
রিপোর্টার

ক্রিকেট বিশ্বের সব নজর এখন শ্রীলঙ্কার রাজধানী কলম্বোর দিকে। আগামীকাল শনিবার থেকে আনুষ্ঠানিকভাবে পর্দা উঠছে টি-টোয়েন্টি বিশ্বকাপের দশম আসরের। টুর্নামেন্ট শুরুর দিনেই ক্রিকেটপ্রেমীদের জন্য দারুণ এক উপহার দিয়েছে শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড। কলম্বোর ঐতিহাসিক এসএসসি গ্রাউন্ডে বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচটি উপভোগ করতে দর্শকদের গুনতে হবে না কোনো টিকিটের মূল্য প্রবেশ একেবারেই ফ্রি।
উদ্বোধনী ম্যাচ ও দিনের সময়সূচি
বিশ্বকাপের প্রথম ম্যাচে মুখোমুখি হবে পাকিস্তান ও নেদারল্যান্ডস। বাংলাদেশ সময় সকাল ১১টা ৩০ মিনিটে শুরু হবে টুর্নামেন্টের এই উদ্বোধনী লড়াই।
উদ্বোধনী দিনেই ক্রিকেট ভক্তদের জন্য অপেক্ষা করছে আরও দুটি উত্তেজনাপূর্ণ ম্যাচ। দিনের দ্বিতীয় ম্যাচে স্কটল্যান্ডের বিপক্ষে মাঠে নামবে ওয়েস্ট ইন্ডিজ। আর দিনের শেষ ম্যাচে স্বাগতিক ভারত মুখোমুখি হবে যুক্তরাষ্ট্রের।
ফ্রি প্রবেশ, তবে মানতে হবে নির্দেশনা
এসএসসি গ্রাউন্ড কর্তৃপক্ষ জানিয়েছে, দর্শকদের প্রবেশের জন্য স্টেডিয়ামের ৫ ও ৭ নম্বর গেট খোলা থাকবে। স্থানীয় সময় সকাল সাড়ে ৯টা থেকে গ্যালারিতে ঢোকার সুযোগ পাবেন ক্রিকেটপ্রেমীরা।
তবে টিকিট ছাড়াই প্রবেশের সুযোগ থাকায় খুব দ্রুত গ্যালারি পূর্ণ হয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে। বিশেষ করে পাকিস্তান বনাম নেদারল্যান্ডস ম্যাচ ঘিরে ব্যাপক জনসমাগম হতে পারে বলে ধারণা করা হচ্ছে। তাই নিজের আসন নিশ্চিত করতে খেলা শুরুর আগেই মাঠে পৌঁছানোর অনুরোধ জানিয়েছে আয়োজক কর্তৃপক্ষ।
ভারত-শ্রীলঙ্কার যৌথ আয়োজন
২০২৬ সালের এই টি-টোয়েন্টি বিশ্বকাপটি যৌথভাবে আয়োজন করছে ভারত ও শ্রীলঙ্কা। ৭ ফেব্রুয়ারি শুরু হওয়া এই বৈশ্বিক ক্রিকেট উৎসব চলবে আগামী ৮ মার্চ পর্যন্ত। উদ্বোধনী ম্যাচটি জনসাধারণের জন্য উন্মুক্ত করে দিয়ে শুরু থেকেই উৎসবমুখর পরিবেশ তৈরি করতে চায় শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড।

ক্রিকেট ও ফুটবলপ্রেমীদের জন্য আজ রয়েছে ব্যস্ত ক্রীড়াসূচি। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে মিরপুর টেস্টের চতুর্থ দিনে মাঠে নামবে বাংলাদেশ। একই দিন ত্রিদেশীয় সিরিজের শিরোপা নির্ধারণী ম্যাচে মুখোমুখি হবে পাকিস্তান ও শ্রীলঙ্কা। এ ছাড়া দক্ষিণ আফ্রিকা-অস্ট্রেলিয়ার কেপটাউন টেস্টের পঞ্চম দিনের খেলাও অনুষ্ঠিত হবে।
৩ দিন আগে

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট সিরিজ শুরুর আগেই বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের কোচিং প্যানেলে পরিবর্তন এনেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। জাতীয় দলের ব্যাটিং কোচের দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয়েছে সাবেক অধিনায়ক মোহাম্মদ আশরাফুলকে। তাঁর জায়গায় নতুন স্থায়ী কোচ নিয়োগ না দেওয়া পর্যন্ত অন্তর্বর্তীকালীন ব্যাটিং কোচ হিসেবে দায়িত্ব পালন করবেন বিসিবির হাই পারফরম্যান্স (এইচপি) ইউনিটের প্রধান কোচ মোহাম্মদ সালাউদ্দিন।
২৫ অক্টোবর ২০২৬

আফগানিস্তান ও জিম্বাবুয়ের মধ্যকার তিন ম্যাচের ওয়ানডে সিরিজের দ্বিতীয় ম্যাচে ব্যাটিংয়ে নেমে ভালো অবস্থানে রয়েছে আফগানিস্তান। সংযুক্ত আরব আমিরাতের আবুধাবিতে সোমবার (১৯ অক্টোবর) অনুষ্ঠিত ম্যাচে ৩৩.৫ ওভার শেষে ২ উইকেট হারিয়ে ১৯৮ রান করেছে দলটি।
১৯ অক্টোবর ২০২৬

পাকিস্তানে অনুষ্ঠিত নারী অনূর্ধ্ব-১৯ টি-টোয়েন্টি ত্রিদেশীয় সিরিজের ফাইনালে আজ মুখোমুখি হচ্ছে বাংলাদেশ ও শ্রীলঙ্কা। শিরোপা নির্ধারণী এই ম্যাচ ঘিরে দুই দলের লড়াই দেখার অপেক্ষায় রয়েছেন ক্রিকেটপ্রেমীরা।
১৬ অক্টোবর ২০২৬

আবুধাবিতে আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টে ব্যাট করছে বাংলাদেশ। শুক্রবার (৯ অক্টোবর) জায়েদ ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন বাংলাদেশের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। সর্বশেষ পাওয়া লাইভ স্কোর অনুযায়ী, প্রথম ইনিংসে ৪৬.৩ ওভার শেষে ২ উইকেট হারিয়ে ২১৮ রান করেছে বাংলাদেশ।
৯ অক্টোবর ২০২৬

পুরুষদের ক্রিকেট বিশ্বকাপ ২০২৭-এর সূচি ঘোষণা করেছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। বৃহস্পতিবার প্রকাশিত সূচি অনুযায়ী, এবারের বিশ্বকাপে অংশ নেবে ১২টি দল। দলগুলোকে দুটি গ্রুপে ভাগ করা হয়েছে, যেখানে প্রতি গ্রুপে থাকছে ছয়টি করে দল।
২ অক্টোবর ২০২৬

গুয়াহাটিতে ভারতের বিপক্ষে সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে ব্যাট হাতে দারুণ শুরু করেছে ওয়েস্ট ইন্ডিজ। ভারত টস জিতে আগে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেওয়ার পর নির্ধারিত ৫০ ওভারের ম্যাচে দ্রুত রান তুলছে ক্যারিবীয় ব্যাটাররা।
৩০ সেপ্টেম্বর ২০২৬

২৩ সেপ্টেম্বর ২০২৬

২৩ সেপ্টেম্বর ২০২৬