
সিনিয়র রির্পোটার

সরকারি চাকরিতে দীর্ঘদিনের পুঞ্জীভূত বৈষম্য দূর করতে নবম পে-স্কেলে আমূল পরিবর্তনের দাবি জানিয়েছেন ১১-২০ গ্রেডের কর্মচারীরা। বৃহস্পতিবার (৮ জানুয়ারি) জাতীয় প্রেস ক্লাবের মাওলানা মোহাম্মদ আকরাম খাঁ হলে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তাঁরা তাঁদের প্রস্তাবিত ১৩ ধাপের নতুন বেতন কাঠামো তুলে ধরেন। যেখানে সর্বনিম্ন বেতন ৩২ হাজার এবং সর্বোচ্চ বেতন ১ লাখ ২৮ হাজার টাকা করার জোর দাবি জানানো হয়।
কেন এই নতুন প্রস্তাব?সংবাদ সম্মেলনে ১১-২০ গ্রেড সরকারি চাকরিজীবী ফোরামের সাধারণ সম্পাদক মো. মাহমুদুল হাসান বলেন, ২০১৫ সালের পে-স্কেলে নিম্নবর্গের কর্মচারীরা চরম বৈষম্যের শিকার হয়েছিলেন। গত ১০ বছরে দ্রব্যমূল্যের লাগামহীন উর্ধ্বগতির কারণে এই স্তরের কর্মচারীদের জীবনযাপন করা দুরূহ হয়ে পড়েছে। তিনি উল্লেখ করেন, "বর্তমান বাজারদরের সঙ্গে সামঞ্জস্য রেখে কর্মচারীদের মানবেতর জীবন থেকে মুক্তি দিতে একটি বাস্তবসম্মত কাঠামো এখন সময়ের দাবি।"
প্রস্তাবিত বেতন কাঠামোর সারসংক্ষেপফোরামের পক্ষ থেকে পেশ করা ১৩টি গ্রেডের সমন্বিত কাঠামোতে বেতন বিন্যাস নিম্নরূপ:
সর্বনিম্ন বেতন: ৩২,০০০ টাকা (১৩তম গ্রেড)
সর্বোচ্চ বেতন: ১,২৮,০০০ টাকা (১ম গ্রেড)
বক্তারা বলেন, প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস পে কমিশন গঠন করে ইতিবাচক পদক্ষেপ নিয়েছেন। এখন কমিশনের দায়িত্ব হলো আমলাতান্ত্রিক জটিলতা কমিয়ে একটি বৈষম্যহীন ও ইনসাফভিত্তিক সুপারিশ প্রদান করা।
বঞ্চনা অবসানের ডাকসংবাদ সম্মেলনে জানানো হয়, গত ১০ বছরে দুটি পে-স্কেলের সুযোগ থেকে বঞ্চিত হয়েছেন নিম্ন গ্রেডের কর্মচারীরা। তাই এবারের পে-স্কেলে যাতে গ্রেড সংখ্যা কমিয়ে বঞ্চনার অবসান ঘটানো হয়, সে বিষয়ে নবম পে কমিশনের দৃষ্টি আকর্ষণ করা হয়েছে। ফোরাম আশা করছে, বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার সাধারণ কর্মচারীদের এই যৌক্তিক দাবিগুলো গুরুত্বের সাথে বিবেচনা করবে।

২০২৭ সালের সরকারি ছুটির তালিকা অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। নতুন তালিকা অনুযায়ী, আগামী বছর সরকারি চাকরিজীবীরা সাধারণ ছুটি ও নির্বাহী আদেশের ছুটি মিলিয়ে মোট ২৯ দিন ছুটি ভোগ করবেন। এর মধ্যে ১৫ দিন সাধারণ ছুটি এবং ১৪ দিন নির্বাহী আদেশে ছুটি থাকবে।
১২ ঘণ্টা আগে

বেসরকারি কোম্পানির এলপিজির দামের কাছাকাছি আনতে সরকারি তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) দাম দ্বিগুণের বেশি বাড়ানোর উদ্যোগ নেওয়া হয়েছে। বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের (বিইআরসি) পক্ষ থেকে যেকোনো সময় এ বিষয়ে ঘোষণা আসতে পারে। প্রস্তাবিত মূল্য অনুযায়ী, সরকারি কোম্পানির ১২ দশমিক ৫ কেজির একটি সিলিন্ডারের দাম বর্তমান ৭৭৬ টাকা ৯৩ পয়সা থেকে বেড়ে প্রায় ১ হাজার ৯০০ টাকা হতে পারে।
১৩ ঘণ্টা আগে

দেশের বাজারে আবারও বেড়েছে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস (এলপিজি) বা রান্নার গ্যাসের দাম। এবার ১২ কেজির একটি সিলিন্ডারের দাম ২২৩ টাকা বাড়িয়ে ২ হাজার ৬০ টাকা নির্ধারণ করেছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। সোমবার (২ নভেম্বর) ঘোষণা করা নতুন দাম আজ রাত ৮টার পর থেকে কার্যকর হবে।
১৩ ঘণ্টা আগে

২০২৬ সালের এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ করা হচ্ছে আজ শনিবার (৩১ অক্টোবর) সকাল ১১টায়। ফল প্রকাশের পর পরীক্ষার্থীরা ঘরে বসেই মোবাইল ফোন বা কম্পিউটার থেকে নিজেদের ফলাফল দেখতে পারবেন। একই সঙ্গে অনলাইনে প্রকাশিত বিস্তারিত ফলপত্র বা মার্কশিটও সংগ্রহ করা যাবে।
২ দিন আগে

চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ করা হচ্ছে আজ শনিবার (৩১ অক্টোবর)। সকাল ১১টার দিকে আনুষ্ঠানিকভাবে ফল ঘোষণা করা হবে। ফল প্রকাশের পর পরীক্ষার্থীরা ঘরে বসেই মোবাইল বা কম্পিউটারে অনলাইনে, মোবাইলের এসএমএসের মাধ্যমে কিংবা নিজ নিজ শিক্ষাপ্রতিষ্ঠান থেকে ফল জানতে পারবেন।
২ দিন আগে

দেশের বাজারে আবারও কমেছে স্বর্ণের দাম। এবার ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ৫ হাজার ৪৮২ টাকা কমিয়ে ২ লাখ ১৭ হাজার ৫৯২ টাকা নির্ধারণ করেছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। একই সঙ্গে ২১ ও ১৮ ক্যারেট এবং সনাতন পদ্ধতির স্বর্ণের দামও কমানো হয়েছে। স্বর্ণের পাশাপাশি কমেছে রুপার দামও।
২ দিন আগে

চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশের আগেই সামাজিক যোগাযোগমাধ্যমে পাসের হার নিয়ে একটি ভুয়া তথ্য ছড়িয়ে পড়েছে। ‘এইচএসসি পরীক্ষার পাসের হার ৫৩.২৩ শতাংশ’—এমন দাবি করে ফেসবুকের বিভিন্ন পেজ, গ্রুপ ও ব্যক্তিগত অ্যাকাউন্ট থেকে পোস্ট ও ফটোকার্ড প্রকাশ করা হচ্ছে। তবে ফল প্রকাশের আগে পাসের হার জানার সুযোগ নেই বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।
২ দিন আগে

দীর্ঘ প্রতীক্ষার পর প্রকাশ করা হয়েছে নবম জাতীয় বেতন স্কেল ২০২৬-এর গেজেট। নতুন বেতন কাঠামোয় সরকারি চাকরিজীবীদের সর্বনিম্ন মূল বেতন নির্ধারণ করা হয়েছে ২০ হাজার টাকা এবং সর্বোচ্চ ১ লাখ ৫৬ হাজার টাকা। ২০১৫ সালের বেতন কাঠামোর তুলনায় সর্বনিম্ন গ্রেডে মূল বেতন বেড়েছে ১৪২ শতাংশ এবং সর্বোচ্চ গ্রেডে ১০০ শতাংশ।
২ দিন আগে

অবশেষে প্রকাশ হচ্ছে ২০২৬ সালের উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমান পরীক্ষার ফল। আজ শনিবার (৩১ অক্টোবর) বেলা ১১টায় শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সভাকক্ষে আনুষ্ঠানিকভাবে ফল প্রকাশ করা হবে। ফলাফল কার্যক্রম উদ্বোধন করবেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।
৩ দিন আগে