আবহাওয়া অধিদপ্তর। একই সঙ্গে নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্কসংকেত দেখাতে বলা হয়েছে।
২ দিন আগে

প্রবাসী বাংলাদেশিরা দেশের অর্থনীতির অন্যতম প্রধান চালিকাশক্তি। বিশ্বের বিভিন্ন দেশে কঠোর পরিশ্রম করে অর্জিত অর্থ দেশে পাঠিয়ে তারা দেশের রেমিটেন্স প্রবাহ সচল রাখছেন। তাই প্রবাসীদের সুবিধার্থে প্রতিদিন বিভিন্ন দেশের মুদ্রার সর্বশেষ বিনিময় হার প্রকাশ করা হয়, যাতে তারা সহজেই জানতে পারেন কোন দেশের টাকা আজ বাংলাদেশি টাকায় কত দামে বিনিময় হচ্ছে।
২ দিন আগে

দীর্ঘ প্রতীক্ষার পর দেশের লাখ লাখ সরকারি কর্মকর্তা-কর্মচারীর জন্য আসতে পারে বড় সুখবর। নবম জাতীয় বেতন কাঠামো বা নতুন পে-স্কেল বাস্তবায়নের লক্ষ্যে সরকার ইতোমধ্যে প্রাথমিক প্রস্তুতি শুরু করেছে বলে বিভিন্ন নীতিনির্ধারণী সূত্রে জানা গেছে। সবকিছু পরিকল্পনা অনুযায়ী এগোলে আগামী ২০২৬-২৭ অর্থবছরের বাজেটেই নতুন পে-স্কেলের জন্য বিশেষ বরাদ্দের ঘোষণা আসতে পারে।
২ দিন আগে