সদ্য সংবাদ
নতুন পে-স্কেল বাস্তবায়ন সঠিক কিনা? বিশ্লেষণ জানাল BASA
হাসান: সরকারি কর্মচারীদের জন্য প্রস্তাবিত নতুন বেতন স্কেল ঘিরে যখন চলছে নানা আলোচনা ও সমালোচনা, তখন সংগঠন BASA (বিএএসএ) পরিসংখ্যানভিত্তিক বিশ্লেষণ তুলে ধরে এর পক্ষে অবস্থান জানিয়েছে। তাদের মতে, প্রস্তাবিত কাঠামো প্রত্যাশার তুলনায় কম হলেও দেশের আর্থিক সক্ষমতা বিবেচনায় এটি ইতিবাচক উদ্যোগ। একই সঙ্গে মূল্যস্ফীতি বাড়বে এমন আশঙ্কার বিরুদ্ধেও তারা যুক্তি ও গবেষণালব্ধ তথ্য উপস্থাপন করেছে।
বেতন বৈষম্য ও মেধা হারানোর শঙ্কা
বিএএসএ বলছে, সরকারি ও বেসরকারি খাতের বেতনের ব্যবধান বর্তমানে প্রায় ১৫ থেকে ১৭ গুণ। বেসরকারি প্রতিষ্ঠানের একজন সিইওর আয় যেখানে অত্যন্ত বেশি, সেখানে সরকারের একজন সচিব তুলনামূলকভাবে অনেক কম বেতন পান। এই বিশাল পার্থক্যের কারণে দক্ষ ও মেধাবী জনবল সরকারি চাকরির প্রতি আগ্রহ হারাচ্ছে বলে সংগঠনটির দাবি।
অর্থনীতিতে সম্ভাব্য ইতিবাচক প্রভাব
সংগঠনটির ব্যাখ্যায় উঠে এসেছে ‘ফিসকাল মাল্টিপ্লায়ার’ তত্ত্বের কথা যেখানে বলা হয়, সরকারি কর্মচারীদের বেতন ১ টাকা বাড়লে সামগ্রিক অর্থনীতিতে তার প্রভাব পড়ে প্রায় ৪.৩ টাকা। বেতন বাড়লে ভোগ, সঞ্চয় ও বিনিয়োগ বাড়বে, যা জিডিপি প্রবৃদ্ধিতে সহায়ক হতে পারে। পাশাপাশি নতুন কাঠামো বাস্তবায়িত হলে আরও অনেক কর্মচারী আয়করের আওতায় আসবেন, যা সরকারের রাজস্ব বৃদ্ধিতে ভূমিকা রাখবে।
মূল্যস্ফীতির আশঙ্কা নিয়ে বিশ্লেষণ
বিএএসএ জানিয়েছে, গত এক দশকে সরকারি ব্যয় প্রায় তিনগুণ বাড়লেও সে অনুযায়ী নতুন পে-স্কেল দেওয়া হয়নি। অর্থ বিভাগের গবেষণা অনুযায়ী, আগের বেতন বৃদ্ধির সময় মূল্যস্ফীতির ওপর উল্লেখযোগ্য নেতিবাচক প্রভাব পড়েনি। দেশের মোট জনসংখ্যার মাত্র ১ শতাংশ সরকারি চাকরিজীবী হওয়ায় তাদের বেতন বাড়ালে বাজারে বড় ধরনের চাপ পড়বে না বলেও মনে করে সংগঠনটি।
জীবনযাত্রার ব্যয় ও ক্রয়ক্ষমতার বাস্তবতা
পরিসংখ্যান অনুযায়ী, ২০১৫ সালের ১০০ টাকার ক্রয়ক্ষমতা ২০২৫ সালে নেমে এসেছে ৫১.৮ টাকায়। অর্থাৎ আগের জীবনমান ধরে রাখতে বেতন কমপক্ষে ১.৯৩ গুণ বাড়ানো প্রয়োজন। বর্তমানে ২০তম গ্রেডের কর্মচারীর বেতন মাত্র ১৫ হাজার টাকা, যা গড়ে ৩০ হাজার টাকা আয় করা একজন রিকশাচালক বা দৈনিক শ্রমিকের চেয়েও কম। এই আয়ে চার সদস্যের পরিবার চালানো কঠিন হয়ে পড়েছে বলে উল্লেখ করেছে সংগঠনটি।
দাবি ও প্রত্যাশা
বিএএসএ’র মতে, দক্ষ, সৎ ও জনমুখী প্রশাসন গড়তে ন্যূনতম এই বেতন কাঠামো প্রয়োজন। যদিও প্রস্তাবিত স্কেল বর্তমান বাজারদরের তুলনায় যথেষ্ট নয়, তবুও রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় দ্রুত বাস্তবায়নের আহ্বান জানিয়েছে সংগঠনটি।
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- পোস্টাল ব্যালটে প্রবাসীর ভোট সম্পন্ন: দেখুন ফলাফল
- সতর্কতা: ২৪ ঘণ্টা থেকে ৭ দিনের ভিতর ভয়াবহ ভূমিকম্পের শঙ্কা
- জানা গেল কবে কার্যকর হবে পে-স্কেল: জানুন সুনির্দিষ্ট তারিখ-বেতন বৃদ্ধির হিসাব
- আজ শবে বারাত: নামাজের নিয়ম, দোয়াসহ জানুন সকল ফজিলতপূর্ণ আমল
- স্বর্ণবাজারে ঐতিহাসিক ধস: ভরিতে কমলো ৪০ হাজার টাকা!
- আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে থাকছে বাংলাদেশ
- টি–টোয়েন্টি বিশ্বকাপসহ আজকের খেলার সময়সূচি (৭ ফেব্রুয়ারি)
- টানা তিন দিনের কর্মসূচি আন্দোলনকারীদের: পে-স্কেল বাস্তবায়ন নিয়ে যা জানালেন অর্থ উপদেষ্টা
- নবম পে স্কেল নিয়ে নতুন ঘোষণা সরকারের
- পে-স্কেল বাস্তবায়ন নিয়ে নতুন ঘোষণা সরকারি চাকরিজীবীদের
- আজকের বাজারে স্বর্ণের দাম: (৪ ফেব্রুয়ারি)
- দেশে ফের শক্তিশালী ভূমিকম্প: জানুন উৎপত্তিস্থল-কতো মাত্রার কম্পন?
- স্বর্ণের বাজারে বিরল ইতিহাস: ৫ ঘণ্টার ব্যবধানে কমলো ১২ হাজার
- এলপিজির নতুন দাম: সর্বশেষ যা জানা গেলো
- আজকের বাজারে স্বর্ণের দাম (৩ জানুয়ারি)