
রিপোর্টার

নিজস্ব প্রকিবেদক: বিশ্ববাজারে স্বর্ণের দরপতনের প্রভাব পড়েছে দেশের বাজারেও। এর ধারাবাহিকতায় বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) ভরিতে ১ হাজার ৪৯ টাকা কমিয়ে ২২ ক্যারেট স্বর্ণের নতুন দাম নির্ধারণ করেছে। নতুন দামে এক ভরি স্বর্ণ বিক্রি হবে ২ লাখ ২৬ হাজার ৮০৭ টাকা, যা বৃহস্পতিবার (৯ জানুয়ারি) থেকে কার্যকর হয়েছে এবং শনিবার (১০ জানুয়ারি) এই দরেই স্বর্ণ বিক্রি হবে।
বাজুস জানায়, বৃহস্পতিবার (৮ জানুয়ারি) রাতে জারি করা এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে দেশীয় বাজারে তেজাবি স্বর্ণ বা পিওর গোল্ডের দাম কমে যাওয়ায় সার্বিক পরিস্থিতি বিবেচনায় নিয়ে স্বর্ণের মূল্য পুনর্নির্ধারণ করা হয়েছে।
নতুন স্বর্ণের দাম (প্রতি ভরি)
নতুন মূল্য তালিকা অনুযায়ী (প্রতি ভরি ১১.৬৬৪ গ্রাম)—
২২ ক্যারেট: ২ লাখ ২৬ হাজার ৮০৭ টাকা
২১ ক্যারেট: ২ লাখ ১৬ হাজার ৪৮৪ টাকা
১৮ ক্যারেট: ১ লাখ ৮৫ হাজার ৫৭৪ টাকা
সনাতন পদ্ধতি: ১ লাখ ৫৪ হাজার ৬৬৫ টাকা
ভ্যাট ও মজুরি প্রসঙ্গ
বাজুসের বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, স্বর্ণের বিক্রয়মূল্যের সঙ্গে সরকার নির্ধারিত ৫ শতাংশ ভ্যাট এবং বাজুস নির্ধারিত ন্যূনতম ৬ শতাংশ মজুরি বাধ্যতামূলকভাবে যোগ হবে। তবে গহনার নকশা ও মানভেদে মজুরির পরিমাণে তারতম্য হতে পারে।
রুপার দামেও পতন
স্বর্ণের পাশাপাশি রুপার বাজারেও দরপতন দেখা গেছে। বৃহস্পতিবার (৮ জানুয়ারি) ভরিতে ৩৮৫ টাকা কমিয়ে ২২ ক্যারেট রুপার নতুন দাম নির্ধারণ করা হয়েছে ৫ হাজার ৫৪০ টাকা।
রুপার অন্যান্য ক্যারেট অনুযায়ী দাম-
২১ ক্যারেট: ৫ হাজার ৩০৭ টাকা
১৮ ক্যারেট: ৪ হাজার ৫৪৯ টাকা
সনাতন পদ্ধতি: ৩ হাজার ৩৮৩ টাকা
বাজার সংশ্লিষ্টদের মতে, আন্তর্জাতিক বাজারের ওঠানামার প্রভাব আগামী দিনগুলোতেও দেশের স্বর্ণ ও রুপার দামে প্রতিফলিত হতে পারে।

নতুন বেতন কাঠামো (পে-স্কেল) চূড়ান্ত করতে সরকার যথেষ্ট রাজনৈতিক সাহস দেখাতে পারছে না বলে মন্তব্য করেছে বেসরকারি গবেষণা সংস্থা সেন্টার ফর পলিসি ডায়ালগ (সিপিডি)। সংস্থাটির মতে, সিদ্ধান্ত দীর্ঘদিন ঝুলিয়ে রাখলে সরকারের প্রশাসনিক ও আর্থিক চাপ আরও বাড়বে।
৬ ঘণ্টা আগে

আজ সোমবার ঢাকাসহ দেশের আটটি অঞ্চলে বৃষ্টি ও বজ্রবৃষ্টির সঙ্গে ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এই কারণে সংশ্লিষ্ট এলাকার নদীবন্দরগুলোতে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। আবহাওয়াবিদ মো. শাহীনুল ইসলাম স্বাক্ষরিত অভ্যন্তরীণ
১০ ঘণ্টা আগে

দেশের স্বর্ণের বাজারে আবারও বড় পরিবর্তন। সোনার দাম বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন বা বাজুস। নতুন দামে ২২ ক্যারেটের এক ভরি সোনার দাম গিয়ে ঠেকেছে ২ লাখ ৪০ হাজার ৬২৮ টাকায়।
৩ দিন আগে

এমপিওভুক্ত বেসরকারি স্কুল-কলেজের শিক্ষকদের বদলি নিয়ে অপেক্ষার অবসান হয়েছে। শুক্রবার (২১ আগস্ট) সকাল ১১টা থেকে শুরু হয়েছে অনলাইনে বদলির আবেদন গ্রহণ। আগামী ২৭ আগস্ট পর্যন্ত নির্ধারিত ওয়েবসাইটের মাধ্যমে যোগ্য শিক্ষকরা এই আবেদন করার সুযোগ পাবেন।
৩ দিন আগে

বিশ্ববাজারে সোনা ও রুপার দামের ওঠানামার সঙ্গে সামঞ্জস্য রেখে দেশের বাজারেও নিয়মিত মূল্য সমন্বয় করে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। ফলে স্বর্ণালংকার কেনার পরিকল্পনা থাকলে দোকানে যাওয়ার আগে সর্বশেষ বাজারদর জেনে নেওয়া গুরুত্বপূর্ণ। তবে বুধবার (১৯ আগস্ট) নতুন করে সোনা ও রুপার দাম নির্ধারণ করেনি বাজুস। ফলে বর্তমানে দেশের বাজারে গত শনিবার (১৫ আগস্ট) সকাল ১০টা থেকে কার্যকর হওয়া দামেই সোনা ও রুপা বিক্রি হচ্ছে।
৩ দিন আগে

ইমানের পর একজন মুমিনের জন্য ইসলামের অন্যতম গুরুত্বপূর্ণ ও তাৎপর্যপূর্ণ আমল হলো নামাজ। একজন মুমিন ও কাফেরের মধ্যে বড় পার্থক্যগুলোর একটি হলো নামাজ। নিয়মিত নামাজ মানুষকে দুনিয়ার বিভিন্ন খারাপ ও অন্যায় কাজ থেকে বিরত রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
৩ দিন আগে

দেশের বিভিন্ন অঞ্চলে আজ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এর সঙ্গে কোথাও কোথাও বজ্রসহ বৃষ্টি এবং মাঝারি থেকে ভারী বর্ষণ হতে পারে। বৃষ্টির পাশাপাশি অস্থায়ী দমকা হাওয়াও বয়ে যেতে পারে। এদিকে বৃষ্টির প্রভাবে দেশের বিভিন্ন এলাকায় দিন ও রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
৩ দিন আগে

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের শপথ গ্রহণ অনুষ্ঠান অনুষ্ঠিত হবে শুক্রবার (২১ আগস্ট) সন্ধ্যায়। রাজধানীর বঙ্গভবনের ঐতিহাসিক দরবার হলে আয়োজিত এই অনুষ্ঠানে নবনির্বাচিত রাষ্ট্রপতিকে শপথ পড়াবেন জাতীয় সংসদের ভারপ্রাপ্ত স্পিকার কায়সার কামাল।
৩ দিন আগে

আগামী ২০ আগস্ট জাতীয় সংসদ ভবনের সংসদ কক্ষে অনুষ্ঠিত হবে রাষ্ট্রপতি নির্বাচনের ভোটগ্রহণ। দেশের রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দেবেন জাতীয় সংসদের সদস্যরা। নির্ধারিত সূচি অনুযায়ী, দুপুর ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোটগ্রহণ চলবে।
৫ দিন আগে