
রিপোর্টার

সাকিব: মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের কারণে বিশ্ব জ্বালানি বাজারে তৈরি হয়েছে বড় ধরনের অনিশ্চয়তা। তেল ও গ্যাস সরবরাহ ব্যাহত হওয়ার আশঙ্কায় আন্তর্জাতিক বাজারে তেলের দামে দেখা দিয়েছে চরম অস্থিরতা।
এক পর্যায়ে ব্যারেলপ্রতি তেলের দাম ১১৯ ডলারের ওপরে উঠে গেলেও শুক্রবার (২০ মার্চ) তা কিছুটা কমে আসে। তবে বাজার বিশ্লেষকরা সতর্ক করে বলছেন, পরিস্থিতি এখনও অত্যন্ত নাজুক এবং সামনে তেলের দাম আরও বাড়তে পারে।
বিশেষ করে গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহন পথ হরমুজ প্রণালি কার্যত বন্ধ থাকায় বিশ্ববাজারে তেলের সরবরাহ নিয়ে বড় উদ্বেগ তৈরি হয়েছে। এই সংকীর্ণ জলপথ দিয়ে বিশ্বের মোট তেল সরবরাহের প্রায় ২০ শতাংশ পরিবাহিত হয়।
তেলের দামে সাময়িক স্বস্তি
শুক্রবার ভোরে আন্তর্জাতিক তেলের মানদণ্ড ব্রেন্ট ক্রুড-এর দাম শূন্য দশমিক ৬ শতাংশ কমে ব্যারেলপ্রতি ১০৮ ডলারে নেমে আসে। একই সময়ে মার্কিন মানদণ্ড ডব্লিউটিআই তেলের দাম ১ দশমিক ১ শতাংশ কমে দাঁড়ায় ৯৪ দশমিক ৬ ডলারে।
এই সাময়িক স্বস্তির পেছনে বড় কারণ হিসেবে দেখা হচ্ছে বেনিয়ামিন নেতানিয়াহুর একটি ঘোষণাকে। ইসরাইলি প্রধানমন্ত্রী জানান, ইরানের প্রধান জ্বালানি কেন্দ্রগুলোতে নতুন করে হামলা না চালানোর বিষয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যে আহ্বান জানিয়েছেন, ইসরাইল সেই আহ্বানে সাড়া দেবে।
সংঘাতের প্রভাব জ্বালানি অবকাঠামোতে
তবে পরিস্থিতি আরও জটিল হয়ে ওঠে যখন ইসরাইলের হামলার জবাবে ইরান পাল্টা আঘাত হানে। ইরানের সাউথ পার্স গ্যাস ফিল্ড-এ ইসরাইলি হামলার প্রতিক্রিয়ায় ইরান বিশ্বের অন্যতম বৃহৎ তরলীকৃত প্রাকৃতিক গ্যাস কেন্দ্র রাস লাফান-এ আক্রমণ চালায়।
এই হামলার পরপরই বিশ্ববাজারে তেলের দাম দ্রুত বেড়ে যায় এবং জ্বালানি সরবরাহ নিয়ে নতুন করে উদ্বেগ দেখা দেয়।
তিন সপ্তাহেও থামেনি উত্তেজনা
সংঘাত শুরু হওয়ার তিন সপ্তাহ পেরিয়ে গেলেও পরিস্থিতি স্বাভাবিক হওয়ার কোনো লক্ষণ নেই। মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশ এখনও ড্রোন ও ক্ষেপণাস্ত্র ভূপাতিত করার খবর দিচ্ছে।
ইরান ও ওমানের মধ্যবর্তী গুরুত্বপূর্ণ জলপথ হরমুজ প্রণালি টানা ১৯ দিন ধরে কার্যত বন্ধ রয়েছে, যা বৈশ্বিক জ্বালানি সরবরাহে বড় ধরনের চাপ সৃষ্টি করেছে।
ইরানের একজন জ্যেষ্ঠ নিরাপত্তা কর্মকর্তা জানিয়েছেন, এই প্রণালি যুদ্ধপূর্ব অবস্থায় দ্রুত ফিরে যাবে—এমন সম্ভাবনা খুবই কম।
তেলের দাম আরও বাড়তে পারে
বিনিয়োগ ব্যাংক গোল্ডম্যান স্যাকস সতর্ক করে বলেছে, সরবরাহে বড় ধরনের বিঘ্ন ঘটলে তেলের দাম ২০০৮ সালের সর্বোচ্চ রেকর্ড ব্যারেলপ্রতি ১৪৭ ডলার ছাড়িয়ে যেতে পারে।
বিশ্লেষকদের মতে, যদি হরমুজ প্রণালি দিয়ে তেল সরবরাহ দুই মাসের বেশি সময় অত্যন্ত সীমিত থাকে এবং পুনরায় চালু হওয়ার পর উৎপাদন দৈনিক ২০ লাখ ব্যারেলের মধ্যে সীমাবদ্ধ থাকে, তাহলে ২০২৭ সালের শেষ নাগাদ ব্রেন্ট ক্রুডের দাম ব্যারেলপ্রতি প্রায় ১১১ ডলারের কাছাকাছি থাকতে পারে।
অন্যদিকে তুলনামূলক ইতিবাচক পরিস্থিতি তৈরি হলে, অর্থাৎ এপ্রিল থেকে যদি ধীরে ধীরে তেল পরিবহন স্বাভাবিক হতে শুরু করে, তাহলে ২০২৬ সালের শেষ নাগাদ ব্রেন্ট ক্রুডের দাম ৭০ ডলারের ঘরে নেমে আসতে পারে বলেও ধারণা করা হচ্ছে।
গ্যাস রপ্তানিতেও বড় ধাক্কা
এদিকে কাতার এনার্জি জানিয়েছে, ক্ষেপণাস্ত্র হামলার কারণে রাস লাফান এলএনজি স্থাপনার রপ্তানি সক্ষমতা প্রায় ১৭ শতাংশ কমে গেছে।
এই অবকাঠামো পুরোপুরি মেরামত করতে পাঁচ বছর পর্যন্ত সময় লাগতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। ফলে ইউরোপ ও এশিয়ার বাজারেও গ্যাস সরবরাহে দীর্ঘমেয়াদী প্রভাব পড়তে পারে।

চলমান উত্তেজনাপূর্ণ পরিস্থিতির মধ্যে আবারও লেবাননের দক্ষিণাঞ্চলের বাসিন্দাদের উদ্দেশে কঠোর সতর্কবার্তা জারি করেছে ইসরায়েল। পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত নির্দিষ্ট কিছু নিষেধাজ্ঞা কঠোরভাবে মেনে চলার আহ্বান জানিয়েছে দেশটির সেনাবাহিনী।
১৩ ঘণ্টা আগে

মধ্যপ্রাচ্যের উত্তপ্ত ভূরাজনৈতিক পরিস্থিতির মধ্যে বাংলাদেশ এক জটিল ও সংকটময় সময় পার করছে। বন্ধুপ্রতিম সম্পর্ক থাকা সত্ত্বেও হরমুজ প্রণালীতে পরপর দুইবার বাংলাদেশের তেলবাহী জাহাজ ফিরিয়ে দিয়েছে ইরান। এই ঘটনাকে কেন্দ্র করে আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষক ও সংশ্লিষ্ট মহলে শুরু হয়েছে তীব্র আলোচনা ও সমালোচনা। অনেকেই এটিকে সরকারের কূটনৈতিক ব্যর্থতা এবং পররাষ্ট্রনীতির অস্পষ্ট অবস্থানের ফলাফল হিসেবে দেখছেন।
১ দিন আগে

ইরানের সঙ্গে সম্ভাব্য শান্তি চুক্তিকে সামনে রেখে আন্তর্জাতিক কূটনৈতিক অঙ্গনে নতুন করে উত্তেজনা ও তৎপরতা দেখা যাচ্ছে। এই প্রেক্ষাপটে পাকিস্তানে নিরাপত্তা ও লজিস্টিক প্রস্তুতি জোরদার করেছে যুক্তরাষ্ট্র, যা পরিস্থিতিকে আরও গুরুত্বপূর্ণ করে তুলেছে।
১ দিন আগে

বিশ্ব অর্থনীতির চরম অস্থিতিশীলতা এবং শক্তিশালী মার্কিন ডলারের সাঁড়াশি চাপে আন্তর্জাতিক বাজারে বড় ধরনের দরপতনের মুখে পড়েছে সোনা। সোমবার (২০ এপ্রিল) সপ্তাহের শুরুতেই মূল্যবান এই ধাতুর দাম উল্লেখযোগ্য হারে হ্রাস পেয়েছে, যা সাধারণ বিনিয়োগকারী ও ব্যবসায়ীদের মধ্যে ব্যাপক উদ্বেগের সৃষ্টি করেছে। মূলত মধ্যপ্রাচ্যে নতুন করে যুদ্ধাবস্থা তৈরি হওয়া এবং ইরান-যুক্তরাষ্ট্রের মধ্যকার সাময়িক যুদ্ধবিরতি ভেঙে পড়ার আশঙ্কায় নিরাপদ বিনিয়োগ হিসেবে সোনা ছেড়ে ডলারের দিকে ঝুঁকছেন বিশ্বজুড়ে বিনিয়োগকারীরা।
১ দিন আগে

জাপানের ইওয়াতে প্রিফেকচার উপকূলবর্তী সমুদ্র এলাকায় ৭ দশমিক ৪ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। এই ভূমিকম্পের পর দেশটির উত্তর-পূর্ব উপকূলজুড়ে বিস্তীর্ণ এলাকায় সুনামি সতর্কতা জারি করা হয়েছে বলে জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যম বিবিসি।
১ দিন আগে

তুরস্কের আন্তালিয়া কূটনীতি ফোরামের সাইডলাইনে হরমুজ প্রণালিতে বাংলাদেশি পতাকাবাহী জাহাজ চলাচলসহ গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে বৈঠক করেছেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান এবং ইরানের উপ-পররাষ্ট্রমন্ত্রী সাঈদ খাতিবজাদেহ।
১ দিন আগে

ইসলামাবাদে সম্ভাব্য আলোচনার আগেই কঠোর অবস্থান নিয়েছে ইরান। যুক্তরাষ্ট্রের আরোপিত নৌ-অবরোধ তুলে না নেওয়া পর্যন্ত কোনো প্রতিনিধিদল পাকিস্তানে পাঠানো হবে না বলে স্পষ্ট বার্তা দিয়েছে তেহরান। দেশটির রাষ্ট্রীয় সংবাদমাধ্যম তাসনিম নিউজ এজেন্সির প্রতিবেদনে এই অবস্থান তুলে ধরা হয়েছে।
২ দিন আগে

ইরানের সঙ্গে দ্বিতীয় দফার আলোচনায় অংশ নিতে আগামীকাল সোমবার ইসলামাবাদে যাচ্ছে যুক্তরাষ্ট্রের প্রতিনিধিদল। তবে এবারের আলোচনায় নেতৃত্বে থাকছেন না ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স এ তথ্য নিশ্চিত করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
২ দিন আগে

মধ্যপ্রাচ্যের গুরুত্বপূর্ণ জলপথ হরমুজ প্রণালি ঘিরে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে। এই পরিস্থিতিতে ইরানের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
৩ দিন আগে