
সিনিয়ার রিপোর্টার

মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত থামাতে পরোক্ষ আলোচনার প্রস্তাব দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে এই প্রস্তাবের জবাবে পাঁচটি কঠোর শর্ত সামনে এনেছে ইরান, যা আন্তর্জাতিক কূটনীতিতে নতুন আলোচনার জন্ম দিয়েছে।
বুধবার (২৫ মার্চ) প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, ইসরায়েলি সংবাদমাধ্যম Channel 12 এবং Middle East Eye এই তথ্য জানিয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাষ্ট্র ও ইসরায়েল-এর সঙ্গে সম্ভাব্য সমঝোতার জন্য ইরান আনুষ্ঠানিকভাবে পাঁচটি শর্ত উপস্থাপন করেছে।
ইরানের পাঁচটি প্রধান দাবি
সোমবার (২৩ মার্চ) সম্ভাব্য চুক্তির লক্ষ্য নিয়ে ইরান যে দাবিগুলো সামনে এনেছে, তার মূল বিষয়গুলো হলো—
১. স্থায়ী যুদ্ধবিরতির নিশ্চয়তা
ইরান এমন একটি আইনি ও রাজনৈতিক নিশ্চয়তা চাইছে, যাতে ভবিষ্যতে নতুন করে কোনো যুদ্ধ বা সামরিক অভিযান শুরু না হয়।
২. হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণ
বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ সামুদ্রিক পথ হরমুজ প্রণালী নিয়ে নতুন বৈশ্বিক ব্যবস্থার দাবি তুলেছে তেহরান। এই ব্যবস্থার অধীনে কার্যত এই নৌপথের পূর্ণ নিয়ন্ত্রণ ইরানের হাতে থাকবে—এমন দাবি জানিয়েছে তারা।
৩. মধ্যপ্রাচ্য থেকে মার্কিন ঘাঁটি অপসারণ
মধ্যপ্রাচ্য অঞ্চলে থাকা সব মার্কিন সামরিক ঘাঁটি স্থায়ীভাবে বন্ধ করার শর্ত দিয়েছে ইরান, যা আন্তর্জাতিক রাজনীতিতে অত্যন্ত বড় একটি দাবি হিসেবে বিবেচিত হচ্ছে।
৪. যুদ্ধের ক্ষতির জন্য আর্থিক ক্ষতিপূরণ
চলমান সংঘাতে ইরানের যে ব্যাপক জানমাল ও অবকাঠামোগত ক্ষতি হয়েছে, তার জন্য উল্লেখযোগ্য অঙ্কের আর্থিক ক্ষতিপূরণ দাবি করেছে দেশটি।
৫. সংবাদমাধ্যমের বিরুদ্ধে ব্যবস্থা
ইরানের অভিযোগ, কিছু আন্তর্জাতিক সংবাদমাধ্যম ও ব্যক্তি তাদের বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে। তাই এসব গণমাধ্যম ও ব্যক্তিদের বিরুদ্ধে বিচার বিভাগীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানানো হয়েছে। প্রয়োজনে তাদের ইরানের হাতে হস্তান্তরের কথাও বলা হয়েছে।
আলোচনায় বড় চ্যালেঞ্জ
বিশ্লেষকদের মতে, ইরানের উত্থাপিত এই শর্তগুলো অত্যন্ত কঠোর। বিশেষ করে মধ্যপ্রাচ্য থেকে মার্কিন সামরিক ঘাঁটি সরিয়ে নেওয়া এবং সংবাদমাধ্যমের ওপর নিয়ন্ত্রণ আরোপের দাবি আন্তর্জাতিক কূটনীতিতে বড় চ্যালেঞ্জ তৈরি করতে পারে।
তবে সংঘাতের ভয়াবহতা কমাতে যুক্তরাষ্ট্র, ইসরায়েল ও ইরানের মধ্যে পর্দার আড়ালে আলোচনা চলমান রয়েছে বলে ধারণা করা হচ্ছে।

বিশ্ববাণিজ্যের অন্যতম গুরুত্বপূর্ণ সমুদ্রপথ হরমুজ প্রণালীকে ঘিরে নতুন করে কূটনৈতিক উত্তেজনার মধ্যেই একটি গুরুত্বপূর্ণ প্রস্তাব দিয়েছে ইরান। তেহরান জানিয়েছে, নির্দিষ্ট শর্ত পূরণ করা হলে বাণিজ্যিক জাহাজগুলো হরমুজ প্রণালীর ওমান অংশ ব্যবহার করে নিরাপদে চলাচল করতে পারবে। তবে এই প্রস্তাব বাস্তবায়ন হবে কি না, তা পুরোপুরি নির্ভর করছে যুক্তরাষ্ট্রের পরবর্তী পদক্ষেপের ওপর।
৪ ঘণ্টা আগে

মধ্যপ্রাচ্যের উত্তেজনাপূর্ণ কূটনৈতিক প্রেক্ষাপটে নতুন বার্তা দিল ইরান। যুক্তরাষ্ট্রের সঙ্গে সরাসরি আলোচনা ব্যাহত হলেও, পরোক্ষ যোগাযোগ ও বার্তা আদান-প্রদান এখনো অব্যাহত রয়েছে বলে জানিয়েছে তেহরান।
১৬ ঘণ্টা আগে

মধ্যপ্রাচ্যে উত্তেজনা প্রশমনের সম্ভাবনা এবং ইরান-যুক্তরাষ্ট্রের মধ্যে সম্ভাব্য শান্তি আলোচনার খবরে আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দামে কিছুটা নিম্নমুখী প্রবণতা দেখা গেলেও, সম্পূর্ণ ভিন্ন চিত্র দেখা গেছে বাংলাদেশের বাজারে। স্থানীয় পর্যায়ে তেজাবী স্বর্ণের সংকট ও মূল্যবৃদ্ধির অজুহাতে আবারও স্বর্ণের দাম বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস), যা দেশের ইতিহাসে নতুন রেকর্ড সৃষ্টি করেছে।
১৭ ঘণ্টা আগে

মধ্যপ্রাচ্যজুড়ে যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটিগুলোকে লক্ষ্যবস্তু করতে চীনের তৈরি একটি স্যাটেলাইট সংগ্রহ করেছে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) বলে দাবি করেছে ব্রিটিশ দৈনিক ফিন্যান্সিয়াল টাইমস।
১৯ ঘণ্টা আগে

উত্তর ইসরাইলে আবারও রকেট হামলা চালিয়েছে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। বুধবার সকালে একাধিক দফায় চালানো এই হামলায় অন্তত একজন বেসামরিক নাগরিক আহত হয়েছেন।
২০ ঘণ্টা আগে

স্কুলে সাধারণ দিনের মতোই ক্লাস চলছিল। কিন্তু মুহূর্তেই তা রূপ নেয় ভয়াবহ রক্তপাতের দৃশ্যে। এক কিশোর হঠাৎ স্কুলে ঢুকে এলোপাতাড়ি গুলি চালালে প্রাণ হারান অন্তত চারজন, যাদের মধ্যে একজন শিক্ষকও রয়েছেন। আহত হন আরও অন্তত ২০ জন।
২০ ঘণ্টা আগে

মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের প্রভাব বিশ্ব জ্বালানি বাজারে বড় ধরনের অস্থিরতা তৈরি করেছে। তবে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে দ্বিতীয় দফায় শান্তি আলোচনার সম্ভাবনা তৈরি হওয়ায় জ্বালানি সরবরাহে বড় ধরনের বিঘ্নের আশঙ্কা কিছুটা কমেছে। এর ফলে আন্তর্জাতিক বাজারে তেলের দামে সাময়িক স্বস্তি ফিরে এসেছে।
১ দিন আগে

নৌ অবরোধের চাপে কৌশল বদলেছে ইরান। সমুদ্রপথে বাণিজ্যে বাধা সৃষ্টি হওয়ায় এখন স্থলপথে প্রতিবেশী দেশগুলোর সঙ্গে বাণিজ্য বাড়ানোর ওপর জোর দিচ্ছে তেহরান।
১ দিন আগে

গাজা উপত্যকা ও দক্ষিণ লেবাননে সামরিক অভিযান আরও জোরদার করার ঘোষণা দিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। সোমবার পার্লামেন্টে দেওয়া বক্তব্যে তিনি বলেন, পূর্ণ বিজয় অর্জিত না হওয়া পর্যন্ত এই অভিযান অব্যাহত থাকবে।
১ দিন আগে