
রিপোর্টার

নিজস্ব প্রতিবেদক: দেশে দ্রব্যমূল্যের লাগামহীন ঊর্ধ্বগতির কারণে সরকারি কর্মচারীদের জীবনযাত্রা কঠিন হয়ে উঠেছে বলে দাবি করেছে বাংলাদেশ সরকারি কর্মচারী দাবি আদায় ঐক্য পরিষদ। এই পরিস্থিতিতে সর্বনিম্ন বেতন ৩৫ হাজার টাকা নির্ধারণ করে দ্রুত নবম পে-স্কেল বাস্তবায়নের দাবি জানিয়েছেন সংগঠনটির নেতারা।
বুধবার (৪ মার্চ) রাজধানীর তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়সহ বিভিন্ন মন্ত্রণালয়ে গিয়ে প্রধানমন্ত্রী এবং ১৪ জন মন্ত্রী ও ৬ জন প্রতিমন্ত্রীর কাছে স্মারকলিপি জমা দেন তারা। স্মারকলিপিতে আগামী ১৫ মার্চের মধ্যে নবম পে-স্কেলের গেজেট প্রকাশের দাবি জানানো হয়েছে।
দীর্ঘ ১১ বছরেও নতুন পে-স্কেল নয়
স্মারকলিপিতে বলা হয়েছে, ২০১৫ সালে অষ্টম পে-স্কেল কার্যকর হওয়ার পর প্রায় ১১ বছর পার হয়ে গেলেও নতুন কোনো পে-স্কেল ঘোষণা করা হয়নি।
কর্মচারী নেতাদের অভিযোগ, ১ থেকে ১০ গ্রেডের কর্মকর্তারা গাড়ি সুবিধা, কুক ও গার্ড ভাতাসহ বিভিন্ন সুবিধা পেলেও ১১ থেকে ২০ গ্রেডের কর্মচারীরা এসব সুযোগ থেকে বঞ্চিত। বর্তমানে কর্মকর্তাদের তুলনায় কর্মচারীদের বেতনের অনুপাত ১:১০, যা তাদের মতে একটি বড় ধরনের শ্রেণী বৈষম্য তৈরি করেছে।
তারা আরও বলেন, বর্তমান বেতন কাঠামোতে একটি ৬ সদস্যের পরিবার নিয়ে মানবিক জীবনযাপন করা প্রায় অসম্ভব হয়ে পড়েছে।
নতুন পে-স্কেলের জন্য প্রস্তাবিত প্রধান দাবি
সংগঠনটির পক্ষ থেকে স্মারকলিপিতে কয়েকটি নির্দিষ্ট প্রস্তাব তুলে ধরা হয়েছে। সেগুলো হলো—
1. সর্বনিম্ন বেতন ৩৫ হাজার টাকা নির্ধারণ করে ১:৪ অনুপাতে ১২টি গ্রেডে নতুন পে-স্কেল চালু।
2. মেডিকেল ভাতা ১৫০০ টাকার পরিবর্তে ৫০০০ টাকা করা এবং যাতায়াত ও টিফিন ভাতা ৩০০০ টাকা নির্ধারণ।
3. সন্তানপ্রতি শিক্ষা সহায়ক ভাতা ৩০০০ টাকা এবং বাড়ি ভাড়া ভাতা মূল বেতনের ৮০ শতাংশ করা।
4. চাকরিতে প্রবেশের বয়স ৩৫ বছর এবং অবসরের বয়স ৬২ বছর নির্ধারণ।
5. বিজয় দিবস ভাতা চালু এবং বৈশাখী ভাতা ১০০ শতাংশে উন্নীত করা।
পদবী বৈষম্য দূর করে একক নিয়োগবিধির দাবি
স্মারকলিপিতে আরও উল্লেখ করা হয়েছে, সচিবালয়, হাইকোর্ট ও রাষ্ট্রপতির কার্যালয়ের কর্মচারীদের পদবী পরিবর্তন করা হলেও অন্যান্য দপ্তর ও অধিদপ্তরের কর্মচারীরা একই সুবিধা পাননি। স্বাধীনতার ৫৩ বছর পরেও এই বৈষম্য রয়ে গেছে বলে দাবি করেন সংগঠনের নেতারা।
তাদের মতে, সব দপ্তরের জন্য এক ও অভিন্ন নিয়োগবিধি প্রণয়ন করা জরুরি।
এছাড়া তারা স্মরণ করিয়ে দেন যে, বিএনপি সরকারের আমলে ১৯৯১ ও ২০০৫ সালে দুটি পে-স্কেল ঘোষণা করা হয়েছিল। বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহারেও সময়মতো নবম পে-স্কেল বাস্তবায়নের প্রতিশ্রুতি ছিল।
নেতাদের দাবি, অন্তর্বর্তীকালীন সরকারের গঠিত পে-কমিশন রিপোর্ট জমা দিলেও তা এখনো বাস্তবায়ন হয়নি। তাই ১৫ মার্চের মধ্যে দাবি পূরণ না হলে কর্মচারীরা বৃহত্তর কর্মসূচির পথে যেতে পারেন বলেও ইঙ্গিত দেওয়া হয়েছে।

চলতি বছরের উচ্চমাধ্যমিক (এইচএসসি) ও সমমানের পরীক্ষার পূর্ণাঙ্গ রুটিন প্রকাশ করেছে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি। প্রকাশিত সূচি অনুযায়ী, আগামী ২ জুলাই থেকে সারাদেশে একযোগে এই পরীক্ষা শুরু হবে এবং চলবে ৮ আগস্ট পর্যন্ত।
১ ঘণ্টা আগে

সরকারি চাকরিজীবীদের বহুল প্রতীক্ষিত নতুন পে-স্কেল বাস্তবায়নের প্রক্রিয়ায় দৃশ্যমান অগ্রগতি হয়েছে। ‘জাতীয় বেতন কমিশন ২০২৫’সহ সংশ্লিষ্ট বিভিন্ন কমিশনের সুপারিশগুলো পর্যালোচনার জন্য ১০ সদস্যের একটি উচ্চপর্যায়ের ‘সুপারিশ প্রণয়ন কমিটি’ পুনর্গঠন করেছে মন্ত্রিপরিষদ বিভাগ। গত ২১ এপ্রিল (মঙ্গলবার) জারি করা এক প্রজ্ঞাপনের মাধ্যমে এ কমিটি গঠনের বিষয়টি আনুষ্ঠানিকভাবে জানানো হয়।
২ ঘণ্টা আগে

এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের উৎসব ভাতা বাড়ানোর খবর সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লেও সেটি সঠিক নয় বলে জানিয়েছে সরকার। শিক্ষা ও অর্থ মন্ত্রণালয়ের একাধিক কর্মকর্তা নিশ্চিত করেছেন উৎসব ভাতা ৫০ শতাংশ থেকে ৬০ শতাংশে বাড়ানোর প্রস্তাব অনুমোদন পায়নি।
৯ ঘণ্টা আগে

দেশের পুলিশ প্রশাসনে আবারও বড় ধরনের রদবদল এনেছে সরকার। বিসিএস (পুলিশ) ক্যাডারের একাধিক কর্মকর্তাকে নতুন পদে বদলি ও পদায়ন করা হয়েছে।
১০ ঘণ্টা আগে

সারা দেশে বাসভাড়া বৃদ্ধি নিয়ে চলমান আলোচনা ও উদ্বেগের মধ্যেই গুরুত্বপূর্ণ নির্দেশনা দিয়েছে পরিবহন মালিকরা। স্পষ্টভাবে জানিয়ে দেওয়া হয়েছে সরকারের চূড়ান্ত সিদ্ধান্ত না আসা পর্যন্ত দেশের কোনো রুটেই বাসভাড়া বাড়ানো যাবে না। এই নির্দেশনা কঠোরভাবে মেনে চলতে মালিক ও শ্রমিকদের প্রতি আহ্বান জানানো হয়েছে।
১১ ঘণ্টা আগে

গ্যাস পাইপলাইনের জরুরি মেরামত ও রক্ষণাবেক্ষণ কাজের কারণে কুমিল্লার কয়েকটি এলাকায় নির্দিষ্ট সময়ের জন্য গ্যাস সরবরাহ বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, নিরবচ্ছিন্ন ও নিরাপদ গ্যাস সরবরাহ নিশ্চিত করতে এই সাময়িক ব্যবস্থা নেওয়া হচ্ছে।
১২ ঘণ্টা আগে

ঈদুল ফিতরের আনন্দ-উৎসব শেষ না হতেই মুসলিম বিশ্বে দ্বিতীয় বৃহৎ ধর্মীয় উৎসব ঈদুল আজহার প্রস্তুতি ও সম্ভাব্য তারিখ নিয়ে শুরু হয়েছে আগাম আলোচনা ও অপেক্ষা। এরই মধ্যে মধ্যপ্রাচ্যের দেশ আরব আমিরাত ঈদুল আজহার সম্ভাব্য তারিখ ঘোষণা করেছে, যার ভিত্তিতে বাংলাদেশের সম্ভাব্য তারিখ নিয়েও ধারণা পাওয়া যাচ্ছে।
১ দিন আগে

দেশের স্বর্ণবাজারে আবারও বড় ধরনের উত্থান দেখা দিয়েছে। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)-এর সর্বশেষ নির্ধারিত মূল্য অনুযায়ী আজ (২১ এপ্রিল ২০২৬) স্বর্ণের দাম ইতিহাসের সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে।
১ দিন আগে

সরকারি চাকরিজীবীদের বহুল প্রতীক্ষিত নতুন বেতন স্কেল বা পে-স্কেল বাস্তবায়ন করতে না পারাকে নিজের অন্যতম বড় আক্ষেপ ও দুঃখের বিষয় হিসেবে উল্লেখ করেছেন বিদায়ী অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। সম্প্রতি ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি পে-স্কেল বাস্তবায়নের জটিলতা এবং সরকারি কর্মকর্তাদের বেতনের বাস্তব চিত্র তুলে ধরেন।
১ দিন আগে