.jpg)
সিনিয়র রির্পোটার

রাকিব: নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নের পথে বড় সিদ্ধান্ত নিল নবনির্বাচিত সরকার। দেশের পাঁচ কোটি পরিবারকে ‘ফ্যামিলি কার্ড’ দেওয়ার চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়েছে। বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) সচিবালয়ে তারেক রহমান–এর সভাপতিত্বে অনুষ্ঠিত উচ্চপর্যায়ের বৈঠকে এই সিদ্ধান্ত গৃহীত হয়। বৈঠক শেষে তথ্যমন্ত্রী জহির উদ্দীন স্বপন জানান, প্রান্তিক ও নিম্নআয়ের মানুষের আর্থিক সুরক্ষা নিশ্চিত করতেই এই কর্মসূচি নেওয়া হয়েছে।
অগ্রাধিকার পাবে কারা?
সরকারের এই বিশেষ উদ্যোগে সমাজের সবচেয়ে হতদরিদ্র পরিবার এবং নারী সদস্যদের অগ্রাধিকার দেওয়া হবে। কৃষিমন্ত্রী আমিন উর রশিদ জানান, ফ্যামিলি কার্ডের মাধ্যমে সরাসরি নগদ অর্থ প্রদান করা হবে। অন্যদিকে পরিবেশমন্ত্রী আবদুল আউয়াল মিন্টু বলেন, পবিত্র ঈদুল ফিতরের আগেই পাইলট প্রকল্প হিসেবে এই কার্যক্রম চালু করা হবে। প্রথম ধাপে হতদরিদ্র পরিবারগুলোকে অন্তর্ভুক্ত করা হবে, পরে পর্যায়ক্রমে অন্যান্য দরিদ্র পরিবার যুক্ত হবে।
বাস্তবায়ন কাঠামো ও স্বচ্ছতার অঙ্গীকার
সরকারের ঘোষিত ১৮০ দিনের কর্মসূচির অন্যতম প্রধান উদ্যোগ এই ফ্যামিলি কার্ড প্রকল্প। ইতোমধ্যে কার্ডের ডিজাইন, সুবিধাভোগী নির্বাচন ও বিতরণ পদ্ধতি নির্ধারণে ১৫ সদস্যের একটি মন্ত্রিসভা কমিটি কাজ শুরু করেছে। কমিটিকে আগামী ২৪ ফেব্রুয়ারির মধ্যে প্রাথমিক প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।
সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী আবু জাফর মো. জাহিদ হোসেন স্পষ্ট করে জানিয়েছেন, এই কর্মসূচিতে কোনো রাজনৈতিক বিবেচনা বা মধ্যস্বত্বভোগীর সুযোগ থাকবে না। ফ্যামিলি কার্ডের অর্থ সরাসরি পরিবারের নারী সদস্যদের হাতে পৌঁছে দেওয়া হবে। পাশাপাশি বর্তমানে চালু থাকা অন্যান্য সরকারি ভাতাও অব্যাহত থাকবে।
ইশতেহারের প্রতিশ্রুতি বাস্তবে
নির্বাচনের আগে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) তাদের ইশতেহারে মানবিক ও অন্তর্ভুক্তিমূলক রাষ্ট্র গঠনের অঙ্গীকার করেছিল। সেখানে বলা হয়েছিল, ফ্যামিলি কার্ডের মাধ্যমে প্রতি মাসে ২,৫০০ টাকা অথবা সমমূল্যের নিত্যপ্রয়োজনীয় পণ্য দেওয়া হবে। ভবিষ্যতে এই সহায়তার পরিমাণ আরও বাড়ানোর পরিকল্পনাও রয়েছে।
প্রথমে দেশের আটটি বিভাগের আটটি উপজেলায় পাইলট কার্যক্রম পরিচালিত হবে। সফলতা যাচাইয়ের পর দ্রুত সারাদেশে এই কর্মসূচি বিস্তারের লক্ষ্য নির্ধারণ করেছে সরকার।
ফ্যামিলি কার্ড প্রকল্প বাস্তবায়িত হলে নিম্নআয়ের কোটি কোটি পরিবার সরাসরি আর্থিক সহায়তা পাবে—এমনটাই আশা সংশ্লিষ্টদের।

দেশের সামগ্রিক ব্যবসা এবং বিনিয়োগের পরিবেশকে আরও গতিশীল, আধুনিক ও সহজতর করার লক্ষ্যে ২২ সদস্যের একটি শক্তিশালী ‘বিনিয়ন্ত্রণ ও ব্যবসা সহজীকরণ বিষয়ক জাতীয় টাস্কফোর্স’ গঠন করেছে সরকার। দেশের অর্থনৈতিক কর্মকাণ্ডে দীর্ঘদিনের লালিত জটিলতা দূর করতে এই উচ্চপর্যায়ের কমিটি গঠন করা হয়েছে।
১৩ ঘণ্টা আগে

দেশের মাধ্যমিক ও সমমানের সাম্প্রতিক পাবলিক পরীক্ষায় এক নজিরবিহীন ফলাফল বিপর্যয় নিয়ে তীব্র উদ্বেগ তৈরি হয়েছে। চলতি বছর দেশের মোট ৩১২টি শিক্ষাপ্রতিষ্ঠান থেকে একজন শিক্ষার্থীও পাস করতে পারেনি—অর্থাৎ শতভাগ ফেল করেছে। এই ভয়াবহ ফল বিপর্যয়ের মূল কারণগুলো গভীরভাবে খতিয়ে দেখছে শিক্ষা মন্ত্রণালয়। এর অংশ হিসেবে গত মঙ্গলবার (১১ আগস্ট) দাখিল পরীক্ষায় শূন্য পাস করা ২২৬টি মাদ্রাসার প্রধানদের আনুষ্ঠানিকভাবে কারণ দর্শানোর (শোকজ) নোটিশ দিয়েছে সংশ্লিষ্ট শিক্ষা বোর্ড।
১৩ ঘণ্টা আগে

দেশের বর্তমান অর্থনৈতিক প্রেক্ষাপটে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি ও জীবনযাত্রার ব্যয় হু হু করে বেড়ে যাওয়ার ফলে চরম আর্থিক সংকটে পড়েছেন সরকারি চাকরিজীবীরা। এই বাস্তবতায় লাখো কর্মচারীর দীর্ঘদিনের কাঙ্ক্ষিত নবম জাতীয় পে-স্কেলের প্রজ্ঞাপন দ্রুত প্রকাশ ও তা অবিলম্বে বাস্তবায়নের জোর দাবি জানানো হয়েছে।
১৩ ঘণ্টা আগে

লাখো পরীক্ষার্থীর দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে প্রকাশিত হতে যাচ্ছে ২০২৫ সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমানের খাতা পুনঃনিরীক্ষণ বা বোর্ড চ্যালেঞ্জের ফল। ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের অফিসিয়াল ঘোষণা অনুযায়ী, আগামী ১০ আগস্ট সকাল ১০টায় একযোগে এই ফলাফল প্রকাশ করা হবে।
১৪ ঘণ্টা আগে

দেশের বুলিয়ন বাজারে আবারও এক ঐতিহাসিক ও রেকর্ড দাম বৃদ্ধির ঘটনা ঘটেছে। স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণ বা পিওর গোল্ডের দাম লাগাতার বেড়ে যাওয়ায় দেশের বাজারে মূল্যবান এই ধাতুর মূল্য নতুন করে সমন্বয় করেছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। মাত্র কয়েক দিনের ব্যবধানে দ্বিতীয় দফায় দাম বাড়ানোর ফলে সাধারণ ক্রেতা ও মধ্যবিত্তের জন্য স্বর্ণ কেনা আরও বেশি ব্যয়বহুল হয়ে উঠেছে।
১৫ ঘণ্টা আগে

অবশেষে কাটল দীর্ঘ প্রতীক্ষা! সারা দেশে একযোগে প্রকাশিত হয়েছে ২০২৬ সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমানের পরীক্ষার ফলাফল। এ বছর পাসের হার এবং জিপিএ-৫ প্রাপ্তির সংখ্যা—উভয় ক্ষেত্রেই দেখা গেছে ইতিবাচক ও সাফল্যমণ্ডিত চিত্র। কাঙ্ক্ষিত ফল হাতে পেয়ে শিক্ষার্থী ও
২ দিন আগে

দেশের স্বর্ণের বাজারে ফের বড় পরিবর্তন। একদিনের ব্যবধানেই ভরিতে ৪ হাজার ৩৭৪ টাকা বাড়ানো হয়েছে স্বর্ণের দাম। ফলে ভ্যাটসহ ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণ কিনতে এখন গুনতে হবে ২ লাখ ৩৪ হাজার ৩৮ টাকা।
৪ দিন আগে

রাজধানী ঢাকায় আজ দুপুরের মধ্যেই বৃষ্টি হতে পারে। একই সঙ্গে সন্ধ্যার মধ্যে দেশের বিভিন্ন অঞ্চলে বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।
৪ দিন আগে

বেসরকারি এমপিওভুক্ত মাদরাসার শিক্ষক-কর্মচারীদের জুলাই মাসের বেতন, বাড়িভাড়া ও ইনক্রিমেন্ট নিয়ে দীর্ঘ অপেক্ষার অবসান হতে পারে আগামী সপ্তাহেই। এসব বিষয়ে প্রয়োজনীয় কার্যক্রম বর্তমানে মাদরাসা শিক্ষা অধিদপ্তরে চলমান রয়েছে।
৪ দিন আগে