
রিপোর্টার

আজ সোমবার (০৫ জানুয়ারি) সকাল ৯টা থেকে পরবর্তী ১২০ ঘণ্টার জন্য সারাদেশের আবহাওয়া পূর্বাভাস দিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। পূর্বাভাসে বলা হয়েছে, উপমহাদেশীয় উচ্চচাপ বলয়ের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের পশ্চিমাঞ্চলে অবস্থান করছে। এ ছাড়া মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে, যার একটি বর্ধিতাংশ উত্তর-পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে।
কুয়াশা ও শৈত্যপ্রবাহের প্রভাব
আগামী কয়েক দিন মধ্যরাত থেকে সকাল পর্যন্ত সারাদেশে মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে। কোথাও কোথাও এই কুয়াশা দুপুর পর্যন্ত অব্যাহত থাকতে পারে। ঘন কুয়াশার কারণে বিমান চলাচল, অভ্যন্তরীণ নৌ পরিবহন এবং সড়ক যোগাযোগ ব্যবস্থা সাময়িকভাবে ব্যাহত হওয়ার আশঙ্কা রয়েছে।
দিনাজপুর, যশোর, চুয়াডাঙ্গা ও কুষ্টিয়াসহ রাজশাহী বিভাগের ওপর দিয়ে বর্তমানে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে, যা আগামী কয়েক দিন অব্যাহত থাকতে পারে।
বৃষ্টিপাত ও তাপমাত্রা
আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, আগামী পাঁচ দিন সারাদেশে অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ থাকলেও আবহাওয়া প্রধানত শুষ্ক থাকবে। বৃষ্টির কোনো সম্ভাবনা নেই।
প্রথম ও দ্বিতীয় দিন: রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত বা সামান্য কমতে পারে, দিনের তাপমাত্রা থাকবে প্রায় অপরিবর্তিত।
তৃতীয় দিন: দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে।
চতুর্থ ও পঞ্চম দিন: রাত ও দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।
কুয়াশাচ্ছন্ন আবহাওয়ার কারণে সারাদেশেই শীতের অনুভূতি অব্যাহত থাকবে।
ঢাকার অবস্থা
ঢাকায় পশ্চিম বা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৬ থেকে ১২ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হচ্ছে। আজ সকালে ঢাকায় বাতাসের আপেক্ষিক আর্দ্রতা ছিল ৮৮ শতাংশ। আজ ঢাকায় সূর্যাস্ত সন্ধ্যা ৫টা ২৫ মিনিটে এবং আগামীকাল সূর্যোদয় হবে ভোর ৬টা ৪৩ মিনিটে।
বর্ধিত পূর্বাভাস
পরবর্তী বর্ধিত পাঁচ দিনে আবহাওয়ার উল্লেখযোগ্য কোনো পরিবর্তনের সম্ভাবনা নেই বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
আবহাওয়াবিদরা কুয়াশার সময় সড়ক ও নৌপথে চলাচলে সতর্কতা অবলম্বনের পাশাপাশি প্রয়োজন ছাড়া ভ্রমণ এড়িয়ে চলার পরামর্শ দিয়েছেন।

দীর্ঘদিনের অপেক্ষার পর অবশেষে সরকারি চাকরিজীবীদের জন্য নতুন জাতীয় বেতন কাঠামো অনুমোদন করেছে সরকার। ‘জাতীয় বেতন স্কেল ২০২৬’ নামে অনুমোদিত এই কাঠামোয় আগের মতোই ২০টি গ্রেড রাখা হয়েছে। তবে সর্বনিম্ন ও সর্বোচ্চ গ্রেডের প্রারম্ভিক মূল বেতনে এসেছে বড় পরিবর্তন। নতুন ব্যবস্থায় ২০তম গ্রেডের প্রারম্ভিক মূল বেতন ৮ হাজার ২৫০ টাকা থেকে বাড়িয়ে ২০ হাজার টাকা করা হয়েছে। অন্যদিকে ১ম গ্রেডের প্রারম্ভিক মূল বেতন ৭৮ হাজার টাকা থেকে বেড়ে দাঁড়িয়েছে ১ লাখ ৫৬ হাজার টাকা।
৬ ঘণ্টা আগে

যৌথ মালিকানাধীন খতিয়ানের ভূমি উন্নয়ন কর পরিশোধ করতে গিয়ে দীর্ঘদিন ধরে যে হয়রানি ও জটিলতার মুখোমুখি হতে হচ্ছে, তা নিরসনে একগুচ্ছ নির্দেশনা জারি করেছে ভূমি মন্ত্রণালয়। নতুন নির্দেশনার মাধ্যমে যৌথ মালিকানার জমি নিয়ে ভূমি উন্নয়ন কর পরিশোধ এবং পরবর্তী সময়ে জমি হস্তান্তর বা পৃথক খতিয়ান সৃষ্টির ক্ষেত্রে জটিলতা কমানোর উদ্যোগ নেওয়া হয়েছে।
৭ ঘণ্টা আগে

কারিগরি ত্রুটির কারণে ভারতে আদানি পাওয়ারের গোড্ডা বিদ্যুৎকেন্দ্রের একটি ইউনিট বন্ধ হয়ে যাওয়ায় বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহে ঘাটতি তৈরি হয়েছে। এর সরাসরি প্রভাব পড়েছে জাতীয় বিদ্যুৎ গ্রিডে। বিদ্যুৎ উৎপাদন কমে যাওয়ায় দেশের বিভিন্ন এলাকায় বেড়েছে লোডশেডিং।
৯ ঘণ্টা আগে

আবাসন, শ্রম ও সীমান্ত আইন লঙ্ঘনের অভিযোগে সৌদি আরবে এক সপ্তাহে ১৪ হাজার ৭৯৬ জনকে আটক করা হয়েছে। একই সময়ে দেশটি থেকে ১২ হাজার ৫৭ জন প্রবাসীকে বহিষ্কার করা হয়েছে। রোববার সৌদি আরবের স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, ৩ থেকে ৯ সেপ্টেম্বর পর্যন্ত দেশজুড়ে পরিচালিত যৌথ নিরাপত্তা অভিযানে এসব পদক্ষেপ নেওয়া হয়।
১০ ঘণ্টা আগে

স্থানীয় সরকার নির্বাচনে অংশ নেওয়ার ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতার কোনো বাধ্যবাধকতা নেই বলে জানিয়েছেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম। একই সঙ্গে যারা স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থী হওয়ার প্রস্তুতি নিচ্ছেন, তাদের শিক্ষাগত যোগ্যতা নিয়ে বিভ্রান্ত না হওয়ার অনুরোধ জানিয়েছেন তিনি।
১৩ ঘণ্টা আগে

সরকারি চাকরিপ্রত্যাশীদের জন্য বড় নিয়োগের সুযোগ নিয়ে এসেছে প্রাণিসম্পদ অধিদপ্তর। প্রতিষ্ঠানটির দুই পদে মোট ৫৩৮ জনকে নিয়োগ দেওয়া হবে। সম্প্রতি প্রাণিসম্পদ অধিদপ্তরের ওয়েবসাইটে প্রকাশিত নিয়োগ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
১৩ ঘণ্টা আগে

সরকারি কর্মকর্তা-কর্মচারীদের দীর্ঘদিনের প্রতীক্ষার অবসান ঘটাতে নবম জাতীয় পে স্কেল অনুমোদন হলেও এখনো প্রকাশ হয়নি প্রজ্ঞাপন। গত ৩১ আগস্ট মন্ত্রিসভায় নতুন বেতন কাঠামো অনুমোদনের পর এক সপ্তাহের মধ্যে গেজেট প্রকাশের কথা জানানো হয়েছিল। কিন্তু ১০ সেপ্টেম্বর পর্যন্ত প্রজ্ঞাপন জারি না হওয়ায় সরকারি চাকরিজীবীদের মধ্যে নতুন করে অনিশ্চয়তা দেখা দিয়েছে।
১৪ ঘণ্টা আগে

দেশের বাজারে স্বর্ণের দামে আবারও বাড়তির ধারা ফিরেছে। একদিনের ব্যবধানেই দাম কমার পর শনিবার (১২ সেপ্টেম্বর) নতুন করে স্বর্ণের মূল্য বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। ফলে রোববার (১৩ সেপ্টেম্বর) দেশের বাজারে স্বর্ণ বিক্রি হচ্ছে শনিবার নির্ধারিত বাড়তি দামেই। এতে স্বর্ণ কেনার পরিকল্পনা করা ক্রেতাদের আগের তুলনায় আরও বেশি টাকা খরচ করতে হচ্ছে।
১৪ ঘণ্টা আগে

রাজধানী ঢাকাসহ দেশের চার জেলার ওপর দিয়ে ঘণ্টায় সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। একই সঙ্গে এসব এলাকায় বৃষ্টি অথবা বজ্রবৃষ্টির সম্ভাবনাও রয়েছে। এমন পরিস্থিতিতে রংপুর, দিনাজপুর ও ফরিদপুর জেলার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্কসংকেত দেখাতে বলেছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর।
১৫ ঘণ্টা আগে