ঢাকা, রবিবার, ১ ফেব্রুয়ারি ২০২৬, ১৯ মাঘ ১৪৩২

হাসান

রির্পোটার

টি-২০ বিশ্বকাপ নিয়ে এল নতুন ঘোষণা

জাতীয় ডেস্ক . ২৪ নিউজ
২০২৬ ফেব্রুয়ারি ০১ ২২:৪৫:২১
টি-২০ বিশ্বকাপ নিয়ে এল নতুন ঘোষণা

হাসান: নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ বাছাইপর্বে একক আধিপত্য দেখিয়ে অপরাজিত চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। অধিনায়ক নিগার সুলতানা জ্যোতির নেতৃত্বে টানা সাত ম্যাচে জয় তুলে নিয়ে আত্মবিশ্বাসের চূড়ায় পৌঁছেছে টাইগ্রেসরা। এই দাপুটে সাফল্যের মধ্য দিয়েই নিশ্চিত হয়েছে ইংল্যান্ডে অনুষ্ঠিতব্য মূল বিশ্বকাপের টিকিট।

নেপালে অনুষ্ঠিত বাছাইপর্বে প্রতিটি ম্যাচেই প্রতিপক্ষকে চাপে রেখে খেলেছে বাংলাদেশের মেয়েরা। বড় ব্যবধানের জয় থেকে শুরু করে চাপের ম্যাচে ঠাণ্ডা মাথার পারফরম্যান্স সব মিলিয়ে ছিল পূর্ণাঙ্গ আধিপত্যের প্রদর্শনী।

পরিসংখ্যানেই স্পষ্ট টাইগ্রেসদের দাপট। স্কটল্যান্ডের বিপক্ষে ৯০ রানের বিশাল জয় দিয়ে শুরু, এরপর নামিবিয়াকে ৮০ রানে হারানো। থাইল্যান্ডের বিপক্ষে ৩৯ রানের জয়, পাপুয়া নিউগিনিকে ৩০ রানে এবং যুক্তরাষ্ট্রকে ২১ রানে পরাজিত করে বাংলাদেশ। আয়ারল্যান্ডের বিপক্ষে লড়াকু ম্যাচে আসে ৯ রানের জয়। আর ফাইনালে নেদারল্যান্ডসকে ৭ উইকেটে হারিয়ে শিরোপা নিশ্চিত করে জ্যোতির দল।

বিশ্বকাপে জায়গা নিশ্চিত হওয়ার পর অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি স্পষ্ট ভাষায় জানিয়ে দিয়েছেন দলের মানসিকতা। তিনি বলেন, “আমরা শুধু খেলতে ইংল্যান্ডে যাচ্ছি না। আমাদের লক্ষ্য ম্যাচ জেতা এবং দেশের জন্য একটি শক্ত বার্তা দেওয়া।”

জ্যোতি জানান, নেপালে পা রাখার আগেই দলের লক্ষ্য ছিল অপরাজিত চ্যাম্পিয়ন হওয়া। ব্যাটারদের ধারাবাহিক পারফরম্যান্স ও বোলারদের সম্মিলিত প্রচেষ্টায় দল এখন অনেক বেশি পরিণত ও আত্মবিশ্বাসী ক্রিকেট খেলছে বলে মনে করেন তিনি।

তবে এখানেই থামতে চায় না টাইগ্রেসরা। ইংল্যান্ডের ভিন্ন কন্ডিশনে বিশ্বকাপের মূল লড়াইয়ের আগে আরও শক্ত প্রস্তুতির ওপর জোর দিয়েছেন অধিনায়ক। আন্তর্জাতিক সিরিজ কিংবা প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ফ্র্যাঞ্চাইজি লিগ যেকোনো উচ্চমানের ম্যাচ খেলেই নিজেদের আরও শাণিত করতে চায় বাংলাদেশ নারী দল।

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ