
সিনিয়র রিপোর্টার

নিজস্ব প্রতিবেদক: সরকারের অগ্রাধিকারভিত্তিক সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় সুনামগঞ্জের দিরাই উপজেলার তিনটি গ্রামের ৬৯৭ জন নারী নতুন একটি সহায়তা কর্মসূচির অন্তর্ভুক্ত হতে যাচ্ছেন। আগামীকাল মঙ্গলবার (১০ মার্চ) তাদের হাতে তুলে দেওয়া হবে “ফ্যামিলি কার্ড”।
এদিন সকালে ভিডিও কনফারেন্সের মাধ্যমে এই কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
প্রথম দিনেই ৫১৭ নারী পাচ্ছেন ২,৫০০ টাকা
উপজেলা প্রশাসন ও সমাজসেবা কার্যালয় সূত্রে জানা গেছে, উদ্বোধনের দিনই ৫১৭ জন নারী তাদের ব্যাংক হিসাব অথবা বিকাশের মাধ্যমে ২ হাজার ৫০০ টাকা করে আর্থিক সহায়তা পাবেন।
তথ্য ও হিসাব সংক্রান্ত কিছু জটিলতার কারণে বাকি ১৮০ জন উপকারভোগী পরে এই সহায়তার অর্থ পাবেন বলে জানিয়েছে প্রশাসন।
পাইলট প্রকল্পে নির্বাচিত তিনটি গ্রাম
এই উদ্যোগটি প্রাথমিকভাবে একটি পরীক্ষামূলক প্রকল্প হিসেবে বাস্তবায়ন করা হচ্ছে। দিরাই উপজেলার কুলঞ্জ ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের তিনটি গ্রাম- আকিল শাহ, রাধানগর ও উত্তর সূরিয়ারপাড়—এই কর্মসূচির আওতায় আনা হয়েছে।
এই তিন গ্রামের মোট ৯৫৪টি পরিবারের ওপর জরিপ পরিচালনা করা হয়। পরে যাচাই-বাছাই শেষে ৮২১টি পরিবারের তথ্য ভাতার সার্ভারে জমা দেওয়া হয়, যার মধ্যে ৬৯৭ জন নারীকে প্রাথমিকভাবে তালিকাভুক্ত করা হয়েছে।
উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন
ফ্যামিলি কার্ড বিতরণ উপলক্ষে দিরাই উপজেলার আকিল শাহ ও উত্তর সূরিয়ারপাড় গ্রামের মাঝামাঝি অবস্থিত বীর মুক্তিযোদ্ধা আব্দুর রউফ নিম্ন মাধ্যমিক বিদ্যালয় মাঠে আয়োজন করা হয়েছে বিশেষ অনুষ্ঠান।
সকাল ১১টায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ৫ জন নারীর হাতে প্রতীকীভাবে কার্ড তুলে দেবেন বস্ত্র ও পাট এবং শিল্প ও বাণিজ্য মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির।
উপস্থিত থাকবেন স্থানীয় প্রশাসন ও জনপ্রতিনিধিরা
অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন সুনামগঞ্জের জেলা প্রশাসক ড. মোহাম্মদ ইলিয়াস মিয়া। এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন স্থানীয় সংসদ সদস্য মো. নাছির উদ্দিন চৌধুরীসহ জেলার অন্যান্য সংসদ সদস্য ও পুলিশ সুপার।
উপজেলা নির্বাহী কর্মকর্তা সনজীব সরকার জানিয়েছেন, প্রতিটি বাড়িতে গিয়ে বিস্তারিত জরিপের মাধ্যমে উপকারভোগীদের তালিকা তৈরি করা হয়েছে। ডিজিটাল ব্যবস্থায় সরাসরি অ্যাকাউন্টে অর্থ পাঠানোর ফলে স্বচ্ছতা নিশ্চিত হবে।
তিনি আরও জানান, ইতিমধ্যে ওই এলাকাগুলোর অনেক মানুষ বয়স্ক, বিধবা ও প্রতিবন্ধী ভাতা পাচ্ছেন। নতুন এই ফ্যামিলি কার্ড কর্মসূচির মাধ্যমে সামাজিক নিরাপত্তা সহায়তা আরও বিস্তৃত হলো।

চলতি বছরের উচ্চমাধ্যমিক (এইচএসসি) ও সমমানের পরীক্ষার পূর্ণাঙ্গ রুটিন প্রকাশ করেছে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি। প্রকাশিত সূচি অনুযায়ী, আগামী ২ জুলাই থেকে সারাদেশে একযোগে এই পরীক্ষা শুরু হবে এবং চলবে ৮ আগস্ট পর্যন্ত।
১ ঘণ্টা আগে

সরকারি চাকরিজীবীদের বহুল প্রতীক্ষিত নতুন পে-স্কেল বাস্তবায়নের প্রক্রিয়ায় দৃশ্যমান অগ্রগতি হয়েছে। ‘জাতীয় বেতন কমিশন ২০২৫’সহ সংশ্লিষ্ট বিভিন্ন কমিশনের সুপারিশগুলো পর্যালোচনার জন্য ১০ সদস্যের একটি উচ্চপর্যায়ের ‘সুপারিশ প্রণয়ন কমিটি’ পুনর্গঠন করেছে মন্ত্রিপরিষদ বিভাগ। গত ২১ এপ্রিল (মঙ্গলবার) জারি করা এক প্রজ্ঞাপনের মাধ্যমে এ কমিটি গঠনের বিষয়টি আনুষ্ঠানিকভাবে জানানো হয়।
১ ঘণ্টা আগে

এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের উৎসব ভাতা বাড়ানোর খবর সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লেও সেটি সঠিক নয় বলে জানিয়েছে সরকার। শিক্ষা ও অর্থ মন্ত্রণালয়ের একাধিক কর্মকর্তা নিশ্চিত করেছেন উৎসব ভাতা ৫০ শতাংশ থেকে ৬০ শতাংশে বাড়ানোর প্রস্তাব অনুমোদন পায়নি।
৮ ঘণ্টা আগে

দেশের পুলিশ প্রশাসনে আবারও বড় ধরনের রদবদল এনেছে সরকার। বিসিএস (পুলিশ) ক্যাডারের একাধিক কর্মকর্তাকে নতুন পদে বদলি ও পদায়ন করা হয়েছে।
১০ ঘণ্টা আগে

সারা দেশে বাসভাড়া বৃদ্ধি নিয়ে চলমান আলোচনা ও উদ্বেগের মধ্যেই গুরুত্বপূর্ণ নির্দেশনা দিয়েছে পরিবহন মালিকরা। স্পষ্টভাবে জানিয়ে দেওয়া হয়েছে সরকারের চূড়ান্ত সিদ্ধান্ত না আসা পর্যন্ত দেশের কোনো রুটেই বাসভাড়া বাড়ানো যাবে না। এই নির্দেশনা কঠোরভাবে মেনে চলতে মালিক ও শ্রমিকদের প্রতি আহ্বান জানানো হয়েছে।
১০ ঘণ্টা আগে

গ্যাস পাইপলাইনের জরুরি মেরামত ও রক্ষণাবেক্ষণ কাজের কারণে কুমিল্লার কয়েকটি এলাকায় নির্দিষ্ট সময়ের জন্য গ্যাস সরবরাহ বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, নিরবচ্ছিন্ন ও নিরাপদ গ্যাস সরবরাহ নিশ্চিত করতে এই সাময়িক ব্যবস্থা নেওয়া হচ্ছে।
১১ ঘণ্টা আগে

ঈদুল ফিতরের আনন্দ-উৎসব শেষ না হতেই মুসলিম বিশ্বে দ্বিতীয় বৃহৎ ধর্মীয় উৎসব ঈদুল আজহার প্রস্তুতি ও সম্ভাব্য তারিখ নিয়ে শুরু হয়েছে আগাম আলোচনা ও অপেক্ষা। এরই মধ্যে মধ্যপ্রাচ্যের দেশ আরব আমিরাত ঈদুল আজহার সম্ভাব্য তারিখ ঘোষণা করেছে, যার ভিত্তিতে বাংলাদেশের সম্ভাব্য তারিখ নিয়েও ধারণা পাওয়া যাচ্ছে।
১ দিন আগে

দেশের স্বর্ণবাজারে আবারও বড় ধরনের উত্থান দেখা দিয়েছে। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)-এর সর্বশেষ নির্ধারিত মূল্য অনুযায়ী আজ (২১ এপ্রিল ২০২৬) স্বর্ণের দাম ইতিহাসের সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে।
১ দিন আগে

সরকারি চাকরিজীবীদের বহুল প্রতীক্ষিত নতুন বেতন স্কেল বা পে-স্কেল বাস্তবায়ন করতে না পারাকে নিজের অন্যতম বড় আক্ষেপ ও দুঃখের বিষয় হিসেবে উল্লেখ করেছেন বিদায়ী অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। সম্প্রতি ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি পে-স্কেল বাস্তবায়নের জটিলতা এবং সরকারি কর্মকর্তাদের বেতনের বাস্তব চিত্র তুলে ধরেন।
১ দিন আগে