
রির্পোটার

যুক্তরাষ্ট্রে কাজ করার স্বপ্ন দেখা প্রবাসীদের জন্য এলো বড় সুখবর। দেশটির সরকার চলতি অর্থবছরে অতিরিক্ত প্রায় ৬৫ হাজার এইচ-২বি (H-2B) ভিসা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। শুক্রবার (৩০ জানুয়ারি) প্রকাশিত ফেডারেল রেজিস্টার নোটিশে এ সিদ্ধান্তের বিষয়টি আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করা হয়েছে।
এই পদক্ষেপের মাধ্যমে যুক্তরাষ্ট্রে বৈধ পথে অস্থায়ী কাজের সুযোগ উল্লেখযোগ্যভাবে বাড়তে যাচ্ছে।
কেন বাড়ানো হলো ভিসা?
মার্কিন শ্রমবাজারে বর্তমানে তীব্র কর্মী সংকট দেখা দিয়েছে। বিশেষ করে-
নির্মাণ খাত,
হোটেল ও রেস্তোরাঁ,
ল্যান্ডস্কেপিং।
সি-ফুড প্রক্রিয়াজাতকরণ শিল্প
এই খাতগুলোতে পর্যাপ্ত কর্মী না পাওয়ায় নিয়োগকর্তারা বড় ধরনের আর্থিক ক্ষতির মুখে পড়ছেন। ব্যবসা সচল রাখা এবং অর্থনৈতিক চাপ সামাল দিতেই মূলত সরকার এই অতিরিক্ত ভিসার অনুমোদন দিয়েছে।
ভিসার সংখ্যা প্রায় দ্বিগুণ
প্রতিবছর সাধারণত এইচ-২বি ক্যাটাগরিতে ৬৬ হাজার মৌসুমি ভিসা দেওয়া হয়। এবার এর সঙ্গে অতিরিক্ত ৬৫ হাজার ভিসা যুক্ত হওয়ায় মোট সংখ্যা প্রায় দ্বিগুণ হতে যাচ্ছে।
মৌসুমি ব্যবসার মালিকরা দীর্ঘদিন ধরেই এই ভিসা কোটা বাড়ানোর দাবি জানিয়ে আসছিলেন, এবার তা বাস্তব রূপ পেল।
প্রেক্ষাপট ও বিতর্ক
২০২৫ সালে ডোনাল্ড ট্রাম্প পুনরায় প্রেসিডেন্টের দায়িত্ব নেওয়ার পর অবৈধ অভিবাসনের বিরুদ্ধে কঠোর অবস্থান নিলেও, বাস্তব শ্রমঘাটতির কারণে বৈধ অভিবাসনের পথ কিছুটা শিথিল করা হয়েছে।
উল্লেখযোগ্য যে, সাবেক প্রেসিডেন্ট জো বাইডেনের আমলেও এইচ-২বি ভিসার সংখ্যা বাড়ানো হয়েছিল। তবে অভিবাসনবিরোধী কয়েকটি গোষ্ঠী এই সিদ্ধান্তের সমালোচনা করে বলছে এর ফলে স্থানীয় মার্কিন শ্রমিকদের মজুরি কমে যাওয়ার ঝুঁকি তৈরি হতে পারে।
সামনে কী হতে যাচ্ছে?
ফেডারেল রেজিস্টারের তথ্য অনুযায়ী, অতিরিক্ত এইচ-২বি ভিসা কার্যকর করতে প্রয়োজনীয় অস্থায়ী বিধিমালা আগামী মঙ্গলবার আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হবে। এরপর থেকেই আবেদন ও বাস্তবায়ন প্রক্রিয়া দ্রুত এগোবে বলে ধারণা করা হচ্ছে।

২০২৭ সালের সরকারি ছুটির তালিকা অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। নতুন তালিকা অনুযায়ী, আগামী বছর সরকারি চাকরিজীবীরা সাধারণ ছুটি ও নির্বাহী আদেশের ছুটি মিলিয়ে মোট ২৯ দিন ছুটি ভোগ করবেন। এর মধ্যে ১৫ দিন সাধারণ ছুটি এবং ১৪ দিন নির্বাহী আদেশে ছুটি থাকবে।
৮ ঘণ্টা আগে

বেসরকারি কোম্পানির এলপিজির দামের কাছাকাছি আনতে সরকারি তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) দাম দ্বিগুণের বেশি বাড়ানোর উদ্যোগ নেওয়া হয়েছে। বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের (বিইআরসি) পক্ষ থেকে যেকোনো সময় এ বিষয়ে ঘোষণা আসতে পারে। প্রস্তাবিত মূল্য অনুযায়ী, সরকারি কোম্পানির ১২ দশমিক ৫ কেজির একটি সিলিন্ডারের দাম বর্তমান ৭৭৬ টাকা ৯৩ পয়সা থেকে বেড়ে প্রায় ১ হাজার ৯০০ টাকা হতে পারে।
৯ ঘণ্টা আগে

দেশের বাজারে আবারও বেড়েছে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস (এলপিজি) বা রান্নার গ্যাসের দাম। এবার ১২ কেজির একটি সিলিন্ডারের দাম ২২৩ টাকা বাড়িয়ে ২ হাজার ৬০ টাকা নির্ধারণ করেছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। সোমবার (২ নভেম্বর) ঘোষণা করা নতুন দাম আজ রাত ৮টার পর থেকে কার্যকর হবে।
১০ ঘণ্টা আগে

২০২৬ সালের এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ করা হচ্ছে আজ শনিবার (৩১ অক্টোবর) সকাল ১১টায়। ফল প্রকাশের পর পরীক্ষার্থীরা ঘরে বসেই মোবাইল ফোন বা কম্পিউটার থেকে নিজেদের ফলাফল দেখতে পারবেন। একই সঙ্গে অনলাইনে প্রকাশিত বিস্তারিত ফলপত্র বা মার্কশিটও সংগ্রহ করা যাবে।
২ দিন আগে

চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ করা হচ্ছে আজ শনিবার (৩১ অক্টোবর)। সকাল ১১টার দিকে আনুষ্ঠানিকভাবে ফল ঘোষণা করা হবে। ফল প্রকাশের পর পরীক্ষার্থীরা ঘরে বসেই মোবাইল বা কম্পিউটারে অনলাইনে, মোবাইলের এসএমএসের মাধ্যমে কিংবা নিজ নিজ শিক্ষাপ্রতিষ্ঠান থেকে ফল জানতে পারবেন।
২ দিন আগে

দেশের বাজারে আবারও কমেছে স্বর্ণের দাম। এবার ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ৫ হাজার ৪৮২ টাকা কমিয়ে ২ লাখ ১৭ হাজার ৫৯২ টাকা নির্ধারণ করেছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। একই সঙ্গে ২১ ও ১৮ ক্যারেট এবং সনাতন পদ্ধতির স্বর্ণের দামও কমানো হয়েছে। স্বর্ণের পাশাপাশি কমেছে রুপার দামও।
২ দিন আগে

চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশের আগেই সামাজিক যোগাযোগমাধ্যমে পাসের হার নিয়ে একটি ভুয়া তথ্য ছড়িয়ে পড়েছে। ‘এইচএসসি পরীক্ষার পাসের হার ৫৩.২৩ শতাংশ’—এমন দাবি করে ফেসবুকের বিভিন্ন পেজ, গ্রুপ ও ব্যক্তিগত অ্যাকাউন্ট থেকে পোস্ট ও ফটোকার্ড প্রকাশ করা হচ্ছে। তবে ফল প্রকাশের আগে পাসের হার জানার সুযোগ নেই বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।
২ দিন আগে

দীর্ঘ প্রতীক্ষার পর প্রকাশ করা হয়েছে নবম জাতীয় বেতন স্কেল ২০২৬-এর গেজেট। নতুন বেতন কাঠামোয় সরকারি চাকরিজীবীদের সর্বনিম্ন মূল বেতন নির্ধারণ করা হয়েছে ২০ হাজার টাকা এবং সর্বোচ্চ ১ লাখ ৫৬ হাজার টাকা। ২০১৫ সালের বেতন কাঠামোর তুলনায় সর্বনিম্ন গ্রেডে মূল বেতন বেড়েছে ১৪২ শতাংশ এবং সর্বোচ্চ গ্রেডে ১০০ শতাংশ।
২ দিন আগে

অবশেষে প্রকাশ হচ্ছে ২০২৬ সালের উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমান পরীক্ষার ফল। আজ শনিবার (৩১ অক্টোবর) বেলা ১১টায় শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সভাকক্ষে আনুষ্ঠানিকভাবে ফল প্রকাশ করা হবে। ফলাফল কার্যক্রম উদ্বোধন করবেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।
২ দিন আগে