
রিপোর্টার

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দ্বিতীয় টি-টোয়েন্টিতে ভারতের পেসার আর্শদীপ সিংয়ের একটি ওভার পরিণত হয় দুঃস্বপ্নে। শুরুতেই কুইন্টন ডি ককের বিশাল ছক্কার পরেই ভেঙে পড়ে তার ছন্দ। বল তখন আর লাইন–লেংথ মানছে না টানা ওয়াইড, নিয়ন্ত্রণহীন ডেলিভারি, আর তাতেই তৈরি হয় আইসিসির পূর্ণ সদস্য দেশের ক্রিকেটারদের ইতিহাসে এক ওভারে সর্বাধিক বল করার লজ্জাজনক রেকর্ড।
ডি ককের ছক্কায় শুরু বিশৃঙ্খলা
চন্ডিগড়ে ম্যাচের ১১তম ওভারের প্রথম বলেই ডি কক আর্শদীপকে মারেন বিশাল ছক্কা। সেই আঘাতেই যেন দিশাহারা হয়ে পড়েন পেসারটি। পরপর দুই বল ওয়াইড ট্রামলাইনের অনেক বাইরে। সতীর্থদের চোখেও তখন বিস্ময় ও উদ্বেগ।
মাঝখানে একটি ডট বল এলেও পরিস্থিতি সামাল দিতে পারেননি। ওভারের শেষ ভাগে আরও পাঁচটি ওয়াইড দিয়ে চাপে পড়ে যান আরও বেশি।
১৩ বলের ওভার, ব্যয় ১৮ রান
ওভারটি শেষ করতে আর্শদীপকে করতে হয় মোট ১৩টি বল। খরচ করেন ১৮ রান। এতেই তৈরি হয় পূর্ণ সদস্য দেশগুলোর টি-টোয়েন্টি ইতিহাসে এক ওভারে সর্বাধিক বল করার রেকর্ড।
নাভিন-উল-হকের সঙ্গে যৌথ শীর্ষে
গত বছর হারারে জিম্বাবুয়ের বিপক্ষে আফগানিস্তানের নাভিন-উল-হকও একইভাবে ১৩ বলের ওভার করেছিলেন। সেই অপ্রিয় তালিকায় এবার যুক্ত হল আর্শদীপের নামও।
গম্ভীরের ক্ষোভ, প্রতিক্রিয়া ভাইরাল
ভারতীয় দলের প্রধান কোচ গৌতম গম্ভীর আর্শদীপের এমন বোলিংয়ে দৃশ্যতই বিরক্ত। মাঠে তার প্রতিক্রিয়ার ভিডিও ও ছবি ইতোমধ্যে সামাজিক মাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে।

ক্রিকেট ও ফুটবলপ্রেমীদের জন্য আজ রয়েছে ব্যস্ত ক্রীড়াসূচি। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে মিরপুর টেস্টের চতুর্থ দিনে মাঠে নামবে বাংলাদেশ। একই দিন ত্রিদেশীয় সিরিজের শিরোপা নির্ধারণী ম্যাচে মুখোমুখি হবে পাকিস্তান ও শ্রীলঙ্কা। এ ছাড়া দক্ষিণ আফ্রিকা-অস্ট্রেলিয়ার কেপটাউন টেস্টের পঞ্চম দিনের খেলাও অনুষ্ঠিত হবে।
৩ দিন আগে

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট সিরিজ শুরুর আগেই বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের কোচিং প্যানেলে পরিবর্তন এনেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। জাতীয় দলের ব্যাটিং কোচের দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয়েছে সাবেক অধিনায়ক মোহাম্মদ আশরাফুলকে। তাঁর জায়গায় নতুন স্থায়ী কোচ নিয়োগ না দেওয়া পর্যন্ত অন্তর্বর্তীকালীন ব্যাটিং কোচ হিসেবে দায়িত্ব পালন করবেন বিসিবির হাই পারফরম্যান্স (এইচপি) ইউনিটের প্রধান কোচ মোহাম্মদ সালাউদ্দিন।
২৫ অক্টোবর ২০২৬

আফগানিস্তান ও জিম্বাবুয়ের মধ্যকার তিন ম্যাচের ওয়ানডে সিরিজের দ্বিতীয় ম্যাচে ব্যাটিংয়ে নেমে ভালো অবস্থানে রয়েছে আফগানিস্তান। সংযুক্ত আরব আমিরাতের আবুধাবিতে সোমবার (১৯ অক্টোবর) অনুষ্ঠিত ম্যাচে ৩৩.৫ ওভার শেষে ২ উইকেট হারিয়ে ১৯৮ রান করেছে দলটি।
১৯ অক্টোবর ২০২৬

পাকিস্তানে অনুষ্ঠিত নারী অনূর্ধ্ব-১৯ টি-টোয়েন্টি ত্রিদেশীয় সিরিজের ফাইনালে আজ মুখোমুখি হচ্ছে বাংলাদেশ ও শ্রীলঙ্কা। শিরোপা নির্ধারণী এই ম্যাচ ঘিরে দুই দলের লড়াই দেখার অপেক্ষায় রয়েছেন ক্রিকেটপ্রেমীরা।
১৬ অক্টোবর ২০২৬

আবুধাবিতে আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টে ব্যাট করছে বাংলাদেশ। শুক্রবার (৯ অক্টোবর) জায়েদ ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন বাংলাদেশের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। সর্বশেষ পাওয়া লাইভ স্কোর অনুযায়ী, প্রথম ইনিংসে ৪৬.৩ ওভার শেষে ২ উইকেট হারিয়ে ২১৮ রান করেছে বাংলাদেশ।
৯ অক্টোবর ২০২৬

পুরুষদের ক্রিকেট বিশ্বকাপ ২০২৭-এর সূচি ঘোষণা করেছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। বৃহস্পতিবার প্রকাশিত সূচি অনুযায়ী, এবারের বিশ্বকাপে অংশ নেবে ১২টি দল। দলগুলোকে দুটি গ্রুপে ভাগ করা হয়েছে, যেখানে প্রতি গ্রুপে থাকছে ছয়টি করে দল।
২ অক্টোবর ২০২৬

গুয়াহাটিতে ভারতের বিপক্ষে সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে ব্যাট হাতে দারুণ শুরু করেছে ওয়েস্ট ইন্ডিজ। ভারত টস জিতে আগে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেওয়ার পর নির্ধারিত ৫০ ওভারের ম্যাচে দ্রুত রান তুলছে ক্যারিবীয় ব্যাটাররা।
৩০ সেপ্টেম্বর ২০২৬

২৩ সেপ্টেম্বর ২০২৬

২৩ সেপ্টেম্বর ২০২৬