
রিপোর্টার

রাজধানীর কদমতলীর কুদার বাজার এলাকায় দুর্বৃত্তদের হামলায় শাহাবুদ্দিন (৪০) নামে এক গ্যাস সিলিন্ডার ব্যবসায়ী নিহত হয়েছেন। মঙ্গলবার রাত আনুমানিক ১০টার দিকে এই নৃশংস ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় স্বজনরা তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে রাত ১১টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহতের বড় ভাই মহিউদ্দিন জানান, শাহাবুদ্দিন কদমতলী–জুরাইন এলাকায় পরিবারের সঙ্গে বসবাস করতেন। দীর্ঘদিন ভাঙারি ব্যবসার সঙ্গে যুক্ত থাকলেও গত দুই মাস ধরে বাসার নিচে গ্যাস সিলিন্ডারের ব্যবসা শুরু করেন তিনি।
তিনি আরও জানান, রাতে খবর পান কুদার বাজার এলাকায় দুর্বৃত্তরা চাপাতি দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে শাহাবুদ্দিনকে রক্তাক্ত অবস্থায় ফেলে যায়। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলেও শেষ পর্যন্ত তাকে বাঁচানো সম্ভব হয়নি।
হত্যার কারণ সম্পর্কে জানতে চাইলে মহিউদ্দিন বলেন, কারা বা কী কারণে তার ভাইকে হত্যা করেছে তা এখনো তারা নিশ্চিতভাবে জানেন না।
এ বিষয়ে কদমতলী থানার পরিদর্শক (তদন্ত) শাফায়েত হোসেন জানান, প্রাথমিক তদন্তে জানা গেছে পূর্ব শত্রুতার জেরেই শাহাবুদ্দিনকে উপর্যুপরি ছুরিকাঘাত করা হয়। পরে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
তিনি আরও বলেন, নিহত ব্যক্তি আগে ভাঙারি ব্যবসার সঙ্গে যুক্ত থাকলেও সম্প্রতি গ্যাস সিলিন্ডারের ব্যবসা শুরু করেছিলেন। হত্যাকাণ্ডে জড়িতরা স্থানীয় বাসিন্দা বলে ধারণা করা হচ্ছে, এবং তাদের শনাক্ত ও গ্রেপ্তারের জন্য পুলিশ কাজ করছে।

নির্বাচিত সংসদ সদস্যদের নিজ নিজ নির্বাচনি এলাকায় সংরক্ষিত নারী সংসদ সদস্যদের তদারকির ক্ষমতা দেওয়ার উদ্যোগকে পুরোপুরি ‘অসাংবিধানিক’ ও ‘বেআইনি’ বলে আখ্যা দিয়েছেন ৬৭ জন সংসদ সদস্য। এ বিষয়ে জাতীয় সংসদের স্পিকারের কাছে আনুষ্ঠানিক লিখিত আপত্তি জানিয়ে চিঠি দিয়েছেন তারা। একই সঙ্গে প্রস্তাবিত আইন সংশোধনের সিদ্ধান্ত প্রত্যাহারের দাবি জানিয়েছেন সংসদ সদস্যরা।
৮ ঘণ্টা আগে

নবম জাতীয় পে স্কেলের গেজেট প্রকাশের প্রক্রিয়া এখন চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছে। বেতন কাঠামো নিয়ে থাকা সব জটিলতা দ্রুত নিষ্পত্তি করে সেপ্টেম্বরের দ্বিতীয় সপ্তাহের মধ্যেই গেজেট জারি করতে চায় সরকার। এ লক্ষ্যে সেপ্টেম্বরের শুরুতেই নবম পে স্কেলের প্রস্তাব মন্ত্রিসভায় তোলার প্রস্তুতি চলছে।
৮ ঘণ্টা আগে

নবম জাতীয় পে স্কেলের গেজেট প্রকাশের প্রক্রিয়া এখন চূড়ান্ত পর্যায়ে। বেতন কাঠামো নিয়ে থাকা জটিলতাগুলো দ্রুত নিষ্পত্তি করে সেপ্টেম্বরের দ্বিতীয় সপ্তাহের মধ্যেই গেজেট জারি করতে চায় সরকার। এ লক্ষ্যে সেপ্টেম্বরের শুরুতেই নবম পে স্কেলের প্রস্তাব মন্ত্রিসভায় তোলার প্রস্তুতি চলছে। মন্ত্রিসভার অনুমোদনের পর আইনগত প্রক্রিয়া শেষ করে গেজেট প্রকাশের কাজ এগিয়ে নেওয়া হবে।
১৪ ঘণ্টা আগে

বাংলাদেশের বাজারে বর্তমানে সোনার দাম রয়েছে বেশ চড়া। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশনের (বাজুস) নির্ধারিত সর্বশেষ মূল্য অনুযায়ী, দেশের বাজারে প্রতি ভরি ২২ ক্যারেট সোনার দাম ২ লাখ ৪৬ হাজার ১১০ টাকা। একই সঙ্গে ২১ ক্যারেট, ১৮ ক্যারেট এবং সনাতন পদ্ধতির সোনার দামও নির্ধারণ করে দিয়েছে সংগঠনটি।
১৪ ঘণ্টা আগে

‘প্রধানমন্ত্রীর গোল্ডকাপ জাতীয় ফুটবল প্রতিযোগিতা ২০২৬’ সামনে রেখে দেশের শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে প্রচার কার্যক্রম জোরদারের নির্দেশ দিয়েছে সরকার। প্রতিযোগিতাকে তৃণমূল পর্যায়ে ছড়িয়ে দিতে স্কুল, কলেজ, মাদ্রাসা এবং মাঠপর্যায়ের শিক্ষা অফিসগুলোকে সাত ধরনের নির্দেশনা দেওয়া হয়েছে। একই সঙ্গে সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে দল গঠন এবং শিক্ষার্থী-শিক্ষকদের মধ্যে প্রতিযোগিতা সম্পর্কে ব্যাপকভাবে প্রচারের ব্যবস্থা নিতে বলা হয়েছে।
১৪ ঘণ্টা আগে

নতুন বেতন কাঠামো (পে-স্কেল) চূড়ান্ত করতে সরকার যথেষ্ট রাজনৈতিক সাহস দেখাতে পারছে না বলে মন্তব্য করেছে বেসরকারি গবেষণা সংস্থা সেন্টার ফর পলিসি ডায়ালগ (সিপিডি)। সংস্থাটির মতে, সিদ্ধান্ত দীর্ঘদিন ঝুলিয়ে রাখলে সরকারের প্রশাসনিক ও আর্থিক চাপ আরও বাড়বে।
২ দিন আগে

আজ সোমবার ঢাকাসহ দেশের আটটি অঞ্চলে বৃষ্টি ও বজ্রবৃষ্টির সঙ্গে ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এই কারণে সংশ্লিষ্ট এলাকার নদীবন্দরগুলোতে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। আবহাওয়াবিদ মো. শাহীনুল ইসলাম স্বাক্ষরিত অভ্যন্তরীণ
২ দিন আগে

দেশের স্বর্ণের বাজারে আবারও বড় পরিবর্তন। সোনার দাম বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন বা বাজুস। নতুন দামে ২২ ক্যারেটের এক ভরি সোনার দাম গিয়ে ঠেকেছে ২ লাখ ৪০ হাজার ৬২৮ টাকায়।
৫ দিন আগে

এমপিওভুক্ত বেসরকারি স্কুল-কলেজের শিক্ষকদের বদলি নিয়ে অপেক্ষার অবসান হয়েছে। শুক্রবার (২১ আগস্ট) সকাল ১১টা থেকে শুরু হয়েছে অনলাইনে বদলির আবেদন গ্রহণ। আগামী ২৭ আগস্ট পর্যন্ত নির্ধারিত ওয়েবসাইটের মাধ্যমে যোগ্য শিক্ষকরা এই আবেদন করার সুযোগ পাবেন।
৫ দিন আগে