
সিনিয়ার রিপোর্টার

দেশজুড়ে জ্বালানি তেল নিয়ে উদ্বেগের মধ্যে স্বস্তির বার্তা দিয়েছে পেট্রল পাম্প ওনার্স অ্যাসোসিয়েশন। সংগঠনটির দাবি, সাম্প্রতিক অস্থিরতার পর শনিবার থেকেই জ্বালানি সরবরাহ পরিস্থিতি পুরোপুরি স্বাভাবিক হয়ে আসবে। একই সঙ্গে সাধারণ মানুষকে আতঙ্কিত না হয়ে ধৈর্য ধরে স্বাভাবিকভাবে তেল সংগ্রহের আহ্বান জানানো হয়েছে।
শুক্রবার এক জরুরি বিবৃতিতে অ্যাসোসিয়েশন জানায়, দেশে পেট্রল পাম্পগুলোতে যে অস্বাভাবিক ভিড় তৈরি হয়েছে, তা পরিস্থিতিকে আরও জটিল করে তুলছে। তাই সবাইকে সংযত আচরণ করার অনুরোধ করা হয়েছে।
সংগঠনের আহ্বায়ক সৈয়দ সাজ্জাদুল করিম কাবুল বলেন, বর্তমানে পাম্পগুলোতে জ্বালানি নিতে মানুষের উপচে পড়া ভিড় একেবারেই অনভিপ্রেত। তিনি উল্লেখ করেন, তার ৫০ বছরের ব্যবসায়িক অভিজ্ঞতায় এমন পরিস্থিতি আগে কখনো দেখেননি। এই অস্থিরতা কাটাতে সাধারণ গ্রাহকদের সচেতন ও ধৈর্যশীল হওয়ার বিকল্প নেই।
জ্বালানি সংকটের কারণ হিসেবে বিবৃতিতে বলা হয়েছে, মার্চ মাসে তুলনামূলক বেশি সরকারি ছুটি থাকায় সরবরাহ ব্যবস্থায় সাময়িক বিঘ্ন ঘটে। এর প্রভাবে দেশের বিভিন্ন এলাকায় কিছু পাম্পে তেলের ঘাটতি দেখা দেয় এবং কোথাও কোথাও পাম্প সাময়িকভাবে তেলশূন্য হয়ে পড়ে।
তবে সংগঠনটি স্পষ্ট করে জানিয়েছে, এই পরিস্থিতি সাময়িক এবং এতে আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই। সরবরাহ ব্যবস্থা ইতোমধ্যে স্বাভাবিক হওয়ার পথে রয়েছে এবং আগামীকাল (শনিবার) থেকেই পরিস্থিতি পুরোপুরি নিয়ন্ত্রণে চলে আসবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেছে।

চলতি বছরের উচ্চমাধ্যমিক (এইচএসসি) ও সমমানের পরীক্ষার পূর্ণাঙ্গ রুটিন প্রকাশ করেছে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি। প্রকাশিত সূচি অনুযায়ী, আগামী ২ জুলাই থেকে সারাদেশে একযোগে এই পরীক্ষা শুরু হবে এবং চলবে ৮ আগস্ট পর্যন্ত।
৮ মিনিট আগে

সরকারি চাকরিজীবীদের বহুল প্রতীক্ষিত নতুন পে-স্কেল বাস্তবায়নের প্রক্রিয়ায় দৃশ্যমান অগ্রগতি হয়েছে। ‘জাতীয় বেতন কমিশন ২০২৫’সহ সংশ্লিষ্ট বিভিন্ন কমিশনের সুপারিশগুলো পর্যালোচনার জন্য ১০ সদস্যের একটি উচ্চপর্যায়ের ‘সুপারিশ প্রণয়ন কমিটি’ পুনর্গঠন করেছে মন্ত্রিপরিষদ বিভাগ। গত ২১ এপ্রিল (মঙ্গলবার) জারি করা এক প্রজ্ঞাপনের মাধ্যমে এ কমিটি গঠনের বিষয়টি আনুষ্ঠানিকভাবে জানানো হয়।
৪১ মিনিট আগে

এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের উৎসব ভাতা বাড়ানোর খবর সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লেও সেটি সঠিক নয় বলে জানিয়েছে সরকার। শিক্ষা ও অর্থ মন্ত্রণালয়ের একাধিক কর্মকর্তা নিশ্চিত করেছেন উৎসব ভাতা ৫০ শতাংশ থেকে ৬০ শতাংশে বাড়ানোর প্রস্তাব অনুমোদন পায়নি।
৭ ঘণ্টা আগে

দেশের পুলিশ প্রশাসনে আবারও বড় ধরনের রদবদল এনেছে সরকার। বিসিএস (পুলিশ) ক্যাডারের একাধিক কর্মকর্তাকে নতুন পদে বদলি ও পদায়ন করা হয়েছে।
৯ ঘণ্টা আগে

সারা দেশে বাসভাড়া বৃদ্ধি নিয়ে চলমান আলোচনা ও উদ্বেগের মধ্যেই গুরুত্বপূর্ণ নির্দেশনা দিয়েছে পরিবহন মালিকরা। স্পষ্টভাবে জানিয়ে দেওয়া হয়েছে সরকারের চূড়ান্ত সিদ্ধান্ত না আসা পর্যন্ত দেশের কোনো রুটেই বাসভাড়া বাড়ানো যাবে না। এই নির্দেশনা কঠোরভাবে মেনে চলতে মালিক ও শ্রমিকদের প্রতি আহ্বান জানানো হয়েছে।
৯ ঘণ্টা আগে

গ্যাস পাইপলাইনের জরুরি মেরামত ও রক্ষণাবেক্ষণ কাজের কারণে কুমিল্লার কয়েকটি এলাকায় নির্দিষ্ট সময়ের জন্য গ্যাস সরবরাহ বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, নিরবচ্ছিন্ন ও নিরাপদ গ্যাস সরবরাহ নিশ্চিত করতে এই সাময়িক ব্যবস্থা নেওয়া হচ্ছে।
১০ ঘণ্টা আগে

ঈদুল ফিতরের আনন্দ-উৎসব শেষ না হতেই মুসলিম বিশ্বে দ্বিতীয় বৃহৎ ধর্মীয় উৎসব ঈদুল আজহার প্রস্তুতি ও সম্ভাব্য তারিখ নিয়ে শুরু হয়েছে আগাম আলোচনা ও অপেক্ষা। এরই মধ্যে মধ্যপ্রাচ্যের দেশ আরব আমিরাত ঈদুল আজহার সম্ভাব্য তারিখ ঘোষণা করেছে, যার ভিত্তিতে বাংলাদেশের সম্ভাব্য তারিখ নিয়েও ধারণা পাওয়া যাচ্ছে।
১ দিন আগে

দেশের স্বর্ণবাজারে আবারও বড় ধরনের উত্থান দেখা দিয়েছে। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)-এর সর্বশেষ নির্ধারিত মূল্য অনুযায়ী আজ (২১ এপ্রিল ২০২৬) স্বর্ণের দাম ইতিহাসের সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে।
১ দিন আগে

সরকারি চাকরিজীবীদের বহুল প্রতীক্ষিত নতুন বেতন স্কেল বা পে-স্কেল বাস্তবায়ন করতে না পারাকে নিজের অন্যতম বড় আক্ষেপ ও দুঃখের বিষয় হিসেবে উল্লেখ করেছেন বিদায়ী অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। সম্প্রতি ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি পে-স্কেল বাস্তবায়নের জটিলতা এবং সরকারি কর্মকর্তাদের বেতনের বাস্তব চিত্র তুলে ধরেন।
১ দিন আগে