
রিপোর্টার

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে প্রাথমিক প্রার্থী তালিকায় বড় ধরনের কাটছাঁট করল বিএনপি। শনিবার (২৭ ডিসেম্বর) বিকেলে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্বাক্ষরিত চূড়ান্ত মনোনয়ন তালিকা প্রকাশ করা হয়। এই তালিকায় বেশ কিছু হেভিওয়েট নেতার আসন পরিবর্তন, নতুন মুখের অন্তর্ভুক্তি এবং জোটের শরিকদের জন্য আসন ছেড়ে দেওয়ার মতো চমকপ্রদ সিদ্ধান্ত লক্ষ্য করা গেছে।
ঢাকার সমীকরণে বড় পরিবর্তনআসন সমঝোতার ভিত্তিতে ঢাকা-১২ আসনটি যুগপৎ আন্দোলনের দীর্ঘদিনের সঙ্গী বিপ্লবী ওয়ার্কার্স পার্টিকে ছেড়ে দিয়েছে বিএনপি। এই আসনে যুবদলের সাবেক জনপ্রিয় সভাপতি সাইফুল আলম নীরবের পরিবর্তে চূড়ান্ত মনোনয়ন পেয়েছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক। জোটের ঐক্য ধরে রাখতেই বিএনপির এই ত্যাগ বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
চট্টগ্রামে আসলাম চৌধুরীর চমক ও খসরুর আসন বদলচট্টগ্রামের রাজনীতিতে সবচেয়ে বড় খবর হলো হেভিওয়েট নেতা মোহাম্মদ আসলাম চৌধুরীর ফেরা। চট্টগ্রাম-৪ (সীতাকুণ্ড) আসনে কাজী সালাউদ্দিনের পরিবর্তে আসলাম চৌধুরীকে চূড়ান্ত মনোনয়ন দেওয়া হয়েছে। এদিকে, বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরীর আসন বদল হয়েছে; তাকে চট্টগ্রাম-১০ থেকে সরিয়ে চট্টগ্রাম-১১ আসনে প্রার্থী করা হয়েছে। আমীর খসরুর ছেড়ে দেওয়া চট্টগ্রাম-১০ আসনে মনোনয়ন পেয়েছেন প্রয়াত নেতা আবদুল্লাহ আল নোমানের ছেলে ও পাট শ্রমিক দলের সভাপতি সাঈদ আল নোমান।
যশোরে চার আসনে রদবদল ও পিরোজপুর আপডেটযশোরের ৬টি আসনের মধ্যে ৪টিতেই বড় পরিবর্তন এনেছে বিএনপি। যশোর-১ (শার্শা) আসনে মফিকুল হাসান তৃপ্তির পরিবর্তে নুরুজ্জামান লিটন এবং যশোর-৪ আসনে মতিয়ার রহমান ফারাজীকে মনোনয়ন দেওয়া হয়েছে। মণিরামপুর তথা যশোর-৫ আসনটি জোটের শরিক জমিয়তে ওলামায়ে ইসলামকে (মুফতি রশীদ বিন ওয়াক্কাস) ছেড়ে দেওয়া হয়েছে। এছাড়া যশোর-৬ (কেশবপুর) আসনে ছাত্রদলের সাবেক সভাপতি কাজী রওনকুল ইসলাম শ্রাবণের পরিবর্তে আবুল হোসেন আজাদকে চূড়ান্ত করা হয়েছে। পিরোজপুর-১ আসনে মনোনয়ন পেয়েছেন অধ্যক্ষ আলমগীর হোসেন।
একনজরে বিএনপির চূড়ান্ত প্রার্থী পরিবর্তনের তালিকা
| আসন | প্রাথমিক প্রার্থী | চূড়ান্ত মনোনীত প্রার্থী |
| ঢাকা-১২ | সাইফুল আলম নীরব | সাইফুল হক (জোট) |
| চট্টগ্রাম-৪ | কাজী সালাউদ্দিন | মোহাম্মদ আসলাম চৌধুরী |
| চট্টগ্রাম-১০ | আমীর খসরু মাহমুদ চৌধুরী | সাঈদ আল নোমান |
| চট্টগ্রাম-১১ | - | আমীর খসরু মাহমুদ চৌধুরী |
| যশোর-১ | মফিকুল হাসান তৃপ্তি | নুরুজ্জামান লিটন |
| যশোর-৪ | টিএস আইয়ুব | মতিয়ার রহমান ফারাজী |
| যশোর-৫ | শহীদ ইকবাল হোসেন | মুফতি রশীদ বিন ওয়াক্কাস (জোট) |
| যশোর-৬ | কাজী রওনকুল ইসলাম শ্রাবণ | আবুল হোসেন আজাদ |

২০২৭ সালের সরকারি ছুটির তালিকা অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। নতুন তালিকা অনুযায়ী, আগামী বছর সরকারি চাকরিজীবীরা সাধারণ ছুটি ও নির্বাহী আদেশের ছুটি মিলিয়ে মোট ২৯ দিন ছুটি ভোগ করবেন। এর মধ্যে ১৫ দিন সাধারণ ছুটি এবং ১৪ দিন নির্বাহী আদেশে ছুটি থাকবে।
১২ ঘণ্টা আগে

বেসরকারি কোম্পানির এলপিজির দামের কাছাকাছি আনতে সরকারি তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) দাম দ্বিগুণের বেশি বাড়ানোর উদ্যোগ নেওয়া হয়েছে। বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের (বিইআরসি) পক্ষ থেকে যেকোনো সময় এ বিষয়ে ঘোষণা আসতে পারে। প্রস্তাবিত মূল্য অনুযায়ী, সরকারি কোম্পানির ১২ দশমিক ৫ কেজির একটি সিলিন্ডারের দাম বর্তমান ৭৭৬ টাকা ৯৩ পয়সা থেকে বেড়ে প্রায় ১ হাজার ৯০০ টাকা হতে পারে।
১৩ ঘণ্টা আগে

দেশের বাজারে আবারও বেড়েছে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস (এলপিজি) বা রান্নার গ্যাসের দাম। এবার ১২ কেজির একটি সিলিন্ডারের দাম ২২৩ টাকা বাড়িয়ে ২ হাজার ৬০ টাকা নির্ধারণ করেছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। সোমবার (২ নভেম্বর) ঘোষণা করা নতুন দাম আজ রাত ৮টার পর থেকে কার্যকর হবে।
১৩ ঘণ্টা আগে

২০২৬ সালের এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ করা হচ্ছে আজ শনিবার (৩১ অক্টোবর) সকাল ১১টায়। ফল প্রকাশের পর পরীক্ষার্থীরা ঘরে বসেই মোবাইল ফোন বা কম্পিউটার থেকে নিজেদের ফলাফল দেখতে পারবেন। একই সঙ্গে অনলাইনে প্রকাশিত বিস্তারিত ফলপত্র বা মার্কশিটও সংগ্রহ করা যাবে।
২ দিন আগে

চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ করা হচ্ছে আজ শনিবার (৩১ অক্টোবর)। সকাল ১১টার দিকে আনুষ্ঠানিকভাবে ফল ঘোষণা করা হবে। ফল প্রকাশের পর পরীক্ষার্থীরা ঘরে বসেই মোবাইল বা কম্পিউটারে অনলাইনে, মোবাইলের এসএমএসের মাধ্যমে কিংবা নিজ নিজ শিক্ষাপ্রতিষ্ঠান থেকে ফল জানতে পারবেন।
২ দিন আগে

দেশের বাজারে আবারও কমেছে স্বর্ণের দাম। এবার ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ৫ হাজার ৪৮২ টাকা কমিয়ে ২ লাখ ১৭ হাজার ৫৯২ টাকা নির্ধারণ করেছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। একই সঙ্গে ২১ ও ১৮ ক্যারেট এবং সনাতন পদ্ধতির স্বর্ণের দামও কমানো হয়েছে। স্বর্ণের পাশাপাশি কমেছে রুপার দামও।
২ দিন আগে

চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশের আগেই সামাজিক যোগাযোগমাধ্যমে পাসের হার নিয়ে একটি ভুয়া তথ্য ছড়িয়ে পড়েছে। ‘এইচএসসি পরীক্ষার পাসের হার ৫৩.২৩ শতাংশ’—এমন দাবি করে ফেসবুকের বিভিন্ন পেজ, গ্রুপ ও ব্যক্তিগত অ্যাকাউন্ট থেকে পোস্ট ও ফটোকার্ড প্রকাশ করা হচ্ছে। তবে ফল প্রকাশের আগে পাসের হার জানার সুযোগ নেই বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।
২ দিন আগে

দীর্ঘ প্রতীক্ষার পর প্রকাশ করা হয়েছে নবম জাতীয় বেতন স্কেল ২০২৬-এর গেজেট। নতুন বেতন কাঠামোয় সরকারি চাকরিজীবীদের সর্বনিম্ন মূল বেতন নির্ধারণ করা হয়েছে ২০ হাজার টাকা এবং সর্বোচ্চ ১ লাখ ৫৬ হাজার টাকা। ২০১৫ সালের বেতন কাঠামোর তুলনায় সর্বনিম্ন গ্রেডে মূল বেতন বেড়েছে ১৪২ শতাংশ এবং সর্বোচ্চ গ্রেডে ১০০ শতাংশ।
২ দিন আগে

অবশেষে প্রকাশ হচ্ছে ২০২৬ সালের উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমান পরীক্ষার ফল। আজ শনিবার (৩১ অক্টোবর) বেলা ১১টায় শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সভাকক্ষে আনুষ্ঠানিকভাবে ফল প্রকাশ করা হবে। ফলাফল কার্যক্রম উদ্বোধন করবেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।
৩ দিন আগে