
রির্পোটার

টি–২০ বিশ্বকাপ ২০২৬ জমে উঠেছে টানটান উত্তেজনায়। চারটি গ্রুপে চলছে সমানতালে লড়াই, যেখানে প্রতিটি ম্যাচই বদলে দিচ্ছে পরবর্তী রাউন্ডের সমীকরণ। দলগুলোর পারফরম্যান্স, নেট রান রেট এবং জয়–পরাজয়ের হিসাব এখন পয়েন্ট টেবিলে তৈরি করছে নতুন নাটকীয়তা। চলুন দেখে নেওয়া যাক গ্রুপ A, B, C ও D–এর সর্বশেষ অবস্থান।
গ্রুপ–A: পাকিস্তানের দাপট, ভারতের শুভসূচনা
গ্রুপ–A তে এখন পর্যন্ত সবচেয়ে শক্ত অবস্থানে রয়েছে পাকিস্তান। ২ ম্যাচে টানা ২ জয় তুলে তারা ৪ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে। ভারত একটি ম্যাচ জিতে দ্বিতীয় স্থানে রয়েছে। নেদারল্যান্ডস এক জয় ও এক হারে সমান পয়েন্ট পেলেও নেট রান রেটের কারণে তৃতীয় স্থানে। অন্যদিকে নামিবিয়া ও যুক্তরাষ্ট্র এখনো পয়েন্ট পায়নি।
গ্রুপ A পয়েন্ট তালিকা:PAK – ম্যাচ 2, জয় 2, হার 0, NRR +0.932, পয়েন্ট 4IND – ম্যাচ 1, জয় 1, হার 0, NRR +1.450, পয়েন্ট 2NED – ম্যাচ 2, জয় 1, হার 1, NRR +0.356, পয়েন্ট 2NAM – ম্যাচ 1, জয় 0, হার 1, NRR -1.033, পয়েন্ট 0USA – ম্যাচ 2, জয় 0, হার 2, NRR -1.525, পয়েন্ট 0
গ্রুপ–B: জিম্বাবুয়ের ঝড়ো শুরু
গ্রুপ–B তে দুর্দান্ত পারফরম্যান্স দিয়ে শীর্ষে উঠে এসেছে জিম্বাবুয়ে। এক ম্যাচে জয় ও +2.702 NRR তাদের এগিয়ে রেখেছে। শ্রীলঙ্কাও জয়ের মাধ্যমে শক্ত অবস্থানে রয়েছে। আয়ারল্যান্ড ও ওমান প্রথম ম্যাচ হেরে পিছিয়ে পড়েছে, আর অস্ট্রেলিয়া এখনো মাঠে নামেনি।
গ্রুপ B পয়েন্ট তালিকা:ZIM – ম্যাচ 1, জয় 1, হার 0, NRR +2.702, পয়েন্ট 2SL – ম্যাচ 1, জয় 1, হার 0, NRR +1.000, পয়েন্ট 2IRE – ম্যাচ 1, জয় 0, হার 1, NRR -1.000, পয়েন্ট 0OMA – ম্যাচ 1, জয় 0, হার 1, NRR -2.702, পয়েন্ট 0AUS – ম্যাচ 0, জয় 0, হার 0, NRR 0.000, পয়েন্ট 0
গ্রুপ–C: ওয়েস্ট ইন্ডিজ এগিয়ে, প্রতিদ্বন্দ্বিতায় ইংল্যান্ড–স্কটল্যান্ড
গ্রুপ–C তে ওয়েস্ট ইন্ডিজ ভালো শুরু করে এগিয়ে রয়েছে। ইংল্যান্ড ও স্কটল্যান্ডও জয় পেয়েছে, তবে নেট রান রেটের ব্যবধানে অবস্থানের পার্থক্য তৈরি হয়েছে। নেপাল ও ইতালি এখনো জয়ের মুখ দেখেনি।
গ্রুপ C পয়েন্ট তালিকা:WI – ম্যাচ 1, জয় 1, হার 0, NRR +1.750, পয়েন্ট 2SCO – ম্যাচ 2, জয় 1, হার 1, NRR +0.950, পয়েন্ট 2ENG – ম্যাচ 1, জয় 1, হার 0, NRR +0.200, পয়েন্ট 2NEP – ম্যাচ 1, জয় 0, হার 1, NRR -0.200, পয়েন্ট 0ITA – ম্যাচ 1, জয় 0, হার 1, NRR -3.650, পয়েন্ট 0
গ্রুপ–D: নিউজিল্যান্ডের আধিপত্য, দক্ষিণ আফ্রিকার শক্তিশালী উপস্থিতি
গ্রুপ–D তে নিউজিল্যান্ড এখন পর্যন্ত অপরাজিত থেকে শীর্ষে রয়েছে। দক্ষিণ আফ্রিকাও জয় দিয়ে ভালো অবস্থানে আছে। আফগানিস্তান, সংযুক্ত আরব আমিরাত ও কানাডা প্রথম ম্যাচে পয়েন্ট পেতে ব্যর্থ হয়েছে।
গ্রুপ D পয়েন্ট তালিকা:NZ – ম্যাচ 2, জয় 2, হার 0, NRR +1.919, পয়েন্ট 4SA – ম্যাচ 1, জয় 1, হার 0, NRR +2.850, পয়েন্ট 2AFG – ম্যাচ 1, জয় 0, হার 1, NRR -1.162, পয়েন্ট 0UAE – ম্যাচ 1, জয় 0, হার 1, NRR -2.763, পয়েন্ট 0CAN – ম্যাচ 1, জয় 0, হার 1, NRR -2.850, পয়েন্ট 0

ক্রিকেট ও ফুটবলপ্রেমীদের জন্য আজ রয়েছে ব্যস্ত ক্রীড়াসূচি। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে মিরপুর টেস্টের চতুর্থ দিনে মাঠে নামবে বাংলাদেশ। একই দিন ত্রিদেশীয় সিরিজের শিরোপা নির্ধারণী ম্যাচে মুখোমুখি হবে পাকিস্তান ও শ্রীলঙ্কা। এ ছাড়া দক্ষিণ আফ্রিকা-অস্ট্রেলিয়ার কেপটাউন টেস্টের পঞ্চম দিনের খেলাও অনুষ্ঠিত হবে।
৩ দিন আগে

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট সিরিজ শুরুর আগেই বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের কোচিং প্যানেলে পরিবর্তন এনেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। জাতীয় দলের ব্যাটিং কোচের দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয়েছে সাবেক অধিনায়ক মোহাম্মদ আশরাফুলকে। তাঁর জায়গায় নতুন স্থায়ী কোচ নিয়োগ না দেওয়া পর্যন্ত অন্তর্বর্তীকালীন ব্যাটিং কোচ হিসেবে দায়িত্ব পালন করবেন বিসিবির হাই পারফরম্যান্স (এইচপি) ইউনিটের প্রধান কোচ মোহাম্মদ সালাউদ্দিন।
২৫ অক্টোবর ২০২৬

আফগানিস্তান ও জিম্বাবুয়ের মধ্যকার তিন ম্যাচের ওয়ানডে সিরিজের দ্বিতীয় ম্যাচে ব্যাটিংয়ে নেমে ভালো অবস্থানে রয়েছে আফগানিস্তান। সংযুক্ত আরব আমিরাতের আবুধাবিতে সোমবার (১৯ অক্টোবর) অনুষ্ঠিত ম্যাচে ৩৩.৫ ওভার শেষে ২ উইকেট হারিয়ে ১৯৮ রান করেছে দলটি।
১৯ অক্টোবর ২০২৬

পাকিস্তানে অনুষ্ঠিত নারী অনূর্ধ্ব-১৯ টি-টোয়েন্টি ত্রিদেশীয় সিরিজের ফাইনালে আজ মুখোমুখি হচ্ছে বাংলাদেশ ও শ্রীলঙ্কা। শিরোপা নির্ধারণী এই ম্যাচ ঘিরে দুই দলের লড়াই দেখার অপেক্ষায় রয়েছেন ক্রিকেটপ্রেমীরা।
১৬ অক্টোবর ২০২৬

আবুধাবিতে আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টে ব্যাট করছে বাংলাদেশ। শুক্রবার (৯ অক্টোবর) জায়েদ ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন বাংলাদেশের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। সর্বশেষ পাওয়া লাইভ স্কোর অনুযায়ী, প্রথম ইনিংসে ৪৬.৩ ওভার শেষে ২ উইকেট হারিয়ে ২১৮ রান করেছে বাংলাদেশ।
৯ অক্টোবর ২০২৬

পুরুষদের ক্রিকেট বিশ্বকাপ ২০২৭-এর সূচি ঘোষণা করেছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। বৃহস্পতিবার প্রকাশিত সূচি অনুযায়ী, এবারের বিশ্বকাপে অংশ নেবে ১২টি দল। দলগুলোকে দুটি গ্রুপে ভাগ করা হয়েছে, যেখানে প্রতি গ্রুপে থাকছে ছয়টি করে দল।
২ অক্টোবর ২০২৬

গুয়াহাটিতে ভারতের বিপক্ষে সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে ব্যাট হাতে দারুণ শুরু করেছে ওয়েস্ট ইন্ডিজ। ভারত টস জিতে আগে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেওয়ার পর নির্ধারিত ৫০ ওভারের ম্যাচে দ্রুত রান তুলছে ক্যারিবীয় ব্যাটাররা।
৩০ সেপ্টেম্বর ২০২৬

২৩ সেপ্টেম্বর ২০২৬

২৩ সেপ্টেম্বর ২০২৬