
রিপোর্টার

আসন্ন জাতীয় নির্বাচন নিয়ে সাধারণ মানুষের মনের কথা জানতে দেশজুড়ে এক বিশাল জনমত জরিপ চালিয়েছে বেসরকারি সংস্থা ইএএসডি। সোমবার (৫ জানুয়ারি) বিকেলে রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশ (কেআইবি) মিলনায়তনে এই জরিপের ফলাফল প্রকাশ করা হয়। প্রতিবেদনে উঠে এসেছে, দেশের ৭০ শতাংশ মানুষ বিএনপিকে ভোট দিতে ইচ্ছুক। অপরদিকে, জামায়াতে ইসলামীকে সমর্থন করছেন ১৯ শতাংশ এবং নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) পেয়েছে ২.৬ শতাংশ সমর্থন।
জরিপ পদ্ধতি ও অংশগ্রহণইএএসডি জানায়, গত ২০ ডিসেম্বর ২০২৫ থেকে ১ জানুয়ারি ২০২৬ পর্যন্ত দেশের ৩০০টি সংসদীয় আসনে সশরীরে এই জরিপ চালানো হয়। মোট ২০ হাজার ৪৯৫ জন ভোটারের প্রত্যক্ষ মতামতের ভিত্তিতে এই প্রতিবেদন তৈরি করা হয়েছে। যেখানে ৫ শতাংশ মানুষ অন্যান্য দলের কথা বলেছেন এবং মাত্র ০.২ শতাংশ ভোটার জানিয়েছেন তারা ভোট দেবেন না।
নারী ও বিভাগীয় পরিসংখ্যানের চিত্রজরিপে দেখা গেছে, পুরুষদের তুলনায় নারী ভোটারদের মধ্যে বিএনপির জনপ্রিয়তা বেশি (৭১ শতাংশ)। বিভাগওয়ারী বিশ্লেষণে চট্টগ্রাম ও রাজশাহীতে বিএনপির জয়জয়কার দেখা গেছে, যেখানে সমর্থন প্রায় ৭৪ শতাংশ। অন্যদিকে, বরিশাল (২৯ শতাংশ) ও খুলনায় (২৫ শতাংশ) জামায়াতে ইসলামীর জনসমর্থন তুলনামূলক শক্তিশালী। উত্তরবঙ্গে এরশাদের জাতীয় পার্টি কিছুটা প্রভাব ধরে রেখেছে, রংপুরে তাদের সমর্থন ৫.২ শতাংশ।
আওয়ামী লীগের সাবেক ভোটারদের মেরুকরণজরিপের সবচেয়ে চমকপ্রদ তথ্য হলো আওয়ামী লীগের সাবেক সমর্থকদের বর্তমান অবস্থান। তথ্যমতে, দলটির সাবেক ভোটারদের মধ্যে ৬০ শতাংশই এখন বিএনপিকে ভোট দিতে আগ্রহী। এছাড়া ২৫ শতাংশ জামায়াতকে এবং ১৫ শতাংশ অন্যান্য দলকে সমর্থনের কথা জানিয়েছেন। এর আগে গত নির্বাচনে আওয়ামী লীগকে ভোট দিয়েছিলেন বা দিতে চেয়েছিলেন এমন ভোটারের সংখ্যা ছিল ২৭ শতাংশ।
কে গঠন করবে পরবর্তী সরকার?নির্বাচনের ফলাফল নিয়ে জনগণের প্রত্যাশা অত্যন্ত স্পষ্ট। জরিপে অংশ নেওয়া ৭৭ শতাংশ মানুষ মনে করেন বিএনপিই পরবর্তী সরকার গঠন করবে। ১৭ শতাংশ ভোটার জামায়াতের সরকার গঠনের সম্ভাবনা দেখছেন। এছাড়া ৭৪ শতাংশ মানুষ বিশ্বাস করেন তাঁদের নিজ নিজ আসনে বিএনপির প্রার্থীই বিজয়ী হবেন।

ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলার ভবানীপুর ইউনিয়নে বিতর্কিত কর্মকাণ্ডের অভিযোগে আলোচিত আওয়ামী লীগ নেতা মো. আব্দুস সালাম ওরফে টেডন সালাম। সরকার পরিবর্তনের পর আত্মগোপনে থাকলেও তার রাজনৈতিক তৎপরতা থেমে নেই বলে অভিযোগ উঠেছে। অভিযোগ রয়েছে, এখনো আওয়ামী লীগের রাজনীতিতে সক্রিয় থেকে ছাত্রলীগের নেতাকর্মীদের দিয়ে মিছিল করানো এবং এলাকায় অস্থিতিশীল পরিস্থিতি তৈরির উদ্দেশ্যে বিভিন্ন খাতে অর্থ ব্যয় করছেন তিনি।
৩৯ মিনিট আগে

ডিসেম্বরে বাংলাদেশে ফেরার ঘোষণা দিয়েছেন সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। ভারতে অবস্থান করা এই নেত্রীর দেশে ফেরার পরিকল্পনা ঘিরে নতুন করে উত্তপ্ত হয়ে উঠেছে দেশের রাজনীতি। একদিকে আওয়ামী লীগের নেতাকর্মীদের মধ্যে ফেরার প্রত্যাশা, অন্যদিকে সরকারের অনড় অবস্থান, মৃত্যুদণ্ডের রায় এবং ভারত-বাংলাদেশের কূটনৈতিক হিসাব সব মিলিয়ে প্রশ্ন উঠেছে, শেখ হাসিনার ডিসেম্বরের প্রত্যাবর্তন কি সত্যিই সম্ভব?
৮ ঘণ্টা আগে

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কবরে পুষ্পস্তবক অর্পণ এবং কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাদের সঙ্গে ঘনিষ্ঠতার ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর নতুন করে আলোচনায় এসেছেন সিলেট জেলা বিএনপির সহধর্মবিষয়ক সম্পাদক আহমদ সুলেমান। বিশেষ করে সাবেক সংসদ সদস্য রনজিত সরকারের সঙ্গে তার ঘনিষ্ঠতার ছবি ঘিরে রাজনৈতিক অঙ্গনে নানা আলোচনা চলছে।
১ দিন আগে

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীদের ধারাবাহিক পদত্যাগ ঘিরে স্থানীয় রাজনৈতিক অঙ্গনে আলোচনা তৈরি হয়েছে। গত ১৬ থেকে ১৯ নভেম্বর পর্যন্ত বিভিন্ন সময়ে সংবাদ সম্মেলন ও সামাজিক যোগাযোগমাধ্যমে দল ছাড়ার ঘোষণা দিয়েছেন বিএনপি ও অঙ্গসংগঠনের ১১ জন নেতাকর্মী। একই সময়ে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) একজন সাবেক নেতাও পদত্যাগের ঘোষণা দিয়েছেন। সব মিলিয়ে বিভিন্ন রাজনৈতিক দল থেকে পদত্যাগের ঘোষণা দিয়েছেন অন্তত ১২ জন।
১ দিন আগে

গত দুই বছরে বিএনপির কয়েকজন পরিচিত নেতা দলীয় পদ, সংসদ সদস্যপদ ও সরকারি দায়িত্ব থেকে পদত্যাগ করেছেন। তবে সব পদত্যাগের ধরন এক নয়—কেউ দলীয় পদ ছেড়েছেন, কেউ সংসদ থেকে, আবার কেউ মন্ত্রিসভার দায়িত্ব ছেড়েছেন। তাই ঘটনাগুলো আলাদা করে তুলে ধরা জরুরি।
১ দিন আগে

বাতিল হওয়া কূটনৈতিক পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্র (এনআইডি) ফিরে পেতে নতুন করে আইনি পদক্ষেপের পথে এগিয়েছেন ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তাঁর পক্ষে কাজ করা যুক্তরাজ্যের লন্ডনভিত্তিক আইনি প্রতিষ্ঠান ম্যাট্রিক্স চেম্বারস দিল্লির বাংলাদেশ হাইকমিশনে দ্বিতীয়বার ই-মেইল পাঠিয়েছে। এবার শুধু নথি ফেরত পাওয়ার নিয়ম জানতে চাওয়াই নয়, শেখ হাসিনার স্বাক্ষরযুক্ত ওকালতনামাও জমা দিয়েছে প্রতিষ্ঠানটি।
১ দিন আগে

রাজাকার-আলবদরের সন্তানেরা বাংলাদেশের সার্বভৌমত্ব রক্ষার দায়িত্ব নেবে এমনটা যারা বিশ্বাস করেন, তারা বোকার স্বর্গে বাস করছেন বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী (সচিব পদমর্যাদা) রাশেদ খাঁন।
১৫ নভেম্বর ২০২৬

ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠানো বা প্রত্যর্পণের বিষয়ে নিজেদের অবস্থান স্পষ্ট করেছে ভারত। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল জানিয়েছেন, শেখ হাসিনাকে প্রত্যর্পণের বিষয়টি সম্পূর্ণ আইনি প্রক্রিয়ার অংশ। নিয়ম মেনেই এ বিষয়ে সমাধান করা হবে।
১০ নভেম্বর ২০২৬

ফরিদপুরের সালথা উপজেলা ছাত্রলীগের সভাপতি মো. ফিরোজ খান রাজকে গ্রেপ্তার করেছে পুলিশ।
১০ নভেম্বর ২০২৬