
রিপোর্টার

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) দিনভর শিক্ষার্থীদের তীব্র আন্দোলন এবং দফায় দফায় বৈঠকের পর পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন আওয়ামীপন্থি ছয়টি অনুষদের ডিন। রোববার রাতে উপাচার্যের সঙ্গে চূড়ান্ত বৈঠকের পর তারা দায়িত্ব পালনে অপারগতা প্রকাশ করে লিখিত আবেদন জমা দেন। বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের প্রশাসক অধ্যাপক আখতার হোসেন মজুমদার বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।
ঘটনার সূত্রপাত হয় রোববার সকালে, যখন রাকসুর জিএস সালাহউদ্দিন আম্মারের নেতৃত্বে একদল শিক্ষার্থী আওয়ামীপন্থি শিক্ষকদের চেম্বারে যান। শিক্ষকদের দেখা না পেয়ে দুপুরে ব্যবসায় শিক্ষা, সামাজিক বিজ্ঞান এবং আইন অনুষদের ডিনদের কার্যালয়ে তালা ঝুলিয়ে দেন আন্দোলনকারীরা। ক্ষোভের মাত্রা বেড়ে গেলে একপর্যায়ে উপাচার্য, উপ-উপাচার্য, প্রক্টর ও রেজিস্ট্রারসহ গুরুত্বপূর্ণ সব প্রশাসনিক দপ্তরে তালা দিয়ে পুরো বিশ্ববিদ্যালয়কে অচল করে দেওয়া হয়।
আন্দোলনের মাঝেই সালাহউদ্দিন আম্মার এক ফেসবুক পোস্টে চাঞ্চল্যকর তথ্য শেয়ার করেন। তিনি জানান, জুলাই বিপ্লবে শিক্ষার্থীদের বিপক্ষে অবস্থান নেওয়া শিক্ষকদের একটি তালিকা করা হচ্ছে। তিনি ছাত্র সংগঠনগুলোর কাছ থেকে এই বিষয়ে তথ্য চেয়েছেন এবং হুঁশিয়ারি দিয়েছেন যে, বিচার না হওয়া পর্যন্ত এই দপ্তরগুলো তালাবদ্ধ থাকবে।
উদ্ভূত পরিস্থিতি সামাল দিতে প্রশাসন ও শিক্ষার্থীদের মধ্যে বিকেলে এবং রাতে দুই দফায় বৈঠক হয়। চূড়ান্ত বৈঠকে ডিনরা শিক্ষার্থীদের দাবির মুখে নিজেদের দায়িত্ব পালনে অপারগতার কথা স্বীকার করেন। প্রশাসন জানিয়েছে, উপাচার্য তাদের এই আবেদন গ্রহণ করলেই আনুষ্ঠানিকভাবে তাদের দায়িত্বের পরিসমাপ্তি ঘটবে।
২০২৩ সালের নির্বাচনে আওয়ামীপন্থি ‘হলুদ প্যানেল’ থেকে নির্বাচিত এই ডিনদের নির্ধারিত মেয়াদ গত বুধবারই শেষ হয়েছিল। তবে উপাচার্য গত ১১ ডিসেম্বর এক আদেশে পরবর্তী নির্বাচন না হওয়া পর্যন্ত তাদের স্বপদে বহাল থাকার নির্দেশ দিয়েছিলেন। কিন্তু গত জুলাইয়ের ছাত্র আন্দোলনে এই শিক্ষকদের নেতিবাচক ভূমিকার অভিযোগে তাদের অপসারণে অনড় থাকে শিক্ষার্থীরা।
দায়িত্ব পালনে অপারগতা প্রকাশ করা ডিনরা হলেন- আইন অনুষদের আবু নাসের মো. ওয়াহিদ, বিজ্ঞান অনুষদের ড. নাসিমা আখতার, ব্যবসায় শিক্ষা অনুষদের অধ্যাপক ড. এ. এস. এম. কামরুজ্জামান, সামাজিক বিজ্ঞান অনুষদের অধ্যাপক এস. এম. একরাম উল্লাহ, প্রকৌশল অনুষদের বিমল কুমার প্রামাণিক এবং ভূ-বিজ্ঞান অনুষদের অধ্যাপক এ. এইচ. এম. সেলিম রেজা।

২০২৭ সালের সরকারি ছুটির তালিকা অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। নতুন তালিকা অনুযায়ী, আগামী বছর সরকারি চাকরিজীবীরা সাধারণ ছুটি ও নির্বাহী আদেশের ছুটি মিলিয়ে মোট ২৯ দিন ছুটি ভোগ করবেন। এর মধ্যে ১৫ দিন সাধারণ ছুটি এবং ১৪ দিন নির্বাহী আদেশে ছুটি থাকবে।
১০ ঘণ্টা আগে

বেসরকারি কোম্পানির এলপিজির দামের কাছাকাছি আনতে সরকারি তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) দাম দ্বিগুণের বেশি বাড়ানোর উদ্যোগ নেওয়া হয়েছে। বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের (বিইআরসি) পক্ষ থেকে যেকোনো সময় এ বিষয়ে ঘোষণা আসতে পারে। প্রস্তাবিত মূল্য অনুযায়ী, সরকারি কোম্পানির ১২ দশমিক ৫ কেজির একটি সিলিন্ডারের দাম বর্তমান ৭৭৬ টাকা ৯৩ পয়সা থেকে বেড়ে প্রায় ১ হাজার ৯০০ টাকা হতে পারে।
১১ ঘণ্টা আগে

দেশের বাজারে আবারও বেড়েছে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস (এলপিজি) বা রান্নার গ্যাসের দাম। এবার ১২ কেজির একটি সিলিন্ডারের দাম ২২৩ টাকা বাড়িয়ে ২ হাজার ৬০ টাকা নির্ধারণ করেছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। সোমবার (২ নভেম্বর) ঘোষণা করা নতুন দাম আজ রাত ৮টার পর থেকে কার্যকর হবে।
১২ ঘণ্টা আগে

২০২৬ সালের এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ করা হচ্ছে আজ শনিবার (৩১ অক্টোবর) সকাল ১১টায়। ফল প্রকাশের পর পরীক্ষার্থীরা ঘরে বসেই মোবাইল ফোন বা কম্পিউটার থেকে নিজেদের ফলাফল দেখতে পারবেন। একই সঙ্গে অনলাইনে প্রকাশিত বিস্তারিত ফলপত্র বা মার্কশিটও সংগ্রহ করা যাবে।
২ দিন আগে

চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ করা হচ্ছে আজ শনিবার (৩১ অক্টোবর)। সকাল ১১টার দিকে আনুষ্ঠানিকভাবে ফল ঘোষণা করা হবে। ফল প্রকাশের পর পরীক্ষার্থীরা ঘরে বসেই মোবাইল বা কম্পিউটারে অনলাইনে, মোবাইলের এসএমএসের মাধ্যমে কিংবা নিজ নিজ শিক্ষাপ্রতিষ্ঠান থেকে ফল জানতে পারবেন।
২ দিন আগে

দেশের বাজারে আবারও কমেছে স্বর্ণের দাম। এবার ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ৫ হাজার ৪৮২ টাকা কমিয়ে ২ লাখ ১৭ হাজার ৫৯২ টাকা নির্ধারণ করেছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। একই সঙ্গে ২১ ও ১৮ ক্যারেট এবং সনাতন পদ্ধতির স্বর্ণের দামও কমানো হয়েছে। স্বর্ণের পাশাপাশি কমেছে রুপার দামও।
২ দিন আগে

চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশের আগেই সামাজিক যোগাযোগমাধ্যমে পাসের হার নিয়ে একটি ভুয়া তথ্য ছড়িয়ে পড়েছে। ‘এইচএসসি পরীক্ষার পাসের হার ৫৩.২৩ শতাংশ’—এমন দাবি করে ফেসবুকের বিভিন্ন পেজ, গ্রুপ ও ব্যক্তিগত অ্যাকাউন্ট থেকে পোস্ট ও ফটোকার্ড প্রকাশ করা হচ্ছে। তবে ফল প্রকাশের আগে পাসের হার জানার সুযোগ নেই বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।
২ দিন আগে

দীর্ঘ প্রতীক্ষার পর প্রকাশ করা হয়েছে নবম জাতীয় বেতন স্কেল ২০২৬-এর গেজেট। নতুন বেতন কাঠামোয় সরকারি চাকরিজীবীদের সর্বনিম্ন মূল বেতন নির্ধারণ করা হয়েছে ২০ হাজার টাকা এবং সর্বোচ্চ ১ লাখ ৫৬ হাজার টাকা। ২০১৫ সালের বেতন কাঠামোর তুলনায় সর্বনিম্ন গ্রেডে মূল বেতন বেড়েছে ১৪২ শতাংশ এবং সর্বোচ্চ গ্রেডে ১০০ শতাংশ।
২ দিন আগে

অবশেষে প্রকাশ হচ্ছে ২০২৬ সালের উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমান পরীক্ষার ফল। আজ শনিবার (৩১ অক্টোবর) বেলা ১১টায় শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সভাকক্ষে আনুষ্ঠানিকভাবে ফল প্রকাশ করা হবে। ফলাফল কার্যক্রম উদ্বোধন করবেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।
২ দিন আগে