
প্রজাতন্ত্রের কর্মচারীদের দীর্ঘদিনের প্রতীক্ষিত নবম পে স্কেল বাস্তবায়ন নিয়ে তৈরি হয়েছে চরম অনিশ্চয়তা। বেতন বৈষম্য নিরসন ও নতুন পে স্কেলের দাবিতে আবারও রাজপথে নামার চূড়ান্ত প্রস্তুতি নিচ্ছেন কয়েক লাখ সরকারি চাকুরিজীবী। দাবি আদায়ে কাল শুক্রবার (২৬ ডিসেম্বর) সংবাদ সম্মেলনের মাধ্যমে আন্দোলনের নতুন এবং কঠোর রূপরেখা ঘোষণা করতে যাচ্ছে কর্মচারী সংগঠনগুলো।
অসন্তোষের মূলে অর্থ উপদেষ্টার অবস্থান পরিবর্তনআন্দোলনের নেপথ্যে রয়েছে সরকারের শীর্ষ পর্যায় থেকে আসা পরস্পরবিরোধী বক্তব্য। গত জুলাই মাসে অন্তর্বর্তী সরকার পে কমিশন গঠন করার সময় অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ আশ্বস্ত করেছিলেন যে, এই সরকারের আমলেই নতুন পে স্কেল কার্যকর হবে। কিন্তু নভেম্বরে তিনি হঠাৎ অবস্থান পরিবর্তন করে জানান, চূড়ান্ত সিদ্ধান্ত নেবে পরবর্তী নির্বাচিত সরকার। উপদেষ্টার এই ‘ভোলবদল’ এবং পে কমিশনের সুপারিশ জমাদানে দীর্ঘসূত্রতাকে কেন্দ্র করেই কর্মচারীদের মধ্যে তীব্র ক্ষোভ সৃষ্টি হয়েছে।
শোক কাটিয়ে নতুন বছরের বড় আন্দোলনের ছকইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদির প্রয়াণে শোক প্রকাশ করতে গিয়ে এর আগে কর্মসূচি স্থগিত করা হয়েছিল। তবে এখন আর ঘরে বসে থাকতে রাজি নন তারা। ২০২৬ সালের শুরু থেকেই দেশব্যাপী একযোগে বড় ধরনের কর্মসূচির পরিকল্পনা করা হচ্ছে। প্রস্তাবিত কর্মসূচির তালিকায় রয়েছে প্রতীকী অনশন, মহাসমাবেশ এবং প্রতিদিন নির্দিষ্ট সময়ের জন্য কর্মবিরতি। কালকের সংবাদ সম্মেলনেই এসব কর্মসূচির সুনির্দিষ্ট দিনক্ষণ জানানো হবে।
শৃঙ্খলায় অনড়, তবে দাবিতে অটলআন্দোলনের ডাক দিলেও প্রজাতন্ত্রের সেবক হিসেবে পেশাগত মর্যাদা ও সরকারি বিধিমালা রক্ষায় কঠোর অবস্থান নিয়েছেন কর্মচারী নেতারা। ‘বাংলাদেশ সরকারি কর্মচারী দাবি আদায় ঐক্য পরিষদ’ জানিয়েছে, কোনোভাবেই অরাজকতা বা শৃঙ্খলা ভঙ্গ করা হবে না। আইনি কাঠামোর ভেতরে থেকেই তারা নিজেদের ন্যায্য অধিকারের লড়াই চালিয়ে যাবেন। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির এই দুঃসময়ে পে স্কেল নিয়ে সৃষ্ট ধোঁয়াশা কাটাতে সরকারের কার্যকর হস্তক্ষেপই এখন তাদের প্রধান দাবি।

২০২৭ সালের সরকারি ছুটির তালিকা অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। নতুন তালিকা অনুযায়ী, আগামী বছর সরকারি চাকরিজীবীরা সাধারণ ছুটি ও নির্বাহী আদেশের ছুটি মিলিয়ে মোট ২৯ দিন ছুটি ভোগ করবেন। এর মধ্যে ১৫ দিন সাধারণ ছুটি এবং ১৪ দিন নির্বাহী আদেশে ছুটি থাকবে।
৭ ঘণ্টা আগে

বেসরকারি কোম্পানির এলপিজির দামের কাছাকাছি আনতে সরকারি তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) দাম দ্বিগুণের বেশি বাড়ানোর উদ্যোগ নেওয়া হয়েছে। বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের (বিইআরসি) পক্ষ থেকে যেকোনো সময় এ বিষয়ে ঘোষণা আসতে পারে। প্রস্তাবিত মূল্য অনুযায়ী, সরকারি কোম্পানির ১২ দশমিক ৫ কেজির একটি সিলিন্ডারের দাম বর্তমান ৭৭৬ টাকা ৯৩ পয়সা থেকে বেড়ে প্রায় ১ হাজার ৯০০ টাকা হতে পারে।
৮ ঘণ্টা আগে

দেশের বাজারে আবারও বেড়েছে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস (এলপিজি) বা রান্নার গ্যাসের দাম। এবার ১২ কেজির একটি সিলিন্ডারের দাম ২২৩ টাকা বাড়িয়ে ২ হাজার ৬০ টাকা নির্ধারণ করেছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। সোমবার (২ নভেম্বর) ঘোষণা করা নতুন দাম আজ রাত ৮টার পর থেকে কার্যকর হবে।
৯ ঘণ্টা আগে

২০২৬ সালের এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ করা হচ্ছে আজ শনিবার (৩১ অক্টোবর) সকাল ১১টায়। ফল প্রকাশের পর পরীক্ষার্থীরা ঘরে বসেই মোবাইল ফোন বা কম্পিউটার থেকে নিজেদের ফলাফল দেখতে পারবেন। একই সঙ্গে অনলাইনে প্রকাশিত বিস্তারিত ফলপত্র বা মার্কশিটও সংগ্রহ করা যাবে।
২ দিন আগে

চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ করা হচ্ছে আজ শনিবার (৩১ অক্টোবর)। সকাল ১১টার দিকে আনুষ্ঠানিকভাবে ফল ঘোষণা করা হবে। ফল প্রকাশের পর পরীক্ষার্থীরা ঘরে বসেই মোবাইল বা কম্পিউটারে অনলাইনে, মোবাইলের এসএমএসের মাধ্যমে কিংবা নিজ নিজ শিক্ষাপ্রতিষ্ঠান থেকে ফল জানতে পারবেন।
২ দিন আগে

দেশের বাজারে আবারও কমেছে স্বর্ণের দাম। এবার ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ৫ হাজার ৪৮২ টাকা কমিয়ে ২ লাখ ১৭ হাজার ৫৯২ টাকা নির্ধারণ করেছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। একই সঙ্গে ২১ ও ১৮ ক্যারেট এবং সনাতন পদ্ধতির স্বর্ণের দামও কমানো হয়েছে। স্বর্ণের পাশাপাশি কমেছে রুপার দামও।
২ দিন আগে

চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশের আগেই সামাজিক যোগাযোগমাধ্যমে পাসের হার নিয়ে একটি ভুয়া তথ্য ছড়িয়ে পড়েছে। ‘এইচএসসি পরীক্ষার পাসের হার ৫৩.২৩ শতাংশ’—এমন দাবি করে ফেসবুকের বিভিন্ন পেজ, গ্রুপ ও ব্যক্তিগত অ্যাকাউন্ট থেকে পোস্ট ও ফটোকার্ড প্রকাশ করা হচ্ছে। তবে ফল প্রকাশের আগে পাসের হার জানার সুযোগ নেই বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।
২ দিন আগে

দীর্ঘ প্রতীক্ষার পর প্রকাশ করা হয়েছে নবম জাতীয় বেতন স্কেল ২০২৬-এর গেজেট। নতুন বেতন কাঠামোয় সরকারি চাকরিজীবীদের সর্বনিম্ন মূল বেতন নির্ধারণ করা হয়েছে ২০ হাজার টাকা এবং সর্বোচ্চ ১ লাখ ৫৬ হাজার টাকা। ২০১৫ সালের বেতন কাঠামোর তুলনায় সর্বনিম্ন গ্রেডে মূল বেতন বেড়েছে ১৪২ শতাংশ এবং সর্বোচ্চ গ্রেডে ১০০ শতাংশ।
২ দিন আগে

অবশেষে প্রকাশ হচ্ছে ২০২৬ সালের উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমান পরীক্ষার ফল। আজ শনিবার (৩১ অক্টোবর) বেলা ১১টায় শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সভাকক্ষে আনুষ্ঠানিকভাবে ফল প্রকাশ করা হবে। ফলাফল কার্যক্রম উদ্বোধন করবেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।
২ দিন আগে