সদ্য সংবাদ
হাসান
রিপোর্টার
মসজিদে বিস্ফোরণ: নিহত ৩১ জন, আহত ১৬৯
হাসান: পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে জুমার নামাজ চলাকালে একটি মসজিদে ভয়াবহ বিস্ফোরণে রক্তাক্ত হয়ে উঠেছে পুরো এলাকা। এই মর্মান্তিক ঘটনায় এখন পর্যন্ত অন্তত ৩১ জন নিহত হয়েছেন এবং আহত হয়েছেন আরও ১৬৯ জন।
শুক্রবার দুপুরে রাজধানীর তারলাই এলাকায় অবস্থিত মসজিদটিতে এই বিস্ফোরণ ঘটে।
প্রাথমিক তদন্তে এটিকে আত্মঘাতী বোমা হামলা বলে ধারণা করা হচ্ছে। ঘটনাস্থলের দৃশ্য ছিল বিভীষিকাময়। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ছবি ও ভিডিওতে দেখা যায়, কাঁচের টুকরো ও ধ্বংসস্তূপের মধ্যে রক্তাক্ত মরদেহ ছড়িয়ে-ছিটিয়ে পড়ে আছে। আতঙ্কে মুসল্লিরা দিকবিদিক ছোটাছুটি করছেন।
মসজিদের বাইরের বাগান এলাকাতেও একাধিক আহত ব্যক্তিকে পড়ে থাকতে দেখা যায়, যারা যন্ত্রণায় কাতর হয়ে সাহায্যের জন্য চিৎকার করছিলেন। ইসলামাবাদ পুলিশের মুখপাত্র তাকি জাওয়াদ জানিয়েছেন, বিস্ফোরণের ধরন এখনো আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করা যায়নি। তবে ঘটনাস্থলে পাওয়া বিভিন্ন আলামত পর্যালোচনা করে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, এটি একটি আত্মঘাতী বোমা হামলা হতে পারে।
বিস্ফোরণের পরপরই জেলা প্রশাসন মসজিদ ও আশপাশের পুরো এলাকা ঘিরে ফেলে এবং সব ধরনের যান চলাচল বন্ধ করে দেয়। পুলিশ ও উদ্ধারকারী দল দ্রুত আহতদের উদ্ধার করে রাজধানীর বিভিন্ন হাসপাতালে পাঠায়। আহতের সংখ্যা বেশি হওয়ায় হাসপাতালগুলোতে জরুরি ভিত্তিতে রক্তদানের আহ্বান জানানো হয়েছে।
উল্লেখযোগ্য বিষয় হলো, এমন এক স্পর্শকাতর সময়ে এই হামলার ঘটনা ঘটল, যখন উজবেকিস্তানের প্রেসিডেন্ট শওকত মিরজিওয়েভ দুই দিনের রাষ্ট্রীয় সফরে পাকিস্তানে অবস্থান করছেন। ফলে নিরাপত্তা নিয়ে নতুন করে উদ্বেগ দেখা দিয়েছে।
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- নতুন পে-স্কেল: জানা গেল পূর্ণাঙ্গ কার্যকরের তারিখ
- নবম পে-স্কেল: অপেক্ষার অবসান, বেতন বাড়ছে আড়াই গুণ, দেখুন পূর্ণাঙ্গ তালিকা
- সতর্কতা: ২৪ ঘণ্টা থেকে ৭ দিনের ভিতর ভয়াবহ ভূমিকম্পের শঙ্কা
- পোস্টাল ব্যালটে প্রবাসীর ভোট সম্পন্ন: দেখুন ফলাফল
- জানা গেল কবে কার্যকর হবে পে-স্কেল: জানুন সুনির্দিষ্ট তারিখ-বেতন বৃদ্ধির হিসাব
- ফেব্রুয়ারির শুরুতেই ধাক্কা: দেখুন আজকের স্বর্ণের দাম (১ ফেব্রুয়ারি)
- আজ শবে বারাত: নামাজের নিয়ম, দোয়াসহ জানুন সকল ফজিলতপূর্ণ আমল
- স্বর্ণবাজারে ঐতিহাসিক ধস: ভরিতে কমলো ৪০ হাজার টাকা!
- আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে থাকছে বাংলাদেশ
- নবম পে স্কেল নিয়ে নতুন ঘোষণা সরকারের
- টানা তিন দিনের কর্মসূচি আন্দোলনকারীদের: পে-স্কেল বাস্তবায়ন নিয়ে যা জানালেন অর্থ উপদেষ্টা
- আজকের বাজারে স্বর্ণের দাম: (৪ ফেব্রুয়ারি)
- দেশে ফের শক্তিশালী ভূমিকম্প: জানুন উৎপত্তিস্থল-কতো মাত্রার কম্পন?
- স্বর্ণের বাজারে বিরল ইতিহাস: ৫ ঘণ্টার ব্যবধানে কমলো ১২ হাজার
- এলপিজির নতুন দাম: সর্বশেষ যা জানা গেলো