Foggy weather ট্যাগের খবর
এই ট্যাগের খবর

জানুন আগামী ৫ দিনের আবহাওয়ার পূর্বাভাস
নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর আজ বুধবার (১৪ জানুয়ারি ২০২৬) সকাল ৯টা থেকে পরবর্তী ১২০ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাস প্রকাশ করেছে। এতে বলা হয়েছে, দেশের বেশিরভাগ এলাকায় আগামী কয়েক দিন শুষ্ক আবহাওয়া বজায় থাকতে পারে। একই সঙ্গে উত্তর ও পশ্চিমাঞ্চলের কোথাও কোথাও মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে। আবহাওয়া অধিদপ্তরের ব্যাখ্যায় জানানো হয়েছে, উপমহাদেশীয় উচ্চচাপ বলয়ের বর্ধিতাংশ বর্তমানে পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের পশ্চিমাঞ্চলজুড়ে বিস্তৃত। অন্যদিকে মৌসুমের স্বাভাবিক লঘুচাপ অবস্থান করছে দক্ষিণ বঙ্গোপসাগরে, যা সামগ্রিক ...
১৪ জানুয়ারি ২০২৬, ১৪:২০ | বিস্তারিত

শৈত্যপ্রবাহে স্থবির জনজীবন: নেই উন্নতির আভাস, যতদিন থাকবে শীত?
নিজস্ব প্রতিবেদক: সারাদেশে শীতের তীব্রতা আপাতত কমার কোনো ইঙ্গিত নেই। দেশের বিভিন্ন অঞ্চলে বয়ে যাওয়া মৃদু থেকে মাঝারি শৈত্যপ্রবাহ আরও কয়েকদিন অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এতে করে শীতপ্রবণ এলাকাগুলোতে জনজীবন স্বাভাবিক হতে সময় লাগবে বলে আশঙ্কা করা হচ্ছে। বৃহস্পতিবার (৮ জানুয়ারি) রাতে প্রকাশিত নিয়মিত আবহাওয়া বুলেটিনে জানানো হয়, বর্তমানে দেশের অন্তত ২৪টি জেলার ওপর দিয়ে শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে, যা নিকট ভবিষ্যতেও প্রশমিত হওয়ার সম্ভাবনা কম। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী, রংপুর ...
৯ জানুয়ারি ২০২৬, ২৪:০৬ | বিস্তারিত

জানুন আগামী ৫ দিনের আবহাওয়ার পূর্বাভাস
নিজস্ব প্রতিবেদক: আজ সোমবার (০৫ জানুয়ারি) সকাল ৯টা থেকে পরবর্তী ১২০ ঘণ্টার জন্য সারাদেশের আবহাওয়া পূর্বাভাস দিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। পূর্বাভাসে বলা হয়েছে, উপমহাদেশীয় উচ্চচাপ বলয়ের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের পশ্চিমাঞ্চলে অবস্থান করছে। এ ছাড়া মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে, যার একটি বর্ধিতাংশ উত্তর-পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। কুয়াশা ও শৈত্যপ্রবাহের প্রভাব আগামী কয়েক দিন মধ্যরাত থেকে সকাল পর্যন্ত সারাদেশে মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে। কোথাও কোথাও এই কুয়াশা দুপুর ...
৫ জানুয়ারি ২০২৬, ১৫:১৬ | বিস্তারিত
