
রিপোর্টার

ইউরোপীয় ফুটবলের সবচেয়ে মর্যাদাপূর্ণ আসর উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে ফিরছে উত্তেজনাপূর্ণ স্প্যানিশ ডার্বি। কোয়ার্টার ফাইনালের প্রথম লেগে ন্যু ক্যাম্পে আজ মুখোমুখি হচ্ছে দুই শক্তিশালী দল—বার্সেলোনা ও আতলেতিকো মাদ্রিদ। স্প্যানিশ জায়ান্টদের এই মহারণকে ঘিরে উত্তেজনায় ফুটবল বিশ্ব ইতিমধ্যেই তপ্ত হয়ে উঠেছে।
কয়েকদিন আগেই লা লিগায় লড়েছিল দুই দল। নাটকীয় সেই ম্যাচে শেষ মুহূর্তে রবার্ট লেভানদোভস্কির গোলেই ২-১ ব্যবধানে জিতেছিল বার্সেলোনা। লিগ টেবিলের শীর্ষে থাকা হানসি ফ্লিকের দল সেই জয়ই টনিক হিসেবে নিয়ে নামছে চ্যাম্পিয়ন্স লিগের লড়াইয়ে।
মুখোমুখি ইতিহাস
চ্যাম্পিয়ন্স লিগে আতলেতিকো বরাবরই বার্সেলোনার কাঁটা। ২০১৩–১৪ ও ২০১৫–১৬ মৌসুমে কোয়ার্টার ফাইনালে আতলেতিকোর কাছেই বিদায় নিতে হয়েছিল কাতালানদের। ইউরোপিয়ান প্রতিযোগিতায় গত চার দেখায় বার্সেলোনার জয় মাত্র একবার। তবে সব প্রতিযোগিতা মিলিয়ে শেষ ছয়বারের দেখায় পাঁচটিতেই জিতেছে বার্সেলোনা।
বর্তমান ফর্ম
বার্সেলোনা
দুই মাস ধরে অপরাজিত বার্সা দুর্দান্ত ছন্দে আছে। শেষ ষোলোতে নিউক্যাসলকে দুই লেগ মিলিয়ে ৮-৩ ব্যবধানে উড়িয়ে দিয়েছে। লামিন ইয়ামাল ও লেভানদোভস্কির দুর্দান্ত ফর্ম প্রতিপক্ষের জন্য গুরুতর হুমকি। লিগে তারা রিয়াল মাদ্রিদের চেয়ে ৭ পয়েন্টে এগিয়ে শীর্ষে।
আতলেতিকো মাদ্রিদ
সিমিওনের দল রয়েছে চাপে। সব প্রতিযোগিতায় টানা তিন ম্যাচ হারার পর ন্যু ক্যাম্পে নামছে তারা। শেষ ষোলোতে দ্বিতীয় লেগে টটেনহ্যামের কাছে হারলেও এগ্রিগেটে ৭-৫ ব্যবধানে কোয়ার্টার নিশ্চিত করেছে। লা লিগায় অবস্থান চতুর্থ। মৌসুমের টার্গেট চ্যাম্পিয়ন্স লিগ ও কোপা দেল রের ফাইনাল।
ইনজুরি আপডেট
বার্সেলোনা
ইনজুরিতে নেই স্টেনসেন, রাফিনহা, ফ্রেঙ্কি ডি ইয়ং ও মার্ক বার্নাল।
ফিট হয়ে ফিরেছেন নাল্ড আরাউহো ও জুলেস কুন্দে।
লেভানদোভস্কির সঙ্গে আক্রমণে র্যাশফোর্ডের শুরু করার সম্ভাবনা উজ্জ্বল।
আতলেতিকো মাদ্রিদ
ওবলাক, পুবিল ও মেন্ডোজা ফিরেছেন দলে।
ইনজুরিতে বাইরে বলো বারিয়স।
হোসে হিমেনেজ ও জনি কার্ডোসোকে নিয়ে সংশয় রয়ে গেছে।
আলভারেজ ও লুকম্যান ফিরতে পারেন প্রথম একাদশে।
সম্ভাব্য একাদশ
বার্সেলোনা (৪-২-৩-১):
জে গার্সিয়া; কুন্দে, কিউবারসি, মার্টিন, কানসেলো; এরিক গার্সিয়া, পেদ্রি; ইয়ামাল, ফেরমিন, র্যাশফোর্ড; লেভানদোভস্কি।
আতলেতিকো মাদ্রিদ (৫-৪-১):
ওবলাক; লরেন্তে, লে নরম্যান্ড, হানকো, রুগেরি; কোকে, বোনা, সিমিওনে, গ্রিজম্যান, লুকম্যান; হুলিয়ান আলভারেজ।
প্রেডিকশন
ন্যু ক্যাম্পে বার্সেলোনা স্বভাবতই আক্রমণাত্মক। আতলেতিকো পাল্টা আক্রমণে ধাক্কা দিতে পারে। তবে ফর্ম, সাম্প্রতিক ফলাফল ও ঘরের মাঠের সমর্থন—সব মিলিয়ে বার্সেলোনা এগিয়ে।
প্রেডিকশন: বার্সেলোনা ২–১ আতলেতিকো মাদ্রিদ।
আপনার মতে আজকের ম্যাচে কে বাজিমাত করবে-র্সেলোনা নাকি আতলেতিকো?

ক্রিকেট ও ফুটবলপ্রেমীদের জন্য আজ রয়েছে ব্যস্ত ক্রীড়াসূচি। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে মিরপুর টেস্টের চতুর্থ দিনে মাঠে নামবে বাংলাদেশ। একই দিন ত্রিদেশীয় সিরিজের শিরোপা নির্ধারণী ম্যাচে মুখোমুখি হবে পাকিস্তান ও শ্রীলঙ্কা। এ ছাড়া দক্ষিণ আফ্রিকা-অস্ট্রেলিয়ার কেপটাউন টেস্টের পঞ্চম দিনের খেলাও অনুষ্ঠিত হবে।
৩ দিন আগে

লা লিগার চলতি মৌসুমের প্রথম এল ক্লাসিকোতে আজ রাতে মুখোমুখি হচ্ছে দুই চিরপ্রতিদ্বন্দ্বী বার্সেলোনা ও রিয়াল মাদ্রিদ। বহুল প্রতীক্ষিত এই ম্যাচ ঘিরে ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তি আগ্রহ তৈরি হয়েছে। বাংলাদেশ থেকে টেলিভিশনের পাশাপাশি মোবাইলেও সরাসরি দেখা যাবে হাইভোল্টেজ লড়াইটি।
২৫ অক্টোবর ২০২৬

ফ্রান্সে ব্যাপক বিক্ষোভ ও সহিংসতার কারণে আগের দিনের দর্শক আয়োজন বাতিল হলেও নির্ধারিত সূচি অনুযায়ী মাঠে গড়িয়েছে যুক্তরাষ্ট্রের জনপ্রিয় আমেরিকান ফুটবল লিগ এনএফএলের ম্যাচ। রোববার (২৫ অক্টোবর) প্যারিসের স্তাদ দ্য ফ্রঁস স্টেডিয়ামে মুখোমুখি হয়েছে পিটসবার্গ স্টিলার্স ও নিউ অরলিন্স সেইন্টস। ম্যাচ শুরুর সময় স্টেডিয়ামটি প্রায় দর্শকপূর্ণ ছিল। পরিস্থিতি বিবেচনায় মাঠ ও আশপাশে নেওয়া হয় কঠোর নিরাপত্তাব্যবস্থা।
২৫ অক্টোবর ২০২৬

ইংলিশ প্রিমিয়ার লিগে ম্যানচেস্টার সিটির টানা জয়ের ধারা থামিয়ে দিয়েছে অ্যাস্টন ভিলা। নিকোলাস জ্যাকসনের জোড়া গোলে নিজেদের মাঠ ভিলা পার্কে ২-১ ব্যবধানে জয় পেয়েছে স্বাগতিকরা। এই হারে চলতি লিগ মৌসুমে প্রথমবারের মতো পয়েন্ট হারানোর পাশাপাশি প্রথম পরাজয়ের স্বাদ পেল ম্যানচেস্টার সিটি।
২৪ অক্টোবর ২০২৬

নভেম্বরে আন্তর্জাতিক প্রীতি ম্যাচে মাঠে নামছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল। এ মাসে জাপান ও স্বাগতিক সিঙ্গাপুরের বিপক্ষে দুটি ম্যাচ খেলবে কার্লো আনচেলত্তির দল। দুই ম্যাচই অনুষ্ঠিত হবে সিঙ্গাপুরের ন্যাশনাল স্টেডিয়ামে। ফলে ব্রাজিলের সমর্থকেরা বাংলাদেশ সময় বিকেলেই ম্যাচ দুটি উপভোগ করতে পারবেন।
১৩ অক্টোবর ২০২৬

এশিয়ার মাটিতে আবারও দেখা যাবে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিলকে। আগামী নভেম্বরে সিঙ্গাপুরে চার জাতির ফুটবল আয়োজনে দুটি ম্যাচ খেলবে ব্রাজিল। প্রথম ম্যাচে তাদের প্রতিপক্ষ জাপান, আর দ্বিতীয় ম্যাচে স্বাগতিক সিঙ্গাপুর।
৪ অক্টোবর ২০২৬

কলকাতার সল্টলেক স্টেডিয়ামে ঐতিহাসিক আন্তর্জাতিক প্রীতি ম্যাচে ভারতের বিপক্ষে দাপুটে জয় পেয়েছে পাঁচবারের বিশ্বকাপজয়ী ব্রাজিল। শনিবার (৩ অক্টোবর) অনুষ্ঠিত ম্যাচে স্বাগতিক ভারতকে ৪-০ গোলে হারিয়েছে ব্রাজিল। এস্তেভাও, পেদ্রো ও স্যামুয়েল লিনোর গোলে জয় নিশ্চিত করে দলটি। স্যামুয়েল লিনো করেছেন জোড়া গোল।
৩ অক্টোবর ২০২৬

কলকাতার সল্টলেক স্টেডিয়ামে চলছে ভারত ও পাঁচবারের বিশ্বকাপজয়ী ব্রাজিলের ঐতিহাসিক আন্তর্জাতিক প্রীতি ম্যাচ। প্রথমার্ধে দুই গোল করে এগিয়ে থাকা ব্রাজিলকে পিছনে রেখেই দ্বিতীয়ার্ধের খেলায় নেমেছে ভারত। বিরতির পর শুরু হয়েছে ম্যাচের শেষ ৪৫ মিনিটের লড়াই।
৩ অক্টোবর ২০২৬

কলকাতার সল্টলেক স্টেডিয়ামে চলছে ভারত ও পাঁচবারের বিশ্বকাপজয়ী ব্রাজিলের ঐতিহাসিক আন্তর্জাতিক প্রীতি ম্যাচ। সিনিয়র পুরুষ জাতীয় দলের পর্যায়ে প্রথমবার মুখোমুখি হওয়া দুই দলের লড়াইয়ে প্রথমার্ধ শেষে ২-০ গোলে এগিয়ে রয়েছে ব্রাজিল।
৩ অক্টোবর ২০২৬