
সিনিয়র রিপোর্টার

রাকিব: প্রবাসী ভাইদের জন্য আজকের বৈদেশিক মুদ্রা বিনিময় হার প্রকাশ করা হলো। আজ ২৪ ফেব্রুয়ারি ২০২৬ ইং তারিখে সন্ধ্যা ৭:০০ মিনিট পর্যন্ত প্রাপ্ত তথ্য অনুযায়ী এই রেট আপডেট করা হয়েছে। মনে রাখতে হবে, আন্তর্জাতিক বাজার পরিস্থিতির কারণে যেকোনো সময় মুদ্রার মান কমতে বা বাড়তে পারে। তাই দেশে টাকা পাঠানোর আগে সর্বশেষ রেট যাচাই করে নেওয়া জরুরি।
সৌদি রিয়ালের আপডেট
তারিখ:
২৩/০১/২০২৬ – ১ সৌদি রিয়াল = ৩১.৪৪ টাকা
২২/০১/২০২৬ – ১ সৌদি রিয়াল = ৩১.৩৮ টাকা
অর্থাৎ আগের দিনের তুলনায় রিয়ালের দাম কিছুটা বেড়েছে।
বিভিন্ন প্রতিষ্ঠানের রেট ও চার্জ তালিকা:
প্রতিষ্ঠানের নাম | চার্জ | বিনিময় হার | পাঠানোর মাধ্যম | তোলার মাধ্যম | খরচ | ১০০০ রিয়ালে প্রাপ্ত টাকা |
|---|---|---|---|---|---|---|
Al Zamil Exchange | 19.00 | 32.44 | ক্যাশ | ক্যাশ | ৳ 339 | ৳ 28527 |
Enjaz Bank | 16.00 | 32.31 | ক্যাশ | ব্যাংক | ৳ 348 | ৳ 30414 |
Al-Rajhi Bank | 15.00 | 32.22 | ব্যাংক | ব্যাংক | ৳ 374 | ৳ 30359 |
Saudi American Bank | 20.00 | 32.36 | ক্যাশ | ব্যাংক | ৳ 385 | ৳ 28432 |
Express Money | 25.00 | 32.42 | ক্যাশ | ক্যাশ | ৳ 432 | ৳ 28338 |
Western Union | 25.00 | 32.42 | ক্যাশ | ক্যাশ | ৳ 432 | ৳ 28338 |
উপরের তথ্য অনুযায়ী, বিভিন্ন প্রতিষ্ঠানে চার্জ ও বিনিময় হারে পার্থক্য রয়েছে। তাই টাকা পাঠানোর আগে চার্জ ও প্রাপ্ত টাকার হিসাব মিলিয়ে নেওয়া বুদ্ধিমানের কাজ।
হুন্ডি লেনদেন থেকে বিরত থাকুন
রেমিটেন্স কখনো হুন্ডির মাধ্যমে পাঠাবেন না। এটি সম্পূর্ণ অবৈধ এবং ঝুঁকিপূর্ণ পদ্ধতি। ব্যাংক বা অনুমোদিত আর্থিক প্রতিষ্ঠানের মাধ্যমে টাকা পাঠালে আপনার অর্থ নিরাপদ থাকবে এবং দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ শক্তিশালী হবে।
বিশেষ দ্রষ্টব্য
আমরা প্রতিদিন টাকার রেট আপডেট করে থাকি। সপ্তাহের প্রতিদিন একই রেট থাকে না—বাজার পরিস্থিতি অনুযায়ী পরিবর্তন হয়। অনেক সময় আগের দিনের রেট দেখে বিভ্রান্তি তৈরি হয়। তাই অবশ্যই তারিখ মিলিয়ে রেট যাচাই করবেন। যেদিন ভালো রেট পাবেন, সেদিন টাকা পাঠালে বেশি লাভবান হবেন।
আপনাদের আস্থার জন্য ধন্যবাদ।

সরকারি কর্মকর্তা-কর্মচারীদের দীর্ঘদিনের প্রত্যাশিত নতুন পে স্কেল বাস্তবায়ন নিয়ে দেশজুড়ে আলোচনা চললেও এ বিষয়ে সতর্ক অবস্থান নিয়েছে আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ)। সংস্থাটি মনে করছে, বর্তমান অর্থনৈতিক বাস্তবতায় বড় আকারে বেতন বৃদ্ধি সরকারি অর্থনীতির ওপর অতিরিক্ত চাপ সৃষ্টি করতে পারে। বিশেষ করে রাজস্ব আদায়ে ঘাটতি, বাজেটের চাপ এবং বিদ্যমান মূল্যস্ফীতির পরিস্থিতি বিবেচনায় নতুন পে স্কেল বাস্তবায়নের ক্ষেত্রে আরও সতর্ক হওয়ার পরামর্শ দিয়েছে তারা।
৯ ঘণ্টা আগে

দেশজুড়ে আবারও দীর্ঘস্থায়ী বৃষ্টির আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। মৌসুমি বায়ু বাংলাদেশের ওপর সক্রিয় থাকায় এবং উত্তর বঙ্গোপসাগরে এটি মাঝারি অবস্থায় বিরাজ করায় আগামী পাঁচ দিন দেশের প্রায় সব বিভাগেই বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। একই সঙ্গে দেশের বিভিন্ন স্থানে মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে বলে সতর্ক করেছে সংস্থাটি।
৯ ঘণ্টা আগে

দেশের স্বর্ণবাজারে আবারও এলো দামের পরিবর্তন। মাত্র তিন দিনের ব্যবধানে আগের মূল্যবৃদ্ধি পুরোপুরি সমন্বয় করে আবারও স্বর্ণের দাম কমানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, প্রতি ভরি স্বর্ণের দাম ২ হাজার ২১৬ টাকা কমানো হয়েছে। ফলে স্বর্ণ কিনতে আগ্রহী ক্রেতাদের জন্য কিছুটা স্বস্তি ফিরেছে।
১০ ঘণ্টা আগে

বিদেশে কর্মরত লাখো প্রবাসী বাংলাদেশি, আমদানি-রপ্তানিকারক, আন্তর্জাতিক ব্যবসায়ী, শিক্ষার্থী এবং বিদেশ ভ্রমণপ্রত্যাশীদের জন্য প্রতিদিনের বৈদেশিক মুদ্রার বিনিময় হার অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। আন্তর্জাতিক বাজারের ওঠানামা, বৈশ্বিক অর্থনৈতিক পরিস্থিতি, বিভিন্ন দেশের কেন্দ্রীয় ব্যাংকের নীতিগত সিদ্ধান্ত এবং স্থানীয় ব্যাংক ও মানি এক্সচেঞ্জ প্রতিষ্ঠানের লেনদেনের ওপর নির্ভর করে প্রতিদিনই মুদ্রার দামে কিছু না কিছু পরিবর্তন ঘটে।
২১ ঘণ্টা আগে

যুক্তরাষ্ট্রে ভ্রমণ, উচ্চশিক্ষা, চাকরি, ব্যবসা কিংবা অন্য যেকোনো বৈধ উদ্দেশ্যে যেতে ইচ্ছুক বাংলাদেশি নাগরিকদের জন্য নতুন গুরুত্বপূর্ণ নির্দেশনা জারি করেছে ঢাকায় অবস্থিত মার্কিন দূতাবাস। নতুন এই নির্দেশনার মাধ্যমে ভিসা আবেদন প্রক্রিয়ায় সামাজিক যোগাযোগমাধ্যমের তথ্য প্রদানের বিষয়টিকে আরও কঠোরভাবে অনুসরণ করার কথা জানানো হয়েছে। দূতাবাস স্পষ্টভাবে বলেছে, আবেদনপত্রে ব্যবহৃত সামাজিক যোগাযোগমাধ্যমের তথ্য গোপন করা, ভুল তথ্য প্রদান করা কিংবা অসম্পূর্ণ তথ্য দেওয়া হলে শুধু বর্তমান ভিসা আবেদনই নয়, ভবিষ্যতে যুক্তরাষ্ট্রের যেকোনো ধরনের ভিসা পাওয়ার সুযোগও মারাত্মকভাবে ঝুঁকির মুখে পড়তে পারে।
২১ ঘণ্টা আগে

দীর্ঘদিনের অপেক্ষার পর অবশেষে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য সুখবর আসতে চলেছে। নবম জাতীয় পে-স্কেল বাস্তবায়নের লক্ষ্যে আগামী বৃহস্পতিবার (২১ জুলাই) অনুষ্ঠিত হতে যাচ্ছে উচ্চপর্যায়ের নির্ধারণী কমিটির গুরুত্বপূর্ণ বৈঠক। সরকারি চাকরিজীবীদের নতুন বেতন কাঠামো, ভাতা ও পেনশন সুবিধা নিয়ে এই বৈঠককে অত্যন্ত তাৎপর্যপূর্ণ হিসেবে দেখা হচ্ছে। সংশ্লিষ্টদের আশা, এই বৈঠকের মাধ্যমেই নতুন পে-স্কেলের চূড়ান্ত সুপারিশমালা প্রস্তুত হবে এবং এরপর দ্রুত অনুমোদনের প্রক্রিয়া শুরু হবে।
২২ ঘণ্টা আগে

বঙ্গোপসাগরে সৃষ্ট ৪ দশমিক ৫ মাত্রার একটি ভূমিকম্পে ভোরের নীরবতা ভেঙে আতঙ্ক ছড়িয়ে পড়ে ভারতের অন্ধ্রপ্রদেশের উপকূলীয় অঞ্চলজুড়ে। রোববার (১২ জুলাই) ভোরে সংঘটিত এই ভূমিকম্পের কম্পন বিশাখাপত্তনমসহ আশপাশের একাধিক এলাকায় অনুভূত হয়েছে। যদিও এখন পর্যন্ত কোনো প্রাণহানি, বড় ধরনের ক্ষয়ক্ষতি কিংবা সুনামির আশঙ্কার খবর পাওয়া যায়নি, তবুও হঠাৎ অনুভূত কম্পনে স্থানীয় বাসিন্দাদের মধ্যে উদ্বেগ তৈরি হয়।
১ দিন আগে

সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক পদে চূড়ান্তভাবে সুপারিশ পাওয়া ১৪ হাজার ৩৮৪ জন প্রার্থীর দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটতে যাচ্ছে। নিয়োগপ্রাপ্তদের যোগদান প্রক্রিয়া নিয়ে গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। তিনি জানিয়েছেন, নতুন শিক্ষকদের বিদ্যালয়ে পাঠানোর আগে দুই মাসের বাধ্যতামূলক প্রশিক্ষণ দেওয়া হবে। প্রশিক্ষণ শেষে পর্যায়ক্রমে তাদের নিজ নিজ কর্মস্থলে যোগদানের ব্যবস্থা করা হবে।
১ দিন আগে

মধ্যপ্রাচ্যে কর্মরত বাংলাদেশিদের কাছে প্রতিদিনের অন্যতম গুরুত্বপূর্ণ তথ্য হলো সৌদি রিয়ালের বিনিময় হার। কারণ, সৌদি আরব থেকে পাঠানো রেমিট্যান্সের ওপর নির্ভর করে দেশের লাখো পরিবার। তাই প্রতিদিনই অনেকেই জানতে চান আজ ১ সৌদি রিয়ালের বিনিময়ে বাংলাদেশি মুদ্রায় কত টাকা পাওয়া যাচ্ছে।
১ দিন আগে