
রিপোর্টার

মধ্যপ্রাচ্যে উত্তেজনা ক্রমশ তীব্র হচ্ছে। অপারেশন ট্রু প্রমিজ ৪-এর ৮৪তম ধাপে ইরানের ইসলামি বিপ্লবী গার্ড কোর (আইআরজিসি) সৌদি আরব ও কুয়েতে অবস্থিত মার্কিন-ইসরায়েলি সামরিক স্থাপনায় ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালানোর দাবি জানিয়েছে। কুয়েতের এক ঘাঁটিতে এই হামলায় কয়েকজন মার্কিন মেরিন সেনা নিহত হয়েছেন বলে দাবি করা হয়েছে।
প্রেস টিভির প্রতিবেদনে বলা হয়েছে, ওয়াশিংটনের জ্বালানি সরবরাহকারী যান ও লজিস্টিক বহর ধ্বংস করা হয়েছে। আইআরজিসি এক বিবৃতিতে জানায়, “সন্ত্রাসী মার্কিন শাসনগোষ্ঠী আমাদের আঞ্চলিক বিমানঘাঁটিগুলো ব্যবহার করায় আমরা বিমান ও নৌবাহিনী যৌথভাবে বিশেষ মিসাইল ও ড্রোন অভিযান পরিচালনা করেছি।”
বিবৃতিতে আরও বলা হয়েছে, “আমাদের বাহিনীর ক্ষেপণাস্ত্র শত্রুর প্রতিরক্ষা ব্যবস্থা ভেঙে আল-খারজ ঘাঁটিতে প্রবেশ করেছে। সেখানে থাকা জ্বালানি সরবরাহকারী যান এবং আকাশপথের সহায়তাকারী বিমান বহরের ওপর ব্যাপক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালানো হয়েছে। সরাসরি হামলার ফলে শত্রুর বেশ কয়েকটি বড় আকারের জ্বালানি সরবরাহকারী যান এবং বিমান মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।”
আইআরজিসি আরও জানিয়েছে, কুয়েতের বুবিয়ান দ্বীপে মার্কিন-ইসরায়েলি ঘাঁটিগুলোকে লক্ষ্য করে নৌবাহিনী আকস্মিক ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। এই অভিযানে উন্নত প্রযুক্তির ড্রোন ও ব্যালিস্টিক মিসাইল ব্যবহার করে বিপুল সংখ্যক মার্কিন মেরিন সেনা নিহত হয়েছে। আহতদের সালেহ আল-সাবাহ, মোহাম্মদ আল-আহমদ ও আলী আল-সালেম হাসপাতালে স্থানান্তর করা হয়েছে এবং হাসপাতালগুলো কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। সাধারণ কুয়েতি রোগীদের ভর্তি বা ছাড়পত্রও বন্ধ করা হয়েছে যাতে শুধু আহত সেনাদের চিকিৎসা করা যায়, যা স্থানীয়দের মধ্যে ক্ষোভ ও প্রতিবাদ সৃষ্টি করেছে।
ইরানি সশস্ত্র বাহিনী এ পর্যন্ত ইসরায়েলি সামরিক স্থাপনা ও পশ্চিম এশিয়ায় ছড়িয়ে থাকা মার্কিন ঘাঁটিগুলোকে লক্ষ্য করে ৮৩টি ধাপে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে। এই অভিযান ২৮ ফেব্রুয়ারি ইরান-ইসরায়েলি জোটের হামলার জবাবে শুরু হয়। ওই হামলায় ইসলামি বিপ্লবের নেতা আয়াতুল্লাহ আলী খামেনি, কয়েকজন উচ্চপদস্থ কমান্ডার ও মিনাব শহরের ১৭০ শিক্ষার্থী নিহত হন।
লেবাননের হিজবুল্লাহ এবং ইরাকের ইসলামিক রেজিস্ট্যান্সও যুক্তরাষ্ট্র-ইসরায়েলের বিরুদ্ধে ফ্রন্টে যোগ দিয়েছে। আইআরজিসি ও প্রতিরোধ বাহিনীর যৌথ হামলায় শত্রুপক্ষের সামরিক ও কৌশলগত অবকাঠামোতে ব্যাপক ক্ষয়ক্ষতি ঘটেছে বলে দাবি করা হয়েছে।

ভবিষ্যৎ প্রজন্মকে ধূমপানের ক্ষতি থেকে রক্ষা করতে বড় ধরনের আইনগত পদক্ষেপ নিয়েছে যুক্তরাজ্য। ‘তামাক ও ভেপ বিল’ নামে নতুন একটি আইন পাসের মাধ্যমে দেশটি এমন এক নীতি গ্রহণ করেছে, যার ফলে নির্দিষ্ট বয়সের পর জন্ম নেওয়া কেউই জীবনে কখনো সিগারেট কিনতে পারবে না।
১২ ঘণ্টা আগে

অবশেষে জয় হলো দীর্ঘ দুই দশকের লড়াইয়ের। ২২ বছরের অপেক্ষা, দাবি আর সংগ্রামের পর ইন্দোনেশিয়ার পার্লামেন্টে পাস হলো ‘গৃহকর্মী সুরক্ষা আইন’। এই আইনের মাধ্যমে দেশের প্রায় ৪২ লাখ গৃহকর্মী প্রথমবারের মতো পাচ্ছেন স্বীকৃতি, অধিকার এবং নিরাপত্তার নিশ্চয়তা।
১৩ ঘণ্টা আগে

চলমান উত্তেজনাপূর্ণ পরিস্থিতির মধ্যে আবারও লেবাননের দক্ষিণাঞ্চলের বাসিন্দাদের উদ্দেশে কঠোর সতর্কবার্তা জারি করেছে ইসরায়েল। পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত নির্দিষ্ট কিছু নিষেধাজ্ঞা কঠোরভাবে মেনে চলার আহ্বান জানিয়েছে দেশটির সেনাবাহিনী।
১ দিন আগে

মধ্যপ্রাচ্যের উত্তপ্ত ভূরাজনৈতিক পরিস্থিতির মধ্যে বাংলাদেশ এক জটিল ও সংকটময় সময় পার করছে। বন্ধুপ্রতিম সম্পর্ক থাকা সত্ত্বেও হরমুজ প্রণালীতে পরপর দুইবার বাংলাদেশের তেলবাহী জাহাজ ফিরিয়ে দিয়েছে ইরান। এই ঘটনাকে কেন্দ্র করে আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষক ও সংশ্লিষ্ট মহলে শুরু হয়েছে তীব্র আলোচনা ও সমালোচনা। অনেকেই এটিকে সরকারের কূটনৈতিক ব্যর্থতা এবং পররাষ্ট্রনীতির অস্পষ্ট অবস্থানের ফলাফল হিসেবে দেখছেন।
২ দিন আগে

ইরানের সঙ্গে সম্ভাব্য শান্তি চুক্তিকে সামনে রেখে আন্তর্জাতিক কূটনৈতিক অঙ্গনে নতুন করে উত্তেজনা ও তৎপরতা দেখা যাচ্ছে। এই প্রেক্ষাপটে পাকিস্তানে নিরাপত্তা ও লজিস্টিক প্রস্তুতি জোরদার করেছে যুক্তরাষ্ট্র, যা পরিস্থিতিকে আরও গুরুত্বপূর্ণ করে তুলেছে।
২ দিন আগে

বিশ্ব অর্থনীতির চরম অস্থিতিশীলতা এবং শক্তিশালী মার্কিন ডলারের সাঁড়াশি চাপে আন্তর্জাতিক বাজারে বড় ধরনের দরপতনের মুখে পড়েছে সোনা। সোমবার (২০ এপ্রিল) সপ্তাহের শুরুতেই মূল্যবান এই ধাতুর দাম উল্লেখযোগ্য হারে হ্রাস পেয়েছে, যা সাধারণ বিনিয়োগকারী ও ব্যবসায়ীদের মধ্যে ব্যাপক উদ্বেগের সৃষ্টি করেছে। মূলত মধ্যপ্রাচ্যে নতুন করে যুদ্ধাবস্থা তৈরি হওয়া এবং ইরান-যুক্তরাষ্ট্রের মধ্যকার সাময়িক যুদ্ধবিরতি ভেঙে পড়ার আশঙ্কায় নিরাপদ বিনিয়োগ হিসেবে সোনা ছেড়ে ডলারের দিকে ঝুঁকছেন বিশ্বজুড়ে বিনিয়োগকারীরা।
২ দিন আগে

জাপানের ইওয়াতে প্রিফেকচার উপকূলবর্তী সমুদ্র এলাকায় ৭ দশমিক ৪ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। এই ভূমিকম্পের পর দেশটির উত্তর-পূর্ব উপকূলজুড়ে বিস্তীর্ণ এলাকায় সুনামি সতর্কতা জারি করা হয়েছে বলে জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যম বিবিসি।
২ দিন আগে

তুরস্কের আন্তালিয়া কূটনীতি ফোরামের সাইডলাইনে হরমুজ প্রণালিতে বাংলাদেশি পতাকাবাহী জাহাজ চলাচলসহ গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে বৈঠক করেছেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান এবং ইরানের উপ-পররাষ্ট্রমন্ত্রী সাঈদ খাতিবজাদেহ।
২ দিন আগে

ইসলামাবাদে সম্ভাব্য আলোচনার আগেই কঠোর অবস্থান নিয়েছে ইরান। যুক্তরাষ্ট্রের আরোপিত নৌ-অবরোধ তুলে না নেওয়া পর্যন্ত কোনো প্রতিনিধিদল পাকিস্তানে পাঠানো হবে না বলে স্পষ্ট বার্তা দিয়েছে তেহরান। দেশটির রাষ্ট্রীয় সংবাদমাধ্যম তাসনিম নিউজ এজেন্সির প্রতিবেদনে এই অবস্থান তুলে ধরা হয়েছে।
৩ দিন আগে