
রিপোর্টার

দীর্ঘদিনের অপেক্ষার পর গতকাল (৯ জানুয়ারি) সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগের লিখিত পরীক্ষা সম্পন্ন হয়েছে। অনুষ্ঠিত এই পরীক্ষায় অংশ নিয়েছেন ১০ লাখেরও বেশি চাকরিপ্রার্থী। বিপুলসংখ্যক পদ ও পরীক্ষার্থীর অনুপাতে এটি বিবেচিত হচ্ছে দেশের ইতিহাসে বৃহৎ সরকারি চাকরির পরীক্ষা হিসেবে। এখন পরীক্ষার্থীদের একমাত্র অপেক্ষা ফল প্রকাশ।
নির্ভরযোগ্য সূত্র জানিয়েছে, সাধারণত লিখিত পরীক্ষা শেষ হওয়ার ১৫ দিনের মধ্যেই প্রিলিমিনারি পরীক্ষার ফল প্রকাশ করা হয়। সে হিসাবে চলতি জানুয়ারি মাসের মধ্যেই ফল প্রকাশের সম্ভাবনা রয়েছে বলে ধারণা করা হচ্ছে।
এ বিষয়ে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের একজন কর্মকর্তা সংবাদমাধ্যমকে বলেন, ফল প্রকাশ সংক্রান্ত একটি সভা ইতোমধ্যে অধিদপ্তরে অনুষ্ঠিত হচ্ছে। তিনি জানান, সাধারণ নিয়ম অনুযায়ী পরীক্ষার ফল ১৫ দিনের মধ্যেই প্রকাশ করা হয়। শনিবার বিকেল ৩টা থেকে উত্তরপত্র গ্রহণ শুরু হবে। তবে উত্তরপত্র মূল্যায়নের কাজ বুয়েট সংশ্লিষ্ট হওয়ায় এবং একই দিনে তাদের ভর্তি পরীক্ষা চলায় কিছুটা সময় লাগতে পারে বলেও উল্লেখ করেন তিনি। তবুও নির্ধারিত সময়ের মধ্যেই ফল প্রকাশের লক্ষ্যে কাজ চলছে বলে জানান তিনি।
এর আগে ২০২৪ সালে তিন ধাপে অনুষ্ঠিত সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষাতেও পরীক্ষা শেষ হওয়ার প্রায় দুই সপ্তাহের মধ্যে প্রিলিমিনারি ফল প্রকাশ করা হয়েছিল। সেই অভিজ্ঞতার আলোকে সংশ্লিষ্টরা এবারও নির্ধারিত সময়সীমার মধ্যেই ফল প্রকাশ হতে পারে বলে আশাবাদী।

দেশের স্বর্ণের বাজারে ফের বড় পরিবর্তন। একদিনের ব্যবধানেই ভরিতে ৪ হাজার ৩৭৪ টাকা বাড়ানো হয়েছে স্বর্ণের দাম। ফলে ভ্যাটসহ ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণ কিনতে এখন গুনতে হবে ২ লাখ ৩৪ হাজার ৩৮ টাকা।
১৩ ঘণ্টা আগে

রাজধানী ঢাকায় আজ দুপুরের মধ্যেই বৃষ্টি হতে পারে। একই সঙ্গে সন্ধ্যার মধ্যে দেশের বিভিন্ন অঞ্চলে বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।
১৪ ঘণ্টা আগে

বেসরকারি এমপিওভুক্ত মাদরাসার শিক্ষক-কর্মচারীদের জুলাই মাসের বেতন, বাড়িভাড়া ও ইনক্রিমেন্ট নিয়ে দীর্ঘ অপেক্ষার অবসান হতে পারে আগামী সপ্তাহেই। এসব বিষয়ে প্রয়োজনীয় কার্যক্রম বর্তমানে মাদরাসা শিক্ষা অধিদপ্তরে চলমান রয়েছে।
১৪ ঘণ্টা আগে

আগস্ট মাসজুড়ে বৃষ্টি ও বজ্রঝড়ের পাশাপাশি বঙ্গোপসাগরে মৌসুমি নিম্নচাপ সৃষ্টি হতে পারে। চলতি মাসে অন্তত ৫ থেকে ৬ দিন বজ্রঝড় হওয়ার সম্ভাবনাও রয়েছে।
১৬ ঘণ্টা আগে

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগের পর ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব পালন করছেন হাফিজ উদ্দিন আহমদ বীরবিক্রম। এর পর থেকেই দেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে কে দায়িত্ব নিতে পারেন, তা নিয়ে রাজনৈতিক অঙ্গনে শুরু হয়েছে জোর আলোচনা।
১৬ ঘণ্টা আগে

সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বেতন ও গ্রেড উন্নীত করার দীর্ঘদিনের দাবিকে সম্পূর্ণ যৌক্তিক বলে মন্তব্য করেছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী নুরুল হক নুর। তিনি স্পষ্ট ভাষায় জানিয়েছেন যে, সরকারি কর্মচারীদের জীবনযাত্রার মান ও সুযোগ-সুবিধা উপযুক্ত পরিমাণে বাড়ানোর পাশাপাশি দুর্নীতির বিরুদ্ধে আরও কঠোর ও আপসহীন অবস্থান গ্রহণ করা অত্যন্ত জরুরি।
১ দিন আগে

মালয়েশিয়ায় কঠোর পরিশ্রম করে দেশের অর্থনীতিকে প্রতিনিয়ত সমৃদ্ধ করে চলা লক্ষাধিক প্রবাসী বাংলাদেশির জন্য বৈদেশিক মুদ্রার বিনিময় হার অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। আজকের আন্তর্জাতিক ও দেশীয় মুদ্রাবাজারের সর্বশেষ সূচক অনুযায়ী, মালয়েশিয়ান রিংগিতের (MYR) বিপরীতে বাংলাদেশি টাকার (BDT) বিনিময় মূল্য বেশ স্থিতিশীল রয়েছে। প্রবাসীদের কষ্টার্জিত অর্থ নিরাপদে ও লাভজনক উপায়ে দেশে পাঠানোর সুবিধার্থে আজকের মুদ্রাবাজারের হালনাগাদ চিত্র এখানে বিস্তারিতভাবে তুলে ধরা হলো।
১ দিন আগে

সৌদি আরবে কঠোর পরিশ্রম করে দেশের অর্থনীতিকে সচল রাখা লক্ষাধিক প্রবাসী রেমিটেন্স যোদ্ধাদের দৈনন্দিন আর্থিক লেনদেন ও বাজেট ব্যবস্থাপনাকে সহজ করতে বৈদেশিক মুদ্রার বাজারদর অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আজকের দিনে সৌদি রিয়ালের (SAR) বিপরীতে বাংলাদেশি টাকার (BDT) বিনিময় মূল্য স্থিতিশীল অবস্থায় রয়েছে। প্রবাসীদের কষ্টার্জিত অর্থ নিরাপদে দেশে পাঠানোর সুবিধার্থে আজকের মুদ্রাবাজারের সর্বশেষ চিত্র এখানে বিস্তারিতভাবে তুলে ধরা হলো।
১ দিন আগে

দেশে ফিরতে চান বাংলাদেশ ক্রিকেটের সাবেক অধিনায়ক সাকিব আল হাসান। তবে সেই ফেরার আগে নিরাপত্তার নিশ্চয়তা চান তিনি। নিরাপত্তা নিশ্চিত করা হলে দেশে ফিরে আদালতের বিচারসহ যেকোনো আইনি প্রক্রিয়ার মুখোমুখি হতেও প্রস্তুত বলে জানিয়েছেন সাকিব।
১ দিন আগে