সদ্য সংবাদ
হাসান
রির্পোটার
আজকের বাজারে স্বর্ণের দাম (১ ফেব্রুয়ারি)
হাসান: দেশের স্বর্ণবাজারে আবারও ঊর্ধ্বমুখী প্রবণতা দেখা দিয়েছে। এবার প্রতি ভরিতে ৪ হাজার ৮২ টাকা বাড়ানো হয়েছে স্বর্ণের দাম। নতুন নির্ধারিত মূল্যে ২২ ক্যারেট স্বর্ণের ভরি দাঁড়িয়েছে ২ লাখ ৫৯ হাজার ৬৯৯ টাকা।
বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) শনিবার রাতে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়। বিজ্ঞপ্তিতে বলা হয়, রোববার থেকে সারা দেশে নতুন এই মূল্য কার্যকর হবে।
বাজুস জানায়, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের (পিওর গোল্ড) দাম বৃদ্ধির কারণে স্বর্ণের দামে এই সমন্বয় করা হয়েছে। এর ফলে সব ক্যারেটের সোনার দামই বাড়ানো হয়েছে।
স্বর্ণের নতুন দাম (প্রতি ভরি)
২২ ক্যারেট: ২ লাখ ৫৯ হাজার ৬৯৯ টাকা
২১ ক্যারেট: ২ লাখ ৪৭ হাজার ৯১৮ টাকা
১৮ ক্যারেট: ২ লাখ ১২ হাজার ৫১৮ টাকা
সনাতন পদ্ধতি: ১ লাখ ৭৩ হাজার ৯১০ টাকা
বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, সোনার বিক্রয়মূল্যের সঙ্গে ৫ শতাংশ সরকার নির্ধারিত ভ্যাট এবং বাজুস নির্ধারিত ৬ শতাংশ ন্যূনতম মজুরি যোগ করতে হবে। তবে গয়নার নকশা ও মানভেদে মজুরি ভিন্ন হতে পারে।
অন্যদিকে, স্বর্ণের বিপরীতে রুপার দামে এসেছে পতন। নতুন দামে ২২ ক্যারেট রুপার ভরি ৭ হাজার ২৯০ টাকা, ২১ ক্যারেটের ভরি ৬ হাজার ৯৪০ টাকা এবং ১৮ ক্যারেটের ভরি ৫ হাজার ৯৪৯ টাকা নির্ধারণ করা হয়েছে।
উল্লেখ্য, এর আগে শনিবার সকালেই বাজুস স্বর্ণের দাম কমিয়েছিল। তখন প্রতি ভরিতে ১৫ হাজার ৭৬২ টাকা কমিয়ে ২২ ক্যারেট স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছিল ২ লাখ ৫৫ হাজার ৬১৭ টাকা।
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- শিক্ষকদের জন্য বিশাল সুখবর, নতুন যে প্রজ্ঞাপন জারি করল শিক্ষা মন্ত্রণালয়
- নবম পে-স্কেল: অপেক্ষার অবসান, বেতন বাড়ছে আড়াই গুণ, দেখুন পূর্ণাঙ্গ তালিকা
- লঙ্কাকাণ্ড সোনার বাজারে: জানুন আজকের স্বর্ণের দাম (২৭ জানুয়ারি)
- নতুন পে-স্কেল: জানা গেল পূর্ণাঙ্গ কার্যকরের তারিখ
- বাংলাদেশ ক্রিকেট দলের জন্য বিশাল সুখবর
- ফেব্রুয়ারির শুরুতেই ধাক্কা: দেখুন আজকের স্বর্ণের দাম (১ ফেব্রুয়ারি)
- সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য জরুরি নির্দেশ মন্ত্রিপরিষদের
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৭ জানুয়ারি)
- তিন লাখ ছোঁয়ার আগেই স্বর্ণের বাজারে বড় ধাক্কা, দেখুন আজকের দাম (৩০ জানুয়ারি)
- আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে যাচ্ছে বাংলাদেশ
- বেতন বাড়ল শিক্ষকদের: কার্যকর জুলাই থেকেই
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৮ জানুয়ারি)
- জানা গেল কবে কার্যকর হবে পে-স্কেল: জানুন সুনির্দিষ্ট তারিখ-বেতন বৃদ্ধির হিসাব
- নতুন জাতীয় পে-স্কেল: শিক্ষক-নিম্ন ধাপের কর্মচারীদের বেতন বৃদ্ধির বড় সুখবর
- নতুন আশার আলো সরকারি চাকরিজীবীদের জন্য, চিন্তায় সাধারণ মানুষ