-3.jpg)
সিনিয়র রিপোর্টার

প্রবাসীদের জন্য মধ্যপ্রাচ্যসহ বিভিন্ন দেশের মুদ্রা বিনিময় হার ও স্বর্ণের সর্বশেষ দর হালনাগাদ করা হয়েছে। বিশেষজ্ঞরা মনে করিয়ে দিয়েছেন বৈদেশিক মুদ্রার রেট যেকোনো সময় পরিবর্তিত হতে পারে। তাই দেশে টাকা পাঠানোর আগে সর্বশেষ বিনিময় মূল্য যাচাই করা জরুরি, যা নির্ধারিত ওয়েবসাইট বা ব্যাংকের মাধ্যমেও জানা যাবে।
আজকের (৬ ফেব্রুয়ারি ২০২৬) মুদ্রাবাজারের চিত্র
সংযুক্ত আরব আমিরাত, সৌদি আরব, কুয়েত, কাতার, ওমান ও বাহরাইনসহ বিভিন্ন দেশের মুদ্রার রেট নির্দিষ্ট সময়ের ভিত্তিতে প্রকাশ করা হয়েছে। আজ মালয়েশিয়ান রিংগিত, অস্ট্রেলিয়ান ডলার ও ভারতীয় রুপির মূল্য বেড়েছে। অন্যদিকে কুয়েতি দিনার, ইউরো, ব্রিটিশ পাউন্ড, ওমানি রিয়ালসহ কয়েকটি মুদ্রার দর কমেছে। ইউএস ডলার, কাতারি রিয়াল, মালদ্বীপ রুপিয়া, জাপানি ইয়েনসহ কিছু মুদ্রার মূল্য অপরিবর্তিত রয়েছে।
আজকের প্রধান বিনিময় হার (৬ ফেব্রুয়ারি বনাম ৫ ফেব্রুয়ারি)
মালয়েশিয়ান রিংগিত: ৩০.৯৩ টাকা (↑ ৪০ পয়সা)
কুয়েতি দিনার: ৩৯৮.৩৭ টাকা (↓ ৭৭ পয়সা)
সৌদি রিয়াল: ৩২.৬১ টাকা (↓ ১ পয়সা)
দুবাই দিরহাম: ৩৩.৩০ টাকা (↓ ১ পয়সা)
ইউএস ডলার: ১২২.৩৪ টাকা (অপরিবর্তিত)
ওমানি রিয়াল: ৩১৭.৮৫ টাকা (↓ ২০ পয়সা)
ইউরো: ১৪৪.২৪ টাকা (↓ ৪০ পয়সা)
ব্রিটিশ পাউন্ড: ১৬৫.৭৫ টাকা (↓ ১১৫ পয়সা)
ভারতীয় রুপি: ১.৩৫ টাকা (↑ ২ পয়সা)
চাইনিজ রেন্মিন্বি: ১৭.৬৩ টাকা (↑ ৩ পয়সা)
(অন্যান্য মুদ্রার রেট নির্দিষ্ট সময় অনুযায়ী অপরিবর্তিত বা সামান্য পরিবর্তিত হয়েছে।)
প্রবাসীদের জন্য গুরুত্বপূর্ণ পরামর্শ
হুন্ডির মাধ্যমে অর্থ পাঠানো সম্পূর্ণ অবৈধ এটি এড়িয়ে চলার আহ্বান জানানো হয়েছে। ব্যাংক বা অনুমোদিত মাধ্যমে টাকা পাঠালে অর্থ নিরাপদ থাকে এবং দেশের রেমিটেন্স প্রবাহও শক্তিশালী হয়। এছাড়া প্রতিদিন রেট পরিবর্তিত হওয়ায় টাকা পাঠানোর আগে অবশ্যই তারিখ ও সময় অনুযায়ী রেট যাচাই করার পরামর্শ দেওয়া হয়েছে।
স্বর্ণের নতুন দরপত্র
মঙ্গলবার বিকেল থেকে কার্যকর নতুন দর অনুযায়ী-
২২ ক্যারেট (প্রতি ভরি): ২,৬২,০৯০ টাকা
২১ ক্যারেট (প্রতি ভরি): ২,৫০,১৯৩ টাকা
১৮ ক্যারেট (প্রতি ভরি): ২,১৪,৪৪৩ টাকা
সনাতন পদ্ধতি (প্রতি ভরি): ১,৭৫,৪৮৫ টাকা
উল্লেখ্য, একই দিনে সকাল ১০টা ৩০ মিনিট থেকে বিকেল ৩টা ৪৪ মিনিট পর্যন্ত ২২ ক্যারেট স্বর্ণ বিক্রি হয়েছে ২,৫১,১৮৪ টাকায়।

২০২৭ সালের সরকারি ছুটির তালিকা অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। নতুন তালিকা অনুযায়ী, আগামী বছর সরকারি চাকরিজীবীরা সাধারণ ছুটি ও নির্বাহী আদেশের ছুটি মিলিয়ে মোট ২৯ দিন ছুটি ভোগ করবেন। এর মধ্যে ১৫ দিন সাধারণ ছুটি এবং ১৪ দিন নির্বাহী আদেশে ছুটি থাকবে।
১১ ঘণ্টা আগে

বেসরকারি কোম্পানির এলপিজির দামের কাছাকাছি আনতে সরকারি তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) দাম দ্বিগুণের বেশি বাড়ানোর উদ্যোগ নেওয়া হয়েছে। বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের (বিইআরসি) পক্ষ থেকে যেকোনো সময় এ বিষয়ে ঘোষণা আসতে পারে। প্রস্তাবিত মূল্য অনুযায়ী, সরকারি কোম্পানির ১২ দশমিক ৫ কেজির একটি সিলিন্ডারের দাম বর্তমান ৭৭৬ টাকা ৯৩ পয়সা থেকে বেড়ে প্রায় ১ হাজার ৯০০ টাকা হতে পারে।
১২ ঘণ্টা আগে

দেশের বাজারে আবারও বেড়েছে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস (এলপিজি) বা রান্নার গ্যাসের দাম। এবার ১২ কেজির একটি সিলিন্ডারের দাম ২২৩ টাকা বাড়িয়ে ২ হাজার ৬০ টাকা নির্ধারণ করেছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। সোমবার (২ নভেম্বর) ঘোষণা করা নতুন দাম আজ রাত ৮টার পর থেকে কার্যকর হবে।
১২ ঘণ্টা আগে

২০২৬ সালের এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ করা হচ্ছে আজ শনিবার (৩১ অক্টোবর) সকাল ১১টায়। ফল প্রকাশের পর পরীক্ষার্থীরা ঘরে বসেই মোবাইল ফোন বা কম্পিউটার থেকে নিজেদের ফলাফল দেখতে পারবেন। একই সঙ্গে অনলাইনে প্রকাশিত বিস্তারিত ফলপত্র বা মার্কশিটও সংগ্রহ করা যাবে।
২ দিন আগে

চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ করা হচ্ছে আজ শনিবার (৩১ অক্টোবর)। সকাল ১১টার দিকে আনুষ্ঠানিকভাবে ফল ঘোষণা করা হবে। ফল প্রকাশের পর পরীক্ষার্থীরা ঘরে বসেই মোবাইল বা কম্পিউটারে অনলাইনে, মোবাইলের এসএমএসের মাধ্যমে কিংবা নিজ নিজ শিক্ষাপ্রতিষ্ঠান থেকে ফল জানতে পারবেন।
২ দিন আগে

দেশের বাজারে আবারও কমেছে স্বর্ণের দাম। এবার ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ৫ হাজার ৪৮২ টাকা কমিয়ে ২ লাখ ১৭ হাজার ৫৯২ টাকা নির্ধারণ করেছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। একই সঙ্গে ২১ ও ১৮ ক্যারেট এবং সনাতন পদ্ধতির স্বর্ণের দামও কমানো হয়েছে। স্বর্ণের পাশাপাশি কমেছে রুপার দামও।
২ দিন আগে

চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশের আগেই সামাজিক যোগাযোগমাধ্যমে পাসের হার নিয়ে একটি ভুয়া তথ্য ছড়িয়ে পড়েছে। ‘এইচএসসি পরীক্ষার পাসের হার ৫৩.২৩ শতাংশ’—এমন দাবি করে ফেসবুকের বিভিন্ন পেজ, গ্রুপ ও ব্যক্তিগত অ্যাকাউন্ট থেকে পোস্ট ও ফটোকার্ড প্রকাশ করা হচ্ছে। তবে ফল প্রকাশের আগে পাসের হার জানার সুযোগ নেই বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।
২ দিন আগে

দীর্ঘ প্রতীক্ষার পর প্রকাশ করা হয়েছে নবম জাতীয় বেতন স্কেল ২০২৬-এর গেজেট। নতুন বেতন কাঠামোয় সরকারি চাকরিজীবীদের সর্বনিম্ন মূল বেতন নির্ধারণ করা হয়েছে ২০ হাজার টাকা এবং সর্বোচ্চ ১ লাখ ৫৬ হাজার টাকা। ২০১৫ সালের বেতন কাঠামোর তুলনায় সর্বনিম্ন গ্রেডে মূল বেতন বেড়েছে ১৪২ শতাংশ এবং সর্বোচ্চ গ্রেডে ১০০ শতাংশ।
২ দিন আগে

অবশেষে প্রকাশ হচ্ছে ২০২৬ সালের উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমান পরীক্ষার ফল। আজ শনিবার (৩১ অক্টোবর) বেলা ১১টায় শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সভাকক্ষে আনুষ্ঠানিকভাবে ফল প্রকাশ করা হবে। ফলাফল কার্যক্রম উদ্বোধন করবেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।
২ দিন আগে