
রিপোর্টার

এতদিন জমি বা ভূসম্পত্তির একক ভিত্তি হিসেবে দলিলকে ধরা হলেও, এখন থেকে সেই সমীকরণে পরিবর্তন আসছে। ভূমি মন্ত্রণালয় জানিয়েছে, কেবল দলিল থাকলেই হবে না, সেই দলিলের উৎস এবং দখল আইনসম্মত হতে হবে। অবৈধ দখলদারদের উচ্ছেদ ও সরকারি জমি পুনরুদ্ধারে এই কঠোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এমনকি মালিকানাধীন জমিতে বছরের পর বছর বসবাস করলেও সুনির্দিষ্ট কিছু ত্রুটির কারণে আদালতের রায় ছাড়া সেই দখল এখন থেকে অবৈধ বলে গণ্য হবে।
যে ৫টি কারণে বাতিল হতে পারে আপনার জমির মালিকানা:১. উত্তরাধিকার বঞ্চনা: যদি কোনো বৈধ উত্তরাধিকারীকে বাটোয়ারা বা ফারায়েজ আইন না মেনে ফাঁকি দিয়ে সাব-কবলা দলিল করা হয়, তবে সেই দলিল আইনি ভিত্তি হারাবে। বঞ্চিত উত্তরাধিকারী অভিযোগ করলে বর্তমান দখলদারের মালিকানা বাতিলযোগ্য হবে।
২. ত্রুটিপূর্ণ হেবা বা দানপত্র: জমি দানকারী (ওয়াকিফ) যদি ওই সম্পত্তির প্রকৃত স্বত্বাধিকারী না হন অথবা হেবা করার সময় আইনি শর্তাবলি ও বিধিবিধান সঠিকভাবে মানা না হয়, তবে সেই দানপত্রটি টেকসই হবে না। এ ক্ষেত্রে প্রকৃত মালিক জমি ফিরে পাওয়ার অধিকার রাখবেন।
৩. জালিয়াতি ও ডিজিটাল শনাক্তকরণ: সাব-রেজিস্ট্রি অফিসের রেকর্ড বা স্বাক্ষর জালিয়াতি করে তৈরি করা কোনো দলিল এখন থেকে নিমিষেই ডিজিটাল পদ্ধতিতে শনাক্ত করা যাবে। জালিয়াতির প্রমাণ মিললে সেই দলিল তাৎক্ষণিকভাবে বাতিল হয়ে যাবে।
৪. খাস জমির ব্যক্তিগত মালিকানা: সরকারের ‘খাস খতিয়ানভুক্ত’ জমি যদি কোনো অসাধু উপায়ে ব্যক্তি নামে রেকর্ড বা বিক্রি করা হয়, তবে সেই দলিলে আইনত কোনো কাজ হবে না। জেলা প্রশাসকদের (ডিসি) নির্দেশ দেওয়া হয়েছে এ ধরনের জমি দ্রুত সরকারি নিয়ন্ত্রণে নেওয়ার জন্য।
৫. অর্পিত সম্পত্তির অবৈধ ভোগদখল: মহান মুক্তিযুদ্ধের পরবর্তী পরিত্যক্ত বা ‘অর্পিত সম্পত্তি’ কোনো ব্যক্তি বিশেষের নামে মালিকানা বা দখলে রাখা সম্পূর্ণ নিষিদ্ধ। এসিল্যান্ডদের (সহকারী কমিশনার-ভূমি) নির্দেশ দেওয়া হয়েছে এসব জমি চিহ্নিত করে দ্রুত সরকারের জিম্মায় আনতে।
আদালতের রায় ছাড়া দখল হবে না বৈধসরকারি পরিপত্রে পরিষ্কার বলা হয়েছে, উপরে উল্লেখিত পাঁচ ক্যাটাগরির জমির ওপর যদি কেউ বছরের পর বছর বা বংশপরম্পরায় বসবাস করেন, তবুও আদালতের চূড়ান্ত রায় ছাড়া তারা সেই ভূমির বৈধ স্বত্বাধিকারী হতে পারবেন না। এই পদক্ষেপের ফলে সাধারণ মানুষ যারা উত্তরাধিকার বা জালিয়াতির শিকার হয়েছেন, তারা তাদের অধিকার ফিরে পাবেন। একই সাথে সরকারের কোটি কোটি টাকার সম্পদ অবৈধ দখলমুক্ত হবে বলে আশা করা হচ্ছে।

জ্বালানির দাম বাড়ার পর দেশের দূরপাল্লা ও নগর পরিবহনে বাসের ভাড়া বাড়ানোর সিদ্ধান্ত হয়েছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, দূরপাল্লা ও রাজধানীসহ শহরাঞ্চলে বাসের ভাড়া কিলোমিটারপ্রতি ১৭ পয়সা করে বাড়ানো হবে।
১ ঘণ্টা আগে

নবম জাতীয় বেতন স্কেলে সরকারি কর্মচারীদের নতুন বেতন নির্ধারণের পুরো প্রক্রিয়া অনলাইনে আইবাস প্লাস প্লাসের মাধ্যমে সম্পন্ন হবে। এ কারণে পে ফিক্সেশনের আগে জাতীয় পরিচয়পত্রের নম্বর, জন্মতারিখ ও নিবন্ধিত মোবাইল নম্বরসহ ব্যক্তিগত তথ্য সঠিক আছে কি না, তা যাচাই করে নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।
১ ঘণ্টা আগে

বঙ্গোপসাগরে সৃষ্টি হওয়া নিম্নচাপের প্রভাবে দেশের আবহাওয়ায় পরিবর্তন শুরু হয়েছে। উপকূলীয় এলাকায় বৃষ্টি ও বজ্রবৃষ্টির পাশাপাশি রাজধানী ঢাকাতেও মঙ্গলবার সকালে বৃষ্টি হয়েছে। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আজ থেকে আগামী শনিবার পর্যন্ত দেশের বিভিন্ন এলাকায় থেমে থেমে বৃষ্টি হতে পারে। একই সঙ্গে উত্তর বঙ্গোপসাগর ও উপকূলীয় এলাকায় ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে।
১ ঘণ্টা আগে

সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য জাতীয় বেতন স্কেল ২০২৬-এর প্রজ্ঞাপন জারি হওয়ার পর নতুন বেতন কাঠামো নিয়ে বিস্তারিত তথ্য সামনে এসেছে। নতুন ব্যবস্থায় ২০টি গ্রেড রাখা হয়েছে। একই সঙ্গে পুরোনো বেতন থেকে নতুন মূল বেতন কীভাবে নির্ধারণ হবে, সে বিষয়েও প্রজ্ঞাপনে স্পষ্ট নিয়ম দেওয়া হয়েছে।
২ ঘণ্টা আগে

দেশের বাজারে আবারও বেড়েছে সোনা ও রুপার দাম। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) নতুন করে সোনা ও রুপার দাম সমন্বয় করেছে। নতুন দর অনুযায়ী, ২২ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম বেড়ে দাঁড়িয়েছে ২ লাখ ৩৪ হাজার ৬২১ টাকা।
২ ঘণ্টা আগে

২০২৬ শিক্ষাবর্ষে পবিত্র ফাতেহা-ই-ইয়াজদহম উপলক্ষে স্কুল-কলেজের ছুটির তারিখ পরিবর্তন করা হয়েছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, আগামী ২৩ সেপ্টেম্বর সারা দেশে শিক্ষাপ্রতিষ্ঠানে এ উপলক্ষে ছুটি থাকবে।
১৪ ঘণ্টা আগে

সৌদি আরবে থাকা বাংলাদেশি প্রবাসীদের জন্য প্রতিদিনের রিয়ালের বিনিময় হার বেশ গুরুত্বপূর্ণ। দেশে পরিবারের কাছে টাকা পাঠানোর ক্ষেত্রে সৌদি রিয়ালের বিপরীতে বাংলাদেশি টাকার মূল্য কত, তা জানার আগ্রহ থাকে অনেকেরই।
১৫ ঘণ্টা আগে

প্রবাসী আয়, আন্তর্জাতিক লেনদেন ও ব্যবসা-বাণিজ্যের কারণে প্রতিদিনই বিভিন্ন দেশের মুদ্রার বিনিময় হার জানা গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। বিশেষ করে মালয়েশিয়ায় থাকা বাংলাদেশি প্রবাসীদের জন্য মালয়েশিয়ান রিংগিতের বিপরীতে বাংলাদেশি টাকার দাম বেশ গুরুত্বপূর্ণ।
১৫ ঘণ্টা আগে

দেশের মুদ্রাবাজারে প্রতিদিনই বিভিন্ন বৈদেশিক মুদ্রার দাম ওঠানামা করছে। এর মধ্যে প্রবাসী আয়, আন্তর্জাতিক লেনদেন ও ব্যবসা-বাণিজ্যের কারণে সিঙ্গাপুর ডলারের বিনিময় হারও অনেকের কাছে গুরুত্বপূর্ণ।
১৫ ঘণ্টা আগে