
রিপোর্টার

সিলেট পর্বের পর্দা নামতেই বিপিএল ২০২৬-এর নাটক জমে উঠেছে আরও বেশি। এখন চোখ ঢাকার দিকে। বৃহস্পতিবার থেকে মিরপুরের শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে শুরু হচ্ছে ঢাকা পর্ব। এখানেই অনুষ্ঠিত হবে লিগ পর্বের বাকি শেষ ছয়টি ম্যাচ মোট ৩০ ম্যাচের এই পর্বেই নির্ধারিত হবে প্লে-অফের শেষ দল ও কে খেলবে কোয়ালিফায়ার, কে নামবে এলিমিনেটরে।
শেষ চারের তিন দল চূড়ান্ত
সিলেট পর্ব শেষ হতেই নিশ্চিত হয়ে গেছে প্লে-অফের তিন দল। ঢাকা ক্যাপিটালসকে হারিয়ে রাজশাহী ওয়ারিয়র্স শেষ চারে জায়গা করে নেয় চট্টগ্রাম রয়্যালস ও সিলেট টাইটানসের সঙ্গে।৮ ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে আপাতত টেবিলের শীর্ষে রাজশাহী। চট্টগ্রাম ও সিলেটের পয়েন্ট সমান (১০), তবে নেট রান রেটে এগিয়ে চট্টগ্রাম।
বর্তমান পয়েন্ট তালিকা
| দল | ম্যাচ | জয় | হার | পয়েন্ট | নেট রান রেট |
|---|---|---|---|---|---|
| রাজশাহী | ৮ | ৬ | ২ | ১২ | 0.637 |
| চট্টগ্রাম | ৭ | ৫ | ২ | ১০ | 0.888 |
| সিলেট | ৯ | ৫ | ৪ | ১০ | 0.849 |
| রংপুর | ৮ | ৪ | ৪ | ৮ | 0.176 |
| ঢাকা | ৮ | ২ | ৬ | ৪ | -0.636 |
| নোয়াখালী | ৮ | ২ | ৬ | ৪ | -1.101 |
ঢাকা পর্বে নির্ধারিত হবে কে হবে চতুর্থ প্লে-অফ দল এবং কোন দুই দল মুখোমুখি হবে কোয়ালিফায়ার ও এলিমিনেটরে।
ব্যাট হাতে নাজমুলের রাজত্ব
প্লে-অফ নিশ্চিত করা রাজশাহী ওয়ারিয়র্সের অধিনায়ক নাজমুল হোসেন এখন পর্যন্ত আসরের সর্বোচ্চ রান সংগ্রাহক। ৮ ইনিংসে করেছেন ২৯২ রান। একটি সেঞ্চুরি ও একটি ফিফটিতে তার স্ট্রাইক রেট ১৪২.৪৩।
শীর্ষ পাঁচ ব্যাটসম্যানের তালিকায় জায়গা করে নিয়েছেন তিনজন বাংলাদেশি ও দুইজন বিদেশি ব্যাটার।
শীর্ষ পাঁচ ব্যাটসম্যান
| র্যাংক | ব্যাটসম্যান | দল | ইনিংস | সর্বোচ্চ | স্ট্রাইক রেট | ১০০/৫০ |
|---|---|---|---|---|---|---|
| ১ | নাজমুল হোসেন | রাজশাহী | ৮ | ১০১* | ১৪২.৪৩ | ১/১ |
| ২ | পারভেজ হোসেন | সিলেট | ৯ | ৬৫* | ১৩০.৩১ | ০/৩ |
| ৩ | অ্যাডাম রসিংটন | চট্টগ্রাম | ৬ | ৭৩* | ১৩৯.৪৫ | ০/৩ |
| ৪ | তাওহিদ হৃদয় | রংপুর | ৮ | ৯৫* | ১২৭.৯৯ | ০/২ |
| ৫ | ডেভিড মালান | রংপুর | ৬ | ৬৩* | ১০৫.৭২ | ০/২ |
বোলিংয়ে বাংলাদেশের দাপট
বোলিং চার্টে পুরোপুরি আধিপত্য বাংলাদেশের। শীর্ষ পাঁচ বোলারই স্থানীয়। নোয়াখালী এক্সপ্রেসের হাসান মাহমুদ ১৪ উইকেট নিয়ে আছেন সবার ওপরে। ২৮.২ ওভারে মাত্র ৬.০৭ ইকোনমিতে রান দিয়ে তার ধারাবাহিকতা আলাদা করে নজর কাড়ছে।
শীর্ষ পাঁচ বোলার
| উইকেট | বোলার | দল | ওভার | সেরা | ইকোনমি | ৪/৫ |
|---|---|---|---|---|---|---|
| ১৪ | হাসান মাহমুদ | নোয়াখালী | ২৮.২ | ৪/২৬ | ৬.০৭ | ১/- |
| ১৩ | শরীফুল ইসলাম | চট্টগ্রাম | ২৫.০ | ৩/১৮ | ৬.১২ | -/- |
| ১৩ | মোস্তাফিজুর রহমান | রংপুর | ৩০.০ | ৩/১৮ | ৭.০৬ | -/- |
| ১৩ | রিপন মন্ডল | রাজশাহী | ২৪.০ | ৪/৩০ | ৮.৪৫ | ১/- |
| ১২ | নাসুম আহমেদ | সিলেট | ৩৪.০ | ৫/৭ | ৬.২৬ | -/১ |

ক্রিকেট ও ফুটবলপ্রেমীদের জন্য আজ রয়েছে ব্যস্ত ক্রীড়াসূচি। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে মিরপুর টেস্টের চতুর্থ দিনে মাঠে নামবে বাংলাদেশ। একই দিন ত্রিদেশীয় সিরিজের শিরোপা নির্ধারণী ম্যাচে মুখোমুখি হবে পাকিস্তান ও শ্রীলঙ্কা। এ ছাড়া দক্ষিণ আফ্রিকা-অস্ট্রেলিয়ার কেপটাউন টেস্টের পঞ্চম দিনের খেলাও অনুষ্ঠিত হবে।
৩ দিন আগে

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট সিরিজ শুরুর আগেই বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের কোচিং প্যানেলে পরিবর্তন এনেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। জাতীয় দলের ব্যাটিং কোচের দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয়েছে সাবেক অধিনায়ক মোহাম্মদ আশরাফুলকে। তাঁর জায়গায় নতুন স্থায়ী কোচ নিয়োগ না দেওয়া পর্যন্ত অন্তর্বর্তীকালীন ব্যাটিং কোচ হিসেবে দায়িত্ব পালন করবেন বিসিবির হাই পারফরম্যান্স (এইচপি) ইউনিটের প্রধান কোচ মোহাম্মদ সালাউদ্দিন।
২৫ অক্টোবর ২০২৬

আফগানিস্তান ও জিম্বাবুয়ের মধ্যকার তিন ম্যাচের ওয়ানডে সিরিজের দ্বিতীয় ম্যাচে ব্যাটিংয়ে নেমে ভালো অবস্থানে রয়েছে আফগানিস্তান। সংযুক্ত আরব আমিরাতের আবুধাবিতে সোমবার (১৯ অক্টোবর) অনুষ্ঠিত ম্যাচে ৩৩.৫ ওভার শেষে ২ উইকেট হারিয়ে ১৯৮ রান করেছে দলটি।
১৯ অক্টোবর ২০২৬

পাকিস্তানে অনুষ্ঠিত নারী অনূর্ধ্ব-১৯ টি-টোয়েন্টি ত্রিদেশীয় সিরিজের ফাইনালে আজ মুখোমুখি হচ্ছে বাংলাদেশ ও শ্রীলঙ্কা। শিরোপা নির্ধারণী এই ম্যাচ ঘিরে দুই দলের লড়াই দেখার অপেক্ষায় রয়েছেন ক্রিকেটপ্রেমীরা।
১৬ অক্টোবর ২০২৬

আবুধাবিতে আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টে ব্যাট করছে বাংলাদেশ। শুক্রবার (৯ অক্টোবর) জায়েদ ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন বাংলাদেশের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। সর্বশেষ পাওয়া লাইভ স্কোর অনুযায়ী, প্রথম ইনিংসে ৪৬.৩ ওভার শেষে ২ উইকেট হারিয়ে ২১৮ রান করেছে বাংলাদেশ।
৯ অক্টোবর ২০২৬

পুরুষদের ক্রিকেট বিশ্বকাপ ২০২৭-এর সূচি ঘোষণা করেছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। বৃহস্পতিবার প্রকাশিত সূচি অনুযায়ী, এবারের বিশ্বকাপে অংশ নেবে ১২টি দল। দলগুলোকে দুটি গ্রুপে ভাগ করা হয়েছে, যেখানে প্রতি গ্রুপে থাকছে ছয়টি করে দল।
২ অক্টোবর ২০২৬

গুয়াহাটিতে ভারতের বিপক্ষে সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে ব্যাট হাতে দারুণ শুরু করেছে ওয়েস্ট ইন্ডিজ। ভারত টস জিতে আগে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেওয়ার পর নির্ধারিত ৫০ ওভারের ম্যাচে দ্রুত রান তুলছে ক্যারিবীয় ব্যাটাররা।
৩০ সেপ্টেম্বর ২০২৬

২৩ সেপ্টেম্বর ২০২৬

২৩ সেপ্টেম্বর ২০২৬