
রির্পোটার

হাসান: বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী আহমেদ জ্বর, ঠান্ডা ও শ্বাসকষ্টজনিত সমস্যায় অসুস্থ হয়ে রাজধানীর স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। নির্বাচনকে সামনে রেখে দলের শীর্ষ এই নেতার অসুস্থতা নিয়ে দলের ভেতরে স্বাভাবিকভাবেই উদ্বেগ তৈরি হয়েছে।
দলীয় সূত্রে জানা গেছে, সোমবার (১১ ফেব্রুয়ারি) রাত ৯টার দিকে বিএনপি চেয়ারপারসন তারেক রহমান হাসপাতালে গিয়ে রিজভীর শারীরিক অবস্থার খোঁজখবর নেন। নেতার সুস্থতা কামনায় সেখানে সংক্ষিপ্ত সময় অবস্থান করেন তিনি।
বিএনপির একটি সূত্র জানিয়েছে, চিকিৎসকদের তত্ত্বাবধানে থাকার পর রিজভীর শারীরিক অবস্থার আগের তুলনায় কিছুটা উন্নতি হয়েছে। হাসপাতাল কর্তৃপক্ষ ও দলীয় নির্দেশনা অনুযায়ী, অন্য রোগীদের অসুবিধা এড়াতে নেতাকর্মীদের বড় ধরনের জমায়েত না করার অনুরোধ জানানো হয়েছে।
এর আগে গত মঙ্গলবার বিকেলে তাকে স্কয়ার হাসপাতালে ভর্তি করা হয় বলে নিশ্চিত করেছেন তার ব্যক্তিগত সহকারী আরিফুর রহমান।
রাত পোহালেই অনুষ্ঠিত হতে যাচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। এমন গুরুত্বপূর্ণ সময়ের ঠিক আগে দলের একজন শীর্ষ নেতা হাসপাতালে ভর্তি থাকায় বিএনপির নেতাকর্মীদের মধ্যে উদ্বেগের আবহ তৈরি হয়েছে।

নাটোরবাসীর জন্য এক জরুরি বিজ্ঞপ্তি শহরের নির্দিষ্ট এলাকায় বুধবার (৮ এপ্রিল) দীর্ঘ সময় বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন থাকবে। নর্দান ইলেকট্রিসিটি সাপ্লাই পিএলসি (নেসকো) নাটোর দপ্তরের পক্ষ থেকে জানানো হয়েছে, বিদ্যুৎ লাইনের জরুরি রক্ষণাবেক্ষণ ও সংস্কার কাজের জন্য এই সাময়িক বিরতি অবশ্যম্ভাবী।
১৬ ঘণ্টা আগে

বাংলাদেশ ক্রিকেটে হঠাৎ করেই বড় পরিবর্তনের হাওয়া বইতে শুরু করেছে। জাতীয় দলের সাবেক অধিনায়ক তামিম ইকবালকে সভাপতি করে ১১ সদস্যের একটি অ্যাডহক কমিটি গঠন করেছে জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি)। মঙ্গলবার (৭ এপ্রিল) এই সিদ্ধান্ত কার্যকর হওয়ার মাধ্যমে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) আগের পরিচালনা পর্ষদ আনুষ্ঠানিকভাবে ভেঙে দেওয়া হয়।
১৮ ঘণ্টা আগে

বিকেলের দিকে হঠাৎ করেই ভূমিকম্পে কেঁপে ওঠে দেশের বিভিন্ন এলাকা, বিশেষ করে সিলেট বিভাগ ও সীমান্তবর্তী অঞ্চলগুলোতে অনুভূত হয় কম্পন। ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল ভারতের আসাম রাজ্যের শিলচর এলাকা।
২৩ ঘণ্টা আগে

৪৭তম বিসিএস পরীক্ষার লিখিত ফল প্রকাশ করেছে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন। এতে ৩ হাজার ৬৩১ জন প্রার্থী উত্তীর্ণ হয়েছেন।
২৩ ঘণ্টা আগে

দেশের ক্রিকেট অঙ্গনে বড় পরিবর্তন বাংলাদেশ ক্রিকেট বোর্ড-এর বর্তমান পরিচালনা পর্ষদ ভেঙে দিয়ে গঠন করা হয়েছে ১১ সদস্যের এডহক কমিটি।
২৩ ঘণ্টা আগে

দেশের ব্যাংকিং খাতে আলোচনার নতুন কেন্দ্রবিন্দুতে উঠে এসেছে সংসদ সদস্যদের ঋণ পরিস্থিতি। এ বিষয়ে গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশ করেছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। তিনি জানিয়েছেন, সংসদ সদস্য এবং তাদের স্বার্থ-সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের নামে বিপুল অঙ্কের ঋণ রয়েছে, যার একটি বড় অংশ ইতোমধ্যেই খেলাপিতে পরিণত হয়েছে যা দেশের আর্থিক স্থিতিশীলতা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি করেছে।
১ দিন আগে

বৈদেশিক মুদ্রাবাজারে সামান্য ওঠানামার মধ্যেই নতুন দামে লেনদেন হচ্ছে মালয়েশিয়ান রিংগিত। আজ সোমবার (৬ এপ্রিল ২০২৬) প্রকাশিত সর্বশেষ তথ্য অনুযায়ী, ১ মালয়েশিয়ান রিংগিতের বিপরীতে পাওয়া যাচ্ছে ৩০.৪০ বাংলাদেশি টাকা। যদিও মার্চ মাসের শুরুতে এই দর ছিল প্রায় ৩০.৫৭ টাকা, অর্থাৎ সাম্প্রতিক সময়ে রিংগিতের মান কিছুটা কমেছে।
১ দিন আগে

বেসরকারি স্কুল ও কলেজের এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের জন্য মার্চ মাসের বেতন প্রস্তাব অনুমোদন দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। ইতোমধ্যে সংশ্লিষ্ট বেতনের তথ্য আইবাস (iBAS) সফটওয়্যারে সংযুক্ত করা হয়েছে, যা বেতন প্রক্রিয়াকরণের গুরুত্বপূর্ণ ধাপ হিসেবে বিবেচিত।
১ দিন আগে

অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল স্পষ্টভাবে জানিয়েছেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে করা কোনো চুক্তিতে তাকে কখনও অংশগ্রহণের জন্য ডাকা হয়নি।
১ দিন আগে