
রিপোর্টার

একদিনে দুইবার দাম বাড়ানো দেশের সোনার বাজারে এমন ঘটনা খুব কমই দেখা যায়। শনিবার যেন সোনার বাজারে ছিল ‘মূল্য বিস্ফোরণের দিন’!
সকালেই প্রথম ধাক্কা প্রতি ভরিতে ২ হাজার ১৫৭ টাকা বাড়িয়ে ২২ ক্যারেট সোনার দাম করা হয় ২ লাখ ৩৭ হাজার ১২ টাকা। কিন্তু সেখানেই থামেনি উর্ধ্বগতি। বিকেলে আবারও দ্বিতীয় দফায় ৪ হাজার ৪৩৩ টাকা বাড়িয়ে এক ভরি সোনার দাম পৌঁছে যায় ২ লাখ ৪১ হাজার ৪৪৫ টাকায়!
শনিবার বিকেল থেকেই এই নতুন দাম কার্যকর হয়েছে, আজ রবিবারও একই দামে সোনা বিক্রি হচ্ছে বাজারে।
বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন জানিয়েছে, বাজারে খাঁটি সোনার দাম অস্বাভাবিকভাবে বাড়ায় এমন সিদ্ধান্ত নিতে হয়েছে। দ্রুত পরিবর্তনশীল বাজার পরিস্থিতির কারণেই একই দিনে দুইবার দাম নির্ধারণ করা হয়েছে।
বর্তমানে বাজারে—
২১ ক্যারেট: ২ লাখ ৩০ হাজার ৪২২ টাকা,
১৮ ক্যারেট: ১ লাখ ৯৭ হাজার ৫৩০ টাকা,
সনাতন পদ্ধতি: ১ লাখ ৬০ হাজার ৮৪৭ টাকা,
অন্যদিকে, সোনার বাজারে ঝড় উঠলেও রুপার দামে কোনো পরিবর্তন আসেনি।
২২ ক্যারেট রুপা: ৫,৩৬৫ টাকা,
২১ ক্যারেট: ৫,১৩২ টাকা,
১৮ ক্যারেট: ৪,৪৩২ টাকা,
সনাতন: ৩,৩২৪ টাকা,
হঠাৎ এমন মূল্যবৃদ্ধিতে সাধারণ ক্রেতারা পড়েছেন চরম চাপে। বিশেষ করে যারা বিয়ে বা বিনিয়োগের জন্য সোনা কিনতে যাচ্ছিলেন, তাদের জন্য এটি বড় ধাক্কা হিসেবে দেখা দিয়েছে।

প্রবাসী বাংলাদেশিদের জন্য স্বস্তির খবর এসেছে বৈদেশিক মুদ্রাবাজার থেকে। সর্বশেষ তথ্যানুযায়ী, সৌদি আরবের মুদ্রা রিয়ালের বিপরীতে বাংলাদেশি টাকার বিনিময় হার নির্ধারিত হয়েছে ১ সৌদি রিয়াল = ৩২.৭১ টাকা (২৭ মার্চ ২০২৬, ১২:১৯ PM UTC)।
৪ ঘণ্টা আগে

দেশজুড়ে জ্বালানি খাত যখন অস্থির, ঠিক তখনই চাঞ্চল্যকর এক অনিয়মের সন্ধান মিলেছে সরকারি তেল ডিপোতে। যমুনা অয়েল কোম্পানি লিমিটেডের মোংলা অয়েল ইনস্টলেশনে অভিযানে ধরা পড়েছে হিসাবের বাইরে গোপনে মজুত করা ১২ হাজার ৬১৩ লিটার ডিজেল।
৪ ঘণ্টা আগে

২০২৬ সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি ও সমমান) পরীক্ষা সুষ্ঠু, সুন্দর ও নকলমুক্ত পরিবেশে সম্পন্ন করতে কেন্দ্রসচিবসহ সংশ্লিষ্টদের জন্য ১১টি বিশেষ নির্দেশনা জারি করেছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি)।
৪ ঘণ্টা আগে

দীর্ঘদিনের অভিযোগ, অসন্তোষ এবং চাপা ক্ষোভের অবসান ঘটিয়ে প্রিপেইড বিদ্যুৎ মিটারের মাসিক ভাড়া বা মিটার চার্জ সম্পূর্ণ বাতিল করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। রবিবার সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এই গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের কথা জানান বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু।
৫ ঘণ্টা আগে

চট্টগ্রামের সাগরিকায় একটি মাছ প্রক্রিয়াজাতকরণ কারখানায় রবিবার (২৯ মার্চ) দুপুরে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। স্থানীয় সূত্রে জানা গেছে, আগুন দ্রুত ছড়িয়ে পড়ায় কারখানার কয়েকটি গুরুত্বপূর্ণ অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে।
৬ ঘণ্টা আগে

রাজধানী ঢাকাতে বাড়ছে গরমের আভাস! ছুটির দিনের সকালে আবহাওয়ার পূর্বাভাসে মিলেছে তাপমাত্রা বৃদ্ধির ইঙ্গিত, যা দিন বাড়ার সঙ্গে সঙ্গে আরও অনুভূত হতে পারে।
৮ ঘণ্টা আগে

নিজস্ব প্রতিবেদক: বগুড়ার ঠনঠনিয়া দক্ষিণপাড়ায় শুক্রবার রাত ৮টায় এমন এক ব্যতিক্রমী মুহূর্ত ধরা পড়ল, যা অনেকেরই হৃদয় ছুঁয়ে গেছে। প্রয়াত স্ত্রীর ইচ্ছা পূরণ করতে গিয়ে আবদুল কাদের প্রামাণিক তাঁর নাতনি নাইমা বেগমকে বিয়ের অনুষ্ঠানে চমকপ্রদ উপহার দিয়েছেন তার ওজনের সমপরিমাণ কয়েন। এই ঘটনা শুধু পারিবারিক নয়, সামাজিক যোগাযোগমাধ্যমেও তা মুহূর্তের মধ্যে ভাইরাল হয়ে পড়েছে।
২০ ঘণ্টা আগে

রাকিব: রাজধানীর নয়াপল্টনে দলীয় কার্যালয়ের সামনে সমবেত নেতাকর্মীদের উদ্দেশে আওয়ামী লীগ-অপেক্ষী বিএনপির ভাইস চেয়ারম্যান তারেক রহমান জনদূর্ভোগ সৃষ্টি করে রাস্তা বন্ধ করলে তিনি অফিসে আসবেন না বলে সরাসরি কঠোর বার্তা দিয়েছেন। তার এই সতর্কবার্তা নেতাকর্মীদের মধ্যে সচেতনতা সৃষ্টি করেছে এবং তৎক্ষণাৎ পরিস্থিতি স্বাভাবিক করেছে।
২০ ঘণ্টা আগে

নিজস্ব প্রতিবেদক: সরকারি কর্মকর্তা-কর্মচারীদের দীর্ঘদিনের দাবির পরিপ্রেক্ষিতে নবম জাতীয় পে-স্কেল বাস্তবায়নের জন্য নতুন করে আন্দোলনের রূপরেখা তৈরি হয়েছে। সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, লাগাতার অবস্থান কর্মসূচি, পূর্ণ দিবস কর্মবিরতি এবং অন্যান্য কঠোর পদক্ষেপ নেওয়ার পরিকল্পনা হাতে নেওয়া হয়েছে।
২০ ঘণ্টা আগে