
রিপোর্টার

দেশের সরকারি ব্রডব্যান্ড ইন্টারনেটে শুরু হলো এক নতুন অধ্যায়। বাংলাদেশ টেলিকমিউনিকেশনস কম্পানি লিমিটেড (বিটিসিএল) তাদের গ্রাহকদের জন্য কোনো অতিরিক্ত টাকা না বাড়িয়ে ইন্টারনেটের গতি সর্বোচ্চ তিন গুণ পর্যন্ত বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে। ডিজিটাল সেবাকে আরও গতিশীল ও নাগালের মধ্যে আনতেই এই যুগান্তকারী পদক্ষেপ নেওয়া হয়েছে।
রোববার (১২ জানুয়ারি) ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের এক আনুষ্ঠানিক বিজ্ঞপ্তিতে এই নতুন প্যাকেজ ও গতির তথ্য প্রকাশ করা হয়।
একই বিল, মিলবে অনেক বেশি গতি
বিটিসিএলের পক্ষ থেকে জানানো হয়েছে, গ্রাহকদের ওপর নতুন কোনো আর্থিক বোঝা চাপানো হচ্ছে না। বরং একই মাসিক বিলেই তারা এখন পাবেন অনেক বেশি স্পিড। ‘স্মার্ট বাংলাদেশ’ গড়ার লক্ষ্যে ব্রডব্যান্ড নেটওয়ার্ককে শক্তিশালী করতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর ফলে অনলাইন ক্লাস, ভিডিও স্ট্রিমিং, অফিসের কাজ, ফ্রিল্যান্সিং ও গেমিং সবকিছুই হবে আরও নিরবচ্ছিন্ন ও ঝামেলামুক্ত।
বিটিসিএলের নতুন গতি ও প্যাকেজ এক নজরে
সাশ্রয়ী প্যাকেজ
আগে ৩৯৯ টাকায় ৫ এমবিপিএস ‘সুলভ-৫’
এখন- ২০ এমবিপিএস ‘সাশ্রয়ী-২০’
শিক্ষার্থী ও সাধারণ গ্রাহক
৫০০ টাকার ১২ এমবিপিএস প্যাকেজ- ২৫ এমবিপিএস
শিক্ষার্থীদের ‘ক্যাম্পাস-১৫’ (৫০০ টাকা)- ৫০ এমবিপিএস
মাঝারি গতির প্যাকেজ
৮০০ টাকা- ৫০ এমবিপিএস
১০৫০ টাকা- ১০০ এমবিপিএস
১১৫০ টাকা- ১২০ এমবিপিএস
উচ্চগতির ও পেশাদার প্যাকেজ
১৩০০ টাকা- ১৩০ এমবিপিএস
১৫০০ টাকা- ১৫০ এমবিপিএস
১৭০০ টাকা- ১৭০ এমবিপিএস
ডিজিটাল বাংলাদেশের পথে আরেক ধাপ
বিটিসিএল মনে করছে, এই উচ্চগতির ব্রডব্যান্ড শুধু বিনোদনের সুযোগই বাড়াবে না, বরং শিক্ষা, গবেষণা, ব্যবসা ও সরকারি সেবায়ও বড় ধরনের গতি আনবে। বিশেষ করে গ্রাম ও শহরতলির মানুষ নির্ভরযোগ্য ও দ্রুত ইন্টারনেট পেয়ে ডিজিটাল সুবিধার সঙ্গে আরও বেশি যুক্ত হতে পারবেন।
একই দামে তিন গুণ গতি এই উদ্যোগ সরকারি টেলিকম খাতকে দেশের ডিজিটাল রূপান্তরের কেন্দ্রবিন্দুতে নিয়ে যাবে বলেই মনে করছেন সংশ্লিষ্টরা।

২০২৭ সালের সরকারি ছুটির তালিকা অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। নতুন তালিকা অনুযায়ী, আগামী বছর সরকারি চাকরিজীবীরা সাধারণ ছুটি ও নির্বাহী আদেশের ছুটি মিলিয়ে মোট ২৯ দিন ছুটি ভোগ করবেন। এর মধ্যে ১৫ দিন সাধারণ ছুটি এবং ১৪ দিন নির্বাহী আদেশে ছুটি থাকবে।
১০ ঘণ্টা আগে

বেসরকারি কোম্পানির এলপিজির দামের কাছাকাছি আনতে সরকারি তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) দাম দ্বিগুণের বেশি বাড়ানোর উদ্যোগ নেওয়া হয়েছে। বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের (বিইআরসি) পক্ষ থেকে যেকোনো সময় এ বিষয়ে ঘোষণা আসতে পারে। প্রস্তাবিত মূল্য অনুযায়ী, সরকারি কোম্পানির ১২ দশমিক ৫ কেজির একটি সিলিন্ডারের দাম বর্তমান ৭৭৬ টাকা ৯৩ পয়সা থেকে বেড়ে প্রায় ১ হাজার ৯০০ টাকা হতে পারে।
১১ ঘণ্টা আগে

দেশের বাজারে আবারও বেড়েছে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস (এলপিজি) বা রান্নার গ্যাসের দাম। এবার ১২ কেজির একটি সিলিন্ডারের দাম ২২৩ টাকা বাড়িয়ে ২ হাজার ৬০ টাকা নির্ধারণ করেছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। সোমবার (২ নভেম্বর) ঘোষণা করা নতুন দাম আজ রাত ৮টার পর থেকে কার্যকর হবে।
১২ ঘণ্টা আগে

২০২৬ সালের এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ করা হচ্ছে আজ শনিবার (৩১ অক্টোবর) সকাল ১১টায়। ফল প্রকাশের পর পরীক্ষার্থীরা ঘরে বসেই মোবাইল ফোন বা কম্পিউটার থেকে নিজেদের ফলাফল দেখতে পারবেন। একই সঙ্গে অনলাইনে প্রকাশিত বিস্তারিত ফলপত্র বা মার্কশিটও সংগ্রহ করা যাবে।
২ দিন আগে

চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ করা হচ্ছে আজ শনিবার (৩১ অক্টোবর)। সকাল ১১টার দিকে আনুষ্ঠানিকভাবে ফল ঘোষণা করা হবে। ফল প্রকাশের পর পরীক্ষার্থীরা ঘরে বসেই মোবাইল বা কম্পিউটারে অনলাইনে, মোবাইলের এসএমএসের মাধ্যমে কিংবা নিজ নিজ শিক্ষাপ্রতিষ্ঠান থেকে ফল জানতে পারবেন।
২ দিন আগে

দেশের বাজারে আবারও কমেছে স্বর্ণের দাম। এবার ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ৫ হাজার ৪৮২ টাকা কমিয়ে ২ লাখ ১৭ হাজার ৫৯২ টাকা নির্ধারণ করেছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। একই সঙ্গে ২১ ও ১৮ ক্যারেট এবং সনাতন পদ্ধতির স্বর্ণের দামও কমানো হয়েছে। স্বর্ণের পাশাপাশি কমেছে রুপার দামও।
২ দিন আগে

চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশের আগেই সামাজিক যোগাযোগমাধ্যমে পাসের হার নিয়ে একটি ভুয়া তথ্য ছড়িয়ে পড়েছে। ‘এইচএসসি পরীক্ষার পাসের হার ৫৩.২৩ শতাংশ’—এমন দাবি করে ফেসবুকের বিভিন্ন পেজ, গ্রুপ ও ব্যক্তিগত অ্যাকাউন্ট থেকে পোস্ট ও ফটোকার্ড প্রকাশ করা হচ্ছে। তবে ফল প্রকাশের আগে পাসের হার জানার সুযোগ নেই বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।
২ দিন আগে

দীর্ঘ প্রতীক্ষার পর প্রকাশ করা হয়েছে নবম জাতীয় বেতন স্কেল ২০২৬-এর গেজেট। নতুন বেতন কাঠামোয় সরকারি চাকরিজীবীদের সর্বনিম্ন মূল বেতন নির্ধারণ করা হয়েছে ২০ হাজার টাকা এবং সর্বোচ্চ ১ লাখ ৫৬ হাজার টাকা। ২০১৫ সালের বেতন কাঠামোর তুলনায় সর্বনিম্ন গ্রেডে মূল বেতন বেড়েছে ১৪২ শতাংশ এবং সর্বোচ্চ গ্রেডে ১০০ শতাংশ।
২ দিন আগে

অবশেষে প্রকাশ হচ্ছে ২০২৬ সালের উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমান পরীক্ষার ফল। আজ শনিবার (৩১ অক্টোবর) বেলা ১১টায় শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সভাকক্ষে আনুষ্ঠানিকভাবে ফল প্রকাশ করা হবে। ফলাফল কার্যক্রম উদ্বোধন করবেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।
২ দিন আগে